সেদিন দেবায়নের কেবিনে বসে ছিল অনুপমা। দেবায়নের ফিরতে এখন তিন সপ্তাহ দেরি। টেবিলে ওর আর মামনির একটা ফটো, মুসৌরি বেড়াতে গিয়ে তোলা। ইন্দ্রনীল এর মাঝে অনুপমার সাথে আলাপ বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। বিজনেস ছাড়া অন্য কোন কথাবার্তা বলতে গেলেই সুকৌশলে এড়িয়ে যেত। মাঝে মাঝে ওর পোশাকের, ওর সৌন্দর্যের তারিফ করতো। শুরু দিকে মাঝে মাঝে চকোলেট উপহার দিয়েছিল কেবিনে এসে, অনুপমা মিচকি হেসে সেই গুলো নিয়েছিল এবং বলে দিয়েছিল যে চকোলেট ওর পছন্দের জিনিস নয়। ইন্দ্রনীল ওর পছন্দের কথা জিজ্ঞেস করাতে উত্তরে বলেছিল ওর পছন্দের মানুষ দেবায়ন ওর খেয়াল ঠিক মতন রাখে। তারপরে আর ইন্দ্রনীল ওর পাশে বিশেষ আসতে সাহস করেনি। ইদানিং অনুপমা লক্ষ্য করেছে যে ইন্দ্রনীল শ্রেয়ার পেছনে ঘুরঘুর করছে, কিন্তু অনুপমা শ্রেয়াকে সাবধান করে দেয় সেই ব্যাপারে। শ্রেয়া হাসি মুখে জানিয়ে দেয় যে চামড়া বাঁচিয়ে জলে নামতে জানে।
ল্যাপটপ খুলে কাজে মন দিল, গত কোয়ার্টারের ব্যালেন্স সিট খুলে বসে পড়ল। ওয়েবসাইটের কাজে প্রচুর প্রতিদ্বন্দ্বী, তাই ছোটো ছোটো সফটওয়ারের কাজ নিতে হয়েছে। ব্যাঙ্গের ছাতার মতন ঘরে ঘরে, গলির আনাচে কানাচে আইটি কোম্পানি শুরু হয়েছে। যে কেউ একটা ল্যাপটপ আর কয়েকটা কম্পিউটার নিয়ে বসে পড়ছে কাজে। রূপকের ওপরে কাজের ভার অনেক বেশি, ছোটো ছোটো ওয়েবসাইটের কাজ গুলো ওই দেখে। গত কোয়ার্টারে দুটো বড় প্রোজেক্ট এসেছে, সুপর্ণা ম্যাডামের ওপরে সেই দুটো প্রোজেক্টের দায়িত্ব।
ইতিমধ্যে দেবায়নের সাথে মিস্টার হেরজোগের বেশ কয়েক বার কথা হয়ে গেছে। মিস্টার হেরজোগকে কি খাইয়েছে দেবায়ন? ওর সামনে পেছন ঘুরে ঝুঁকে যায়নি ত? মনে মনে হেসে ফেলে অনুপমা। যদিও মিস্টার হেরজোগ, অনিমেশ আঙ্কেলের কাছের লোক, কিন্তু দেবায়নের কথা শুনে মনে হল, ওকে বেশ সমীহ করে মিস্টার হেরজোগ। কারন অনুপমার অজানা নয়, কন্সট্রাকশন বিজনেসের বেশ বড় লাভের অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেবায়ন, এবং সেই মতন কয়েক শো কোটি টাকা ওদের কন্সট্রাকশন কোম্পানিতে বিনিয়োগ করেছেন।
এয়ার বারলিন আর জারমেনিয়া এয়ারলাইন্সের প্রোজেক্ট পেলে কোম্পানি এক বছরে দাঁড়িয়ে যাবে বলে আশা করা যায়। শ্রেয়া, প্রোজেক্ট প্লানিং আর ডিজাইনিংয়ে ডুবে গেছে। ইতিমধ্যে এয়ার বার্লিনের আইটি’র ভেতরের এক লোকের সাথে কথাবার্তা করিয়ে দিয়েছে ইন্দ্রনীল। সেই কথা মতন ওদের প্রোডাক্ট তৈরির কাজ শ্রেয়া নিজের হাতে তুলে নিয়েছে। অনেকদিন পরে নিজের মনের মতন কাজ পেয়ে শ্রেয়া বেশ খুশি। অন্যদিকে, জার্মানি বেড়াতে পারবে সেই খুশিতে উড়ে বেড়াচ্ছে।
“কি করছিস?”
কাঁচের দরজা খুলে রূপক কেবনে ঢুকল।
অনুপমা, ল্যাপটপ স্ক্রিন থেকে মাথা উঠিয়ে রূপকের দিকে তাকিয়ে হেসে বলে, “এই কিছু না, লাস্ট কোয়ার্টারের ব্যালেন্স সিট দেখছিলাম।”
উৎসুক রূপক জিজ্ঞেস করে, “কি বলছে ব্যালেন্স সিট?”
অনুপমা মৃদু হেসে বলে, “শুরু দুটো কোয়ার্টারের চেয়ে গত কোয়ার্টারের আয় বেশি হয়েছে। বিশেষ করে তোর কাঁধে কাজের ভার বেড়ে গেছে।”
রূপক কলার উঁচু করে হেসে বলে, “তাহলে আমার মাইনে বাড়িয়ে দে।”
অনুপমা হেসে বলে, “কোম্পানি তোর, যা ইচ্ছে করে তেমন মাইনে নিয়ে নে। বল তো এখুনি মনীষাকে ডেকে লেটার বানিয়ে দেই?”
রূপক হাত নাড়িয়ে বলে, “তুই আর বদলাবি না!”
গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করে, “হ্যাঁ রে, ইন্দ্রনীল……”
অনুপমা ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, “ইন্দ্রনীল, কি করেছে?”
রূপক বলে, “না না, তেমন কিছু করেনি। তবে কথাবার্তায় মনে হল জার্মানিতে বেশ ভালো চেনা জানা।”
অনুপমা হেসে উত্তর দেয়, “ওরে পাগল। এই যে এয়ার বার্লিনের আর জারমেনিয়ার কথা হচ্ছে না, দুটোই মিস্টার হেরজোগের জন্য এসেছে। মিস্টার হেরজোগ, অনিমেশ আঙ্কেলের জানাশুনা ব্যাক্তি আর দেবায়নকে ভালো ভাবে চেনে।”
কথাটা বলে মনে হল ফেঁসে গেছে। ওদের অন্য ব্যাবসার কথা সবার অজানা।
রূপক ঠিক বুঝতে পারল না যে দেবায়ন, মিস্টার হেরজোগকে কি ভাবে জানে। ভুরু নাচিয়ে অনুপমাকে প্রশ্ন করে কি ভাবে দেবায়ন, মিস্টার হেরজোগকে চেনে। অনুপমা কথা ঘুরিয়ে বলে, “না মানে বাবার একটা পার্টিতে দেবায়নের সাথে মিস্টার হেরজোগের দেখা হয়েছিল আর সেই থেকেই আলাপ। তা তুই কি কিছু বলতে এসেছিস?”
রূপক খানিক ক্ষণ মাথা চুলকে বলল, “মানে আমি জার্মানি যেতে পারব না রে।”
অনুপমার চোখে প্রশ্ন বোধক চিহ্ন ফুটে ওঠে। রূপক উত্তরে বলে, “শ্রেয়া নেচে বেড়াচ্ছে জার্মানি যাবে, কিন্তু এদিকে এই মাসে তিনটে কাজের ডেলিভারি আছে, দুটো প্রোজেক্টের ডিপ্লয়মেন্ট আছে। এই সব ছেড়ে সাত দিনের জন্য বাইরে গেলে আমার কাজ মাঠে মারা যাবে।”
অনুপমা, “তাহলে কে যাবে?”
রূপক, “তুই ম্যাডাম কে পাঠা। এমনিতে এই প্রোজেক্ট আমার হাতে আসবে না তাই ম্যাডামের যাওয়াটা বাঞ্ছনীয়।”
অনুপমা মুখ শুকনো করে বলে, “ম্যাডাম তো যাবেই, আমি ভেবেছিলাম তোরা দুইজনে একটু হানিমুন করে আসবি। শ্রেয়াকে জানিয়েছিস তুই যে যেতে পারবি না?”
রূপক মুখ কাঁচুমাচু করে বলে, “না কিছু বলিনি। তুই আমার রক্ষাকত্রী, মা জগদ্ধাত্রী। শ্রেয়া আমাকে ছিঁড়ে খাবে একটা উপায় বল।”
অনুপমা একটু ভেবে বলল, “আমাকে অনেক দিন ধরে বায়না করে রেখেছে যে জার্মানি যাবে।”
রূপক বলে, “হ্যাঁ জানি। সেই জন্য গরম কাপড় কেনাকাটা হয়ে গেছে, ব্যাগ প্রায় প্যাক করে ফেলেছে।”
অনুপমা হেসে ফেলে শ্রেয়ার অবস্থা শুনে। অনুপমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, “দ্যাখ ভাই, এতদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়েছিল। এই প্রথম বার, খুব খাটছে, প্রডাক্টের সব কাজ নিজের হাতে নিয়েছে। এই সময়ে যদি ওকে বলি যে তুই যাচ্ছিস না, তাহলে ওর মনের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস?”
রূপক ম্লান হেসে বলে, “তুই বলে দে কি করবো?”
অনুপমা বুক ভরে শ্বাস নিয়ে হেসে বলে, “আমি বিশেষ কিছু জানিনা, তবে দেবুর সাথে থেকে এইটুকু জেনেছি যে জীবনের ছোটো ছোটো খুশি গুলোই বেশি আনন্দ দেয়। প্রোজেক্ট কয়েক দিন দেরি হলে কি খুব অসুবিধে হয়ে যাবে?”
রূপক মোবাইলে কয়েকটা ই-মেল দেখিয়ে বলে, “দুটো প্রোজেক্টের ডেড লাইন গতকাল পার হয়ে গেছে। এই মাসের শেষের মধ্যে যদি ডেলিভারী না দিতে পারি তাহলে মার্কেটে নাম খারাপ হয়ে যাবে।”
কোম্পানি যতটা অনুপমার, ততটা রূপকের। রূপকের এই ভাব দেখে অনুপমার বেশ ভালো লাগে। অনুপমা ওকে বলে, “তুই এক কাজ কর। আজকে শ্রেয়া কে নিয়ে ডিস্কো যা, বেশ আনন্দ কর, তারপরে কাল সকালে আমি ওর সাথে কথা বলব।”
রূপক বলে, “কি বলবি?”
অনুপমা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, “না, এর থেকে ভালো, চল আমরা সবাই মিলে ডিস্কো যাই। সারা রাত মজা করি, তারপরে শ্রেয়াকে একবার বলে দেখব যে যদি একা যায়।”
রূপক হাঁফ ছাড়ে, “একা গেলে কোন চিন্তা নেই। যতই হোক দীপঙ্করদা, সুপর্ণা ম্যাডাম থাকবে সাথে।”
অনুপমা মিচকি হেসে বলে, “কেন ইন্দ্রনীলের ওপরে বিশ্বাস নেই বুঝি?”
রূপক অট্টহাসিতে ফেটে পড়ে, “এক ফোঁটা নেই। প্রথম দিন থেকেই তোর দিকে কেমন ভাবে তাকিয়ে ছিল। ওর কাছে কি আর আমার বৌ ছাড়ি? যাই হোক, তাহলে সন্ধ্যের পরে কোথায় যাওয়া হচ্ছে।”
অনুপমা ফোন করে শ্রেয়াকে, কিন্তু শ্রেয়া কেবিনে নেই। নিজের কেবিন থেকে বেড়িয়ে এদিক ওদিকে দেখার পরে দেখে যে শ্রেয়া, ইন্দ্রনীলের ডেস্কে, ওর সাথে কোন বিষয়ে বেশ হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে কথা বলছে। ওর হাত মাথা নাড়ানো দেখে হেসে ফেলে, অনুপমা। রূপককে ডেকে দেখিয়ে বলে যে ওর বৌ এবারে হাত ছাড়া হয়ে গেল। ওদের দেখে শ্রেয়া হাসে আর রূপক ওকে অনুপমার কেবিনে আসতে বলে।
কেবিনে ঢুকে শ্রেয়াকে অনুপমা জিজ্ঞেস করে, “কি রে এত কি মাথা নাড়িয়ে গল্প করছিলিস?”
শ্রেয়া হেসে বলে, “ধুর বাবা, ওর সাথে কি আর কথা বলব। এই প্রোডাক্ট নিয়েই কথা বলছিলাম।”
অনুপমা ওকে জিজ্ঞেস করে, “পাবে যাবি?”
শ্রেয়া হাজার প্রশ্ন নিয়ে রূপকের দিকে তাকায়, রূপক অনুপমার দিকে দেখিয়ে বলে, “বুঝতেই পারছো, বর নেই অনেকদিন, তাই অনুর মন একটু খালি খালি লাগছে।”
শ্রেয়া অনুপমার গাল টিপে হেসে বলে, “ওগো বিরহিণী হরিণী। বেশ তো, আমাদের পুরাতন পার্ক হোটেলে যাওয়া যাক।”
অনুপমা, “ভাবছি শান্তনু আর মনীষাকে ডেকে নেব।”
শ্রেয়া, “হ্যাঁ হ্যাঁ ভালো হয়। সবাই কাজ করে করে একদম ম্যাদা মেরে গেছি। একটু গা হাত পা নাচালে বেশ ভালো লাগবে।”
রূপক মাথা চুলকে জিজ্ঞেস করে, “একবার ইন্দ্রনীল কে বলে দেখলে কেমন হয়।”
দুই ললনা রক্ত চক্ষু করে রূপকের দিকে তাকায়। রূপক আমতা আমতা করে বলে, “না মানে ছেলেটা এত বড় একটা ডিল করিয়ে দিচ্ছে। আমাকে বলছিল যে অফিসের পরে বাড়িতে গিয়ে বেশ বোর হয়। একটু আনন্দ খুঁজতে চাইছিল।”
গলার স্বর নামিয়ে মিচকি হেসে বলে, “খবরের কাগজের কলম থেকে বেশ কয়েকটা এস্কর্ট এজেন্সিকে নাকি ফোন লাগিয়েছিল।”
অনুপমা আর শ্রেয়ার চোখ বড় বড় হয়ে যায়। শ্রেয়া জিজ্ঞেস করে, “তুমি কি বললে ওকে?”
রূপক হেসে ফেলে, “আমি আর কি বলব। শালা হাতে পাইনি একটাও, খবরের কাগজে সবাই ভুয়ো মাল। একবার নাকি কে ওকে যাদবপুরের একটা জায়গায় ডেকেছিল, সেখানে গিয়ে মাল পাঁচ হাজার টাকা দিয়েছে কোন এক এজেন্টকে আর সেই এজেন্ট ফোন বন্ধ করে টাকা নিয়ে উধাউ।”
দুই ললনা হাসিতে ফেটে পরে। শ্রেয়া হাসতে হাসতে বলে, “বুঝতে পারছি, মাল টনটন করছে ভেতরে শুধু ঠিক মতন জায়গা চাই ঢালার। যাই হোক, পার্কে প্রচুর পাওয়া যাবে, মডেল অথবা এয়ারহস্টেস একটা জোগাড় হয়ে যেতে পারে ওর জন্যে। ওকে ছেড়ে দিয়ে দেখা যাবে কি মাছ তুলতে পারে ওর বঁড়শিতে।”
অনুপমা আর শ্রেয়া দুইজনে হেসে ফেলে ইন্দ্রনীলের অবস্থা ভেবে। মনীষা আর শান্তনুও ডিস্কো যেতে ইচ্ছুক, কোলকাতা আসার পরে রাতের কোলকাতা, বড়লোকের কোলকাতা ঘুরে দেখা হয়নি মনীষার। রূপক, ইন্দ্রনীলকে ডিস্কো যাওয়ার কথা বলে এবং সেই সাথে জানায় যে ওখানে গেলে ওর মনের মতন রমণীর খোঁজ পেতে পারে। ইন্দ্রনীল বেশ উৎসুক হয়ে ওঠে। ইতিমধ্যে অনুপমা, মামনিকে ফোনে জানিয়ে দেয় যে রাতে বাড়িতে খাবে না। দেবশ্রী প্রশ্ন করাতে উত্তরে বলে যে একটু বেড়াতে যেতে চায়।
বিকেলে অফিসের পরে শ্রেয়াকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। ওর আলমারিতে ডিস্কোর উপযুক্ত পোশাক আশাকে ভর্তি। পায়েল ওদের দেখে মৃদু হেসে বলে, যে ওর ডিস্কো-থেকে যাওয়ার কোন ইচ্ছে নেই। দুই বান্ধবী পোশাক বদলে রাতের দিকে পার্কের উদ্দেশ্যে রওনা দেয়।
অনুপমার পরনে একটা হাঁটু পর্যন্ত চাপা সাদা জিন্স আর লাল রঙের ছোটো টপ। শ্রেয়া একটা গাড় নীল রঙের ছোটো হাত কাটা ইভিনিং পার্টি ড্রেস পরে। দুই পায়ে, কালো স্টকিংস, হাই হিল, ঠোঁটে লাল রঙ। শ্রেয়া যেন সেই রাতের অপ্সরা। জিজ্ঞেস করাতে বলে, যে রূপকের সাথে অনেকদিন সহবাস করা হয়নি। আজকে মাতাল হয়ে রূপককে টেনে নেবে নিজের বুকে। ওর কথা শুনে হেসে ফেলে অনুপমা। দেবায়ন থাকলে না হয় একটু বেশি সাজতো, যেহেতু শয়তানটা কাছে নেই সেহেতু জিন্স আর টপ পরেই বেড়িয়ে গেল।
রাত ন’টা নাগাদ, শ্রেয়া আর অনুপমা, পার্ক হোটেলে পৌঁছে যায়। রূপক, ইন্দ্রনীলকে সাথে নিয়ে কফি শপে ওদের জন্য অপেক্ষা করছিল। শ্রেয়াকে দেখে, আশেপাশের বেশ কয়েক জনের চোখ ঘুরে যায়। পরনের পোশাক, পাছার একটু নিচে এসে শেষ হয়ে গেছে, চলনের ফলে, দুই নরম পাছা দোলা খাচ্ছে আর পেছন থেকে এঁটে বসা পাছার ওপরে প্যান্টির দাগ স্পষ্ট হয়ে গেছে। শ্রেয়াকে দেখে রূপকের রক্ত চনমন করে ওঠে। শ্রেয়া ওর দিকে এগিয়ে গিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা গভীর চুম্বন এঁকে দেয়। সেই গভীর চুম্বন দেখে অনুপমার ধমনীর রক্ত চঞ্চল হয়ে ওঠে, কিঞ্চিত উত্তেজনায় গাল লাল হয়ে যায়।
“ফিলিং এলোন মামওয়েজেল, মিস্টার বসাক কে ছাড়া খুব একা একা লাগছে, তাই না?”
কানের কাছে এসে জিজ্ঞেস করে ইন্দ্রনীল।
অনুপমা নিজেকে সামলে নিয়ে হেসে উত্তর দেয়, “একটু হ্যাঁ, একটু না।”
ইন্দ্রনীলের চোখ অনুপমাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলে, “তোমাকে মন্দ লাগছে না। ইউ আর লুকিং গর্জিয়াস।”
অনুপমা মৃদু হেসে বলে, “ধন্যবাদ!”
আশে পাশে তাকিয়ে দেখে অন্যদের।
কথা বলতে বলতে ইন্দ্রনীলের চোখ এসে থেমে যায় ওর গভীর স্তন বিভাজিকার কাছে। পরনের টপ সামনের দিকে বেশ গভীর ভাবে কাটা, যার ফলে স্তন জোড়া মনে হয় যেন উপচে বেড়িয়ে এসেছে। ইন্দ্রনীলের উত্তপ্ত দৃষ্টিতে শরীরের রোমকূপ জেগে ওঠে, কিঞ্চিত উত্যক্ত হয়ে ওঠে কিন্তু মুখে কিছু বলতে পারে না। ঠিক সেই সময়ে মনীষা আর শান্তনু এসে পড়ে, অনুপমা বেঁচে যায় ওই উত্তপ্ত দৃষ্টি থেকে।
মনীষা, শ্রেয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “খুব দেরি করিয়ে দিলাম নাকি?”
অনুপমা বলে, “না না, এমন কিছু দেরি হয়নি। রাত যত গভীর হবে, মদের নেশা রক্তে তত মাতন ধরাবে।”
ওর কথা শুনে সবাই হেসে ফেলে। অনুপমা মনীষার দিকে তাকিয়ে দেখে। মনীষা, একসময়ে দিল্লীতে থেকেছে, ওখানের পার্টিতে গেছে, তাই ওর পোশাকে পার্টির ছোঁয়া। পরনে একটা ছোটো সাদা শার্ট, তাঁর ওপরে একটা ছোটো জ্যাকেট চড়ানো আর একটা হাঁটু পর্যন্ত চাপা স্কার্ট। পায়ে মসৃণ ন্যুড স্টকিংস পড়েছে। মনীষা বেশ সুন্দরী দেখতে। শ্রেয়া আর মনীষাকে দেখে মনে হল যেন ওরা সত্যি ডিস্কোতে এসেছে, ওদের পাশে অনুপমা নিজেকে দেখে একটু ভাবনায় পরে যায়। নিজেকে দেখে মনে হয় যেন, বিকেলে বাজারে কেনাকাটার জন্য বেড়িয়েছে।
অনুপমা ঠোঁটে হাসি টেনে বলে, “চল যাওয়া যাক ভেতরে।”
সপ্তাহের মাঝের দিন তাই বিশেষ ভিড় ছিল না। এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে জোড়ায় জোড়ায় বসে সবাই। ড্যান্স ফ্লোর খালি, বাজনার আওয়াজ বেশ জোরে, সবাই নেশার তালে পা ঠুকছে আর এদিক ওদিকে চেয়ে দেখছে। সবাই যেন অপেক্ষায় আছে, ড্যান্স ফ্লোরে কেউ গেলে ওরা নেমে যাবে। পার্কের ম্যানেজার, মিস্টার সেনের চেনাশোনা তাই ওদের টেবিল পেতে বিশেষ কষ্ট হল না। একটা বড় কোনার টেবিলে ওরা ছয়জনে বসে পড়ল। হুইস্কির সাথে মুরগির ঠ্যাঙ বেশ আয়েশ করে খেতে খেতে এদিক ওদিকে দেখতে লাগলো। শ্রেয়া প্রায় রূপকের কোলের ওপরে বসে পড়েছে, মনীষা আর শান্তনু জড়াজড়ি করে বসে। টেবিলের একপ্রান্তে অনুপমা একা একা ভদকার গ্লাসে চুমুক দিচ্ছে আর অন্যপাশে ইন্দ্রনীল হুইস্কির গ্লাস হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বেড়াচ্ছে।
বেশ কিছুক্ষণ পরে একদল মেয়ে ঢুকল, সবার পরনের পোশাক দেখে মনে হল, রাতের সঙ্গী খুঁজতে বেড়িয়েছে অথবা ওদের মতন বড়োলোক বাড়ির মেয়ে। সাথের ছেলের সংখ্যা দুই আর মেয়েদের সংখ্যা পাঁচ। ওই দলটা অনুপমাদের টেবিল থেকে বেশ কিছু দুরে বসে পড়ল। শ্রেয়া ভুরু নাচিয়ে অনুপমাকে ইঙ্গিতে জানিয়ে দেয় যে, এসে গেছে ইন্দ্রনীলের রাতের ভোজ। অনুপমা ভদকার গ্লাসে চুমুক দিয়ে হেসে ফেলে।
শ্রেয়া হুইস্কি শেষ করে রূপকের গলা জড়িয়ে আব্দার করে, “চল না ড্যান্স ফ্লোরে।”
অনুপমা বুঝে গেছে যে শ্রেয়ার রক্তে মাতন লেগে গেছে। রূপক একবার অনুপমার দিকে একবার শান্তনুর দিকে তাকায়। মনীষা, শান্তনুকে টেনে টেবিল থেকে উঠিয়ে ড্যান্স ফ্লোরে নিয়ে যায়। সেই দেখে, শ্রেয়া আর রূপক ড্যান্স ফ্লোরের দিকে পা বাড়ায়। শ্রেয়া অনুপমাকে হাত নাড়িয়ে নাচতে ডাকলে, অনুপমা মানা করে জানিয়ে দেয় যে ভদকা শেষ হলে যাবে। ওদের দেখাদেখি, বেশ কয়েক জোড়া ছেলে মেয়ে নাচের জায়গায় উঠে বাজনার তালেতালে নাচতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই, আবহাওয়া গরম হয়ে ওঠে ওদের নাচের তালে।
মনীষার কোমর পেছন থেকে ধরে, শরীরের সাথে শরীর মিলিয়ে শান্তনু নেচে চলেছে আর শ্রেয়া রূপকের সামনে উদ্দাম তরঙ্গে নেচে চলেছে। আশেপাশের ছেলে মেয়েরা থেমে নেই। একদল মেয়েরা এসেছিল, তারা সবাই নাচের জায়গায় নেমে পড়েছে। অধিকাংশ টেবিল খালি হয়ে গেছে। কয়েকটা টেবিলে শুধু মাত্র ছেলেরা বসে, নাচ দেখতে দেখতে মদের গ্লাসে চুমুক দিচ্ছে। বাজনার তালেতালে অনুপমার পা নাড়ানো শুরু হয়ে যায়। ওর চোখ নাচের জায়গায়, দেবায়ন থাকলে পাগলের মতন নাচতো।
এমন সময়ে ইন্দ্রনীল গ্লাস হাতে ওর পাশে এসে বসে জিজ্ঞেস করে, “এখানে পা নাচিয়ে কি লাভ? চল ওখানে।”
অনুপমা মিষ্টি হেসে বলে, “ভদকা শেষ করে নিয়ে তারপরে যাচ্ছি।”
ইন্দ্রনীল ওর দিকে একটু সরে এসে বলে, “তোমাকে আজকে সত্যি বেশ দেখাচ্ছে।”
অনুপমা চোখ বড় বড় করে বলে, “হ্যাঁ আর বলতে হবে না। বাকিদের থেকে অন্যরকম লাগছে সেটা বল।”
ইন্দ্রনীল হেসে বলে, “ভিন্ন হওয়া ভালো। সবাই পার্টি পোশাকে আর তুমি এই সাধারন অথচ সুন্দর পোশাকে। সত্যি তুমি ভিন্ন।”
অনুপমা বলে, “হুম…… একা পেয়ে ফ্লার্টিং করছ আমার সাথে?”
ইন্দ্রনীল, “ভারতীয় মেয়েদের সৌন্দর্য আলাদা, বিশেষ করে বাঙ্গালী মেয়েদের। ঘন কালো লম্বা চুল, বড় বড় কালো চোখ……”
অনুপমা হেসে হাত নাড়িয়ে বলে, “হ্যাঁ অনেক হয়েছে রুপের বর্ণনা। তাই তো মনিকা দেলাকরিক্স কে পটিয়েছ তাই না?”
ইন্দ্রনীল হেসে ফেলে, “আমার গার্ল ফ্রেন্ডের নাম মনে আছে?”
অনুপমা বলে, “মনে কেন থাকবে না, অনেক কিছু মনে আছে।”
ইন্দ্রনীল ফিসফিস করে বলে, “তুমি কাছে ছিলে না তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে। এমনিতে ফ্রাঙ্কফুর্টে বাঙ্গালী কম যাও বা পাই সবাই এঙ্গেজেড। কিন্তু তোমার মতন সুন্দরী সত্যি পাওয়া ভার। মিস্টার বসাক নেই তাই একটু চান্স নিচ্ছি যদি তোমার আপত্তি না থাকে। এমনিতে অফিসে তোমার কাছে আসা দায়।”
অনুপমার চোখে একটু নেশার রঙ লেগে যায়। বুকের ওপরে আলতো চাপড় মেরে বলে, “কে বলেছে সাথে নেই, এইখানে সবসময়ে থাকে আমার দেবু।”
চাপর মারার ফলে ওর স্তন জোড়া দুলে ওঠে আর ইন্দ্রনীলের দৃষ্টি সেই পীনোন্নত স্তন যুগলের দিকে চলে যায়। ফর্সা ত্বকের ওপর থেকে চোখ সরাতে পারে না। দুই স্তন যেন কাপড় ফুঁড়ে বেড়িয়ে আসবে।
ইন্দ্রনীল স্তনের থেকে চোখ সরিয়ে অনুপমার ঠোঁটের দিকে তাকিয়ে বলে, “তোমাকে দেখতে একদম পারমিতা আন্টির মতন।”
অনুপমা, “উম্মম্ম সবাই তাই বলে।”
ইন্দ্রনীল গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলে, “আই মিন খুব সুন্দরী আর লাস্যময়ী।”
অনুপমা মিচকি হেসে জিজ্ঞেস করে, “কাকে মিন করতে চাইছ? আমাকে না……”
ইন্দ্রনীলের কান লাল হয়ে যায় লজ্জায়, “না না না, অন্য কিছু ভেব না। আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম।” হাত বাড়িয়ে প্রশ্ন করে, “আমার সাথে নাচতে যদি অসুবিধে না থাকে।”
অনুপমা বুঝতে পারে যে ইন্দ্রনীল একটু সংগ চাইছে। নাচের জায়গায় সঙ্গ দিতে কোন অসুবিধে নেই তাই ভদকা শেষ করে হাত বাড়িয়ে দেয় ইন্দ্রনীলের দিকে, “চল তাহলে, দেখি ইউরোপিয়ানরা বাঙালিদের সাথে কেমন নাচতে পারে।”
ইন্দ্রনীল হেসে বলে, “জেনে রাখো, এই সব নাচ এই সব পার্টি সব কিন্তু ইউরোপ থেকে এসেছে।”
অনুপমা মিচকি হেসে বলে, “ওকে, দেখা যাক তাহলে কে কাকে নাচাতে পারে।”
ইন্দ্রনীলের সাথে নাচতে শুরু করে অনুপমা। কিছু পরে ইন্দ্রনীল ওর কোমরে দুপাশে দুই হাত রাখে, কিছু না বলে নাচে মেতে থাকে অনুপমা। ইন্দ্রনীলের গায়ের গন্ধের সাথে সুরা নাকে লেগে রক্তে মাতন শুরু করে দেয়, সেই সাথে নাচের উদ্দাম তালে চোখ ভারী হয়ে আসে। নাচের সাথে বেশ বুঝতে পারে যে ইন্দ্রনীলের ছাতি ওর স্তনের ওপরে এসে চেপে গেছে, মাঝে মাঝেই ইন্দ্রনীলের হাত ওর পিঠের ওপরে ঘুরে বেড়াচ্ছে। নেশায় বুঁদ কিন্তু সেই অজানা ছোঁয়ায় মেতে ওঠে অনুপমা। নাচের তাল ধীরে ধীরে উদ্দাম লয়ে চড়তে শুরু করে, আশেপাশের ছেলে মেয়েদের তাল সেই সাথে তুঙ্গে। এমন সময়ে পাছার ওপরে একটা হাতের চাপ অনুভব করে, ইন্দ্রনীলের হাত কখন কোমর ছাড়িয়ে ওর ভারী নরম পাছার ওপরে চলে আসে সেটা টের পায়নি। ইন্দ্রনীলের গভীর আলঙ্গনে কেঁপে ওঠে অনুপমা, পাছার ওপরে চাপ পড়তেই সোজা হয়ে যায়। এতটা ছাড় কি সত্যি দিতে চায়? মৃদু হেসে ইন্দ্রনীলের হাত পাছার ওপর থেকে সরিয়ে দেয়।
অনুপমা ইন্দ্রনীলের বুকের ওপরে হাত রেখে আলতো ঠেলে দিয়ে বলে, “কোমর থেকে হাত নিচের দিকে নিতে নেই ইন্দ্রনীল।”
ফর্সা চেহারা লাল হয়ে যায় ইন্দ্রনীলের আবার কোমরে হাত রেখে নেচে চলে। উদ্দাম নাচের ফলে বেশ ঘামিয়ে গেছে, শ্বাস ফুলে উঠেছে, সাথে দেবায়ন থাকলে এতক্ষণে সাপের মতন পেঁচিয়ে নাচতো, কিন্তু নেশা থাকা সত্ত্বেও ইন্দ্রনীলের সাথে সেই মনোভাব আনতে পারল না।
মিচকি হেসে ইন্দ্রনীল কে বলল, “হাঁফিয়ে উঠেছি, তুমি নাচতে চাইলে নাচতে পারো। আমি একটু বসব আর একটা ড্রিঙ্কস নেব।”
ইন্দ্রনীল ওকে কাছে টেনে কানে ফিসফিস করে বলল, “বাঙালি তাহলে ইউরোপিয়ানের কাছে হার মেনেছে।”
অনুপমা কপট হেসে হার মেনে যায়, “হ্যাঁ ইন্দ্রনীল, বাঙ্গালী হার মেনেছে ইউরোপিয়ানের কাছে।”
রূপক আর শ্রেয়া ওদের পাশেই নাচছিল, আশে পাশে বেশ কয়েকটা মেয়েও উদ্দাম তালে নেচে চলেছে। একটা মেয়ে ইন্দ্রনীলের দিকে তাকিয়ে মিচকি হাসি দিয়ে আহ্বান জানায় সাথে নাচার জন্য। অনুপমা ওদের দেখে, নাচের জায়গা ছেড়ে নিজেদের টেবিলে এসে বসে পরে। ইন্দ্রনীল এগিয়ে যায় সেই অচেনা মেয়েটার সাথে নাচতে। অনুপমা একটা ভদকা অর্ডার দিয়ে তাকিয়ে দেখে যে ইন্দ্রনীল আর সেই অচেনা মেয়েটা বেশ জড়াজড়ি করে নেচে চলেছে। রূপক ওর দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করে, বেশ ভালো জমেছে। কিছু পরে রূপক নাচের জায়গা ছেড়ে চলে আসে আর শ্রেয়া তখন নেচে যায়। শ্রেয়া দুই চোখ বন্ধ করে, মাথা নাড়িয়ে, কোমর নাচিয়ে উদ্দাম তালে নেচে চলে।
রূপক হাফাতে হাফাতে অনুপমার পাশে ধুপ করে বসে বলে, “শ্বাস ফুলে গেল আমার কিন্তু আমার বউকে দ্যাখ।”
অনুপমা হেসে বলে, “নাচতে দে, অনেকদিন পরে এসেছি একটু মজা করবেই।”
রূপক একটা হুইস্কি নিয়ে বসে পরে, “রাতের কি খবর?”
অনুপমা বলে, “তোর কি খবর? কাকিমা এই অবস্থায় শ্রেয়াকে বাড়িতে ঢুকতে দেবে না। আমি ভাবছিলাম যে ইন্দ্রনীলকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে তোরা সোজা আমার বাড়িতে রাত কাটাবি। কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে আমি ওকে জার্মানির কথা বলব।”
রূপক আর অনুপমা ড্যান্স ফ্লোরের দিকে তাকিয়ে দেখে যে ইন্দ্রনীল সেই অচেনা মেয়েটাকে ছেড়ে শ্রেয়ার সাথে নাচতে ব্যাস্ত। অনুপমা মিচকি হেসে রূপকের দিকে তাকায়। রূপক হেসে ফেলে ওদের নাচ দেখে। শ্রেয়া দুই হাতে ইন্দ্রনীলের গলা জড়িয়ে আর ইন্দ্রনীলের হাত শ্রেয়ার কোমরে, একবার পিঠের ওপরে ঘুরে বেড়ায়। শ্রেয়ার রক্তে নেশার আগুন, শীত কালেও ঘামিয়ে গেছে। অনুপমা বাঁকা চোখে লক্ষ্য করে যে, ইন্দ্রনীলের হাত শ্রেয়ার পাছার ওপরে বারেবারে ঘুরে বেড়িয়ে আলতো পিষে দিচ্ছে। শ্রেয়ার সেদিকে খেয়াল আছে কি নেই সেটা আর ওর মুখ দেখে বোঝা গেল না। অনুপমা রূপকের দিকে তাকিয়ে দেখে, রূপক মদ গিলতে ব্যাস্ত, শ্রেয়া নেশায় বুঁদ হয়ে কি করছে সেদিকে আর খেয়াল নেই ওর।
বেশ কিছুক্ষণ নাচার পরে মনীষা আর শান্তনু ওদের পাশে এসে বসে পরে। মনীষা জিজ্ঞেস করে, “কাল কি সবার ছুটি মারার ইচ্ছে আছে নাকি?”
কপট রাগ দেখিয়ে হেসে বলে, “সবার সি এল কেটে নেব।”
মনীষা ড্যান্স ফ্লোরে শ্রেয়াকে দেখিয়ে বলে, “রূপক ভাই, তোমার বৌ মনে হয় না আজকে নাচ থামাবে। এর পরে বেলচা করে উঠিয়ে নিয়ে বাড়ি ফিরতে হবে ওকে।”
চারজনেই হাসিতে ফেটে পড়ে।
আরও বেশ কিছুক্ষণ নাচার পরে রূপক শ্রেয়াকে ডেকে নেয়। শ্রেয়া এক প্রকার টলতে শুরু করে, ওর খাওয়ার ইচ্ছে করে না, এক প্রকার রূপকের কাঁধের ওপরে ভর করে থাকে সারাটা সময়। রাতের খাবার সেরে, ইন্দ্রনীলকে বাড়িতে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। সারাটা রাস্তা শ্রেয়া একপ্রকার রূপকের কাঁধের ওপরে ঢলে পড়েছিল, অনেকদিন পরে ছাড়া পেয়েছিল তাই গলা পর্যন্ত নেশা করেছিল। বাড়ি পৌঁছানোর পড়ে, রূপক এক প্রকার কোলে করে শ্রেয়াকে নিয়ে গেস্ট রুমে ঢুকে পড়ে।
ওদের আওয়াজ পেয়ে পারমিতা নিচে নেমে আসে।
পারমিতা মেয়েকে জিজ্ঞেস করে, “কেমন কাটালি?”
অনুপমা মাকে জড়িয়ে ধরে বলে, “দারুন।”
পারমিতা বলে, “শ্রেয়া ড্রিঙ্ক করে একদম বুঁদ হয়ে গেছে দেখছি।”
অনুপমা হেসে ফেলে, “হ্যাঁ, অনেকদিন পরে ড্রিঙ্ক করেছে তাই আর হুঁশ নেই।”
নিজের রুমে ঢুকে অনুপমা দেখে যে, পায়েল নেই। প্রথমে একটু অবাক হয়ে যায়, তারপরে মা’কে জিজ্ঞেস করে পায়েলের কথা।
পারমিতা অঙ্কনের রুমের দিকে দেখিয়ে মিচকি হেসে বলে, “আমি রুমে ঢুকে যাওয়ার পরে পায়েল চুপিচুপি তোর ভাইয়ের রুমে গেছে।”
অনুপমা চোখ বড়বড় করে জিজ্ঞেস করে, “তুমি জানতে আর কিছু বলো নি?”
পারমিতা হেসে ফেলে মেয়ের কথা শুনে, “আশা করি এই বাড়িতে সবাই প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। এই বাড়ির হবু বৌমা তো, এই টুকু ছাড় পেতেই পারে।”
মায়ের এই উদার রুপ দেখে খুব ভালো লাগে, পারমিতার গালে একটা চুমু খেয়ে বলে, “তুমি সত্যি অনেক বদলে গেছ।”
পারমিতা মেয়ের গাল টিপে বলে, “আর আদিখ্যেতা দেখাস না, যা রুমে যা। তোর ফোন না পেয়ে হ্যান্ডসাম ফোন করেছিল আমাকে।”
অনুপমার মাথায় হাত, “ইসসসস…… একদম ভুলে গেছি। এখুনি ফোন করছি ওকে।”
পারমিতা বলে, “এখন রাত তিনটে বাজে এখন আর করতে হবে না। তোর বাবা বিন্সার ফিরে এসেছে সেটা জানাতে ফোন করেছিল। কাল সকালে ওরা দেরাদুন যাবে।”
অনুপমা, “আচ্ছা, ওকে গুড নাইট।”
তারপরে নিজের রুমে ঢুকে পড়ে অনুপমা। পায়েল নেই, একটু খালি খালি মনে হয় রুম, তাও ভালো লাগে এই ভেবে যে পায়েল নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসার চেষ্টা করছে।
সকালে খাবার টেবিলে সবার সাথে দেখা। পায়েল কলেজে যাওয়ার জন্য তৈরি, নিচে নেমে শ্রেয়া আর রূপক কে দেখে অবাক হয়ে যায়। শ্রেয়া জানায় যে গত রাতে ওরা সবাই মিলে ডিস্কো গিয়েছিল, পায়েল অনুপমার দিকে তাকিয়ে একবার দেখে। এমন ভাব যেন কেন ওকে বলা হয় নি। পায়েলের খোশ মেজাজ দেখে সবার বেশ ভালো লাগে। খাবার টেবিলে সবাই বসে, একথা সে কথার পরে অনুপমার দিকে রূপক চোখ টিপে ইশারা করে জার্মানির কথা বলার জন্য।
স্যান্ডউইচের ওপরে মেয়নিজ মাখাতে মাখাতে শ্রেয়া রূপককে জিজ্ঞেস করে, “তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে? আগামী সপ্তাহে আমরা যাচ্ছি।”
রূপক অনুপমার দিকে তাকায়, আর অনুপমা সেই প্রশ্নের উত্তরে বলে, “তুই কাল রাতে কি করেছিস তোর মনে আছে?”
শ্রেয়া হাজার প্রশ্ন নিয়ে অনুপমার দিকে তাকিয়ে থাকে। অনুপমা বলে, “গত রাতে তুই আর রূপক বেশ জড়াজড়ি করে নেচেছিস।”
শ্রেয়া রূপককে একটু কাঁধের ঠ্যালা দিয়ে বলে, “সত্যি এর চেয়ে বেশি কিছু করনি তো?”
রূপক কি উত্তর দেবে ভেবে পায়না। অনুপমা ওকে বলে, “তোর পাসপোর্ট কাল মনীষাকে দিয়ে দিস। ইতিমধ্যে এয়ার বার্লিনের থেকে ইনভিটেসান চলে আসার কথা। ওটা চলে এসে ভিসা পেতে অসুবিধে হবে না।”
জুসের গ্লাসে চুমুক দিয়ে শ্রেয়াকে জিজ্ঞেস করে, “তোরা বিয়ে কবে করছিস?”
রূপক আর শ্রেয়া দুইজনে ওর প্রশ্নে অবাক হয়ে যায়। অনুপমা হেসে বলে, “এত অবাক হওয়ার কি আছে। একদিন বিয়ে করবি, সেটাই জানতে চাইছি কবে করবি।”
রূপক, “আমাদের বিয়ে আর……”
অনুপমা ওকে চোখ টিপে চুপ করতে বলে আর শ্রেয়াকে জিজ্ঞেস করে, “তোরা হানিমুনে কোথায় যেতে চাস?”
শ্রেয়া রূপকের হাত খানা বুকের কাছে জড়িয়ে ধরে বলে, “যেখানে নিয়ে যেতে চাইবে সেখানে যেতে রাজি আমি।”
অনুপমা দুইজনের দিকে তাকিয়ে বলে, “লুক্রেন, সুইস আল্পস না মরিশাস না রোম? কোথায় যেতে চাস?”
শ্রেয়া ভুরু কুঁচকে প্রশ্ন করে, “কেন কেন, তুই কি আমাদের হানিমুন ফাইন্যান্স করবি নাকি?”
অনুপমা বলে, “প্লেনের বিজনেস ক্লাসের ভাড়া দিতে পারি।”
শ্রেয়া বলে, “সেটাও অনেক। যাই হোক, তোর মাথায় অন্য কিছু একটা চলছে।”
ধরা পরে গেছে অনুপমা, তাই হেসে বলে, “অফিসে অনেক কাজের চাপ।”
শ্রেয়া বলে, “হ্যাঁ অনেক কাজের চাপ, আমার শ্বাস নেওয়ার সময় নেই।”
অনুপমা বলে, “সবার কাঁধে অনেক কাজের চাপ। তোকে অনেকদিন পরে কাজের মধ্যে ডুবে থাকতে দেখে বড় ভালো লাগছে। তুই এক কাজ কর, তুই আর ইন্দ্রনীল আগে জার্মানি চলে যা।”
শ্রেয়া অবাক চোখে প্রশ্ন করে, “মানে?”
অনুপমা বলে, “দ্যাখ, আগে তুই ওখানে গিয়ে প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতে শুরু কর। ডিলের ব্যাপারে দীপঙ্করদা সব কাগজ তৈরি করে পৌঁছে যাবে আর টেকনিকালের জন্য সুপর্ণা ম্যাডাম পৌঁছে যাবে। তুই ততদিন ওখানে একটু ঘুরে বেড়িয়ে নিতে পারবি। ডিল ফাইনাল করতে তোর সাইন চাই, সব কিছু ফাইনাল করে সবাইকে নিয়ে ফিরে আসিস।”
শ্রেয়া রূপকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “এই প্রোজেক্টে তুমি নেই?”
রূপক মাথা নাড়িয়ে জানিয়ে দেয়, “না সোনা, এই প্রোজেক্ট আমার নয়। এটার জন্য যে পরিমানে অভিজ্ঞতা দরকার সেটা আমার নেই। এই প্রোজেক্ট সুপর্ণা ম্যাডামের অধীনে হবে।”
শ্রেয়া জিজ্ঞেস করে, “তুমি যাবে কি যাবে না, ঠিক করে বল।”
রূপক আমতা আমতা করে বলে, “না ডার্লিং, আমি যেতে পারছি না।”
শ্রেয়া মাথা ঝাঁকিয়ে বলে, “তাহলে আমি যাচ্ছি না, প্রোডাক্টের জন্য আমি নিরঞ্জনকে পাঠিয়ে দেব, আর ডিল সাইন করার জন্য অনু চলে যাবে।”
অনুপমা হেসে ফেলে শ্রেয়ার অবস্থা দেখে, “এই পাগলি মেয়ে, মাত্র সাত দিন। শোন এক কথা, এই প্রোজেক্টের ওপরে আমাদের অনেক কিছু নির্ভর করছে, তুই এই কয়দিন ডুবে ছিলিস ডিজাইনিংয়ে, তুই ওদের আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিস। এই সময়ে তুই না গেলে পুরো ডিজাইন কেঁচিয়ে যাবে আর শেষ পর্যন্ত আমাদের হাত থেকে প্রোজেক্ট চলে যাবে। তুই কি চাস যে আমরা শুধু ওয়েবসাইট নিয়ে পরে থাকি?”
শ্রেয়া চুপচাপ একবার অনুপমার দিকে তাকায় একবার রূপকের দিকে তাকায়। অনুপমা বলে, “কি ভাবছিস? তোকে আমি চারশো ইউরো এক্সট্রা দেবো, মন খুলে শপিং করিস।”
কেনাকাটার আর টাকার অঙ্ক শুনে শ্রেয়ার চোখ চকচক করে ওঠে, মাথা নেড়ে খুশি হয়ে জানিয়ে দেয় যে যেতে রাজি আছে। রূপক বুঝিয়ে বলে যে কাজের চাপের জন্য যেতে পারবে না। শ্রেয়া জানিয়ে দেয় যে একাই যাবে। এত ছোটো বয়সে, এত বড় কাজের দায়িত্ত পেয়ে শ্রেয়া খুশি, নিজেকে বেশ বড় বড় মনে হয়।
কিছুদিনের মধ্যে এয়ার বার্লিনের কাছ থেকে আমন্ত্রন পত্র চলে আসে আর সবার ভিজা তৈরি হয়ে যায় সময় মতন। শ্রেয়া আর ইন্দ্রনীল কয়েক দিন পরে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা দেয় আর তার কিছুদিন পরে সব কাগজ পত্র তৈরি করে দীপঙ্করদা আর সুপর্ণা ম্যাডাম ফ্রাঙ্কফারটের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রেয়া চলে যাওয়ার পরে অফিসে বেশ ফাঁকা ফাঁকা মনে হয় অনুপমার। দেবায়ন নেই, শ্রেয়া নেই, পায়েল কোনদিন আসে, কোনদিন আসেনা। অনুপমা পায়েলকে অফিসে আসতে বিশেষ জোর করে না, কারন এই বছর ফাইনাল পরীক্ষা দেবে। বেশ কয়েক দিন কেটে যায় এই ভাবে।
সেদিন বিকেলে অনুপমা, কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখছিল। একাউন্টে অতিরিক্ত দুই কোটি টাকা দেখতে পেয়ে ভাবতে বসে যে কোথা থেকে এলো এতো টাকা, অঙ্ক মেলে না কিছুতেই। ওদিকে দেবায়নের আসতে এখন দিন তিনেক দেরি। ডালহৌসি গেছে বাবার সাথে, আবার ফোন পাওয়া যাচ্ছে না। অফিসে আরো কিছু কাজ বাকি পড়েছিল, সেই সব সারতে সারতে রাত হয়ে যায়। ফোন করে মামনিকে বলে দেয় যে রাতে খেতে যেতে পারবে না। মন পড়ে থাকে দেবায়নের কাছে, তিন দিন পরে ফিরবে, তিন দিন যেন তিন বছর মনে হয়। হৃদয় বাগ মানে না, মিলনের কথা চিন্তা করলেই শরীর চনমন হয়ে ওঠে। কঠিন বাহুপাশে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য প্রান ছটফট করে ওঠে। ভাবতে ভাবতেই সারা শরীর কাঁটা দিয়ে ওঠে, জানু মাঝে শিরশির শুরু হয়ে যায়। কফি কাপে চুমুক দিয়ে ওদের পুরানো ছবি খুলে বসে পড়ে।
রাত আটটা বাজে, ব্যাগ গুছিয়ে ড্রাইভারকে ফোন করে বলে গাড়ি বের করতে। কেবিন থেকে বেড়িয়ে দেখে অফিস খালি, সার্ভার অপারেশান টিমের কিছু ছেলেরা শুধু রয়েছে। করিডোরের এক কোনায় রুপকের কেবিনে তখন লাইট জ্বালা দেখে থমকে দাঁড়ায়। এত রাতে এখন বাড়ি যায়নি ছেলেটা, কি করছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে যে রূপকের হাতে একটা গ্লাস আর ল্যাপটপ খুলে বসে।
অনুপমা ওকে জিজ্ঞেস করে, “কি ব্যাপার, বাড়ি যাবি না?”
রূপক খুব মনোযোগ সহকারে প্রোগ্রামিংয়ে ব্যাস্ত ছিল, হঠাৎ অনুপমার গলা পেয়ে থতমত খেয়ে যায়। মুখ তুলে তাকিয়ে বলে, “না মানে এই যাচ্ছি।”
রূপকের চেহারা বেশ ক্লান্ত, মাথার চুল উস্কখুস্ক দেখে অনুপমার মন কেমন করে ওঠে। শ্রেয়া থাকলে হয়ত ওর মাথায় হাত বুলিয়ে দিত অথবা ওকে সান্ত্বনা দিত। এদিকে দেবায়ন নেই যে ওকে শান্ত করে ওদিকে শ্রেয়া নেই যে রূপককে শান্ত করে।
অনুপমা কাঁধের ব্যাগ নামিয়ে রূপকের পেছনে দাঁড়িয়ে বলে, “তোকে খুব ক্লান্ত মনে হচ্ছে, কি হয়েছে?”
রূপক হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে বলে, “কিছু না, এমনি। এই কাজের চাপ আর কি।”
অনুপমা ওর মাথার চুলে আঙুল ডুবিয়ে টিপে দিতে দিতে বলে, “অফিসে হুইস্কি খাচ্ছিস?”
রূপক হেসে ফেলে, “এখন আমার সময়, অফিস ছুটির পরেই খাচ্ছি। যাই হোক তোর এত দেরি কেন?”
অনুপমা ওর গ্লাস থেকে একটা চুমুক দিয়ে বলে, “কিছু না, একটু কাজ বাকি ছিল, তাই দেরি হয়ে গেল।”
রূপক ল্যাপটপ ছেড়ে, গ্লাসে আরও একটু হুইস্কি ঢেলে নেয়। অনুপমার পাতলা নরম আঙুল ওর মাথার চুলের মধ্যে বিলি কেটে আরাম দেয়। আরামে রূপকের চোখ বুজে আসে। অনুপমা ঝুঁকে পরে রূপকের কাঁধের ওপরে, দুই হাতে দিয়ে ওর কাঁধের পেশি টিপতে শুরু করে। আরামে শরীর এলিয়ে চেয়ার হেলান দিয়ে বসে রূপক। কাঁধে মালিশের মাঝে মাঝে হুইস্কির গ্লাসে আরও দুটো চুমুক দেয় অনুপমা। রক্তে নেশা লাগতেই, রক্ত চনমন করে ওঠে অনুপমার। অনুপমা রূপকের পিঠের ওপরে ঝুঁকে পরে, কাঁধে মাথায় ওর রেশমি চুলে ঢেকে যায়। রূপক মাথা পেছনে হেলিয়ে দেয় আর অনুপমার মুখ ওর মুখের সামনে এসে যায়। চোখের সাথে চোখের তারা নিবদ্ধ হয়ে যায় হঠাৎ করে।
অনুপমা ফিসফিস করে জিজ্ঞেস করে, “কাকে ভাবছিস তুই?”
রূপক হাত উঁচু করে অনুপমার গলা জড়িয়ে নিজের মুখের ওপরে টেনে নামিয়ে দিয়ে বলে, “এখন অন্য কারুর কথা চিন্তা করছি না।”
রূপকের নাকে ভেসে আসে অনুপমার শরীরের মনমাতানো গন্ধ। রক্তে লাগে ঢেউ, ঠোঁট খুলে আলতো করে অনুপমার থুতনিতে একটা ছোটো চুমু খায়।
ভেজা ঠোঁটের পরশে অনুপমার শুকনো শরীর চনমনে হয়ে ওঠে। নরম স্তন চেপে ধরে রূপকের ঘাড়ের ওপরে। রূপক হাত পেছনে নিয়ে এসে অনুপমার কোমর জড়িয়ে ধরে। অনুপমা ঝুঁকে পরে ওর কপালে, নাকের ওপরে ঠোঁট ছুঁইয়ে দেয়।
রূপক ওর হাত ধরে সামনে নিয়ে এসে বলে, “বড় একা লাগছে একটু জড়িয়ে ধরবি?”
অনুপমার চোখ আধাবোজা হয়ে দুই হাত মেলে ওকে আহ্বান জানায়, “চলে আয়।”
রূপক দাঁড়িয়ে অনুপমাকে জড়িয়ে ধরে। অনেকদিনের অভুক্ত শরীর অনুপমার, কঠিন বাহুপাশে নিজেকে এলিয়ে দিতে বড় ভালো লাগে। রূপক দুই হাতে আস্টেপিস্টে জড়িয়ে ধরে অনুপমাকে, ঘাড় গুঁজে দেয় অনুপমার ঘাড়ে, নরম গালের ওপরে কর্কশ গাল থেকে কামাগ্নির স্ফুলিঙ্গ ঠিকরে বের হয়। রূপকের হাত ধীরে ধীরে অনুপমার পিঠের ওপরে আদর করে বেড়ায়। অনুপমা দুই হাতে রূপককে জড়িয়ে তৃষ্ণার্ত শরীরের তেষ্টা মেটাতে উন্মুখ হয়ে ওঠে। রূপকের ঠোঁট অনুপমার গাল ছুঁয়ে, ঠোঁটের দিকে অগ্রসর হয়। আবেগে দুই চোখ বন্ধ হয়ে যায় অনুপমার, ঠোঁট খুলে উষ্ণ শ্বাসে রূপকের মুখমন্ডল ভরিয়ে দেয়। দুই হাতে আঁজলা করে ধরে অনুপমার মুখ আর ঠোঁটের ওপরে ঠোঁট মিলিয়ে অধর সুধা আকণ্ঠ পান করে। দুই বিরহ কাতর নরনারীর শরীরে নেশার আগুনের সাথে সাথে মিলনের আগুন জ্বলে ওঠে।
রূপকের হাত দেহের মাঝে নেমে এসে জামার ওপরে দিয়েই অনুপমার এক পীনোন্নত স্তন মুঠোর মধ্যে নিয়ে আলতো চাপ দিয়ে আদর করতে শুরু করে দেয়। অনুপমার শরীর জ্বলে ওঠে, চনমন করে ওঠে সারা গায়ের রক্ত। বুক উঁচু করে রূপকের হাতের মধ্যে নিজের স্তন ঠেলে দেয়। রূপকের এক হাত নেমে আসে, জিন্সে ঢাকা পাছার ওপরে। অনুপমার এক স্তন ওর হাতের মুঠোয় অন্য স্তনের ওপরে রূপকের মুখ। এক হাতে নরম পাছা টিপে আদর করে দেয়। অনুপমার শ্বাসে লাগে কামনার আগুন, মাথা পেছনে হেলিয়ে সুখের সাগরে ভেসে যেতে প্রস্তুত। জানুসন্ধি মাঝে তিরতির করে রস বইতে শুরু করে দিয়েছে।
অনুপমার হাত নেমে আসে রূপকের প্যান্টের সামনে, কঠিন লিঙ্গের ওপরে। কঠিন লিঙ্গের ওপরে হাত ছোঁয়াতেই শরীর কেঁপে ওঠে অনুপমার। রূপক ওকে ঠেলে টেবিলের ওপরে বসিয়ে দেয়। দুই জানু মেলে দিয়ে জানু মাঝে দাঁড়িয়ে পরে রূপক। ঠোঁটের সাথে ঠোঁট মিলে উন্মাদের মতন পরস্পরকে চুম্বন করতে থাকে। সেই সাথে রূপকের হাত নেমে আসে জিন্সে ঢাকা জানুসন্ধির ওপরে। জিন্সের ওপর দিয়েই অনুপমার যোনিদেশে হাত চেপে ধরে।
যোনি বেদীর ওপরে হাতের চাপ অনুভব করতেই কেঁপে ওঠে তৃষ্ণার্ত রমণী। পরনের প্যান্টি যোনি রসে ভিজে, যোনি বেদীর ওপরে লেপটে গেছে। হঠাৎ করেই নেশা ঘোর কেটে যায়, রূপকের লিঙ্গের ওপর থেকে হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়।
রূপকের হাত চেপে ধরে মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে রূপকের চোখের দিকে তাকিয়ে বলে, “না রূপক, আমাদের করা উচিত নয়।”
রূপক বুঝতে পারে নেশার ঝোঁকে কি করতে চলেছিল। বিদ্যুৎস্পর্শ করার মতন এক ঝটকায় অনুপমাকে ছেড়ে দাঁড়ায়। মাথা ঝাঁকিয়ে বলে, “সরি অনুপমা, সরি। মদের ঝোঁকে…… সত্যি বলছি আমি দুঃখিত। প্লিজ কিছু মনে করিস না।”
অনুপমার চোখ মুখ লাল, মাথার চুল অবিন্যাস্ত, পরনের প্যান্টি ভিজে উঠেছে তাও নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে পরে। রূপকের চোখের দিকে তাকাতে পারছে না। দুইজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
অনুপমা ল্যাপটপের ব্যাগ উঠিয়ে, কেবিনের দরজা খুলে বাথরুমে ঢুকে পরে নিজেকে ঠিক করার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, যা করতে যাচ্ছিল, সেটা কি ঠিক না ভুল? এটা কি দেবায়নের সাথে প্রতারণা? দেবায়ন ওর পেছনে অনেকের সাথে যৌন সঙ্গম করেছে, এবং পরে বলেছে। অনুপমা সব মেনে নিয়েছে, কিন্তু ওর যদি পা ফস্কাত তাহলে কি দেবায়ন মেনে নিতে পারত? জানে না এর উত্তর।
অফিস থেকে বেড়িয়ে যাওয়ার আগে রূপকের কেবিনে টোকা মেরে নিচু কণ্ঠে বলে, “বেশি হুইস্কি খাস না আর তারাতারিও বাড়ি ফিরিস। বাইক চালাতে না পারলে একটা ফোন করে দিস, আমি গাড়ি পাঠিয়ে দেব।”
দরজা খুলে দেখল না যে, রূপক মাথা নিচু করে চুপচাপ বসে।
এর পরের বেশ কয়েকদিন দুইজনের মধ্যে কোন কথা নেই, সামনে এলেই পরস্পরকে এড়িয়ে যায়। এই আচরন অবশ্য কারুর চোখে ঠিক ধরা পরে না। অফিসের বাকি কর্মীরা উচ্চ পদস্থদের ব্যাপারে বিশেষ নাক গলায় না। অনুপমা এই ঘটনা দেবায়নের কাছ থেকে লুকিয়ে যায়।
দেবায়ন আসবে, অনুপমা বেশ খুশি। এক ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে যায় গাড়ি নিয়ে। এয়ারপোর্ট থেকে দেবায়ন সোজা নিজের বাড়ি যাবে আর বাবা বাড়ি ফিরে আসবে। অনুপমার ইচ্ছে রাতে দেবায়নের সাথে কাটায়, কিন্তু মামনি থাকলে সেটা সম্ভব নয়। এক মাস পরে বাড়ি ফিরছে, তাই নিজের বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাস্তা থেকে একটা ফুলের তোড়া কেনে। এরাইভালে দাঁড়িয়ে বারেবারে ঘড়ি দেখে, সময় যেন আর কাটতে চায় না, ঘড়ির কাটা কেন যে বিকেল চারটায় এসে থামে না সেটাই চিন্তা করে। ওদিকে মামনি অফিসে হাফ-ডে করে বাড়ি ফিরে রান্না চাপিয়ে দিয়েছে।
কিছু পরে ব্যাগ হাতে দেবায়ন কে আর বাবাকে বেড়িয়ে আসতে দেখে অনুপমা লাফিয়ে ওঠে। পাশে বাবা তাই মনের উচ্ছ্বাস সামলে রেখে ফুলের তোড়া দেবায়নের হাতে তুলে দিয়ে পাশে দাঁড়ায়। দেবায়ন ওর কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে নেয়। এতদিন পরে অতি পরিচিত হাতের ছোঁয়া, অতি পরিচিত গভীর কণ্ঠস্বর, সব মিলিয়ে মনে হয় গলে পড়ে যাবে অনুপমা।
অনুপমা মিষ্টি হেসে জিজ্ঞেস করে, “কেমন আছিস?”
দেবায়ন হেসে উত্তর দেয়, “কেমন দেখছিস?”
বুকের ওপরে চিমটি কেটে বলে, “একটু রোগা হয়ে গেছিস মনে হচ্ছে।”
দেবায়ন ওর মাথার ওপরে নাক ঘষে ফিসফিসিয়ে বলে, “তুই ছিলিস না তাই রোগা হয়ে গেছি। এবারে আবার সব ঠিক হয়ে যাবে।”
দেবায়ন সামনে বসে আর মিস্টার সেনের সাথে গাড়ির অনুপমা পেছনে বসে। পথে যেতে যেতে বিগত এক মাসের হোটেলের গল্প করে। কখন ডালহৌসি, কখন বিন্সার, কখন সোলাং ভ্যালি। এবারে পুনে, ব্যাঙ্গালোর আর উটি যাওয়া হয়ে ওঠেনি। এই তিন জায়গায় গিয়ে হোটেলের মালিকানা স্বতঃ কেনা হয়ে গেছে। ওদের মালি কিছু দিনের মধ্যে কোলকাতা আসবে কাগজ পত্র ঠিক করে, সই সাবুদ নিতে। দেবায়ন চায় নি, মিস্টার সেন পারমিতাকে নিয়ে হোটেলের কাজে আবার বের হয়, তাই হোটেলের মালিকদের কোলকাতা ডাকা হয়েছে। কয়েক মাস পরে আবার বের হতে হবে, ব্যাঙ্গালোর, পুনে আর উটির উদ্দেশ্যে। তবে এইবারে একটা ভালো কাজ হয়েছে, মানালিতে মিস্টার সেনের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তিনি নাগগার নামের একটা জায়গায় একটা রিসোর্ট বানাতে চায়, জায়গা তার আছে, আপেল বাগানের বেশ কিছু অংশে তিনি রিসোর্ট বানাতে চান। টাকা বিনিয়োগ করতে রাজি হয়েছে মিস্টার সেন এবং সেই সাথে মালিকানা। এই হোটেলের কন্সট্রাকশন নিজের কোম্পানি দ্বারা করাবে। এই সব কথাবার্তায় সময় কেটে যায়। অনুপমা আর দেবায়নকে বাড়িতে নামিয়ে দিয়ে, গাড়ি মিস্টার সেনকে নিয়ে বাড়ি ফিরে যায়।
এক মাসে পরে ছেলেকে দেখতে পেয়ে দেবশ্রী ভারী খুশি। এর আগে এতদিন বাইরে থাকেনি, হ্যাঁ ছেলে ছেড়ে একবার দিন পনেরোর জন্য দিল্লী যেতে হয়েছিল, কিন্তু দেবায়ন কখন মা ছাড়া অন্যের সাথে বাইরে যায় নি। মানালি থেকে মায়ের জন্য আনা শাল, অনুপমার জন্য আনা একটা ফারের জ্যাকেট, নিজের জন্য আর অঙ্কনের জন্য জ্যাকেট ইত্যাদি উপহার গুলো খুলে দেখায়। দেবশ্রী ভারী খুশি, ছেলেকে পেয়ে, সেই সাথে অনুপমা।
অনুপমা বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে রাতে মামনির বাড়িতেই থেকে যাবে। এতদিন পরে কাছে পেয়েছে, তাই এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে নারাজ। সারাক্ষণ মন আনচান করে কখন একটু নিবিড় সান্নিধ্য পাবে ওই পেশিবহুল ছাতির ওপরে। ওর আলিঙ্গনে বদ্ধ হয়ে বুকের ওপরে মাথাটা রেখে ঘুমাতে পারবে। রাতের খাওয়ার পরে দেবশ্রী শুতে চলে যায়, অনুপমা আর দেবায়ন সোফায় বসে টিভি দেখে। দেবশ্রী একবার অনুরোধ করেছিল যাতে অনুপমা তাড়াতাড়ি শুতে আসে, মনে মনে জানতো যে অনুপমা দেবায়নের রুমেই রাত কাটাবে।
সোফায় বসে অনুপমার কোমরে হাত জড়িয়ে কাছে ডেকে নেয়। দুই পা মুড়ে, শরীর কুঁকড়ে দেবায়নের বাহু মাঝে নিজেকে সমর্পণ করে দেয়। মত্ত সর্পিণীর মতন বিশাল দেহ কাঠাম জড়িয়ে ধরে, নিজেকে উজাড় করে দেয়। দেবায়ন ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে, আকন্ঠ অধর সুধা পান করে। ফুলের মতন নরম দেহটাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। বহু দিন অভুক্ত ষাঁড়ের মতন ঝাঁপিয়ে পরে প্রেয়সীর কোমল দেহপল্লবের ওপরে, দুই হাতে পিষে নিঙরে একাকার করে দেয় কোমল দেহ। বুকের রক্ত মিলনেচ্ছুক, বেশি সময় নেয় না দুই কপোত কপোতী নিজেদের কে নিজেদের কাছে উজাড় করে মেলে ধরতে। সারা রাত ধরে ওদের মিলন খেলা চলে, কখন অনুপমা ওপরে, কখন দেবায়ন ওপরে, এইভাবে মিশে যায় প্রেমের খেলায়।
পরের দিন সকালে দুইজনে অফিসে হাজির। এই একমাসে অনেক কিছু বদলে গেছে। বেশ কয়েক জনের নতুন মুখ দেখতে পায়, সফটওয়্যার ডেভেলপমেন্টে নতুন কয়েকজন ছেলে নিযুক্ত হয়েছে, প্রোডাক্ট ডিজাইনিংয়ে বেশ কয়েকজন মেয়ে নিযুক্ত হয়েছে।
প্রথমেই রূপকের কেবিনের দরজা ঠেলে ঢুকে পরে দেবায়ন, “কি রে শালা কি ব্যাপার। বৌ নেই বাড়া হাতে কি করছিস?”
রূপক থতমত খেয়ে যায়, তারপরে চেয়ার ছেড়ে উঠে দেবায়নকে জড়িয়ে ধরে, “কি রে বাল, কোন হিল্লি দিল্লী করে বেড়াচ্ছিস?”
সেদিনের পর থেকে অনুপমার আর রূপকের মধ্যে একরকম ভাববাচ্যে কথাবার্তা। এখন পর্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারেনি দুইজনে। দেবায়নের পেছনে চুপ করে দাঁড়িয়ে থাকে। আড় চোখে রূপকের দিকে তাকায়, রূপক চোখ নামিয়ে দেয়।
দেবায়ন মজা করে রূপককে জিজ্ঞেস করে, “কি রে বাল, বৌ নেই কয় জনকে লাগিয়েছিস? অফিসে অনেক নতুন ফুল দেখছি যে?”
রূপকের কান লাল হয়ে যায় কথা শুনে, আমতা আমতা করে বলে, “ধুর বাল, আমি নিজের কাজেই ব্যাস্ত থাকি তাই এদিক ওদিক আর দেখা হয় না।”
দেবায়ন জিজ্ঞেস করাতে জানতে পারে যে, দিন তিনেকের মধ্যে শ্রেয়া ফিরে আসবে। এয়ার বার্লিনের প্রোজেক্ট ওরা পেয়ে গেছে, সেই সাথে জারমেনিয়া এয়ারলাইন্সের সাথে কথাবার্তা হয়েছে। দেবায়ন অনুপমাকে নিয়ে বেড়িয়ে যাবার আগে রুপককে বলে যে রাতে তিনজনে মিলে ডিস্কো যাবে। অনেকদিন পরে মোহময়ী, কল্লোলিনী কোলকাতার নিশার সৌন্দর্য আহরণ করতে চায়। অনুপমার বুক থমথম করে ওঠে, কিছুতেই রূপকের সাথে স্বাভাবিক হতে পারছে না।
নিজের কেবিনে ঢুকে, অনুপমাকে আবার জড়িয়ে ধরে। অনুপমা কপট অভিমান দেখিয়ে বলে, “এই কি করছিস, ছাড় শালা কুত্তা। এটা অফিস।”
দেবায়ন হেসে ওর গালে চুমু খেয়ে বলে, “আমার অফিস, আমার বৌ। যা ইচ্ছে তাই করব, যেখানে ইচ্ছে প্রেম করব।”
এমন সময়ে হঠাৎ রূপক এসে কেবিনের দরজা খুলে ঢুকে পরে। ভাবতে পারেনি যে দেবায়ন আর অনুপমা পরস্পরকে জড়িয়ে ধরে থাকবে, তাই বলে, “তোরা প্রেম করে নে, একটু পরে আসছি তাহলে।”
অনুপমা মাথা নিচু করে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, ওদিকে দেবায়ন ওকে টেনে ধরে বুকের সাথে মিলিয়ে রূপকের উদ্দেশ্যে বলে, “বাল তুই যখন ওর জন্মদিনের রাতে ওর সাথে করেছিলিস তখন এত লজ্জা পেতিস না। আজকে কি হল?”
কান লাল হয়ে যায় রূপকের, অনুপমার গলা শুকিয়ে যায়। অনুপমার ফ্যাকাসে চেহারা দেবায়নের চোখ এড়াতে পারে না। ওর থুতনি নাড়িয়ে রূপকের উদ্দেশ্যে প্রশ্ন করে, “তোদের মাঝে কি কিছু হয়েছে? আসার পর থেকে দেখছি তোরা বেশ ছাড়াছাড়া।”
রূপক আমতা আমতা করে বলে, “না না কিছুই হয়নি।”
অনুপমা কি করবে ভেবে পায় না, দেবায়ন ওকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছে। নিজেকে কোনরকম ছাড়িয়ে গলা নিচু করে বলে, “তুই কাজ কর, আমি এখন আসছি। লাঞ্চের সময়ে কথা হবে।”
অনুপমার চুপচাপ হাভভাবে সন্দেহ হয় দেবায়নের, “কি ব্যাপার পুচ্চি সোনা, তোর আর রূপকের চেহারায় রঙ নেই কেন?”
চোখে চোখ রেখে অনুপমার থুতনি নাড়িয়ে বলে, “দুইজনে মিলে আমার পেছনে দুষ্টুমি করিস নি তো?”
অনুপমা রূপকের দিকে তাকাতে পারছে না, রূপক মাথা নিচু করে দাঁড়িয়ে। দেবায়ন বুঝতে পারে আসল ঘটনা আর ওদের চেহারা দেখে হেসে ফেলে, “বাল, এতে এতো চোর পুলিশ খেলার কি আছে।”
রূপকের দিকে চোখ নাচিয়ে অনুপমাকে জড়িয়ে ধরে চিবিয়ে জিজ্ঞেস করে, “কি রে, কেমন লাগলো আমার পুচ্চিকে?”
কান লাল হয়ে যায় অনুপমার, কোনোরকমে দেবায়নের বুকের মধ্যে সেঁধিয়ে যেতে চেষ্টা করে। রূপকের গলা শুকিয়ে যায়, কিন্তু হাসি টেনে বলে, “কই কিছু হয়নি তো।”
দেবায়ন হেসে বলে, “ধুর বাল, আমি কি বলেছি যে কিছু হয়েছে? তোর আর অনুর চেহারা বলছে যে অনেক কিছু হয়েছে, কিন্তু ঠিক জায়গায় মাল পড়েনি তাই দুইজনে দুইজনকে এড়িয়ে যাচ্ছিস।”
অনুপমা অবাক হয়ে যায় দেবায়নের পর্যবেক্ষণ শক্তি দেখে, এই দেবায়ন তো একমাস আগে কোলকাতা ছাড়েনি? তাহলে ওর আলিঙ্গনে যে দেবায়ন বদ্ধ, সেই কি তার পুচ্চু সোনা না অন্য কেউ?
দেবায়ন হেসে রূপককে কাছে ডেকে ফিসফিস করে বলে, “আমরা চারজনে মিলে কোথাও বেড়াতে যাবো। মনের সুখে যেটা অধরা রেখেছিস সেটা পূরণ করে নিস।”
বিকেলের মধ্যে, ডিস্কো-থেকে গিয়ে মদ উড়িয়ে, নেচেকুঁদে মন হালকা করে নেয় দেবায়ন। মনের মধ্যে প্রথমে একটু খচখচ করে উঠেছিল ঠিক, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখে, অনুপমা ছাড়া কত মেয়েদের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে, এমন কি অনুপমার মায়ের সাথেও। সেই অনুপমা যদি কিঞ্চিত ভুলবশত ওর বন্ধুর সাথে শারীরিক মিলন করে ফেলে তারজন্যে ওর মনে কিছু করার নেই। রূপক আর অনুপমাও শেষ পর্যন্ত পরস্পরের কাছে স্বাভাবিক হয়ে যায়।
কয়েক দিন পরে ফিরে আসে শ্রেয়া। যে শ্রেয়া কোলকাতা ছেড়েছিল আর বার্লিন জার্মানি থেকে যে শ্রেয়া ফিরে আসে, দুই জনের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করা যায়। অনুপমা বুঝতে পারে যে শ্রেয়া কোলকাতা ছেড়েছিল, সে কাজ না করে ফল খেতে বেশি ভালবাসত, সারাদিন শুধু ল্যাপটপে চ্যাটিং করতে ভালবাসত আর ল্যাপটপে সিনেমা দেখত। যে শ্রেয়া ফিরে এসেছে, সে বেশ পরিপক্ক, কাজের ভার নিজের কাঁধে নিতে শিখেছে। একটা ডিলে সই করে এই কদিনে নিজেকে সত্যিকারের ডাইরেক্টর হিসাবে ভাবতে শিখেছে। অনুপমার কেবিনে বসলে অথবা লাঞ্চে একসাথে বসলে সেই পুরানো শ্রেয়াকে দেখা যায় না হলে, অফিসে বাকি সবার কাছে এক নতুন শ্রেয়া। কাজে বুঁদ, প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে বেশ তৎপর, এমন কি আজকাল আয় ব্যায়ের, একাউন্ট স্টেটমেন্ট মাঝে মাঝে চেয়ে দেখে, মাঝে মাঝে একাউন্টসে গিয়ে বসে কথাবার্তা বলে। শ্রেয়ার এই রুপ দেখে অনুপমার বেশ ভালো লাগে সেই সাথে একটু খটকাও লাগে, কেন শ্রেয়া একাউন্টস নিয়ে এত মাথা ঘামাচ্ছে?
একদিন লাঞ্চের সময়ে চারজনে একসাথে বসে সেসময়ে অনুপমা শ্রেয়াকে প্রশ্ন করে, “কি ব্যাপার তোর? আজকাল দেখছি তুই বেশ একাউন্টস দেখছিস?”
শ্রেয়া হেসে দেবায়নের দিকে তাকিয়ে উত্তর দেয়, “লেজার বুক দেখা কি আমার জন্য মানা? আমিও একজন ডাইরেক্টর।”
শ্রেয়ার চোখের চমক অনুপমার চোখ এড়ায় না, ওর চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, “জার্মানি বেড়িয়ে এলি, আমাদের জন্য কিছু নিয়ে এলি না।”
শ্রেয়া কপট দুঃখ প্রকাশ করে বলে, “ইসসসস একদম ভুলে গেছি, শুধু মাত্র রূপকের কথা মনে ছিল তাই ওর জন্য আনা হয়েছে।”
অনুপমা বলে, “আমাদের ভুলে গেলি না ওখানে গিয়ে অনেক কিছু হয়েছে যেটা লুকাতে চাইছিস?”
শ্রেয়া হাসিতে ফেটে পড়ে, “কি যে বলসি না তুই। যাঃ, শুধু কাজ করে গেছি ওই কয়দিনে।”
অনুপমা হেসে জিজ্ঞেস করে, “কেন দীপঙ্করদা বলছিল যে তুই নাকি ইন্দ্রনীলের সাথে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, হেগ গেছিলিস?”
শ্রেয়া বুক ভরে শ্বাস নিয়ে বলে, “হ্যাঁ গিয়েছিলাম ওই সব জায়গায়। এয়ার বার্লিনের বেশ কয়েকটা অফিসে যেতে হয়েছিল, প্রোডাক্টের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যেতে হয়েছিল আমাকে।”
অনুপমা মাথা নাড়ায়, “ঠিক আছে বুঝতে পারছি, তুই এখন বেশ ব্যাস্ত মানুষ। আর যাই হোক, আমাদের ভুলে গেলেও চলবে কিন্তু দেখিস এই দৌড়ে যেন রূপককে ভুলে যাস না?”
শ্রেয়া, রূপকের হাত খানা নিজের হাতের মুঠির মধ্যে জড়িয়ে ধরে বলে, “দশ খানা নয়, পাঁচ খানা নয় আমার এই একখানা সোনামণি, এর কথা কি করে ভুলে যাব।”
শ্রেয়ার এই রুপ বদলের কথা দেবায়নকে জানায়। অনুপমার তীক্ষ্ণ চোখে কিছুই এড়াতে পারে না, ওর দৃষ্টি সবসময়ে শ্রেয়ার ওপরে নিবদ্ধ। অনেক কিছু লুকিয়ে রেখেছে শ্রেয়া, যেন অনেক কিছু জেনে ফেলেছে। সত্যি কি জানে যে ওদের দুটো কন্সট্রাকশন কোম্পানি আছে, জানে কি যে ওদের ছয় খানা হোটেল আছে? জানলে হয়ত একবার দেবায়ন অথবা ওকে প্রশ্ন করত, কিন্তু করেনি যখন তখন হয়ত জানে না এই সব বিষয়ে। শ্রেয়া ফিরে আসার পরেও শ্রেয়ার মতিগতি দেখে অনুপমা, ওকে অথবা রূপককে বেড়াতে যাওয়ার জন্য বলেনি।
মার্চে অঙ্কনের হাইয়ার সেকেন্ডারি পরীক্ষা আর তারপরে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের পরীক্ষা। পায়েলের কলেজের ফাইনাল জুলাইয়ে। অনুপমার কথা অনুযায়ী, পায়েল অফিসে আসা বন্ধ করে দিয়েছে, বাড়িতে বসে পড়াশুনায় মনোযোগ দিয়েছে। প্রতিদিন অফিস ফেরত, দেবায়ন দেখা করে যায়। ধীরে ধীরে অনেক সহজ হয়ে উঠেছে পায়েল। দেবায়নের সাথে হেসে কথা বলে, অঙ্কনের পরীক্ষার সময়ে ওর সাথে প্রত্যেক দিন স্কুলে গেছে। সব মিলিয়ে আগের পায়েল খোলস ছেড়ে বেড়িয়ে এসেছে। আজকাল দেবায়নের সাথে খোশমেজাজে গল্প করে, রাতে বসে দুই বান্ধবী অনেকক্ষণ ধরে কলেজের গল্প করে। মাঝে মাঝে ছাড় পেলেই অঙ্কনের রুমে রাত কাটিয়ে আসে। ঢিলে চুড়িদার ছেড়ে চাপা সালোয়ার কামিজ, অথবা জিন্স টি শার্ট, বাড়িতে থাকলে হাফ প্যান্ট না হলে স্কার্ট পরে ঘুরে বেড়ায়। অনুপমা সব লক্ষ্য করে, মাঝে মাঝেই অঙ্কন ওর প্রেমিকাকে নিভৃতে একা পেলে জড়িয়ে ধরে চুমু খায়, এদিক ওদিকে হাত বুলিয়ে আদর করে দেয়।
অঙ্কন যাদবপুরে ইলেক্ট্রনিক্স টেলিকমিউনিকেশান পায়। বাড়ির সবাই খুশি। সেই খুশিতে একটা বড় পার্টি দেওয়া হয়, পার্টিতে অঙ্কনের বন্ধু বান্ধবী ছাড়াও অনুপমার বন্ধু বান্ধবীদের কেও আমন্ত্রন জানানো হয়। অনেকদিন পরে সঙ্গীতা আর প্রবালের সাথে দেখা হয়, ঋতুপর্ণা আর ধিমানকেও নিমন্ত্রন জানায়, পরাশর আর জারিনাও আসে সেই পার্টিতে। পুরানো পায়েলকে দেখে সবাই আনন্দিত। পায়েল নিজের পুরানো রুপ ফিরে পায়, কিন্তু এক মুহূর্তের জন্য অঙ্কনের কাছ ছাড়ে না। সেই দৃশ্য দেখে দেবায়ন আর অনুপমার বেশ ভালো লাগে।
এক বিকেলে অনুপমা দেবায়নকে প্রশ্ন করে, “হ্যাঁ রে, আমার একাউন্টে দুই কোটি টাকা কেউ জমা দিয়েছে। কি ব্যাপার, কোথা থেকে এসেছে ওই টাকা?”
দেবায়ন বলে, “আরে বাবা আমি একদম ভুলে গেছিলাম ওই টাকার কথা। ওই টাকা নিবেদিতা ম্যাডাম দিয়েছে।”
অনুপমা অবাক হয়ে যায় নিবেদিতার কথা শুনে, “নিবেদিতা দিয়েছে মানে?” মুখ হাঁ হয়ে যায় অনুপমার, কি ব্যাপার কিছুই বুঝতে পারে না।
দেবায়ন হেসে বলে, “ওই টা কন্সট্রাকশনের কাঁচা টাকা। পেছনের তারিখে একটা সফটওয়্যার ডিল দেখাতে হবে ওর কোম্পানির সাথে, তাহলেই ওই টাকা সাদা হয়ে যাবে।”
অনুপমা প্রশ্ন করে, “তুই ঠিক কি করছিস একটু খুলে বলবি? এই যে বাবার সাথে ঘুরে বেড়াস, এই দুটো কন্সট্রাকশন কোম্পানি এর ওপরে ছয়খানা হোটেল ডিল করছিস, এত সব টাকা কোথা থেকে আসছে?”
দেবায়ন হেসে উত্তর দেয়, “তোর সফটওয়্যার কোম্পানিতে কিছু আঁচ লাগবে না সেটা কোথা দিচ্ছি।”
অভিমান হয় অনুপমার, কি লুকাতে চায় দেবায়ন, “সেটা না হয় বুঝলাম কিন্তু আমাকে জানাতে দোষ আছে কি?”
দেবায়ন বুঝতে পারে যে প্রেয়সী একটু অভিমান করেছে, সবকিছু খুলে না বলা পর্যন্ত মানিনীর মান ভাঙ্গানো সম্ভব নয় তাই বলতে শুরু করে, “পুচ্চিসোনা, টাকায় টাকা বাড়ে। এই যে মাখন, দই নাড়াতে নাড়াতে অবশেষে দইয়ের ওপরে মাখন ভেসে ওঠে। ঠিক তেমনি টাকা, এদিক থেকে ওদিকে না নাড়ালে টাকা বাড়ে না। কখন এই কস্ট্রাক্সান কোম্পানি থেকে ওই কন্সট্রাকশন কোম্পানিতে টাকা নিয়ে যেতে হয়। দেখাতে হয় এই কোম্পানি ওকে কাজের অফার দিয়েছে। হোটেলের টাকা কন্সট্রাকশনে ঢুকাতে হয় কখন, দেখাতে হয় যে হোটেলের কন্সট্রাক্সান আমাদের কন্সট্রাকশন কোম্পানি করেছে। এই ভাবে সফটওয়ারে কাজ করাতে হয়। ভুয়ো কাজ দেখিয়ে টাকা ঘুরিয়ে কাঁচা টাকাকে সাদা করাতে হয়, কোনসময়ে কাজ দেখিয়ে নেট প্রফিট কম করিয়ে দেখাতে হয়। এই ভাবে টাকা ঘুরাতে ঘুরাতে, এর লেজার থেকে ওর লেজারে টাকা ঘুরে বেড়ায়। সফটওয়ারে টাকা দেরিতে আসে, কন্সট্রাকশনে তাড়াতাড়ি আসে, হোটেলে মন্দ আয় হয় না। মাঝে মাঝে হোটেলের আয় কম দেখাতে হয়, কেননা হোটেলে অনেক রকমের ট্যাক্স, সেই সব বাঁচানোর জন্য হোটেলের আয় কম দেখাতে হয় আর সেই খানে দেখাতে হয় যে সফটওয়ারে খরচ অথবা এটা ওটা কন্সট্রাকশনে খরচ। কন্সট্রাকশনে প্রচুর কাঁচা টাকা, এদিক ওদিক থেকে চলেই আসে। বুঝেছিস কিছু?”
অনুপমা কতকটা বোঝে, কতকটা বুঝতে পারে না, শুধু দেবায়নের গলা দুইহাতে জড়িয়ে ধরে বলে, “তুই আছিস তো আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে আমার চিন্তা কোথায়?”
দেবায়ন বলে, “সেই জন্য বলি, টাকার চিন্তায় এত মাথা ঘামাস না। তুই সফটওয়্যার নিয়ে থাক। এখন এয়ার বার্লিন, এরপরে জারমেনিয়া এয়ারলাইন্স, তারপরে দ্যাখ ইউরোপে কেন, আফ্রিকায় পা রাখবে আমাদের কোম্পানি।”
চোখ বড় বড় করে দেখে দেবায়নের দিকে, “কি বলছিস তুই?”
দেবায়ন বলে, “হ্যাঁ রে, শুধু জার্মানি নয়, মিস্টার হেরজগের সাথে আমার কথা হয়েছে। এই যে আমাদের কন্সট্রাকসানে এত টাকা ঢেলেছে আর তার উপযুক্ত মুনাফা পাচ্ছে তাতে বেশ খুশি মিস্টার হেরজোগ। সাউথ আফ্রিকায় একটা রিয়াল এস্টেটে টাকা লাগাতে চলেছে, সেখানে আমাদের কোম্পানি কাজ করবে।”
অনুপমা বিশ্বাস করতে পারে না দেবায়নের কথা, “কি বলিস? সাউথ আফ্রিকা?”
দেবায়ন মিচকি গালের ওপরে আলতো চুমু খেয়ে বলে, “হ্যাঁ ডারলিং সাউথ আফ্রিকা। তবে সোজাসুজি কাজ নয়, কাজ করবে আমাদের লোক ভিন্ন নামে। ওই প্রোজেক্টের আর্কিটেকচার, ডিজাইন, ইনটেরিওর সব আমাদের লোক করবে, বেনামে করবে আর বেনামে টাকা আসবে। ইউরোতে পেমেন্ট হবে, ডলারের চেয়ে বেশি আয় হবে তাতে।”
অনুপমা বলে, “আমাদের কোম্পানি বাইরে যাবে?”
দেবায়ন হেসে বলে, “আমাদের মানে নিবেদিতার কোম্পানির লোক বাইরে যাবে। ওই কোম্পানিতে টাকা আনাতে চাই আমি। কিছু কাজ আমাদের কোম্পানিতে আসবে, না হলে মিস্টার হেরজোগের সন্দেহ হয়ে যাবে। সেটা হলে আমি দেখাতে পারব যে আমাদের নিজের কোম্পানিতে বিশেষ কাজ হয়নি আয় হয়নি আর সেই সাথে মিস্টার হেরজোগ যে পরিমান লাভ এইবারে আশা করেছেন সেই পরিমান তাকে দেওয়া হবে না। আমাদের টাকা উপার্জন কিছু উপায়ে করতে হবেতোনাকি?”
অনুপমা মাথা চুলকিয়ে বলে, “এই সবের প্যাঁচ ঘোঁচ কিছুই বুঝতে পারছি না।”
অনুপমার থুতনি নাড়িয়ে দেবায়ন দুষ্টু হেসে বলে, “পুচ্চি ডারলিং, তোকে এত মাথা ঘামাতে হবে না, তুই তোর সফটওয়্যার ফার্ম নিয়ে থাক।”
পাপ কাম ভালোবাসা [চতুর্বিংশ পর্ব][২]

লেখা শেষ। ভাবনা থাকুক।



পাঠকের ভাবনা (০)