এক মে মাস ঘুরে অন্য মে মাস চলে আসে। গত মে মাসে ওদের পরীক্ষা চলছিল আর এই মে মাসে, অনুপমা আবার একা বসে নিজের শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে। এবারে জারমেনিয়া এয়ারলাইন্সের ডিল করতে শ্রেয়ার সাথে দেবায়ন গেছে। মিস্টার হেরজোগের সাথে দেখা হয়ে যাবে আর বেশ কিছু ব্যাবসা সংক্রান্ত কথাবার্তা বলে আসবে। আজকাল বেশ ব্যাস্ত দেবায়ন, মাথার ওপরে শুধু মাত্র আইটি কোম্পানি নয়, সেই সাথে দুটো কন্সট্রাক্সান কোম্পানি আর ছয় খানা হোটেল দেখাশোনা করতে হয়। অনুপমা শুধু ছায়ার মতন ওর পেছনে লেগে থাকে, ওর ধমনীর রক্ত, ওর প্রাণ শক্তি। অফিসে থাকলে, মাঝে মাঝেই কেবিনে ঢুকে জিজ্ঞেস করা, “ফল খেয়েছিস?” “জুস টা একটু খেয়ে নে বাবা, প্লিস সোনা মণি।” “সিগারেট এত না খেলেই নয় কি? ধুর দে তোর প্যাকেট আমি এবারে তোর সাথেই সিগারেট খাবো।” “চল আর কাজ করতে হবে না, মামনি ডিনারের জন্য অপেক্ষা করছে।”
যতটা সময় কাছে পায়, এক পলকের জন্য চোখের আড়াল করে না, কাজের চাপে ওর চোখ মুখ, ওর চেহারা দেখে মাঝে মাঝে বড় কষ্ট হয়। চব্বিশ বছর বয়সে, বাবার সাথে থেকে ওই ফিজিক্স পড়া ছেলেটা কত বড় হয়ে গেছে। মোবাইলে ওর ফটোর দিকে এক ভাবে তাকিয়ে থাকে, আজ তিনদিন হল ফ্রাঙ্কফুর্ট গেছে, এবারে ফোনে বেশি লম্বা কথা বলা যায়নি, শুধু মাত্র, “কেমন আছিস? সাবধানে থাকিস। ঠিক সময়ে খাওয়া দাওয়া করিস।” এই সব ছাড়া আর কিছু কথা বলা গেল না।
গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে, জানালার বাইরে তাকায়। কালো কাঁচের এপার থেকে বাইরের গরম যদিও বোঝা যায় না তবে, বেশ কিছু কাকের আনাগোনা আর দুরে নিচে মানুষের মাথার ছাতা জানিয়ে দেয় যে বাইরে খুব গরম। বুকের ভেতরটা খালি হয়ে যায়। মাঝে মাঝেই ঘুরতে বেড়িয়ে যায়, যদিও কাজেই যায় তাও কেন যায় বলে মনে হয়। অনুপমা কি চেয়েছিল এই জীবন? শুধু চেয়েছিল একটা ভালো বর যে দশটা পাঁচটা অফিস করে ওর কোলে ফিরে আসবে। নিজের একটা ছোটো বাড়ি হবে, দেয়ালে ওদের প্রেমের নাম লেখা থাকবে। পন্ডিতিয়ার বাড়িতে গত তেইশ বছরে ভালোবাসা খুঁজে পায়নি, দেবায়ন আসার পরেই ওই বাড়িতে ভালোবাসা বলে যে একটা মনের ভাব আছে সেটা সবাই যেন জানতে পারে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল, হঠাৎ ফোনটা বেজে উঠতেই ঘোর কেটে গেল। অচেনা মোবাইল নাম্বার, কে আবার এখন ফোন করেছে? ধুর ব্যাঙ।
“হ্যালো, আমি কি মিস অনুপমা সেনের সাথে কথা বলছি?”
ওপাশে এক সুরেলা নারীর কণ্ঠ স্বর।
সেই কণ্ঠ স্বর চিনতে পারল না অনুপমা তাই প্রশ্ন করে, “হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না।”
খিল খিল করে হেসে ওঠে ওপাশের কণ্ঠ স্বর, “আমি অনন্যা, মানে অনন্যা বাসু। মনে আছে কি আমাকে?”
চিড়িক করে মাথার বাতি জ্বলে ওঠে, অনন্যা বাসু মানে ছোটো পর্দার নায়িকা অনন্যা বাসু। অনেকদিন দেখা সাক্ষাত নেই, শেষ দেখা হয়েছিল বাবার জি.এম হওয়ার পার্টিতে। ছোটবেলায় মায়ের সাথে ওর ফ্লাটে গেছে কিন্তু বিশেষ মেলামেশা কোনদিন ছিল না।
অনুপমা হেসে জিজ্ঞেস করে, “কি ব্যাপার, অনেকদিন পরে, মনে পড়েছে?”
অনন্যা খিলখিল করে হেসে উত্তর দেয়, “না রে, তোর বরের ফোন ট্রাই করছিলাম, পেলাম না তারপরে পারমিতা ম্যাডাম কে ফোন করলাম, ম্যাডাম আমাকে তোর নাম্বার দিল।”
অনুপমা জিজ্ঞেস করে, “বাপরে আমার নাম্বার খুঁজতে তাহলে অনেক ঝক্কি পোহাতে হয়েছে।”
অনন্যা বলে, “কেমন আছিস তুই? সেই স্কুল ফাইনাল দেওয়া সময়ে একবার ম্যাডাম তোকে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন, তারপরে তুই কোনদিন আমার বাড়িতে এলি না।”
অনুপমা হেসে বলে, “তুমি খুব ব্যাস্ত নায়িকা অনন্যাদি, তোমার কাছে আমাদের মতন চিনেপুটিদের জন্য কি আর সময় থাকে?”
অনন্যা একটু ব্যাথা ভরা স্বরে বলে, “সেই কবেকার কথা, এখন ধরে রেখেছিস?”
অনুপমা তির্যক হেসে বলে, “না না, অনন্যাদি ছাড়ো সে সব কথা।”
অনন্যা বলে, “কি করছিস আজকাল? তোর বর, মিস্টার বসাক, বিশাল বিজনেস ম্যান তাই না?”
অনুপমা মিচকি হেসে উত্তর দেয়, “বড় কি না জানি না, তবে খুব ব্যাস্ত থাকে এই যা।”
অনন্যা খিলখিল করে হেসে দেয়, “সব ছেলে গুলোই এই রকম হয়। একবার কাজ হাতে পেলে, শুধু টাকা আর টাকা, বউয়ের কথা আর মনে থাকে না ওদের। তুই শুনলাম অফিসে? কিসের অফিস তোর?”
অনুপমা বলে, “এই ছোটো খাট একটা সফটওয়্যার কোম্পানি খুলেছি।”
অনন্যা বলে, “বাপরে নিজের কোম্পানি। তুইতোবিজনেসে ঢুকে গেলি একেবারে। এই তোদের অফিসটা কোথায় রে?”
অনুপমা বলে, “রাসেল স্ট্রীটে, কেন?”
অনন্যা বলে, “তোদের সাথে অনেকদিন দেখা হয়নি তাই ভাবছিলাম একবার দেখা করব।”
অনুপমা অবাক হয়ে যায় দেখা করার কথা শুনে, “কি ব্যাপার অনন্যাদি, হটাত দেখা করতে চাও?”
মনে পড়ে যায় দেবায়নের কথা, গোয়াতে গিয়ে দেবায়ন অনন্যাকে বলেছিল যে ওর রেস্টুরেন্ট খুলতে টাকা দিয়ে সাহায্য করবে। সেই টাকা চাই নাকি অনন্যার? সোজাসুজি প্রশ্ন করে অনুপমা, “তুমি কি দেবায়নের বিষয়ে কথা বলতে চাও? পরিস্কার করে বলতে পারো দ্বিধা বোধ করোনা।”
অনন্যা এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে ঠিক আশা করেনি, তাই আমতা আমতা করে বলে, “না মানে। এমনি তোদের সাথে দেখা করতে চাইছিলাম। যাই হোক তুই এখন ব্যাস্ত তাহলে ফোন রাখি। মিস্টার বসাক ফিরলে বলিস যে আমি ফোন করেছিলাম।”
হেসে ফেলে অনুপমা, “বলে ফেল না, কি হয়েছে। আমি আর দেবায়ন আলাদা নয়। ও কোথায় কি কি করেছে সব আমার জানা, আমার দেবায়ন আমার কাছ থেকে আজ পর্যন্ত কিছু লুকায় নি।”
অনন্যার গলা বসে আসে, “তাই মাঝে মাঝে ভয়। আমার ছোঁয়াতে তোদের এই অটুট বন্ধনে যদি কিছু হয়ে যায়। ছাড় তুই খুব ব্যাস্ত নিশ্চয় এখন? মিস্টার বসাক কবে ফিরছে?”
অনুপমা বলে, “দেবায়নের ফিরতে দিন চারেক দেরি আছে। তুমি স্টুডিও থেকে বাড়িতে কখন ফিরবে? তাহলে না হয় একবার দেখা করতাম।”
অনন্যা হেসে বলে বলে, “এইকয় দিন আউটডোর শুটিং করে শরীর খুব ম্যাজ ম্যাজ করছে তাই আজকে আর স্টুডিও যাইনি। বাড়িতে আসতে চাস নাকি?”
অনেকদিন দেখা হয়নি অনন্যার সাথে, এই প্রচন্ড গরমে মনের ভেতর খাঁ খাঁ করছে, একটু বের হলে বড় ভালো হয়। অনুপমা একটু ভেবে বলে, “ঠিক আছে আমি একটু পরে আসছি তোমার বাড়িতে।”
ব্যাগ গুছিয়ে, ড্রাইভারকে বলে সোজা অনন্যার বাড়িতে পৌঁছে যায়। একটা বহুতল ফ্লাট বাড়ির একটা বড় ফ্লাটে একা থাকে। অনেকদিন আগে এসেছে কিন্তু বাড়ি চিনতে ভুল হয় না অনুপমার। কলিং বেল বাজাতেই, অনন্যা নিজেই এসে দরজা খুলে দেয়। বসার ঘরে এসি চলছে, জানালায় পর্দা নামানো, বেশ একটা সুন্দর গন্ধে ঘর মমমম করছে। অনন্যা মনে হয় একটু আগেই স্নান করেছে, এলো চুলে গায়ে একটা ছোটো সিল্কের ড্রেসিং গাউন জড়িয়ে মিষ্টি হেসে অনুপমাকে ঘরের মধ্যে ডাকে। ঘরের চারদিকে তাকিয়ে দেখে, দেয়াল জুড়ে অনেক ছবি টাঙ্গানো, সব কটাই অনন্যার। টিভিতে যে সব এড দেখে, সেখানে অনেক মেকআপের কারসাজি থাকে, ছবির কারসাজি থাকে। অনন্যাকে দেখে মনে হল, একটু গোলগাল হয়ে গেছে আর কাজের চাপে চোখের কোলে কালি পরে গেছে। ওর শরীর থেকে মাদকতাময় এক মিষ্টি সুবাস নাকে এসে লাগে।
অনন্যা ওর হাত ধরে সোফায় বসিয়ে বলে, “বাপরে তাহলে মহারানীর এতদিন পরে আমার বাড়িতে আসার সময় হল।”
অনুপমা হেসে বলে, “তুমি মহারানী তাইতো তোমার দেখা পাওয়া ভার।”
অনন্যা বলে, “না রে আমি আর কি হতে পারলাম। কি খাবি? বিয়ার নিবি না ব্রিজার?”
হেসে ফেলে অনুপমা, “না না, আমি কিছু খাবো না। তুমি বসো তো, কাজের লোক নেই নাকি?”
অনন্যা দুটো পেপসি ফ্রিজ থেকে বের করে একটা অনুপমার হাতে ধরিয়ে ওর পাশে এসে বসে। পানীয়ের গ্লাসে চুমুক দিয়ে বলে, “নারে কাল অনেক রাতে উটি থেকে ফিরেছি তাই আর আজকে কাজের লোক আসেনি। তোকে দেখে পাক্কা কর্পোরেট বিজনেস উম্যান লাগছে। তুই কেমন আছিস বল। মিস্টার বসাক কোথায়?”
অনুপমা হেসে শার্টের ওপরে দুটো বোতাম খুলে ফেলে, এসি চালান অবস্থায়ও যেন একটু গরম লাগছে ওর। অনন্যার প্রশ্নের উত্তরে বলে, “দেবায়ন জার্মানি গেছে।”
এমন সময়ে অনন্যার ফোনে একটা ফোন আসে। অনন্যা ফোন নিয়ে ওকে বসতে বলে ভেতরে চলে যায় কথা বলতে। অনুপমা পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতে এদিক ওদিকে তাকিয়ে দেখে। বসার ঘর বেশ সাজানো গুছানো এক নায়িকার বাড়ি যেমন সাজানো উচিত ঠিক সেই রকম আড়ম্বর আছে। ঘরে একটা সুরেলা বাদ্য যন্ত্রের সঙ্গীত বেজে চলেছে, মনে হয় পন্ডিত শিব কুমার শর্মার সন্তুর। কেমন যেন স্বপ্ন পুরীর মতন মনে হয় বসার ঘর। বেশ আয়েশ করে বসে সোফার ওপরে।
অনন্যা কিছু পরে ড্রেসিং গাউন ছেড়ে একটা জিন্সের হাফপ্যান্ট আর একটা ঢিলে টপ পরে নিজের বেডরুম থেকে বেড়িয়ে আসে। বড় গলার টপ এতই ঢিলে যে বাঁ কাঁধের নিচে নেমে এসেছে। বুকের দিকে তাকালেই বোঝা যায় যে নিচে ব্রা পড়েনি আর তাই নরম স্তন যুগল দুলে উঠছে অনন্যার হাঁটার ফলে। টপের পাতলা কাপড় ফুঁড়ে ওর স্তনের বোঁটা ফুটে উঠেছে।
অনুপমার পাশে বসে বলে, “তুই কিছু খাবি? পিতজা অর্ডার করব নাকি?”
অনুপমা হেসে বলে, “না না। তুমি বস আমার কাছে।”
এটা সেটা, কাজের কথা, অকাজের কথা, পারমিতার কথা এই সব কথায় সময় কেটে যায়। তারপরে অনন্যা লাজুক হেসে বলে, “জানিস একটা ছোঁড়া আমার প্রেমে পড়েছে, এই তার ফোন এসেছিল।”
অনুপমা চোখ বড়বড় করে প্রশ্ন করে, “কে সে? ফ্লিম লাইনের লোক না কোন বিজনেস ম্যান।”
অনন্যা তির্যক হেসে বলে, “বিজনেস ম্যানেরা সব বড় কুচুটে হয়, বিয়ের পরে ট্রফি ওয়াইফ হিসাবে রাখে। পারলে ক্লায়েন্টের বিছানায় দিতেও দ্বিধা বোধ করবে না। আমার এই বন্ধুটি একজন ফ্যাশান ফটোগ্রাফার। আমার বেশ কয়েকটা মডেলিঙের এসাইনমেন্ট করেছে আর সেই থেকে আলাপ। ছেলেটা মনে হয় বেশ ভালো।”
অনন্যা ওর মোবাইলে একটা ছেলের ছবি দেখিয়ে বলে, “সত্যজিত দত্ত, আমার চেয়ে দুই বছরের ছোটো।”
অনুপমা প্রশ্ন করে, “তাহলে আর দেরি কিসের, বিয়েটা সেরে ফেল আর কি। কত হল আসল বয়স, আঠাশ হবে তাই না?”
অনন্যা ওর থুতনি নাড়িয়ে বলে, “তুই দেখি আমার বয়স মনে রেখেছিস?”
সত্যজিতের ছবির দিকে তাকিয়ে বলে, “না রে, আগে একটু বাজিয়ে দেখি কেমন ছেলে। সবাই তো আর মিস্টার বসাকের মতন হয় না রে।”
অনুপমা মিচকি হেসে বলে, “হুম সবকিছু বুঝলাম। তা হঠাৎ কি ভেবে মনে পড়ল? সত্যি কথা বলো তো?”
অনন্যা মিচকি হেসে বলে, “আঠাশ হয়ে গেছে, একটু মুটিয়ে গেছি, তাই না?”
অনুপমা বলে, “কি যে বল না তুমি? এখন দারুন সুন্দরী তুমি।”
অনন্যা চোখ বড়বড় করে অনুপমার মুখের দিকে তাকিয়ে বলে, “আমার তো সব ক্যামেরা, মেকআপের কারসাজি, আসল সুন্দরী তো তুই।” এই বলেই জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে নেয়।
অনুপমা গালে গাল ঠেকিয়ে হেসে বলে শরীর চেপে ধরে আদর করে বলে, “হুম্মম…… কি হয়েছে তোমার? কাজের পরে কি খুব গরম লাগছে? মনে হচ্ছে অনেকদিন সত্যজিৎ কাছে আসে নি।”
অনন্যা ওর গাল টিপে আদর করে বলে, “ধ্যাত, তুই না যাঃতা, তার চেয়ে বল যে তুই গরম হয়ে আছিস। মিস্টার বসাক খুব আদর করছে তোকে সেটা তোর শরীর দেখেই বুঝতে পারছি।”
অনুপমা পানীয়ের গ্লাসে চুমুক দিয়ে বলে, “আমাকে আদর করার আর সময় পায় কোথায়? সবসময়ে বাইরে থাকে যে।”
অনন্যা চোখ গোল গোল করে বলে, “হ্যাঁ হ্যাঁ জানা আছে। তোর বুক জোড়া যেমন ভাবে ফুলেছে তাতে বেশ বোঝা যাচ্ছে যে মিস্টার বসাকের হাত পড়েছে।”
লজ্জায় লাল হয়ে যায় অনুপমার গাল। অনন্যার গালে আলতো টোকা মেরে বলে, “তুমি না ভারী দুষ্টু মেয়ে অনন্যাদি।”
অনন্যাও কম যায় না, “সত্যি বল, খুব ভালোবাসে না তোকে?”
অনুপমা ওর হাত দুটি নিজের হাতের মুঠিতে নিয়ে বলে, “ছাড়ো অনন্যাদি। দেবায়ন তোমাকে কিছু দেবে বলেছিল, তাই না। কি করতে চাও ওই টাকা দিয়ে?”
হঠাৎ অনুপমার মুখে এই কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায় অনন্যা। কি বলবে ভেবে পায় না, সত্যি কি মানুষ এত খোলা মনের হয়? ওকে কবে দেবায়নকে বলেছিল সেই কথা আর এই মেয়েটা জানে আর মনে রেখেছে?
অনন্যা অনুপমার চোখের দিকে তাকিয়ে বলে, “আমি ভাবছিলাম বর্তমানে আমার ক্যারিয়ার এখন একদম তুঙ্গে। তাই এই তুঙ্গে থাকতে থাকতে সব কিছু গুছিয়ে নেওয়া ভালো, পরে হয়তো হাতে সময় থাকবে না। মিস্টার বসাক অনেকদিন আগে একটা আইডিয়া দিয়েছিল ছিল রেস্টুরেন্ট শুরু করার, আমারও বেশ লেগেছিল সেই আইডিয়াটা। কিন্তু সত্যজিতের ইচ্ছে একটা মেয়েদের পত্রিকা শুরু করার। এই ছোটো ছোটো প্রবন্ধ, গল্প, ফ্যাশানের ছবি। ওর এই পাবলিকেশানেও বেশ জানাশুনা আছে।”
অনুপমা বুক ভরে শ্বাস নিয়ে প্রশ্ন করে, “পত্রিকা শুরু করার জন্য কত টাকা চাই তোমার?”
অনন্যা খিলখিল করে হেসে বলে, “এই বিষয়ে সত্যজিতের সাথে বিশেষ কথা হয় নি। কিন্তু তুই এত মাথা ঘামাচ্ছিস কেন?”
অনুপমা অনন্যার হাতে চাপ দিয়ে মনোবল জুগিয়ে বলে, “তুমি চিন্তা করোনা অনন্যাদি, আমরা আছি। দেবায়ন ফিরে আসুক ওর সাথে কথা বলব। তুমি একটা এস্টিমেট বলে দিও সেই মতন ব্যাবস্থা করে দেব চিন্তা নেই।”
অনন্যা দুই হাতে জড়িয়ে ধরে অনুপমাকে, “তুই না খুব ভালো মেয়ে।” বলেই গালে একটা ভিজে চুম্বন এঁকে দেয়।
নারীর চুম্বনে অনভ্যস্ত নয়, পায়েলের সাথে বহুবার সমকামী খেলায় রত হয়েছে তাও কেমন যেন অস্বস্তি লাগে অনুপমার, “যাঃ অনন্যাদি ছাড়ো।”
অনন্যা ওর গালে হাত বুলিয়ে চিবুক নাড়িয়ে বলে, “তুই বড্ড সুন্দরী, সেই কবে ছোটো বেলায় তোকে দেখেছিলাম আর আজকের এই অনুপমা অনেক বেশি মিষ্টি রসালো আর সুন্দরী হয়ে উঠেছে। তোকে না……” অনুপমার মুখ আঁজলা করে ধরে কপালে একটা চুমু খায় অনন্যা।
অনুপমার হাত পা হঠাৎ এই নারী চুম্বনের ছোঁয়ায় যেন অবশ হয়ে আসে। ধীরে ধীরে অনন্যার ঠোঁট নামতে থাকে, ছোটো ছোটো বেশ কয়েকটা চুমু খায় ওর কপালে, ভুরুর ওপরে, শেষ পর্যন্ত ঠোঁটের কাছে এসে থেমে যায় অনন্যার ঠোঁট। অনুপমার হাত আপনা হতেই অনন্যার কোমর জড়িয়ে ধরে। অনন্যার চিকচিক করা দুই চোখের তারার ওর চোখের মণি নিবদ্ধ হয়ে যায়। অনন্যার আধাখোলা ঠোঁটের মাঝের উষ্ণ শ্বাস ওর ঠোঁট, থুতনির ওপরে বয়ে চলে। কেমন যেন একটা নেশার ঘোর লাগে অনুপমার, পানীয়ের সাথে কি কিছু মেশানো ছিল, না অনন্যার ঠোঁটের মাদকতায় নেশা লেগেছে ওর রক্তে। অনন্যার মাথার পেছনে হাত নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে, ওর লাল নরম ঠোঁট অনন্যার ফ্যাকাসে গোলাপি ঠোঁটের ওপরে বসিয়ে দেয়। দুই নারীর ঠোঁট মিলেমিশে যায়, আচ্ছাদনের ওপর দিয়েই দুই নারীর উন্নত স্তন জোড়া পরস্পরের সাথে পিষে সমতল হয়ে যায়।
অনুপমাকে ঠেলে সোফার ওপরে শুইয়ে দিয়ে ওপরে উঠে যায় অনন্যা। ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে চুমু খেতে খেতে ওর স্তনের ওপরে হাত নিয়ে যায়। জামার ওপর দিয়েই একটা স্তন আলতো করে মুঠির মধ্যে নিয়ে আদর করে দেয়। অনুপমা দুই হাতে অনন্যার কোমর জড়িয়ে ধরে, রক্তে কামনার আগুন জেগে ওঠে, জানুর মাঝে শিরশিরানি শুরু হয়ে যায়। নারীর চুম্বনে এত মাদকতা, অনেকদিন পরে সেই নারীর কোমল অধরের স্বাদ পেল। নিচের ঠোঁট দাঁত দিয়ে টেনে কামড়ে চিবিয়ে দিতে শুরু করে দিল। অনন্যার প্যান্টের ওপর দিয়েই ওর নরম তুলতুলে পাছার মাংস টিপে পিষে দিতে শুরু করে। পাছার ওপরে অনুপমার নরম আঙ্গুলের খামচি অনুভব করতেই অনন্যা, মিহি শীৎকার করে ওঠে, “উম্মম্ম আহহহহহ……” করে। অনন্যা, অনুপমার জামার ওপর দিয়েই ওর নরম তুলতুলে স্তন জোড়া খামচে ধরে চটকাতে শুরু করে।
অনুপমার শরীরে লাগে তীব্র কামনার আগুন। অনন্যার জানু মাঝে থাই গুঁজে দিয়ে চেপে ধরে অনন্যার যোনি দেশ। সাথে সাথে অনন্যা ওর মায়ের মাঝে হাত ঢুকিয়ে জিন্সের ওপর দিয়েই চেপে ধরে যোনি বেদি। একে অপরের যোনির ওপরে মৃদু আক্রমণ চালায়। কুলকুল করে যোনি রস বইতে শুরু করে অনুপমার যোনির ভেতর থেকে। অনন্যার হাতের চাপের ফলে কেঁপে ওঠে অনুপমার সারা শরীর। বেশ কিছু ক্ষণ দুই মত্ত নারী একে অপরের শরীর নিয়ে জামা কাপড়ের ওপর দিয়েই খেলে যায়। দুইজনে কিছুক্ষণ শরীর নিয়ে কামরা কামড়ি চটকা চটকি করে খেলে উঠে বসে। অনন্যার চেহারায় ফুটে ওঠে এক কামুক হাসি আর অনুপমার চেহারা ভেসে যায় কামনার লালিমা।
অনুপমা মিচকি হেসে অনন্যার দিকে তাকিয়ে বলে, “তুমি না খুব দুষ্টু, অনন্যাদি।” বলে নিজের ঠোঁট মুছে নেয়। তীব্র চুম্বনের ফলে গালের লালিমা বেড়ে গেছে, চুল খানিকটা অবিন্যস্ত হয়ে গেছে।
অনন্যা একটা দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বলে, “সত্যি বলতে কি জানিস অনু। তোর এই সেক্সি দেহ দেখে আর লোভ সামলাতে পারলাম না।” বলেই টুক করে একটা চুমু খেল অনুপমাকে।
অনুপমা গ্লাসের শেষ পানীয় টুকু গলায় ঢেলে বলল, “এবারে আমি আসি।”
অনন্যা ওর দুই হাত ধরে অনুনয় করে বলে, “এই কিছু মনে করিস না প্লিস। আমি না একটু এই রকম।”
অনুপমা ওর গালে হাত চোখ টিপে বলে, “না না কিছু না, বেশ একটু এঞ্জয় করলাম। তোমার না একদিন দেবায়নের সাথে ব্রেকফাস্ট খাওয়ার কথা আছে? সেদিন আমি আসব তোমাদের সাথে ব্রেকফাস্ট খেতে।”
অনন্যা পারলে মুখ লুকিয়ে ফেলে, “মিস্টার বসাক সেইসব কথা তোকে বলেছে?”
অনুপমা দুষ্টুমি ভরা একটা হাসি দিয়ে বলে, “দেবায়ন আমার কাছ থেকে এখন পর্যন্ত কিছু লুকায় নি। সত্যি বলো তো কয়বার দেবায়নের সাথে সঙ্গম করেছ তুমি?”
ওই কথা শুনে অনন্যার গাল কান লাল হয়ে যায় লজ্জায়, “যা শয়তান মেয়ে। তোকে ভীষণ আদর করে সেটাই অনেক। তোরা ভালো থাকলেই ভালো। মিস্টার বসাক এলে আসিস একদিন। আমি সত্যজিতকে বলে রাখবো তাহলে ওর সাথে দেখা হয়ে যাবে তোদের।”
অনুপমা দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলে, “কোন কুমতলব নয়তো? তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি করতে নারাজ কিন্তু।”
অনন্যা প্রচন্ড ভাবে মাথা নাড়ায়, “ওরে বাবা, না রে না একদম না। এই মাঝে মাঝে ক্লায়েন্টদের সাথে যাই, ওকে না জানিয়ে করতে হয় এইসব। তোদের কথা সত্যজিত কিছুই জানে না আর তোদেরকে ওর সামনে ওই ভাবে নিচু হতে দিতে পারি নাকি?”
অনুপমা ওকে জড়িয়ে ধরে ফিসফিস করে জিজ্ঞেস করে, “সত্যি কথাটা বললে না কিন্তু অনন্যাদি। দেবায়নের সাথে কয়বার সঙ্গম করেছিলে? কেমন লাগলো আমার দেবু কে?”
অনন্যা মিচকি হেসে চোখ টিপে বলে, “দুই বার করেছি তোর মিস্টারের সাথে। একবার র্যাডিসন ফোর্টে আর একবার গোয়াতে। খুউউউউউব ভালো রে তোর মিস্টার। মন ভরিয়ে দিয়েছিল।”
অনুপমা ওর গালে আলতো টোকা মেরে বলে, “হ্যাঁ সোনা দিদি, বুঝতেই পারছি যে আমার ছোঁড়াটাকে এবারে বেঁধে রাখতে হবে।”
অনন্যা ওর গালে গাল ঠেকিয়ে বলে, “তোদের দেখে একটা গান গাইতে ইচ্ছে করছে।”
অনুপমা প্রশ্ন করে, “কি গান?”
অনন্যা গেয়ে ওঠে, “ও চাঁদ, সামলে রেখো জোছনাকে। কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও চাঁদ……. সামলে রাখো জোছনাকে।”
অনুপমা, “বুঝছি মনের মধ্যে অনেক প্রেম জেগেছে তোমার। সত্যজিৎকে ডেকে নাও আর ভালো করে আদর খাও। সোনাদিদি তাহলে আজকে আসছি। তুমি সত্যজিতের সাথে কথাবার্তা বলে ঠিক করে নাও।”
অনন্যা বলে, “হ্যাঁ সে সব দেখেই তোদের ফোন করব। মাঝে মাঝে ফোন করিস, ভালো লাগে।” চোখ টিপে বলে, “ব্রেক ফাস্টের কথা ভুলিস না। তোর মিস্টারকে সেই কবে বলেছিলাম, সে যে গেল আর দেখা দিল না।”
অনুপমা মিচকি হেসে মাথা নাড়িয়ে বিদায় জানায়। গাড়িতে উঠে আবার অফিসের দিকে রওনা দিচ্ছিল কিন্তু এমন সময়ে মামনির ফোন পেয়ে অবাক হয়ে যায়।
অনুপমা জিজ্ঞেস করে, “কি হয়েছে মামনি? হটাত এমন সময়ে ফোন করলে।”
দেবশ্রী হেসে ওকে জিজ্ঞেস করে, “রাতে কি খাবি, কাঁকড়া কিনে নিয়ে যাবো?”
অনুপমা বাচ্চা মেয়ের মতন খিলখিল করে হেসে ওঠে, “তুমি না সত্যি পারো বটে।”
দেবশ্রী বলে, “না রে, চোখের সামনে একটা অস্ট্রেলিয়ান কাঁকড়া দেখে তোর কথা মনে পরে গেল। তুই কাঁকড়া খেতে ভালবাসিস তাই।”
অনুপমা বলে, “আচ্ছা বাবা আচ্ছা।”
দেবশ্রী বলে, “তুই একটু তাড়াতাড়ি আসিস কিছু জরুরি কথা আছে।”
অনুপমা প্রশ্ন করে, “কি ব্যাপার মামনি?”
দেবশ্রীর কণ্ঠস্বর কিঞ্চিত গম্ভীর হয়ে যায়, “তুই আগে বাড়িতে আয়, তারপরে বলব।”
অনুপমার আর অফিসে গেল না, ড্রাইভারকে বলে সোজা গাড়ি নিয়ে চলে আসে দেবায়নের বাড়িতে। দেবশ্রী আগেই বাড়িতে পৌঁছে যায়। ছেলে না থাকলেই এই মেয়েটা এসে দেখা করে যায়, বসে গল্প করে, বাচ্চা মেয়ের মতন এটা খাবে ওটা খাবে আব্দার করে। দেবশ্রী যথাসম্ভব চেষ্টা করে হবু বৌমার শিশু সুলভ আব্দার গুলো পূরণ করতে।
বাড়িতে ঢুকে দেখে যে মামনি কাঁকড়া ধুতে ব্যাস্ত। অনুপমা পেছন থেকে জড়িয়ে ধরে ছোটো খুকির মতন আব্দার করে, “মামনি এবারে কাঁচা আমের সরবত খাওয়ালে না কিন্তু।”
দেবশ্রী হেসে বলে, “আচ্ছা বাবা কালকে না হয় বানিয়ে দেব। কাঁকড়ার সাথে কি খাবি, ফ্রাইড রাইস না শুধু ভাত?”
অনুপমা মামনির পেটে কাতুকুতু দিয়ে বলে, “তোমার মনে ছিল কাঁকড়ার কথা?”
দেবশ্রী হেসে ওঠে, “আরে বাবা ছাড় ছাড়, শয়তান মেয়ে কোথাকার।”
অনুপমা রোজকার মতন রান্নাঘরের স্ল্যাবের ওপরে পা তুলে বসে পরে হাতে একটা আম নিয়ে। দেবশ্রী ওকে আমটা কেটে দিতে চায়, কিন্তু অনুপমা আম খানা জলে ধুয়ে, টিপে টিপে নরম করে নিচের দিকে একটা ছোটো ফুটো করে চুষতে শুরু করে। ঠোঁটের কষ বেয়ে আমের রস নিচের দিকে বেয়ে পরে আর অনুপমা উলটো হাতে আবার সেই রস মুছে নেয়। সেই দেখে দেবশ্রী হেসে ফেলে।
আম চুষে খেতে খেতে অনুপমা প্রশ্ন করে, “তুমি কি বলবে বলছিলে?”
দেবশ্রী খানিকক্ষণ চুপ থাকার পরে অনুপমার চোখের ওপরে চোখ রেখে জিজ্ঞেস করে, “যা জিজ্ঞেস করব সব ঠিকঠিক উত্তর দিবি?”
মামনির এই চোখ কোনদিন দেখেনি অনুপমা তাই একটু ভয় পেয়ে যায়, দুচোখে বিস্ময় আর হাজার প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করে, “কি হয়েছে মামনি?”
বুকের ভেতরের ধুকপুকানি বেড়ে ওঠে। মামনি কি দেবায়নের রুমের মধ্যে কিছু পেয়েছে? এমন কিছু যাতে মামনির সন্দেহ হয়েছে। প্যান্টির বাক্স অথবা বাঙ্কের স্টেটমেন্ট অথবা অন্য কিছু। কি জানে মামনি?
দেবশ্রীর কাঁকড়ায় তেল নুন মাখাতে মাখাতে জিজ্ঞেস করে, “তোরা সূর্য আর মনিদিপাকে কি বলেছিস বা করেছিস?”
মাথায় বাজ পড়ার মতন চমকে ওঠে অনুপমা, এত দিন পরে সূর্য মনিদিপার প্রশ্ন কেন উঠছে? অনুপমার গলা শুকিয়ে কাঠ। হাতের সামনে মনিদিপা অথবা সূর্যকে পেলে ছিঁড়ে খাবে এমন মনের অবস্থা। ক্রোধ সামলে নিয়ে হাসি টেনে মামনির উত্তরে বলে, “কই কিছু করিনি তো? শুধু ওদের অনুরোধ করেছিলাম কোলকাতা ছেড়ে চলে যেতে।”
দেবশ্রী কাজ থামিয়ে ভুরু কুঁচকে অনুপমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “শুধু অনুরোধ করেছিলিস, সত্যি বলছিস?”
ভেতরের রাগ লুকিয়ে খিলখিল করে হেসে ওঠে অনুপমা, “হ্যাঁ মামনি সত্যি বলছি। কিন্তু এতদিন পরে এই সব প্রশ্ন করছ কেন?”
দেবশ্রী আবার কাঁকড়া মেরিনেট করতে মন দেয়, “আজকে সকালে মণি ফোন করেছিল।”
কথাটা শুনতেই গলা শুকিয়ে আসে অনুপমার। মনিদিপা কি সবকিছু মামনিকে বলে দিয়েছে, তাহলে দেবায়ন আর ওর রক্ষে নেই। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, “কি বলেছে?”
দেবশ্রী বলে, “খুব কাঁদছিল মেয়েটা, বারেবারে আমার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল যে দেবু যাতে ওদের সর্বনাশ না করে।”
চোয়াল শক্ত হয়ে ওঠে, রাগে কান লাল হয়ে যায় তাও কণ্ঠস্বর স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, “আর কি বলেছে মামনি?”
দেবশ্রী ওর মুখের দিকে তাকিয়ে বলে, “এ ছাড়া বেশি কথা বলেনি আর বলেছে আমি যেন দেবায়নকে এই বিষয়ে কোন কথা না জানাই, তাই তোকে জিজ্ঞেস করলাম যে তোরা কি করেছিলি বা বলেছিলি ওদের। তোরা সত্যি বলতো কি করেছিস ওদের সাথে?”
অনুপমা বুঝতে পারে যে মনিদিপা ওর কথা রেখে দেবশ্রীকে কিছু জানায়নি, একটা স্বস্তির শ্বাস নেয় আর সেইসাথে রাগে গায়ের রক্ত গরম হয়ে যায়। কেন মনিদিপা এতদিন পরে ফোন করেছে? ওকি মামনিকে জানাতে চায় যে ওর সাথে দেবায়ন আর অনুপমা কি কি করেছে?
অনুপমা হাসি টেনে বলে, “না গো কিছুই করিনি ওর সাথে। তুমি ভালো করেই চেন সূর্য আর মনিদিপাকে, ওরা সব বানিয়ে বলছে তোমার কাছে।”
দেবশ্রী স্বস্তির শ্বাস নিয়ে বলে, “হ্যাঁ তা জানি যে ওরা কেমন। যাক শুনে শান্তি পেলাম যে তোরা ওদের কিছু করিস নি। কিন্তু দেবুর সর্বনাশের কি কথা বলছিল ও?”
অনুপমা আম খাওয়া ছেড়ে মামনিকে জড়িয়ে ধরে বলে, “ছাড়ো ওদের কথা। সব মিথ্যে কথা বলছে।”
খাওয়ার সময় কেটে যায় একথা সেকথায়, কিন্তু অনুপমার মনে ভিড় করে থাকে মনিদিপার ফোনের কথা? আবার কি ওরা দুইজনে কিছু বদ মতলব আঁটছে মামনিকে ফাঁসানোর জন্য। দেবায়ন নেই, দেবায়ন থাকলে না হয় একটা পরামর্শ নেওয়া যেত। কিন্তু দেবায়নের মাথা গরম, দেবায়নের জন্য অপেক্ষা করলে হয়ত রক্তারক্তি কান্ড ঘটিয়ে বসবে। সাপ যখন আবার ফনা তুলেছে, ফোঁস করার আগেই এবারে মাটির সাথে মিশিয়ে দিতে হবে না হলে ভবিষ্যতে ফোঁস করার সাহস পেয়ে যাবে। কি করা যায়, সাত পাঁচ ভাবতে ভাবতে বাড়ি ফেরার সময়ে রূপককে ফোন করে সব জানায়। আরো জানায় যে আগামীকাল সকালে জলপাইগুড়ি যেতে চায় সূর্য আর মনিদিপার সাথে দেখা করতে। কিন্তু জানে না ওদের ঠিকানা অথবা ফোন নাম্বার। শেষ পর্যন্ত ঋতুপর্ণার আশ্রয় নিতে হয় অনুপমাকে। ঋতুপর্ণা জানিয়ে দেয় যে ওর বড়দা ওদের জন্য বাগডোগরা এয়ারপোর্টে অপেক্ষা করবে। কথা হয় যে ঋতুপর্ণার দাদা মনিদিপার বাড়ি চেনে, সেই চিনিয়ে দেবে আর সাথেই থাকবে।
সকালের ফ্লাইট ধরে রূপক আর অনুপমা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মনের মধ্যে অজানা আশঙ্কা, কি হবে কি হবে। যদিও ওদের কাছে ওই রাতের সব ঘটনার ভিডিও করা আছে, তাও এক অজানা আশঙ্কায় বুক দুরদুরু করে কেঁপে ওঠে।
রূপক ওর হাতের ওপরে চাপ দিয়ে মনে বল জুগিয়ে জিজ্ঞেস করে, “কি ভাবছিস এত? আমি আছিতোসব ঠিক করে দেব।”
অনুপম হেসে বলে, “তোর আর দেবায়নের এক কথা সব ঠিক করে দেব। মারামারি খুনোখুনি ছাড়া আর কি ভাবে জানিস ঠিক করতে?”
রূপক হেসে ফেলে, কানের কাছে মুখ নিয়ে এসে বলে, “আরো একটা উপায় জানি কি করে অবস্থার সামাল দিতে হয়।”
অনুপমা না বুঝতে পেরে জিজ্ঞেস করে, “কি ভাবে?”
রূপক বলে, “দেবায়ন যেমন ভাবে মনিদিপাকে চড়িয়ে খেলিয়ে ছিপে তুলেছিল ঠিক সেইরকম ভাবে আমিও তুলতে জানি।”
কথা শুনে অনুপমার গাল লাল হয়ে যায়, “ধ্যাত শয়তান ছেলে।”
রূপকের উষ্ণ হাতের চাপে মনে বল পায় অনুপমা।
বেশ বেলার দিকে ফ্লাইট বাগডোগরা পৌঁছায়। ঋতুপর্ণার দাদা, গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। ঋতুপর্ণা বিস্তারে ওর দাদাকে জানায়নি, শুধু এইটুকু জানিয়েছে যে যদি ওদের কোন সাহায্য লাগে তাহলে যেন সাহায্য করে। মনিদিপার বাড়ি যাওয়ার পথে ঋতুপর্ণার দাদা রূপককে প্রশ্ন করে আসার কারন। রূপক কথা ঘুরিয়ে বলে একাজ সেকাজের কথা বলতে শুরু করে দেয়। সূর্যের বাড়ির কিছু দুরে গাড়ি থামিয়ে ঋতুপর্ণার দাদা বাড়ি দেখিয়ে দেয়। ওদের ফোন নাম্বার দিয়ে বলে যে কোন কিছুর অসুবিধে হলে যেন ডাকে। এই পাড়া ওর চেনা, কোন গন্ডগোল হলে এক ডাকে লোক জড়ো করে নিতে পারবে। অনুপমা মাথা নাড়িয়ে জানিয়ে দেয় যে অত কিছুর হয়তো দরকার পড়বে না।
রূপক আর অনুপমা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দুইতলা বাড়ি, ঋতুপর্ণার দাদা বলেছে যে একতলার একটা ছোটো কামরা নিয়ে থাকে সূর্য আর মনিদিপা। কি পরিস্থিতির সম্মুখীন হবে সেই আশঙ্কায় অনুপমার দুক দুরুদুরু করে ওঠে। বুক ভরে শ্বাস নিয়ে দরজার কড়া নাড়িয়ে অপেক্ষা করে। মাথার ওপরে কাঠফাটা রোদ যেন ঝলসে দেয় কোমল অনুপমাকে। এক অজানা আশঙ্কায় রোদে দাঁড়িয়ে দরদর করে ঘামতে শুরু করে দেয়।
কিছুপরে এক মহিলা দরজা খুলে ওদেরকে জিজ্ঞেস করে কে এসেছে। মহিলাকে দেখে প্রথমে ঠিক চিনতে পারে না অনুপমা, অবাক হয়ে থাকিয়ে থাকে মনিদিপার দিকে, একি হয়ে গেছে মনিদিপার শরীর। রোগা হয়ে গেছে, গলার কন্ঠি বেড়িয়ে এসেছে, দুই টানা টানা চোখ কোঠোরাগত, টোপা টোপা লালচে গালে সেই লালিমা নেই, পরনে একটা রঙ ওঠা কম দামি সুতির মাক্সি। পেটের দিকে নজর যেতেই বুঝতে পারল যে মনিদিপা গর্ভবতী। মনিদিপার চোখ জোড়া ছলকে ওঠে, ঠোঁট জোড়া কেঁপে ওঠে, ওদের হঠাৎ করে সামনে দেখে আতঙ্কে চেহারা ফ্যাকাসে হয়ে যায়।
অনুপমা বাড়ির দরজায় দাঁড়িয়ে মনিদিপার শুকনো চেহারা আর গর্ভবতী দেখে কি বলতে এসেছে সেটা ভুলে যায়। রূপকের হাতের ছোঁয়া পেতে সম্বিৎ ফিরে আসে অনুপমার।
মনিদিপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, “আচমকা কি মনে করে?”
অনুপমা মৃদু হেসে বলে, “কিছু না, এমনিই তোমাদের দেখতে এলাম।”
মনিদিপা একবার রূপকের দিকে তাকায় একবার অনুপমার দিকে, ভেতরে ডাকবে কি ডাকবে না এই ভাবে। অনুপমার তীক্ষ্ণ চাহনি ওর মনের দ্বিধা এড়াতে পারে না, নিজেই মনিদিপাকে বলে, “এতো দূর থেকে এসেছি একবার ভেতরে ডাকবে না?”
দরজা থেকে সরে দাঁড়ায় মনিদিপা। অনুপমা ঘরে ঢুকে চারদিক তাকিয়ে দেখে। ঘরটা এত ছোটো যে কেউ যদি আড়মোড়া ভাঙ্গে তাহলে হাত গিয়ে দেয়ালে ঠেকবে। মাথার ওপরে একটা সিলিং ফ্যান ঘুরছে নয় যেন কাঁদছে। এক পাশে একটা ছোটো রান্নাঘর, এত ছোটো যে একজন দাঁড়ালে দ্বিতীয় জনের দাঁড়ানোর জায়গা থাকে না। বিছানার চাদর রঙ ওঠা কিন্তু পরিষ্কার, খাটের তলায় যাবতীয় আসবাব পত্রে ভর্তি। ছয় বাই ছয়ের খাটটা ঘরের বেশির ভাগ জায়গা জুড়ে রয়েছে। একপাশে একটা ছোটো ফ্রিজ আর তাঁর ওপরে একটা ছোটো টিভি। ঘরের আনাচে কানাচে দীনতার ছাপ কিন্তু বেশ ছিমছাম পরিষ্কার করে রাখা। মনিদিপাকে দেখে মনে হল যেন শুয়ে ছিল, মাথার চুল অবিন্যাস্ত। অনুপমাকে খাটের ওপরে বসতে বলে মনিদিপা। রূপক, তীক্ষ্ণ চোখ একভাবে চেয়ে থাকে মনিদিপার দিকে, বুঝতে চেষ্টা করে কি চায় এই মহিলা আর তার স্বামী।
অনুপমা মনিদিপাকে প্রশ্ন করে, “তুমি কাল মামনিকে, মানে দেবায়নের মাকে ফোন করেছিলে?”
মনিদিপা উত্তরে কি বলবে ভেবে পায় না, “না মানে বউদিকে এমনি ফোন করেছিলাম।”
অনুপমা শান্ত কণ্ঠে প্রশ্ন করে, “হঠাৎ এতোদিন পরে কি মনে করে?”
রূপক, মনিদিপার চোখে চোখ রেখে কঠোর কণ্ঠে প্রশ্ন করে, “কোন বদ মতলব নিশ্চয় নয়। ওই দিনের সব ঘটনা কিন্তু ক্যামেরা বন্দি, সেটা নিশ্চয় খেয়াল আছে। তোমাদের মনে কি আছে কি নেই বলা মুশকিল।”
মনিদিপার গলা কেঁপে ওঠে ওই হিম শীতল গম্ভির কণ্ঠস্বর শুনে, “এতদিন পরেও আমাদের সর্বনাশ করতে চাও। মড়ার ওপরে খাঁড়ার ঘা না মারলে কি তোমাদের প্রাণে জল আসবে না?”
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলে, “বড় কষ্টে আছি তাই ক্ষমা চেয়ে ফোন করেছিলাম যাতে আমাদের কষ্টের কিছু লাঘব হয়।”
অনুপমা রূপককে মৃদু ধমক দিয়ে শান্ত করিয়ে মনিদিপার হাত ধরে পাশে বসিয়ে সান্ত্বনা দিয়ে বলে, “কাঁদছো কেন? কেঁদো না।”
মনিদিপা ডুকরে কেঁদে ওঠে, “কি করব বলো? মা সমান বৌদির সাথে আমরা যা করেছি তাতে ভগবান আমাদের কোনদিন ক্ষমা করবে না।” পেটের ওপরে হাত বুলিয়ে কেঁদে বলে, “কোলকাতা ছেড়ে চলে আসার পরে আমি গর্ভবতী হয়েছিলাম কিন্তু সেই বাচ্চাটা পাঁচ মাসেই পেটের মধ্যে মারা যায়। আমি দিনরাত ঠাকুরকে ডাকতাম কিন্তু পাপের বোঝা আমাদের ঘাড় থেকে মনে হয় আর নামবে না, যদি না বৌদি আমাদের ক্ষমা করে।”
মনিদিপার চোখের জলে অনুপমার মন ভিজে যায়। রূপককে একটু বাইরে যেতে বলে, মনিদিপাকে জিজ্ঞেস করে, “বর্তমানে কত মাস চলছে তোমার?”
মনিদিপা চোখের জল মুছে পেটের ওপরে হাত বুলিয়ে বলে, “পাঁচ মাস চলছে।”
তারপরে অনুপমা ওদের কথা জিজ্ঞেস করাতে মনিদিপা এক এক করে সব খুলে বলে। কোলকাতা থেকে জলপাইগুড়িতে এসে সূর্য প্রথমে কোন কাজ পায়নি। বেশ কয়েক মাস বাপের বাড়িতে বসে ছিল কিন্তু কতদিন আর বসে খাওয়া যায়। বাবা নেই, গত হয়েছেন, দাদার ঘাড়ে বসে খেতে সূর্যের ভালো লাগে না। এই ছোটো ঘরে উঠে আসে ওরা আর ওর সব গয়না বিক্রি করে ঘর ভাড়ার টাকা আর খাওয়ার টাকা জোগাড় করে। তারপরে একটা কাঠের কারখানায় ক্যাশিয়ারের কাজ পায়। যা পায় তাতে কষ্টেশিষ্টে দুইজনের চলে যায়। প্রথম বাচ্চার সময়ে টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেনি, সরকারি হাসপাতালে দেখিয়েছিল কিন্তু কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হত। একটা প্রাইভেট ডাক্তার বলেছিল যে মনিদিপাকে খুব সাবধানে রাখতে আর নার্সিংহোমে ভর্তি করিয়ে দিতে কিন্তু সেই সময়ে ওদের কাছে কানা কড়িটাও ছিল না যে নার্সিং হোমে ভর্তি করাবে। দাদার কাছ থেকে ওষুধের খরচা পেয়েছিল কিন্তু নার্সিংহোমে ভর্তি করার মতন পয়সা জুগিয়ে উঠতে পারেনি। কথা গুলো শুনতে শুনতে অনুপমার দুই চোখ দিয়ে জলের ধারা বয়ে আসে।
গত বারের সময়ে বেশ কিছু ধার দেনা হয়ে গেছে ওদের তাই এইবারে অবস্থা আরও সঙ্গিন। এই বাচ্চাটা ওরা ঠিক চায়নি কিন্তু হঠাৎ করে এসে গেছে। মা হওয়ার ইচ্ছে সব মেয়েদের থাকে তাই এটাকে বাঁচিয়ে রাখতে তৎপর হয়ে ওঠে। কিন্তু ঠিক ভাবে সব হবে সেই ভেবে কুল কিনারা পায় না। ঠিক মতন খাওয়ার পয়সা নেই, ডাক্তারের পয়সা কোথা থেকে দেবে?
অনুপমা মনিদিপার গলায় হাত দিয়ে দেখে যে কণ্ঠহাড় দেখা যাচ্ছে, খুব শীর্ণকায় হয়ে গেছে একসময়ের সুন্দরী মনিদিপা। ও ভেবে এসেছিল যে মনিদিপা আর সূর্যকে শাসিয়ে যাবে মামনিকে ফোন করার জন্য কিন্তু এখানে এসে পরিস্থিতি দেখে মাথার মধ্যে সব অঙ্ক গুবলেট হয়ে যায়। ঘর বাড়ির পরিস্থিতি আর মনিদিপার অবস্থা দেখে বুক ফেটে এক অব্যাক্ত কান্না বেড়িয়ে আসে। কি করবে অনুপমা, বুক ভরে শ্বাস নিয়ে মনিদিপার গালে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়।
ব্যাগে চার হাজার টাকা ছিল, সেটা বের করে ওর হাতে দিয়ে বলে, “এটা রাখো এখন আর তোমার বরের ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বল। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি এখুনি।”
চার হাজার টাকা হাতে নিয়ে মনিদিপা অনুপমার হাত ধরে ভেঙ্গে পরে কান্নায়, “তুমি সত্যি দেবী।”
অনুপমা ওর চোখের জল মুছিয়ে বলে, “আমি তোমাদের যথাযথ সাহায্য করতে পারি কিন্তু একটা শর্তে?”
মনিদিপা কান্না ভুলে ওর মুখের দিকে তাকিয়ে বলে, “কি শর্ত আবার?”
অনুপমা বড় শ্বাস নিয়ে বলে, “তুমি প্রতিজ্ঞা করেছিলে যে মামনিকে কোনদিন ফোন করবে না, সেই প্রতিজ্ঞা কিন্তু তোমরা রাখনি, মণি।”
মনিদিপা হাতের টাকা ওর দিকে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, “আমাদের সর্বনাশ না করলে যেন তোমার প্রাণে শান্তি আসবে না?!”
অনুপমা মাথা ঠাণ্ডা রেখে ওর হাত ধরে পাশে বসিয়ে বলে, “আমার কথা পুরো না শুনে কেন বাজে বকছ, মণি? দয়া করে আগে আমার কথা পুরো শোনো তারপরে বোলো।”
চুপ করে বসে পরে মনিদিপা। অনুপমা বলে, “সূর্যকে বল কিছু একটার দোকান দিক আমি টাকা দেব তোমাদের। কত টাকা লাগবে এক লাখ, দুই লাখ না পাঁচ লাখ? যা লাগবে বল আমি দিতে রাজি।”
মনিদিপা হাঁ করে চেয়ে থাকে অনুপমার মুখের দিকে, এই মেয়ের বুকে কে বাস করে? সাক্ষাৎ অন্নপূর্ণা দেবীকে যেন সামনে দেখছে।
এমন সময়ে ধরাম করে দরজা খুলে সূর্য ঘরের মধ্যে ঢুকে পরে, পেছনে রক্ত চক্ষু রূপক।
সূর্য অনুপমাকে দেখে চেঁচিয়ে ওঠে, “এতদিন পরে দলবল নিয়ে আমাদের সর্বনাশ করতে এসেছ? বেড়িয়ে যাও আমার বাড়ি থেকে। আমি আমার মৃত বাচ্চার কসম খেয়ে বলছি যেদিন দেবায়ন কে হাতের সামনে পাবো সেদিন মেরে ফেলব……”
অনুপমা সূর্যকে রুদ্ররুপে দেখে থতমত খেয়ে যায়। মনিদিপা অস্ফুট চিৎকার করে সূর্যকে চুপ করতে বলে, “ওগো….. তুমি কিছু বোলো না গো। ওরা আমাদের সর্বনাশ করতে আসেনি।” হাতের টাকার তোড়া দেখিয়ে কাঁদতে কাঁদতে বলে, “আমাদের ভালোই করতে এসেছে ওরা। দয়া করে তুমি একটু ঠাণ্ডা হও।”
অনুপমা রূপকের দিকে তাকায়। রূপক গর্জে ওঠে সূর্যের ওপরে, কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে, “আগে কথা শুনে তবে কথা বলবে না হলে মেরে এখানে এই মেঝের নিচে পুঁতে চলে যাবো কাকপক্ষী টের পাবে না।”
অনুপমা রূপককে ধমক দিয়ে সূর্যকে ছেড়ে দিতে বলে। রূপক সূর্যকে ধরে বসিয়ে দেয় খাটের ওপরে।
রূপক সূর্যের নাকের সামনে আঙুল নাড়িয়ে বলে, “আমরা ভেবেছিলাম যে তোমরা চুপচাপ থাকবে কিন্তু কাকিমাকে ফোন করে খুব ভুল করেছ। ভাগ্য ভালো যে দেবায়ন আসেনি। আমরা ওকে না জানিয়ে এখানে এসেছি। যদি ও জানতে পারে তাহলে এখানে এসে তোমাদের কচুকাটা করবে।”
অনুপমা এবারে রূপকের ওপরে রেগে গিয়ে বলে, “তুই একটু চুপ থাকবি? আমি ওদের সাথে কথা বলছি, আমাকে বলতে দে।”
অনুপমা সূর্যকে বুঝিয়ে বলার পরে সূর্য ক্ষান্ত হয়, “দেখো, আমি এখানে এসেছিলাম অন্য এক মনোভাব নিয়ে কিন্তু এখানে এসে তোমাদের অবস্থা দেখার পরে আর মনিদিপার এই অবস্থা দেখার পরে আমি ভাবনায় পরে গেলাম। তুমি এখানে কিছু একটার দোকান দিতে পারো, তাতে আমি সাহায্য করব চিন্তা নেই।” তারপরে হেসে মনিদিপার গালে হাত বুলিয়ে, “এত সুন্দরী বৌটার কি অবস্থা করেছ? আর ওই যে আসছে তাকে নিয়ে ভালো ভাবে থাকো।”
মনিদিপা ওকে সব কিছু খুলে বলে আরও বলে যে অনুপমা ওদের টাকা দেবে দোকান করতে। সব কিছু শুনে হতবাক হয়ে সূর্য, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কি ভেবেই না দেবশ্রী বৌদিকে ব্লাকমেল করেছে আর নিজেদের কামনা চরিতার্থ করেছে। সূর্য ক্ষান্ত হয় নিজের ভুল বুঝে। অনুপমা ওর কাছ থেকে ব্যাঙ্কের একাউন্ট নাম্বার নিয়ে পাঁচ লাখ টাকার একটা আর টি জি এস করে বলে টাকা আসতে দিন চারেক লাগবে ততদিনের জন্য এই চার হাজার তাকায় চালায় আর বউকে যেন ভালো ডাক্তার দেখায়। সব কিছু দেখেশুনে সূর্যের চেহারা লজ্জায় আর নিজের প্রতি ঘৃণায় কুঁকড়ে যায়। বারেবারে অনুপমার কাছে বিগত দিনের কার্যকলাপের জন্য ক্ষমা চায়।
বিকেল হয়ে মনিদিপা আর সূর্যের বাড়ি থেকে বের হতে। একদিকে দুপুরে কিছু খায় নি, তাই প্লেনে ওঠার আগে একটা বড় রেস্টুরেন্টে ঢোকে দুজনে। আকাশের সূর্য পশ্চিমে ঢলে গেছে, সন্ধ্যের ফ্লাইট মনে হয় ধরতে পারবে না। এদিকে বাড়িতে আসল ঘটনা কিছুই বলে আসা হয়নি। অনুপমা জানত যদি মামনিকে বলে তাহলে মামনি ওকে খুব বকবে আর মাকে বলাও যায় না এইসব কথা। কাজের আছিলায় দুইজনে বেড়িয়ে এসেছে।
খেতে খেতে রূপক ওকে জিজ্ঞেস করে, “আজ তাহলে আর বাড়ি ফেরা হচ্ছে না।”
অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে বলে, “না আজ মনে হচ্ছে এখানেই থেকে যেতে হবে। বড্ড দেরি হয়ে গেল সরি।”
রূপক চোখ টিপে হেসে বলে, “শালী আধি ঘর ওয়ালি, রাতে একসাথে থাকতে না পারি একটু ছোঁয়া পেতেই পারি।”
অনুপমার গাল লাল হয়ে যায় লজ্জায়, “ধ্যাত শয়তান ছেলে, তুই আলাদা রুমে থাকবি আর আমি আলাদা রুমে থাকবো।”
রূপক ওকে আরও উত্যক্ত করে বলে, “সে না হয় থাকলাম কিন্তু…… এই গরমে তুই যে বেশ গরম হয়ে থাকবি। ঠাণ্ডা কে করবে তোকে?”
অনুপমা মিচকি হেসে বলে, “সেটা আর তোর চিন্তা করতে হবে না।”
রূপক একথা সেকথা বলতে বলতে বলে, “আমার কি মনে হয় জানিস, সূর্য ঠিক ভাবে মেনে নিতে পারেনি আমাদের এখানে আসাটা।”
অনুপমা ভুরু কুঁচকে প্রশ্ন করে তাকায় ওর দিকে। রূপক উত্তরে বলে, “যে ভাবে তোর আর মনিদিপার দিকে তাকিয়ে ছিল, আমার মনে হয় টাকা পাওয়ার পরেও ওর মনে শঙ্কা থেকে যাবে যে দেবায়ন ওদের কিছু করতে পারে।”
অনুপমা প্রশ্ন করে, “তাহলে কি করা উচিত আমাদের?”
রূপক বলে, “দুই দানছত্র না খুলে একটু শাসিয়ে এলেই পারতিস। এখন টাকা পেয়ে ওদের লোভ বেড়ে যেতে পারে।”
অনুপমা হেসে ফেলে ওর কথা শুনে, “মণিকে ওই অবস্থায় দেখে সত্যি খুব খারাপ লেগেছে। না না, ওরা ওই রকম কিছু করবে না। আমার মনে হয় না যে সূর্যের আর সেই সাহস আছে যে কোলকাতা গিয়ে আমাদের কোন ক্ষতি করবে।”
রূপক বলে, “কিন্তু কাকিমাকে ফোন করতেই পারে অথবা দেবায়নকে। তখন কি করবি?”
অনুপমা বলে, “আমি দেবায়ন কে আগে থেকেই সব বুঝিয়ে বলে দেব। যদি কোনদিন সেই রকম কিছু হয় তাহলে ভেবে দেখা যাবে।”
এমন সময়ে অনুপমার চোখ পরে কয়েকটা টেবিল দুরে বসা এক দম্পতির দিকে। ভদ্রলোককে বেশ চেনা চেনা মনে হল, পাশে বসা মহিলা ওর দিকে পেছন করে বসে। মহিলাটি একটা চাপা হাতকাটা কামিজ আর জিন্স পরে, দেহের গঠন বেশ সুন্দর এবং ফর্সা। পরনের কাপড় বেশ দামী। পেছন থেকে মহিলাকে দেখেও বেশ চেনা চেনা মনে হল অনুপমার। একবার চেহারা দেখতে পারলে হয়। অনুপমা এক ভাবে তাকিয়ে থাকে ওই টেবিলের দিকে। মহিলা আর পাশের ভদ্রলোক বেশ খোশমেজাজে গল্প করছে, হাবভাব হাসি গল্প দেখে মনে হল দুইজনে পরস্পকে বেশ ভালো ভাবেই চেনে। লোকটার বাম হাত মাঝে মাঝেই মহিলার পিঠের ওপরে আদর করছে। মহিলাটি গল্প করতে করতে লোক টির কাঁধের ওপরে মাথা রেখে দিয়েছে। মুখের একপাশ দেখে থমকে যায় অনুপমা, পাশের ভদ্রলোক ওয়েটার কে ডাকে কিছু একটা অর্ডার দেওয়ার জন্য। অনুপমা ভদ্রলোকের চেহারা দেখে আকাশ থেকে পড়ে। এইভাবে ওদের কে এখানে দেখতে পাবে স্বপ্নেও আশা করেনি, বিশেষ করে পাশের ভদ্রলোককে।
রূপক খেতে ভুলে গিয়ে অনুপমার মুখের দিকে তাকিয়ে থাকে। হতবাক অনুপমার দুই চোখে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। রূপক ওর কাঁধ আলতো ঝাঁকিয়ে প্রশ্ন করে, “কি রে কি হয়েছে? কাকে দেখছিস?”
অনুপমার চোখ অনুসরণ করে দেখে ওদের অদুরে এক দম্পতি বসে।
অনুপমার চোয়াল শক্ত হয়ে যায়। রূপকের হাতের ছোঁয়ায় সম্বিৎ ফিরে আসার পরে ওকে বলে, “আমি যদি হঠাৎ করে কিছু করে বসি তাহলে কি তুই আমার পেছনে দাঁড়াবি?”
রূপক হাঁ করে চেয়ে প্রশ্ন করে, “মানে?”
কি বলবে অনুপমা, ওদের পরিচয় কি ভাবে দেবে রূপকের কাছে? একদিনের ব্যবধানে ওর জীবন যেন ঘটনাবহুল হয়ে উঠেছে। একে গ্রীষ্ম কাল তায় গত রাত থেকেই শরীরের রক্ত গরম হয়ে আছে। এমত অবস্থায় চোখের সামনে বিশেষ করে ভদ্রলোককে দেখে মাথা ঠিক করে উঠতে পারে না। খাওয়া ভুলে হাতের মুঠি শক্ত হয়ে যায় অনুপমার।
গলা নামিয়ে রূপককে ওই দুই নর নারীর পরিচয় দেয়, “ওই যে ভদ্রলোক বসে আছেন, ওনার নাম মিস্টার ধৃতিমান দেবনাথ। মামনির আগের অফিসের দিল্লী অফিসের কলিগ। আমার সব থেকে অবাক লাগছে এই ভেবে যে এই ভদ্রলোক কবে কোলকাতা এসেছে আর কেনই বা মামনির সাথে দেখা করেনি?”
রূপক চেহারায় উৎসুক ভাব ফুটে ওঠে, “মিস্টার দেবনাথ কেন কাকিমাকে ফোন করবে?”
অনুপমা আসল কথা এড়িয়ে উত্তরে বলে, “মামনির অতি পরিচিত কলিগ, আমরা একসাথে মুসৌরি ঘুরতে গিয়েছিলাম।”
রূপক মাথা নাড়ায়, “আচ্ছা এটা ভাববার বিষয়, আর পাশের মহিলা কে?”
অনুপমা বুক ভরে শ্বাস নিয়ে বলে, “পাশের ভদ্রমহিলা, মিস নিবেদিতা চৌধুরী, বাবার খুব পরিচিত বান্ধবী। কোলকাতায় একটা কন্সট্রাকশান কোম্পানি আছে তাঁর।”
রূপক বিশেষ কিছু বুঝতে পারল না এদের একসাথে দেখে অনুপমা কেন এত হতবাক হয়ে গেছে, কিন্তু ওর চোখ মুখ দেখে এটা বুঝতে পারল যে অনুপমা যা বলেছে তার চেয়ে বেশি কিছু হয়ত জানতে পারবে না। ওকে জিজ্ঞেস করে, “ছাড় ওদের, চল হোটেলে যাই। রাতের কোন ড্রেসপত্র আনা হয় নি। তুই রুমে যা আমি আমার আর তোর জন্য একটা কিছু কিনে নিয়ে আসি। রাতে কি একটু ড্রিঙ্ক করা যেতে পারে?”
অনুপমা ওদের দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে, রূপকের কথা ওর কানেই ঢোকে না। উলটে রূপককে বলে, “আমি একটু আসছি রে। প্লিস এখানে বস, আর যদি ডাকি, প্লিস তাহলে আসিস।”
রূপক প্রশ্ন করে, “এই দাঁড়া, কোথায় যাচ্ছিস?”
রূপকের কথা শেষ হওয়ার আগেই অনুপমা উঠে ওদের টেবিলের দিকে হাঁটা লাগায়। ওদের সামনে দাঁড়িয়ে কপট মিষ্টি হেসে বলে, “হাই, হোয়াট আ সারপ্রাইস? এই রকম ভাবে আমাদের দেখা হবে আবার ভাবতে পারিনি।”
ধৃতিমান নিবেদিতার পিঠ থেকে হাত নামিয়ে ধড়মড় করে সরে বসে। সামনে অনুপমাকে দেখে ভুত দেখার মতন চমকে যায় দুইজনেই। নিবেদিতা নিজেকে সামলে নেয়, আশেপাশে ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিয়ে বুঝতে চেষ্টা করে যে অনুপমার সাথে আর কে আছে। তারপরে স্বাভাবিক স্বরে ওকে প্রশ্ন করে, “তুমি এখানে এই সময়ে? কি ব্যাপার, একা না সাথে কেউ আছে?”
নিবেদিতার প্রশ্ন এড়িয়ে অনুপমা চেয়ার টেনে সামনে বসে ওদেরকে প্রশ্ন করে, “এখানে বসলে আশা করি আপত্তি নেই।” ধৃতিমানের চোখে চোখ রেখে প্রশ্ন করে, “আপনি কবে এলেন দিল্লী থেকে?”
নিবেদিতা ভাবতে পারেনি যে অনুপমা, ধৃতিমানকে চেনে। নিবেদিতা হাজার প্রশ্ন নিয়ে ধৃতিমানের দিকে তাকিয়ে থাকে। অনুপমা তীর্যক হেসে ধৃতিমানকে বলে, “কি হল মিস্টার দেবনাথ? কবে এসেছেন দিল্লী থেকে? মল্লিকা কোথায়, ক্লাস টেনের ফাইনাল হয়ে গেছে? তো কেমন রেজাল্ট হয়েছে?”
অনুপমার কথা শুনে আর নিবেদিতার তীক্ষ্ণ দৃষ্টির ফলে ধৃতিমানের কান লাল হয়ে যায়। ধৃতিমান হাসতে চেষ্টা করে কিন্তু ওর হাসি মিলিয়ে যায় নিবেদিতার চাহনি দেখে।
নিবেদিতা, ধৃতিমানকে জিজ্ঞেস করে, “তুমি একে চেন? কবে থেকে চেন? কি ভাবে চেন।”
উত্তরের জন্য ধৃতিমানকে হাতড়াতে দেখে তীর্যক ভাবে হেসে ওঠে অনুপমা, “একেবারে তুমি তে পৌঁছে গেছেন দেখছি, মিস্টার দেবনাথ।”
নিবেদিতা হিম শীতল কণ্ঠে অনুপমাকে বলে, “আপনি না তুমি সেটা তোমাকে দেখতে হবে না। তুমি এখানে কি করতে এসেছ?”
অনুপমা ভুরু নাচিয়ে হেসে বলে, “ধরে নেওয়া যাক যে তোমার পেছন পেছন ধাওয়া করে এসেছি।”
নিবেদিতা অনুপমাকে প্রশ্ন করে, “তোমার বাবা জানেন তুমি এখানে?”
অনুপমা বলে, “মিস চৌধুরী, আমি কচি খুকি নই যে আমাকে কোথাও যেতে হলে বাবার অনুমতি নিয়ে যেতে হবে।”
নিবেদিতার চোয়াল শক্ত হয়ে ওঠে। কোনদিন অনুপমা অথবা পারমিতাকে ঠিক দেখতে পারতো না, তাই কঠিন স্বরে প্রশ্ন করে, “কি চাই তোমার এখানে?”
অনুপমা, ধৃতিমানের দিকে তাকিয়ে বলে, “নিবেদিতা ম্যাডাম, আমি শুধু মিস্টার দেবনাথের কাছ থেকে কিছু উত্তর চাই।”
নিবেদিতা, ধৃতিমানের দিকে তাকিয়ে থাকে। ধৃতিমান হাতের মুঠি শক্ত করে চরম ক্রোধে গজগজ করতে করতে প্রশ্ন করে, “কি উত্তর চাই তোমার?”
অনুপমা শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, “মামনি মানে, মিসেস বসাক কি জানেন যে আপনি কোলকাতা এসেছেন?”
ধৃতিমান মাথা নাড়ায়, “না, জানে না।”
অনুপমা সামনের দিকে ঝুঁকে ধৃতিমানের চোখে চোখ রেখে প্রশ্ন করে, “আপনি কবে কোলকাতা এসেছেন?”
ধৃতিমান গর্জে ওঠে, “তুমি কে যে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে যাবো।” রাগে গজগজ করতে করতে ধৃতিমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, সেই সাথে হতবাক নিবেদিতা উঠে দাঁড়ায়। ধৃতিমান নিবেদিতার উদ্দেশ্যে বলে, “তুমি কি রুমে যাবে না এখানেই থাকবে?”
ধৃতিমানকে এই ভাবে রেগে ফুঁসতে দেখে নিবেদিতা অবাক হয়ে যায়, অনুপমাকে প্রশ্ন করে, “তুমি কি করে মিস্টার দেবনাথকে চেন?”
তির্যক হেসে উত্তর দেয় অনুপমা, “তোমার এত কাছের লোক মিস্টার দেবনাথ, যে হাসতে হাসতে খাওয়ার টেবিলে গড়িয়ে পড়ছিলে। আর কাকে চেনে আর কাকে চেনে না সেটা বলেনি তোমাকে? মিস্টার দেবনাথ কে প্রশ্ন করলে আশা করি সব উত্তর পেয়ে যাবে।”
চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পরে অনুপমা, ওইখান থেকে সরে যাওয়ার আগে নিবেদিতার উদ্দেশ্যে বলে, “আর হ্যাঁ তোমার ভালোর জন্য বলছি, মিস্টার দেবনাথের সাথে জড়িয়ে পড়ার আগে একটু বাজিয়ে নেবে। কি জানি ভবিষ্যতে কি করে বসে!”
এই কালকের মেয়ে তাকে শেখাচ্ছে কি ভাবে মানুষ চিনতে হয়? নিবেদিতা রক্ত চক্ষু মেলে অনুপমার দিকে তাকিয়ে থাকে। অনুপমা বুক ভরে শ্বাস নিয়ে নিজের টেবিলে ফিরে আসে। পুরোটা সময় রূপক ওদের পর্যবেক্ষণ করছিল, একবার ভেবেছিল কাছে যায় কিন্তু অনুপমার ব্যাক্তিগত মামলায় নিজেকে জড়াতে চায়নি।
অনুপমা কাছে আসতেই রূপক জিজ্ঞেস করে, “কি হল?”
অনুপমা বলে, “চল যাই, ডিনার একপ্রকার হয়ে গেছে। আমি রুমে যাচ্ছি, তুই পারলে প্লিস আমার জন্য একটা ড্রেসিং গাউন অথবা নাইট শার্ট নিয়ে আসিস।”
রূপক আবার জিজ্ঞেস করে, “তোকে দেখে ঠিক সুবিধের মনে হচ্ছে না। কি হয়েছে বলবি ত? এখান থেকে ওদের চেহারা দেখে বুঝতে পারছিলাম যে আবহাওয়া বেশ গরম।”
সত্যি আবহাওয়া বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ঘাড় ঘুরিয়ে নিবেদিতা আর ধৃতিমানকে লক্ষ্য করে, দুই জনের মধ্যে বেশ উত্তপ্ত কথোপকথন চলছে। রূপকের হাত ধরে অনুপমা বেড়িয়ে যায় রেস্টুরেন্ট থেকে। রূপককে কেনাকাটার জন্য বাজারে পাঠিয়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। মনের মধ্যে শত চিন্তা ভর করে আসে, বুকের রক্ত আকুলি বিকুলি এদিক ওদিক ছুটে বেড়ায়, এই দুই দিনের মধ্যে কত কিছু ঘটনা ঘটে গেল আর কত কিছুর মধ্যে জড়িয়ে পড়ল। না জড়ালেই পারত কিন্তু তাও জড়িয়েছে নিজেকে। কিঞ্চিত আশঙ্কা মনের মধ্যে ভর করে আসে, কেউ ওর সাথে রাতে কিছু করবে না তো? দেবায়ন না থাকলেও কি হয়েছে, রূপক সাথে আছে তো।
পাশাপাশি দুটো রুম বুক করা হয়েছিল রাতে থাকার জন্য। রূপক মজা করে বলেছিল যে একটা রুম বুক করলেই ভালো। কি কার্ড দিয়ে দরজা খুলে রুমে ঢুকে মনে হয় যেন শরীর ছেড়ে দিয়েছে। সারাদিনের ঝামেলা, ক্লেদ, ক্লান্তি ধুয়ে ফেলতে হবে। সেই কোন সকালে বাড়ি থেকে বেড়িয়েছে, তারপরে মনিদিপার বাড়িতে একচোট ঝক্কি ঝামেলা, এই রেস্টুরেন্টে এসেও আরেক ঝামেলা। ঝামেলা যেন অনুপমার সঙ্গী সাথী।
রাতে থাকার জন্য আসেনি, তাই জামা কাপড় বলতে কিছুই নেই সাথে। ল্যাপটপ আনেনি ভেবেছিল রাতের মধ্যে ফিরে যাবে বাড়িতে। এখন কোন বাড়িতে ফোন করা হয়নি, মা মামনি দুইজনেই চিন্তায় থাকবে। একে একে দুই বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে কাজের চাপের জন্য জলপাইগুড়িতে থেকে যেতে হয়েছে। কাজের কথা শুনে কেউ বিশেষ উচ্চবাচ্চা করেনা। ফোনে খবরাখবর নেওয়ার পরে শরীর এলিয়ে দেয় নরম সাদা বিছানার ওপরে।
শীততাপ নিয়ন্ত্রিত রুম, শরীর অবশ হয়ে আসে ঠাণ্ডায়, একটু ঘুম ঘুম পায়। অনুপমা মাথা ঝাকা দিয়ে উঠে শার্ট আর জিন্স খুলে ফেলে। বাথরুমে ঢুকে পরনের শেষ আচ্ছাদন টুকু খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পরে। ঠাণ্ডা জলের সাথে সারা দিনের ক্লেদ ক্লান্তি ধুয়ে মুছে যায়। অনেকক্ষণ ধরে স্নান করার পরে বুকের ওপরে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেড়িয়ে আসে। ব্যাগে চিরুনি আর সামান্য প্রসাধনির জিনিস আছে তাতে কি আর মিস অনুপমা সেনের মন ভরে? ড্রেসিং টেবিলে নিজেকে একবার দেখে, ধুপ করে বিছানায় শরীর এলিয়ে দেয়। সামনে বিশাল এলসিডি টিভি, কি দেখবে কি দেখবে, এই ভেবে শেষ পর্যন্ত একটা নাম না জানা সাউথ ইন্ডিয়ান চ্যানেল খুলে বসে পরে। ওদের সঙ্গীতের তাল লয় বড় মধুর, বুলি না বুঝুক কিন্তু তাল লয় আর বাজনা শুনে মন ভরায়। ক্লান্তি আর ঠাণ্ডা হাওয়ার আবেশে চোখ বুজে আসে।
এমন সময়ে দরজায় ঠকঠক করে আওয়াজ শুনে চমকে ওঠে। আশঙ্কা জেগে ওঠে মনের মধ্যে, একা পেয়ে ধৃতিমান অথবা নিবেদিতা ওর রুমে এলো না ত? ওরা কি এই হোটেলেই উঠেছে, এটা জলপাইগুড়ির সেরা হোটেল, নিবেদিতা এখানে উঠতেই পারে, সেই সাথে ধৃতিমান। একটা ভুল হয়ে গেল যে ডেস্কে জিজ্ঞেস করা হয়নি ওদের ব্যাপারে।
কাঁপা গলায় প্রশ্ন করে, “কে?”
ওদিকে রূপকের গলার আওয়াজ পেয়ে স্বস্তির শ্বাস নেয়, “ওরে মেয়ে খোল দরজা।”
দরজা খুলে দাঁড়াতেই রূপকের চোখ আটকে যায় অনুপমার নধর কমনীয় দেহপল্লবের ওপরে। বুকের কাছে গিঁট দিয়ে বাঁধা সাদা তোয়ালে নেমে এসেছে ঠিক পাছার নিচ পর্যন্ত। দুই স্তন ফুলে উঠেছে সামনের দিকে, নিচে ব্রা পরা নেই তাই যেন দুই স্তন আরও ঠেলে সামনের দিকে বেড়িয়ে এসেছে। স্নানের পরে চেহারায় এক অন্য ধরনের চমক এসেছে, সারা শরীর চকচক করছে রুমের মৃদু আলোয়। রূপকের সামনে যেন এক জলপরী দাঁড়িয়ে, ওর অদ্ভুত সৌন্দর্যে হারিয়ে যায় রূপক।
রূপকের চোখের ভাষা পড়ে লজ্জায় মাথা অবনত হয়ে যায় অনুপমার। নিজেকে সঙ্গে সঙ্গে সামলে নিয়ে রূপককে জিজ্ঞেস করে, “এই ছেলে কি এনেছিস আমার জন্য?”
রূপক ওকে দেখে চোখ টিপে বলে, “বাল এনেছি। তোকে মাল একদম দারুন দেখাচ্ছে। আমাকে ছাড়াই স্নান সেরে ফেললি?”
অনুপমা ওর হাত থেকে ব্যাগ নিয়ে খুলে দেখে যে রূপক ওর জন্য একটা পাতলা স্লিপ এনেছে আর নিজের জন্য কিছুই আনেনি। অনুপমা ওকে প্রশ্ন করে, “কি রে তুই কিছু আনিস নি কেন?”
রূপক রুমের মধ্যে ঢুকে টেবিলের ওপরে হুইস্কির বোতল রেখে বলে, “কি আনব আমার জন্য? আমি এখন ভালো করে স্নান সেরে ন্যাংটো হয়ে বিছানায় পরে থাকব। এই রুমে কেউ কি দেখতে আসছে নাকি আমাকে?”
হেসে ওঠে অনুপমা, ওর হাসির কলতান রুমের দেয়ালে প্রতিধ্বনি হয় আর সেই সাথে রূপকের মন চঞ্চল হয়ে ওঠে এই সুন্দরীকে আলিঙ্গনে বেঁধে ফেলার। অনুপমা হেসে বলে, “যা তাহলে নিজের রুমে, গিয়ে যা খুশি করবি কর। নিজের জন্য হুইস্কি আর আমার জন্য কিছু আনিস নি?”
রূপক বলে, “আমি ভাবছিলাম একসাথেই হুইস্কি খাবো।”
অনুপমা বলে, “হুইস্কি! অনেকদিন খাইনি আচ্ছা তাই হবে। তুই তাহলে স্নান সেরে নে আমি ততক্ষণে কিছু কাবাব, সোডা আর বরফের অর্ডার দিয়ে দেই।”
রূপক ওর সামনে এসে, সদ্য স্নাত অনুপমার শরীরের মিষ্টি মাদকতা ঘ্রান নাকে টেনে বলে, “আমি আগেই বলেছিলাম একটা রুম নিতে, তুই শুনলি না।”
অনুপমা ওর গালে আলতো চাপড় মেরে বলে, “ধ্যাত শয়তান ছেলে কোথাকার, যা নিজের রুমে আর স্নান সেরে আয়।”
রূপক ওর কথায় কান না দিয়ে সেখানেই জামা খুলে ফেলে। অনুপমা মানা করার আগেই প্যান্ট খুলে শুধু মাত্র জাঙ্গিয়া পরে বাথরুমে ঢুকে পরে। ওর বলিষ্ঠ শরীর দেখে আর নিজের উন্মিলিত অঙ্গ দেখে বুকের রক্ত চঞ্চল অয়ে ওঠে। আসন্ন রাতের কথা ভাবতেই শরীরে কাঁটা দেয় অনুপমার, সত্যি কি রূপক ওর সাথে কিছু করবে। কে জানে কি হবে রাতে? ভাবতে ভাবতেই তলপেট চিনচিন করে আর জানুসন্ধি শিরশির করে ওঠে, নারী অঙ্গ ভিজে ওঠে সেই সাথে। কিঞ্চিত উত্তেজনার উদয় হয় মনের ভেতরে, বাথরুমের বন্ধ দরজার দিকে তাকায়, বহুদিন আগে একবার সঙ্গমে রত হয়েছিল রূপকের সাথে সেই শেষ, তারপরে দেবায়ন ছাড়া আর কারো লিঙ্গ ওর যোনির ভেতরে প্রবেশ করেনি। এই নিভৃতে অনুপমাকে একা পেয়ে রূপক যদি কিছু করে বসে তাহলে নিজেকে ভাসিয়ে দেবে সেই সাগরে। চার পাঁচ দিন হয়েছে দেবায়ন গেছে, কিন্তু শরীরের ভেতর যেন খালি হয়ে গেছে।
কিছু পরে স্নান সেরে কোমরে তোয়ালে জড়িয়ে বেড়িয়ে আসে রূপক। পেশিবহুল ছাতি দেখে অনুপমার চোখ চকচক করে ওঠে। দুইজনের চোখে অব্যাক্ত কামনার আভাস কিন্তু কেউ কোন কথা বলে না। পরস্পরের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে দুইজনে। অনুপমা নিজের লজ্জা লুকিয়ে বিছানার ওপরে উঠে সাদা চাদরে নিজেকে ঢেকে নেয়। ওই পেশিবহুল ছাতি আর দুই বাহু যেন ওকে প্রচন্ড ভাবে ডাক দেয়। আপনা থেকেই হাত নেমে আসে তলপেটের ওপরে। রূপকের চোখ থেকেথেকে অনুপমার কমনীয় দেহপল্লবের ওপরে ঘুরে বেড়ায়।
কিছুপরে রুম সার্ভিস এসে গ্লাস, কাবাব ইত্যাদি রেখে চলে যায়। রূপক একটা কাউচ টেনে বিছানার পাশে বসে গ্লাসে ড্রিঙ্ক বানায়। সামনের টিভির দিকে মন দিতে চায় অনুপমা।
“এই নে তোর ড্রিঙ্ক, সোডা দিয়েছি আর দেব কিনা একবার চেক করে নে।”
রূপক ওর দিকে গ্লাস বাড়িয়ে দিয়ে বলে।
রূপকের হাত থেকে গ্লাস নেওয়ার সময়ে দুইজনের আঙুল ঠেকে যায় আর রূপকের মনে হয় যেন বিদুতে ছোঁয়া খেয়েছে। অনুপমা ওর হাত থেকে গ্লাস নিয়ে চুপচাপ একটা চুমুক দিয়ে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় যে একদম ঠিক আছে ড্রিঙ্ক। বেশ কিছুক্ষণ কেউ কোন কথা বলে না। এ যেন একটা ঝড়ের পূর্বাভাসের মতন সারা জগত শান্ত হয়ে গেছে। ঝড় ঠিক কোন দিক থেকে ধেয়ে আসবে ঠিক মতন অনুধাবন করতে পারে না অনুপমা। ওকি গলে পড়বে আগে না রূপক ওর দিকে হাত বাড়াবে, সেই চিন্তায় আর সেই উত্তেজনায় দুই জানু গলতে শুরু করে দেয়।
অনেকক্ষণ পরে নীরবতা কাটানোর জন্য রূপক ওকে জিজ্ঞেস করে, “কি দেখছিস রে?”
অনুপমা চ্যানেল বদলে ন্যাট জিও চালিয়ে বলে, “সাউথ ইন্ডিয়ান গান শুনছিলাম। তোর ভালো না লাগলে এই বন বাদাড়, বাঘ সিংহ দেখতে পারি।”
রূপক হেসে বলে, “সামনে এত সুন্দরী একজন বসে থাকতে ওই সব দেখে কি হবে।”
অনুপমার চোখের মণি ওর চোখের ওপরে স্থির হয়ে যায়, “তুই কি সেই জন্য হুইস্কি এনেছিস?”
রূপক হেসে দেয়, “না রে মেয়ে। আমাকে একটুও বিশ্বাস নেই তোর?”
কাকে বিশ্বাস করবে, নিজেই যে ধরা দিতে চাইছে অনুপমা। তাও মনের ভাব লুকিয়ে বলে, “আজকাল শ্রেয়াকে রোজ দিচ্ছিস নাকি? যে এই কয়দিন না পেয়েই তোর থলে ভরে গেছে?”
রূপক মুখ বেঁকিয়ে উত্তর দেয়, “কোথায় আর হয়। আমার চেয়ে ওর যেন কাজ দশ গুন বেড়ে গেছে। শনি রবিবার যদিও বা একটু বেড়াতে বের হই তাহলে সেই বাইরে বাইরে কাটাতে হয়। একটু একা না পেলে কি আর ঠিক জায়গায় মাল ঢালা যায়?”
অনুপমা বলে, “বিয়ে সেরে ফেলতে অসুবিধে কোথায় তোদের?”
রূপক বলে, “কি যে বলসি না তুই। এখন পর্যন্ত ঠিক ভাবে দাঁড়াতে পারলাম না আর বিয়ে।”
অনুপমা বলে, “কিসের অসুবিধে তোদের?”
লজ্জায় পড়ে যায় রূপক, টাকার কথা কি আর মুখ ফুটে বলবে অনুপমার কাছে, “যদি সত্যি ঠিক ভাবে দেখা যায় তাহলে আমরা সবাই তোর তাকায় খাচ্ছি পড়ছি। আমি জানি না কেননা আমি কোনদিন ব্যালেন্স শীট দেখিনা তাও এই এক বছরে এমন কিছু আয় নিশ্চয় হয়নি যে আমাদের আয়ের টাকা আমরা খাচ্ছি।”
অনুপমা হেসে ফেলে ওর কথা শুনে, “ছাড় না ওই সব কথা। সবাই মিলেই তো কোম্পানি শুরু করেছি, রোদ বৃষ্টি ঝড় বসন্ত, যা হবে একসাথেই কাটাতে হবে তাই না।”
রূপক বলে, “হ্যাঁ সত্যি কথা, কিন্তু শ্রেয়াকে কে বোঝায় সেটা।”
কথা শুনে একটু দ্বিধায় পড়ে যায় অনুপমা, প্রশ্ন করে, “কেন কি হয়েছে শ্রেয়ার?”
রূপক বুঝতে পারে কথাটা বলে ভুল করেছে, ওদের নিজেদের ভেতরের কথা অনুপমাকে জানিয়ে দেওয়া ঠিক হবে না তাই কথা ঘুরিয়ে বলে, “আচ্ছা তুই বলছিলিস যে গত কোয়ার্টারে আয় বেশি হয়েছে। এয়ার বার্লিন এসে গেছে, আর এবারে জারমেনিয়া এয়ারলাইন্স এসে যাবে। কিন্তু আসল ইউরো কবে থেকে আসবে?”
অনুপমা গ্লাসে চুমুক দিয়ে বলে, “সেই সব ঠিক জানিনা, দেবায়ন জানে আর দীপঙ্করদা জানে। ব্যাবসার ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে দীপঙ্করদা আর দেবায়ন আলোচনা করে। আমি শুধু ব্যালেন্স সিট দেখি আর একাউন্ট দেখি, তাতেই আমার শান্তি।”
রূপক হেসে বলে, “ছেলেটা একটা বট গাছ, সবার পেছনে বিশাল খুঁটির মতন সবসময়ে আছে। আচ্ছা এই যে মাঝে মাঝে উধাও হয়ে যায়, যায় কোথায়?”
অনুপমা মিচকি হেসে বলে, “বাবার সাথে এদিক ওদিক কাজের জন্য ঘুরতে যায় এই আর কি।”
অনুপমার ধীরে ধীরে চুমুক দেয়, একটা গ্লাস শেষ করতেই বেশ সময় লেগে যায়। ওদিকে রূপকের দুই গ্লাস শেষ, তৃতীয় গ্লাস শুরু করে বিছানার ওপরে উঠে বসে। অনুপমা একটু সরে তফাতে আধাশোয়া হয়ে ওর দিকে দেখে। রূপক বিছানার পেছন দিকে হেলান দিয়ে সামনের দিকে পা ছড়িয়ে বসে পরে। তোয়ালে ফুঁড়ে ঋজু পুরুষাঙ্গ উপরের দিকে একটা ছোটো পাহাড়ের মতন আকার ধারন করেছে ইতিমধ্যে। সেই ছোটো পাহাড়ের দিকে চোখ পড়তেই ঠোঁট চেপে ধরে অনুপমা, জানু ঘষে নিজের তলপেটের শিরশিরানি দমন করতে চেষ্টা চালায়। সুরার নেশা রক্তে লেগে কামনার আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে।
রূপক ওর সারা অঙ্গে একবার চোখ বুলিয়ে চোখ টিপে বলে, “কি রে গরম হয়ে গেলি নাকি?”
অনুপমা গ্লাসে চুমুক দিয়ে বলে, “তুই শুতে যাবি না?”
রূপক বলে, “হ্যাঁ যাবো এই গ্লাস শেষ করে নেই তারপরে। তুই আর নিবি না?”
অনুপমা মাথা নাড়িয়ে জানিয়ে দেয় এই একটাই ওর শেষ। ক্লান্তির পরে ঠাণ্ডা জলে স্নান, তারপরে মদের নেশা, ওর শরীর অবশ হয়ে এসেছে ইতিমধ্যে। চোখের সামনে রুপকের ঋজু কাঠামো, চওড়া ছাতি আর পায়ের মাঝে তোয়ালের নিচে দাঁড়িয়ে থাকা পুরুষাঙ্গের দেখা পেয়ে আরও যেন অবশ হয়ে যায় ওর শরীর। স্তনের বৃন্ত দুটো ফুলে উঠেছে তোয়ালের নিচে, দুই পায়ের মাঝে কেমন যেন সুড়সুড়ি করছে।
রূপক ওকে জিজ্ঞেস করে, “এবারে ভাবছি একটা নতুন কিছু করব, মানে এই ওয়েবসাইট ছাড়া অন্য কিছু।”
অনুপমা বলে, “কি প্লান আছে?”
রূপক বলে, “কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট। জানি না কতটা কি আসবে, কিন্তু নতুন কিছু না হলে সেরকম কিছু অভিজ্ঞতা হচ্ছে না।”
অনুপমা বলে, “ঠিক আছে, একটা রোডম্যাপ তৈরি কর। দেবায়ন এলে, পরের বোর্ড মিটিংয়ে আলোচনা করা যাবে।”
রূপক ওর পাশে সরে এসে বলে, “হ্যাঁ রে তুই কিন্তু বলেছিলিস যে আমাদের শেয়ার বাড়িয়ে দিবি, সেটা মনে আছে তো?”
অনুপমা বলে, “হ্যাঁ বাবা হ্যাঁ, সব মনে আছে। এক বছর হলো না, আর এখুনি শেয়ার নিয়ে পড়ে আছিস।”
নেশা ঘোরে রূপক শেষ পর্যন্ত বলে ফেলে, “শ্রেয়া জানিস, ইদানীং খুব টাকা টাকা নিয়ে মেতে উঠেছে।”
অনুপমা ওর দিকে তাকিয়ে চোখের প্রশ্ন করে। উত্তরে রূপক বলে, “জানিস তো যে শুরু থেকেই বারো পারসেন্টে রাজি ছিল না। অনেক বলে বুঝিয়ে রাজি করিয়েছিলাম। গতবার ফ্রাংকফুর্ট থেকে আসার পরে কাজ শুরু করে নিজে, তারপর থেকে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর শুরু করেছে, দেবায়ন কে বলে শেয়ার বাড়ানোর জন্য। কি করি বলতো?”
অনুপমা ওকে বুঝিয়ে বলে, “দ্যাখ, রূপক, তোদের কাছে কোম্পানির অবস্থা অজানা নেই। পঞ্চাশজন কর্মীর মাইনে দিতে মাসে প্রায় বিশ থেকে ত্রিশ লাখ টাকা লাগে, তার ওপরে অফিসের ভাড়া, ইলেকট্রিক বিল, লাঞ্চের বিল, সব মিলিয়ে প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা জলের মতন বেড়িয়ে যায়। আসে কত? কোন মাসে সাত লাখ এলো কি এলো না, শুধু মাত্র লাস্ট কোয়ার্টারে বিশ লাখ এসেছিল। এই কোয়ার্টারে খরচ বেশি। দুই মাসের ব্যাবধানে চারজন লোক জার্মানি গেছে, ওখানে থেকেছে, ওদের খরচ। কোম্পানি শুরু করেছিলাম কুড়ি কোটি দিয়ে, সেই টাকা দিনে দিনে শেষ হয়ে আসছে। একটা মোটা টাকা তুলে রাখা হয়েছিল ভবিষ্যতের জন্য কিন্তু দুই তিন মাস পরে সেই টাকায় হাত দিতে হবে, না হলে মাইনে দিতে পারব না।”
রূপক চিন্তায় পড়ে যায় ওর কথা শুনে, তাই ওকে জিজ্ঞেস করে, “তোর মাথায় খুব টেনশান তাই না?”
অনুপমা চোখ বুজে গ্লাসের শেষ পানীয় টুকু গলায় ঢেলে বলে, “অনেক টেন্সান, একবছরের আগেই বারো কোটি টাকা উধাও হয়ে গেল আর সেখানে আয় হল মোটে তিন কোটি, নেট প্রফিট কিছু নেই। সবাই ভাবে দেবায়ন খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর মাস শেষ হলে টাকা নেয়। আসলে ওই টাকার খোঁজে ঘুরে বেড়ায় বাবার সাথে, ও যদি বসে যায় তাহলে কাউকে মাইনে পেতে হবে না। এত গুলো লোক আমাদের মুখ চেয়ে বসে, মাঝে মাঝে এই সব চিন্তা করলে রাতে ঘুম আসেনা।”
দেবায়নের কথা আর কোম্পানির কথা বলতে বলতে মন আনমনা হয়ে যায় আর সেই সাথে ক্লান্তিতে চোখ বুজে আসে। গ্লাস নামিয়ে রেখে আড়ামোড়া ভেঙ্গে অনুপমা বলে, “আমার না খুব ক্লান্তি লাগছে।”
রূপক গ্লাস নামিয়ে ওর কাঁধের ওপরে হাত রেখে বলে, “তুই শুয়ে পড়, আমি তোর কাঁধ টিপে দেই।”
অনুপমা হেসে বলে, “শয়তানি করিস না। যা এখান থেকে।”
পাপ কাম ভালোবাসা [পঞ্চবিংশ পর্ব][১]

লেখা শেষ। ভাবনা থাকুক।



পাঠকের ভাবনা (০)