আমি ঘরে ঢুকে জরুরি কয়েকটা ফোন সেরে নিলাম। পদ্মাসনে সোজা হয়ে বসে চোখ বুজলাম। এই বেলা একটু ধ্যান করে নেওয়া দরকার। ধ্যান করলে শুধু কনসেন্ট্রেশন বাড়ে না, অনেক সময় মনের অনেক জট পরিষ্কার হয়ে যায়। আর মেডিটেশানে বসলে সময়টা খুব শান্ত ভাবে কেটে যায়। মনের জট কাটল কি না বলতে পারি না, তবে, ছোট মোবাইলে অ্যালার্ম বেজে ওঠায় পদ্মাসন ভেঙ্গে উঠে পড়লাম। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালাম না। এত শান্ত মন নিয়ে সিগারেট খাবার টান খুব একটা থাকে না। দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। লাঞ্চের সময় হয়ে গেছে। নিচে নেমে দেখলাম ম্যাডাম টিভি চালিয়ে বসে আছেন। সামনে কিছু একটা নিউজ চলছে। তবে ওনার সেই দিকে কোনও খেয়াল নেই। উনি ওনার স্মার্ট ফোনের স্ক্রিনের দিকে এক মনে তাকিয়ে আছেন। দুই হাতের আঙুলগুলো টাচ স্ক্রিনের ওপর অবিশ্রাম নড়ে চলেছে। কাকে উনি এত মেসেজ করে চলেছেন?
অবশ্য ফেসবুক আর হোয়াটসআপের যুগে এটা খুবই সাধারণ ব্যাপার। আমি অবশ্য খবরের সারমর্মটা বুঝতে পেরেছি। সেই নিম্নচাপ আর চব্বিশ ঘণ্টার মধ্যেই যেকোনো সময়ে এসে আছড়ে পড়বে কোলকাতার ওপর। অবশ্য এর প্রবল প্রকোপ দেখতে পাওয়া যাবে সমুদ্রে, তাই যারা মাছ ধরতে যাবে তাদের কে সরকার এই খবরের মাধ্যমে সতর্ক করে দিচ্ছে। তবে কোলকাতাও এই নিম্নচাপের ধাক্কায় ভেসে যেতে পারে, অন্তত খবরে তাই বলা হয়েছে। আমি ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমার পায়ের শব্দ শুনতে পাননি। এখনও এক মনে মেসেজ করে চলেছেন। আবারও গলা খাঁকড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলাম “ আহহ, আপনি বুঝি খুব নিউজ দেখেন?” আর কি বলব সেটা জানি না। উনি আমার গলার আওয়াজ পেয়ে যেন চমকে উঠলেন। মুখ তুলে আমার দিকে তাকিয়েই মোবাইলের গায়ের সুইচটা চেপে মোবাইলের স্ক্রিনটা অন্ধকার করে দিলেন, মানে মোবাইলটাকে ঘুম পাড়িয়ে দিলেন। বুঝতে পারলাম যে ওনার কোনও ধারণাই নেই যে এখন ১ টা বেজে ৪৫ মিনিট হয়ে গেছে। উনি দেওয়াল ঘড়ির দিকে তাকিয়েই লাফিয়ে উঠে দাঁড়ালেন। মোবাইলটাকে সেন্টার টেবিলের ওপর রেখে দিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলেন। আমাদের মধ্যে আর কোনও কথা হল না। খাবার টেবিলের ওপর সাজানোই ছিল। উনি রান্নাঘর থেকে দুটো থালা নিয়ে এসে টেবিলের ওপর সাজিয়ে রাখলেন। আমি অবশ্য এরই মধ্যে আমার জন্য নির্দিষ্ট করা চেয়ারে বসে পরে ছি। আমাকে ভাত বেড়ে দিয়ে উনি আমার পাশের চেয়ারে বসে পড়লেন ভাত নিয়ে। পুরো লাঞ্চের সময়টা নিরবে কাটল। শুধু দুই একবার উনি জিজ্ঞেস করেছেন যে আমার আর কিছু লাগবে কি না। তেল কইটা যদি ম্যাডাম নিজেই বানিয়ে থাকেন তো মানতে হবে যে ওনার রান্নার হাত বেশ ভালো।
দেওয়াল ঘড়িতে এখন ২.৩০ মিনিট। এইবার আর ম্যাডামের বাধা শুনলাম না। আমি আমাদের দুজনের থালা তুলে নিয়ে গিয়ে বেসিনে রেখে দিলাম। উপরে উঠে বেরনোর জন্য রেডি হয়ে নিলাম। হাতে সময় আর নেই। ম্যাডাম কে একটা মিষ্টি “বাই” করে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে ধেয়ে চললাম দোলনের বাড়ির দিকে।
আমি অবশ্য ল্যাপটপের ব্যাগটা সাথে নিয়ে নিয়েছি। সেটার ভেতর দুটো বই ছাড়া আর কিছু নেই। মাঝ পথে ট্যাক্সি থামিয়ে একটা বড় জেরক্সের দোকানে বই দুটো রেখে তার কয়েকটা পাতা জেরক্স করার জন্য নির্দেশ দিয়ে, দোকানের মালিককে আগাম কিছু দিয়ে আবার ছুটে চললাম দোলনের বাড়ির দিকে। দোলনের বাড়ির দরজা খোলা। বুঝতে পারলাম যে কিছু লোক এসেছে শোক জ্ঞাপন করতে। আমি দারোয়ানকে পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে দেখলাম দোলন আর মিসেস মুখার্জি একটা সোফায় পাশা পাশি বসে আছে। চারপাশে অনেক লোক। এদের কাউকে আমি চিনি না। চেনার কোনও মানে হয় না। দোলন আমাকে ঢুকতে দেখেই উঠে দাঁড়িয়েছে। ও আমাকে ইশারায় দোতলায় উঠিয়ে নিয়ে গেল। উঠতে উঠতে আমি জিজ্ঞেস করলাম “ রাকা কাল তোর সাথে ছিল না?” ও বলল “হ্যাঁ। সকালে চলে গেছে।” দোলন আমাকে ওর নিজের ঘরে নিয়ে এসেছে। দরজা বন্ধ করে আমার দিকে কিছুক্ষণ স্থির ভাবে তাকিয়ে রইল। আমি পাথরের মতন নিরুত্তাপ। ও বালিশের নিচ থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে সেখান থেকে একটা সিগারেট নিয়ে তাতে অগ্নি সংযোগ করে একরাশ ধোঁয়া ছেড়ে বলল “আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু…” আমি বললাম “ কিন্তু কি?” ও কিছুক্ষণ চুপ। সিগারেটে ঘন ঘন টান দিচ্ছে, আর বেশ জোড়ের সাথে। বলল “ পুলিশ হঠাত করে তোর ওপর সন্দেহ করল কেন?” আমি বললাম “ ফুটেজ দেখে ওদের সন্দেহ হয়েছে, তাছাড়া আমি বাইরের ছেলে, আমিও ওদের জায়গায় থাকলে হয়ত…” ও বলল “বেশ মেনে নিলাম সেটা। কিন্তু কাল পুলিশ স্টেশনে তোর হাবভাব দেখে কিন্তু আমারও কিছুটা সন্দেহ হয়েছে। পরে অবশ্য বুঝতে পারলাম যে তাদের সন্দেহ অমূলক। কিন্তু আবার বলছি গতকাল কেন জানি না আমার তোর হাব ভাব দেখে বার বার মনে হচ্ছিল যে তুই সব কিছু জানিস, কিন্তু কেমন যেন গা ছাড়া ভাবে গা ঢাকা দিয়ে আছিস, বা নিজের গা বাঁচিয়ে চলছিস।”
আমি বললাম “ এই ব্যাপার! গা বাঁচিয়ে চলছি বইকি। এই বিদেশ বিভূঁইয়ে এসে এরকম একটা বাজে কেসে ফেঁসে গেলে কি হবে বুঝতে পারছিস? পড়াশুনা ছেড়ে দে, জেলে ফেলে রেখে দেবে। পুলিশের সামনে ভয় পেয়ে বারবার চমকে চমকে উঠলে পুলিশ সচরাচর তোর মাথার ওপর চেপে বসবে। তাই যে ব্যাপারের সাথে আমার কোনও রকম সম্পর্ক নেই, সেই রকম ব্যাপার নিয়ে আমাকে প্রশ্ন করলে আমাকে একটু বেপরোয়া ভাব দেখাতে হবে বইকি। কিন্তু এই নিয়ে তোর এত চিন্তার কি আছে বুঝতে পারিনি এখনও।” ও কি যেন চিন্তা করে নিয়ে বলল “ আমার সন্দেহের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আজ শিখাদি আমাকে মেসেজ করেছে।” বললাম “ তার দাবি কি?” ও পোড়া সিগারেটটা জানালার বাইরে ফেলে দিয়ে আমার দিকে ফিরে বলল “ এক কথায় ও নিজেও তোকে সন্দেহ করে।” আমি ওর বিছানায় বসে পড়লাম হতাশ হয়ে। বললাম “তাহলে এখন ওই শিখাদির কথাও তোর…” ও বলল “এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। ও আমাকে বলেছে যে ও আমার সাথে দেখা করে কিছু জিনিস বলতে চায়। ওর ধারণা তুই এর মধ্যে আছিস। “ আমি বললাম “ বেশ মেনে নিলাম। কিন্তু এখানে আমার মোটিভ?” ও বলল “ সেই দিন মদ খেতে খেতে তুই বলে ফেলেছিলিস যে তোর বাবা কিং মেকার। ইউ পি তে অন্য পার্টির সরকার। এখানে অন্য। সুতরাং…” আমি হেসে ফেললাম “আমি বলেছি কিং মেকার। কোন পার্টি গেস করলি কিভাবে?” ও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঢোক গিলে নিজেকে সামলে নিল। বললাম “ কিং মেকারদের ক্ষমতা ভালোই থাকে এটা সত্যি। কিন্তু আমাদের পার্টিই যে ক্ষমতায় থাকবে সেটা কে বলেছে? খুব বেশী হলে ওই সিটগুলো জিততে পারে। গ্রো আপ। অবশ্য সিটগুলো না জিতলেও ক্ষমতা ক্ষমতার জায়গাতেই থাকে।” ও বলল “শিখাদি তোর ব্যাপারে কি এমন জানে যে এমন কথা বলছে।” আমি বললাম “সেটা তুই ওকে গিয়ে সরাসরি জিজ্ঞেস কর। আমি জানি না যে ও কি জানে। “ ও বলল “সেটা আমি আজ করেছি।” বললাম “তাহলে তো তুই জেনেই গেছিস যে আমি কেন তোর বাবাকে খুন করতে চেয়েছি!” ও বলল “সেটা জানতে পারলে তুই আর এখানে দাঁড়িয়ে থাকতিস না। কিন্তু ও ঠিক কিছুই বলতে পারল না। কিন্তু আমি জানি যে ও অনেক কিছু বলতে চাইছিল। দীপকের আত্মহত্যার পর ও ভেঙ্গে পরে ছে। ও আমাকে বলল যে ওর একটু সময় চাই। আরেকটু ভেবে গুছিয়ে আরেক দিন ভালো করে এই সব কথা জানাবে। কিন্তু ও আমাকে ফেস টু ফেস বলেছে যে ওর বিশ্বাস এসব কিছুর মধ্যে শুধু তুই আছিস। আর শুধুই তুই আছিস। ও আমাকে বলেছে যে ওর কাছে প্রমান আছে। ” আমি বললাম “বেশ সেই কথাটা পুলিশে গিয়ে জানিয়ে দিতে বল। আমি এর থেকে বেশী কিছুই বলতে পারি না। “ দোলন একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল “ তুই যে এর মধ্যে নেই সেটা আমি বিশ্বাস করতেই চাইছি। কিন্তু পারছি না। প্রথমে পুলিশ, এর পর শিখা। আর সত্যি বলতে কি শিখাদির কথা শুনে আমার আজ মনে হয়েছে যে ও সত্যি কিছু জানে। আর সত্যি কিছু বলতে চাইছে। কিন্তু কিছু একটা ভয়ে বলতে পারছে না। “
আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম “এত সন্দেহ নিয়ে থাকার মানে হয় না। রিলেশন শুরুর প্রথম দিনেই এত সন্দেহ?” ও বলল “ আবারও বলছি তোকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু যারা মারা গেছে তাদেরও আমি ভালবাসতাম। একটা কথা জিজ্ঞেস করার ছিল। “ বললাম “বলে ফেল। সন্দেহ কাটিয়ে ফেল। কারণ এই সব জিনিস ভীষণ ঘোড়েল হয়। আবার কিছু কথা শুনে বা দেখে তোর মনে হবে আমিই কালপ্রিট। তাই এটা খুব দরকার যে তুই তোর মনের সন্দেহটা আগে ভালো করে মুছে ফেল। আর সেটা মুছে ফেলার জন্য যা করার সেটাই কর। আমি তোর সাথে আছি। “ ওর চেহারায় কোনও নরম ভাব এলো না। ও আমার দিকে তাকিয়ে বলল “ এর পর যদি পুলিশ তোর কাছ থেকে কোনও সহযোগিতা চায় তাহলে তুই…” আমি ওকে থামিয়ে দিয়ে বললাম “আরেকবার বলছি, তোর সন্দেহ দূর করার জন্য কি করতে হবে বল, আমি সব করতে রাজি আছি। তবে একটা জিনিস প্র্যাকটিকালই বলছি। যদি দেখি আইনত বাঁশ খেতে চলেছি, তাহলে আমি আইনের সাহায্য নেব। তবে কোনও রকম অসহযোগিতা করব না। পাশে একটা উকিল রেখে সব রকম হেল্প করব যাতে তোর সন্দেহ দূর হয়। আর এতেও তোর মন না ভরলে, আই উইল রাদার সে যে এখানেই আমাদের ইতি টেনে দেওয়া উচিৎ।” আমি দরজা খুলে বাইরে যাওয়ার উদ্যোগ করতেই ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল পিছন থেকে। “পুচু আই লাভ ইউ। কিন্তু ভেঙ্গে পরে ছি। তার মধ্যে এই শিখাদি এসে হঠাত করে…” আমি বললাম “এই সব পলিটিকাল মার্ডারে স্কেপ গোট খোঁজা হয়। এরকম সময় সবাই বলবে যে যদি কিছুই না থাকে তো কেন বার বার একেই ধরা হচ্ছে। কিন্তু সমস্যা হল যাকে ধরা হচ্ছে সে হয়ত কিছুই জানে না। জাস্ট অ্যাঁ স্কেপ গোট। তাই বলছি।” ও আমাকে ছারেনি এখনও। বলল “ সেটা দেখা যাক। কিন্তু তুই সহযোগিতা করলে আমার …” কথা শেষ হল না ঘর কাঁপিয়ে ওর মোবাইল বেজে উঠল।
ও ফোন তুলে কয়েকবার হ্যাঁ না বলে কেটে দিল। বলল “ পুলিশ এখনও বাবার ডেথের ব্যাপারে কিছু বুঝতে পারছে না। “ আমি বললাম “জিনিসটা যে জটিল সেটা পোস্ট মর্টেম রিপোর্ট থেকেই বোঝা যাচ্ছে। যাই হোক আমি এইবার আসি। তুই আমাকে জানাস যে কি করলে তোর সন্দেহ দূর হবে। আর যদি তোর মনে হয় যে তুই কোনও দিনও সন্দেহ দূর করতে পারবি না, তো আমি এখানেই ইতি টেনে দেব।” ও বলল “ বার বার ইতি টানার ভয় দেখাস না। বললাম না, তেমন কোনও প্রমান থাকলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে কথা বলতে পারতিস না। তোকে ভালোবাসি বলেই তোকে এত গুলো কথা বললাম।” আমি একটু হেসে ওর দিকে ফিরে ওর চোখে চোখ রেখে বললাম “একটা সত্যি কথা বলি? আমিও ভালোবাসি বলেই বলছি। “ ওর চোখে জল। বলল “বলে ফেল।” বললাম “ তুইও আমাকে বার বার ভয় দেখাস না যে তোর হাতে প্রমান থাকলে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না । কোন প্রমান ঠিক আর কোন প্রমান ভুল সেটা নির্ধারণ করার তুই বা আমি কেউ নই। আমার বাবাকে ছেড়ে দে, আমি নিজে চাইলে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে দাঁড়াতে পারি, আর যখন ইচ্ছে তখন দাঁড়াতে পারি। আজ অব্দি কেউ আটকাতে পারেনি, কালও পারবে না। আমার রাগ তুই এখনও দেখিসনি। এমন সিচুয়েশন ক্রিয়েট করিস না যে আমার মুখোশ খুলে গিয়ে আমার ভেতরের রাগ বাইরে বেরিয়ে পরে । সেই রুদ্ররূপ তুই বা তোদের এই সরকার হ্যান্ডেল করতে পারবে না। অ্যান্ড আই গ্যারান্টি দ্যাট।” হঠাত করে এরকম প্রতিক্রিয়া দেখে বড়লোক বাপের বিগ্রে যাওয়া মেয়েটা কেমন যেন ঘাবড়ে গেছে। ওর চোখের চাহুনিই জানান দিচ্ছে সেটা। আমি আর দাঁড়ালাম না। বেরিয়ে পড়লাম। দোলনের সাথে ভাঁট বকে আর কত সময় নষ্ট করা যায়। ঘড়িতে দেখলাম এখন বাজে ৪ টে। অনেকক্ষণ হয়েছে। অনেকগুলো কাজ আছে। বেরনোর আগে অবশ্য নিচে নেমে বেলা মুখার্জিকে হাত জোড় করে একটা নমস্কার করলাম। উনি দাঁড়িয়ে বললেন “ তোমার দেওয়া ছবিটা খুব সুন্দর হয়েছে। এখন সময় নেই। পরে একদিন বাড়িতে এসো। তোমার সাথে কথা বলা যাবে। আর গতকাল থানায় যা হয়েছে তার জন্য আমি সত্যিই খুব ল…” পিছন থেকে দোলনের কড়া আওয়াজ এলো “ লজ্জিত হওয়ার মতন কিছু নেই মম। এরকম কেসে জিজ্ঞাসাবাদ হয়েই থাকে। ও পুলিশের সাথে সব রকম সহযোগিতা করবে বলে আমাকে বলেছে। কি সংকেত? আমি ঠিক বলছি…তাই তো?” আমি ওর দিকে ফিরে বললাম “কোনও সন্দেহ আছে?” ও বলল “ একদম নেই। আগে সবার (কথাটা বেশ জোড় দিয়ে বলল) সহযোগিতায় সব কিছু ক্লিয়ার হোক। তারপর না হয় ও বাড়িতে এসে আমাদের সাথে গল্প করবে।” বললাম “বেশ তাই হোক।“ বেরিয়ে পড়লাম। রাকাকে সময় দিয়েছি ৫ টা। তার আগে দুটো কাজ সারতে হবে।
দোলনের বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে চেপে বসেই একটা সিগারেট ধরালাম। একটা চিন্তা অনেকক্ষণ ধরেই মাথায় ঘোরা ফেরা করছে। শিখাদি কি এমন জানে যে সেটা থেকে ওর ধারণা যে এর মধ্যে আমি আছি, আর শুধুই আমি আছি! স্ট্রেঞ্জ। আরেকটা বড় সমস্যা হল, শিখাদি কি দোলনকে শুধু এই মার্ডারের ব্যাপারেই কথা বলার জন্য মেসেজ করেছিল, নাকি ও সেদিন আমি যে ওর অসহায়তার সুযোগ নিয়ে ওর শরীরটাকে ভোগ করেছি সেটাও দোলনের সামনে বলে দিতে চায়। একবার মনে হল যে শিখাদির জন্য মার্ডার ইত্যাদি সব ফালতু, ও শুধু চায় ওর রেপের গল্পটা দোলনের সামনে তুলে ধরে আমার ইমেজ খারাপ করতে। আর সেটা যদি করতে পারে তো পুলিশের হ্যাপাও পোহাতে হবে। চাপের ব্যাপার! কারণ রেপ ব্যাপারটা তো আর সাধারণ ব্যাপার নয়। পড়াশুনা ইত্যাদি সব মাথায় উঠবে, উল্টে যদি সত্যিই কিছু প্রমাণিত হয় তো আমাকে হাজতবাস করতে হবে। আর সেটা হলে বাবা মা যে কি ভাববে সেটা এখন বলে কাজ নেই। রেপের ব্যাপারটা নিয়ে আরেকটু পরেও ভাবলে চলবে, কিন্তু আপাতত, হঠাত করে কেন যে মার্ডারের ব্যাপারে এরকম বিশ্রী ভাবে জড়িয়ে পড়লাম সেটাই মাথায় ঢুকছে না। সেদিন ওদের সাথে পার্টিতে না গেলেই বোধহয় ভালো করতাম। ড্রাইভারের আওয়াজে চেতনা ফিরে এলো। গাড়ি থেকে নেমে সেই জেরক্সের দোকান থেকে কাগজগুলো কালেক্ট করে বাকি টাকা মিটিয়ে আবার ট্যাক্সিতে চেপে বসলাম। দ্বিতীয় কাজটা আর সারা হল না। একটা সিগন্যালে এসে প্রায় আধা ঘণ্টা গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকতে হল। গাড়ির বাইরে একজন পুলিশ দাঁড়িয়েছিল। তাকে হাত নেড়ে ডেকে তার সাথে গল্প জুড়ে দিলাম। সেই আমাকে বলল যে কোনও এক ভি আই পি নাকি ক্রস করবে, তাই কারোর গাড়ি এগোতে দেওয়া হচ্ছে না। কে এই ভি আই পি ইত্যাদি নিয়ে এই পুলিশের সাথে আরও অনেকক্ষণ গ্যাজালাম। তবে ওর কাছ থেকে তেমন কোনও তথ্য পেলাম না। শুধু জানতে পারলাম যে রাজ্য সরকারের কোনও এক বিশেষ অতিথি। ওর বুকে লাগানো ব্যাচটা দেখে অবশ্য ওর নামটা আমার শুরুতেই জানা হয়ে গেছে। অফিসারের নাম “পুলক হালদার”।
গাড়ি ছাড়ার আগেই মার্ডারের প্রসঙ্গটা আবার ফিরে এলো মাথার ভেতর। তবে একটা জিনিস দোলনের সাথে কথা বলার সময়ই ঠিক করে ফেলেছিলাম। দোলন আমার জন্য এমন জরুরি কিছু নয় যে যার জন্য আমি আমার ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলব। দোলন যদি আমাকে চাপে রেখে মাথায় চড়ে বসার চেষ্টা করে বা আমাকে ডোমিনেট করার চেষ্টা করে তো কিছুটা সহ্য করতে হবে বইকি কারণ ওর শরীরটা বেশ ডাঁশা, কিন্তু লিমিট ক্রস করলেই ওকে মাথার ওপর থেকে নামিয়ে নর্দমায় ফেলে দিতে আমার বেশীক্ষণ লাগবে না। শিখা কি জানে সেটা শিখার সাথে দেখা করার আগে জানা যাবে না। কিন্তু একথা পরিষ্কার যে শিখা ওকে কিছু বলতে গিয়েও বলেনি। খুনের ব্যাপারটা ছেড়েই দিলাম। কারণ সেই ব্যাপার নিয়ে শিখার সন্দেহ নিয়ে ভেবে মাথা খারাপ করার কোনও মানে হয় না। তবে রেপের ব্যাপারটা তো ও দোলনকে বলে দিতে পারত। কিন্তু সেটাও ও দোলনকে বলেনি। আর সেই সাথে আমাকেও মেসেজ করে দেখা করতে বলেছে। শিখার ঘর দোর দেখে একটা জিনিস পরিষ্কার যে শিখার অবস্থা ভালো নয়। দীপক যত দিন বেঁচেছিল তত দিন হয়ত দীপকই শিখার ফুর্তির জন্য খরচ করত। কিন্তু এখন দীপক নেই। সুতরাং ওর অবস্থা এখন খুব টাইট। তাছাড়া শিখা মেয়েটা দোলনদের ভাষায় একটা রেন্ডি টাইপের মেয়ে। এটা যদি সত্যি হয় তো ওকে দীপক ভোগ করল না অন্য কেউ সেটা নিয়ে ওর সত্যিই কোনও মাথা ব্যথা থাকার কথা নয়। অবশ্য মাথা ব্যথা আছে কি না সেটা জানা নেই আপাতত। সেই ক্ষেত্রে নিজের হাত খরচা চালানর জন্য আর ফুর্তির খরচা ওঠানোর জন্য ও যে কোনও সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করবে। ব্ল্যাক মেইল করবে আমাকে? মনে মনে না হেসে পারলাম না। তবে একটা ব্যাপার এখানে মেলানো যাচ্ছে না কিছুতেই। হোয়াই দোলন?
নাহ…।কিছুতেই মেলানো যাচ্ছে না…অবশ্য একটা সম্ভাবনা থাকতে পারে যে শিখা জানে যে এখন দোলন ওর পরিবারের শোকে ভেঙ্গে পরে ছে। এখন ও হাবি জাবি যা কিছু বলতে পারে আর দোলন সরল মনে ওর কথা বিশ্বাস করে নেবে। তার থেকেও বড় কথা হল দীপকের মৃত্যুর ব্যাপারেও যদি ওর আমার ওপর সন্দেহ হয়ে থাকে (যদিও আমি জানি না যে কেন) তাহলেও ও দোলনের মাথায় সন্দেহ ঢুকিয়ে প্রতিশোধ তোলার চেষ্টা করতে পারে। কারণ দোলনদের ক্ষমতা তো নেহাত কম নয়। তার সাথে রেপের ব্যাপারটা যোগ হলে তো নাথিং লাইক দ্যাট। সেটা হলে বলতে হবে যে শিখা এক মস্ত বড় খেলোয়াড়। দোলনদের ক্ষমতা ইউস করছে পরোক্ষ ভাবে, আর আমাকে মেসেজ করে ডেকে আমাকে ব্ল্যাক মেইল করে কিছু পয়সা হাতাবে। তবে গতকাল সকালে ওর মেইলে যা ঢুকেছে সেটা দেখার পরও ও এত সাহস পায় কি করে! শিখা ব্যাপারটা কেমন জানি মাথা ব্যথার পর্যায়ে চলে যাচ্ছে মিনিটে মিনিটে। রাকার সাথে দেখার করার জন্য নির্দিষ্ট হওয়া গন্তব্য স্থলে পৌঁছে গেছি সময়ের আগেই। চারপাশে তাকিয়ে দেখলাম যে রাকা এখনও এসে পৌছায়নি। অগত্যা ট্যাক্সি ভাড়া মিটিয়ে সামনের একটা চায়ের দোকানে গিয়ে বেঞ্চে বসে পড়লাম। আরেকটা সিগারেট ধরালাম। দোলনকে দোষ দিয়ে কি হবে! মাথায় সন্দেহ বা চিন্তা ঢুকলে সেটা যতক্ষণ না শলভ হচ্ছে ততক্ষণ মাথার ভেতরটা খচ খচ করে চলে। এখন আমারও সেই একই অবস্থা। হোয়াই দোলন? পাঁচটা বাজতে যখন ঠিক দুই কি তিন মিনিট বাকি এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম দোলন। ফোন তুলে খুব গম্ভীর গলায় বিরক্তির সাথে বললাম “ হ্যালো।” ও কিছুক্ষণ চুপ। তারপর বলল “সরি সোনা। তুই আমাদের সাথে দেখা করতে এসেছিলিস। আমার তখন মাথার ঠিক ছিল না। আসলে নিচে বসে বসে লোকজন এমন সব কথা আলোচনা করছে যে তাতে মাথায় সন্দেহ আসতে বাধ্য। তবে তোর ওপর যে কেন বিনা কারণে সন্দেহ করতে গেলাম সেটা এখনও বুঝতে পারছি না। হতে পারে ওই শিখাই এর জন্য দায়ী। তবে তুই চলে যাওয়ার পর মনটা আরও খারাপ হয়ে গেছে। সোনা তুই কিন্তু আমার কথায় কিছু মনে করিস না। এরকম কোনও দিন তোর সাথে হলে বুঝতে পারবি যে এই সময় মাথার ঠিক থাকে না। কাকে কি বলছি সব সময় বুঝে উঠতে পারা যায় না। “ আমি চুপ করে শুনে যাচ্ছি। আমার চোখ চারপাশে রাকাকে খুজে চলেছে। শালা এই সব মেয়েদের কোনও সময় জ্ঞান নেই। ও থেমে বলল “ তুই চুপ করে আছিস? জানি তুই রাগ করেছিস। প্লীজ ডোন্ট মাইন্ড। মুয়ায়ায়ায়ায়ায়াহ।” আমি নিরুত্তাপ ভাবে বললাম “আমি রাস্তায় আছি। রাকার সাথে দেখা করতে এসেছি।” ও একটু চমকে গিয়ে বলল “রাকার সাথে দেখা করছিস? কোথায়?” বললাম “ কফি শপ, ঢাকুরিয়া লেকের পাশে। তবে ও এখনও আসেনি।” একটু থেমে নিয়ে বলল “ কেন?” বললাম “ জানি না কেন। ও আমায় দেখা করতে বলেছে। যতদূর বুঝতে পেরেছি যে ও তোকে নিয়ে খুব চিন্তিত। গতকাল তোর কিছু কথা থেকে ওরও মনে হয়েছে যে তুই আমাকে সন্দেহ করছিস। তাই ও আমাকে ডেকেছে আমার সাথে কথা বলার জন্য। আমার মনে হল যে ও আমাদের প্রবলেম মিটিয়ে নিতে বলবে। সেই সাথে হয়ত এই ব্যাপারেও আমাকে কিছু জ্ঞান দেবে।” ও বলল “কোন ব্যাপারে?” বললাম “এই যা সব হচ্ছে চারপাশে। খুন, বদনাম ইত্যাদি।” দোলন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল “শালাটার সব ব্যাপারে বাড়াবাড়ি। ওকে কে বলেছে এত নাক গলাতে। মালটা সব ব্যাপারে এরকম ওস্তাদি ফলাতে যায় আর শেষে নিজে ফেঁসে যায়। মালটার ঘটে যে কবে ভগবান শুভ বুদ্ধি দেবেন সেটা কে জানে!” আমি একটু চুপ করে থেকে বললাম “একটা কথা অনেকক্ষণ ভেবেও আমি কিছুতেই বুঝতে পারছি না। পুলিশ আমাকে ডেকেছিল ফুটেজ দেখে সন্দেহ হয়েছিল বলে। কিন্তু তারপর তো ময়নাতদন্তের রিপোর্ট এসে গেছে। অনেক কিছুই জানা গেছে। তারপরও কেন যে তোর আর শিখাদির মতন লোকজন আমাকে সন্দেহ করছে সেটা কিছুতেই আমার মগজে ঢুকছে না। তোদের সাথে আগের দিন পার্টি করতে যাওয়া ছাড়া আমার যে আর কি দোষ আছে সেটাই দেখতে পাচ্ছি না। “ শেষের কথাগুলো আমি ইচ্ছে করেই বেশ ঝাঁঝের সাথে বললাম। তারপর বিড়বিড় করে বললাম “ বাবা ঠিকই বলেছিল যে শহরের ছেলে মেয়েদের সাথে বাইরে বেশী ফুর্তি করতে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। ঘাট হয়েছে, এই বিপদ থেকে বেরোই একবার। আর তোদের সাথে আমি নেই এই সব ব্যাপারে।” ওর পরের বুঝতে পারলাম যে ও আমার গলার বিরক্তিটা বেশ ভালোই বুঝতে পেরেছে। ও বলল “পুচু আবারও বলছি যে তখন কি বলতে কি বলেছি সেই নিয়ে কিছু মাইন্ড করিস না। আই লাভ ইউ। রাকা আর তুই ছাড়া আমার আর কে আছে বল? তবে রাকা একটা গাধা। ওকে বুঝিয়ে বলে দিস যে আমার ব্যাপারে চিন্তা করে আরও রোগা না হতে। তোরা শুধু কফি খাবি?” বললাম “ কফি শপে এখনও বিয়ার সাপ্লাই শুরু করেনি। নইলে এখন মদ খেতেই ইচ্ছে করছে।” ও বলল “ লেকের পাশেই একটা ভালো বার আছে। সেখানে গিয়ে মদ আর ডিনার করে নিতে পারিস। লাভ ইউ। আর শোন রাকা কে বলে দিস যে আমার আর তোর ব্যাপারে এত চিন্তা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে ও বেশী বাড়াবাড়ি করলে পরে আমাদের ওকে বাঁচানোর জন্য ছুটতে হবে। তাই যেন একটু ঠাণ্ডা থাকে। এটা পুলিশের ব্যাপার। কাকু কে দেখে দেখে ও নিজেকে উকিল ভাবতে শুরু করে দিয়েছে। “ বললাম “ঠিক আছে। বলে দেব। “ ও বলল “উফফ।। এত কাটাকাটা কথা বলছিস কেন? ছেলের অভিমান তো ভয়ানক। তুই সামনে থাকলে তোকে একশটা কিসি করে তোর সব রাগ ভাঙিয়ে দিতাম। “ বললাম “ আমি টু দি পয়েন্ট কথা বলছি। কাটাকাটা নয়। যাই হোক।” ও বলল “ ঠিক আছে, রাতে একবার কল করব। ফোন তুলিস। এখন রাখছি। লাভ ইউ ভেরি মাচ।” একটু হেসে “লাভ ইউ টু” বলে আমিও কলটা কেটে দিলাম।
২০
সত্যিই রাকার কোনও সময় জ্ঞান নেই। এখনও ওর কোনও দেখা নেই। বেঞ্চ থেকে উঠে আরেকটা সিগারেট ধরাতে না ধরাতেই আকাশে একটা হালকা মেঘের গর্জন শোনা গেল। অনেকক্ষণ আগে থেকেই লক্ষ্য করছিলাম যে মেঘ করেছে। তবে সময় যত যাচ্ছে ততই যেন মেঘের ঘনঘটা বেড়েই চলেছে। ফোরকাস্টে বলা আছে যে কোলকাতা ভেসে যাবে, এমন বৃষ্টি হওয়ার চান্স আছে। এখন যে হারে মেঘ জমা হচ্ছে তাতে সেই সম্ভাবনা ঠিক উড়িয়ে দেওয়া যায় না। ভাগ্যিস ল্যাপটপের ব্যাগটা সাথে এনেছি। ফিরতি পথে দুটো বড় মদের বোতল তুলে নিতে হবে। একমনে সিগারেট টানতে টানতে আকাশে মেঘেরে আনাগোনা দেখছি, ঠিক এমন সময়, হিল তোলা জুতোর শব্দ পেয়ে বাম দিকে তাকাতে বাধ্য হলাম।
ওই যে তিনি। মুখে একটা কাচুমাচু ভাব নিয়ে রাকা প্রায় দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে আমার দিকে। রাস্তার ধারে দেখলাম ওর গাড়িটা পার্ক করে রাখা আছে। তবে… এখানে তো গাড়ি পার্ক করার নিয়ম নেই। অবশ্য অবিনাশ বাবুর বেপরোয়া মেয়ের সামনে কোলকাতার ট্রাফিক আইনের কি আর মাহাত্ম্য! একটা ডিপ ব্লু রঙের ড্রেস পরেছে ও। হাতকাটা ঢোলা ড্রেসটা কাঁধের ওপর থেকে শুরু করে একটানা নেমে এসেছে থাইয়ের ওপর অব্দি। প্রায় অর্ধেকের বেশী থাই আর পায়ের পুরো নিম্নভাগটা নগ্ন। একবার উঁচু হিলের জন্য হোঁচট খেয়ে প্রায় পরে ই যাচ্ছিল, একটু সামনের দিকে ঝুঁকে কোনও মতে সামলে নিয়েই আবার এগিয়ে এলো আমার দিকে। এত খাটো ড্রেস পরেছে যে একটু সামনের দিকে ঝুঁকলেই ড্রেসের পেছন দিকটা উঠে গিয়ে পাছা সমেত ওর সরু কোমরটাকে গোটা দুনিয়ার সামনে নগ্ন করে ফেলবে। অবশ্য ভেতরে প্যান্টি পরা আছে বলে লোকে শুধু ওর টাইট পাছার শেপ আর সাইজটাই উপভোগ করতে পারবে। নগ্নতা কিছু দেখতে পাবে না। তবে তাও বা কম কিসের। চারপাশের অনেকেই অবশ্য ওকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে বেশ কিছুক্ষণ ধরে। যদিও আজ ও ঢোলা ড্রেস পরেছে তবুও অন্য দিনের মতনই ড্রেসের নিচে ওর বুক জোড়া উদ্যাম ক্যাম্বিশ বলের মতন অবাধ্য হয়ে এদিক ওদিক লাফিয়ে চলেছে প্রতিটা দ্রুত পদক্ষেপের সাথে সাথে। রাকার অবশ্য সেই নিয়ে কোনও মাথা ব্যথা নেই।
আমার সামনে এসেই নিজের দুই কান ধরে বলল “সরি সরি। কখন এসেছিস?” বললাম “ এই তো কিছুক্ষণ। “ বলল “চল লেকের ধারে গিয়ে বসা যাক।” আমি বললাম “আকাশের অবস্থা দেখেছিস?” ও আকাশের দিকে মুখ তুলে তাকাল খুব অবাক চোখ করে। বললাম “যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে। লেকের ধারে গিয়ে বসার রিস্ক নিয়ে কি লাভ।” ও আমার বাম হাতটা নিজের ডান হাতে ধরে আমাকে বগলদাবা করে লেকের গেট দিয়ে ঢুকে গেল। বলল “ বৃষ্টিতে ভিজতে তোর মতন ছেলেদের এত ভয় কেন। বৃষ্টিই তো সব থেকে বেশী রোম্যান্টিক ব্যাপার। “ আমি আর কথা বাড়ালাম না। মনে মনে শুধু প্রার্থনা করলাম “হে ভগবান অসময়ে বৃষ্টি ডেকে নিয়ে এসো না। হেভি কেস খেয়ে যাব। এই মেয়েটা পাগল। ওর পাল্লায় পরে আমিও আজ কেস খেয়ে ভূত হয়ে যাব।”
লেকের পাঁচিলের ভেতর যত প্রেমিক প্রেমিকা ছিল সব আকাশের অবস্থা দেখে ধীরে ধীরে কেটে পড়তে শুরু করে দিয়েছে। এই সময় পুলিশের হাতে ধরা পড়লে হেনস্থার শেষ থাকবে না। তবে রাকাকে বাধা দিয়ে কোনও লাভ নেই। প্রায় পুরো লেকটাকে প্রদক্ষিন করে একটা বড় গাছের নিচে এসে দাঁড়াল। গাছের নিচটা পরিষ্কার। আকাশ থেকে এখনও আলো মিলিয়ে যায়নি। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি বলে ও আমাকে বলল “চাপ নিস না। এখানে কেউ আসবে না। বসে পড়।” বসে পড়ব? কিন্তু কোথায়? ও ওর হ্যান্ডব্যাগ থেকে একটা বড় রুমাল বের করে মাটিতে পেতে তার ওপরে বসে পড়ল। অগত্যা আমিও ওর দেখা দেখি পকেট থেকে রুমাল বের করে বসে পড়লাম। ও কোনও সময় নষ্ট করল না। সরাসরি মেইন পয়েন্টে চলে এলো। “কাল কি বলতে গিয়ে বলতে পারলি না?” আমি চুপ। ও বলল “ তোর কথা শুনে আমার কি মনে হয়েছে সেটা বলি? কারণ আমার তোকে দেখে মনে হচ্ছে যে তুই নিজের মুখে সেটা বলতে লজ্জা পাচ্ছিস।” আমি মাথা নেড়ে বললাম “হ্যাঁ তাই ভালো।”
ও একটু থেমে বলল “তুই আমাকে পছন্দ করিস। কিন্তু তুই বুঝেছিলিস যে আমি বিশালকে পছন্দ করি, তাই তুই আমাদের মাঝে আসতে চাইছিলিস না। “ আমার চিবুক আর গাল দুটো নিজের বাম হাতের আঙুলের মধ্যে নিয়ে আমাকে আদর করে বলল “ইউ আর সো সুইট। সো কিউট। আমরা কেন তোর মতন নই বলবি?” এই কথার কোনও উত্তর হয় না, চুপ করে বসে রইলাম। একটু থেমে আমাকে লক্ষ্য করল ও কয়েক মুহূর্তের জন্য। আমি মাটির দিকে মুখ করে বসে আছি। ও আবার শুরু করল “ শোন , আমাকে তোর সেক্সি লাগে, আমাকে তুই রেস্পেকট করিস। তাহলে মুখ ফুটে সেদিন কিছু তো বলবি পাগল। “ আমি বললাম “ কি বলতাম?” ও বলল “বলতিস তোর মনের কথা।” বললাম “তখন তুই কি করতিস? তুই তো জানতিস যে দোলনও আমাকে পছন্দ করে। আর বলে কি লাভ হত? তুই তো আর আমাকে পছন্দ করিস না।”
ও বলল “দোলনের ব্যাপারটা জানতাম। কলেজের দ্বিতীয় দিন থেকেই ও তোকে নিয়ে এত বেশী বকা শুরু করেছিল যে তখনই বুঝতে পেরেছিলাম যে ও তোর ব্যাপারে মজে গেছে। তবে সত্যি বলতে কি ওর কথা শুনে শুনেই হয়ত আমিও তোর ব্যাপারে নিজের অজান্তে একটু সিরিয়স হয়ে পরে ছিলাম। আর পাগল, তোকে পছন্দ না করলে কি এইভাবে তোর সাথে দেখা করতে আসি কোনও দিন? এখনও তুই বুঝতে পারছিস না যে আমিও তোকে পছন্দ করি?” বললাম “হুমম। কিন্তু দোলন সেদিন আমাকে প্রপোজ করার পর তো আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। “ ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল “জানি রে সব জানি। দোলন আমাকে সব বলেছে। কিন্তু একটা কথা বল, দোলনের মতন একটা মেয়ের সাথে তুই কি সহজ সরল ভাবে কোনও দিন মিশতে পারবি। তোকে গতকাল পুলিশ ডেকে দুটো প্রশ্ন করেছে বলে খামকা তোর ওপরে সন্দেহ করে বসে আছে। এইভাবে কত দিন টানতে পারবি? ওর আগের আফেয়ারটা কেন কেটে গেছে জানিস? ওর ওভার পসেসিভনেস আর সন্দেহ রোগের জন্য। অবশ্য এক্ষেত্রে ওর সন্দেহ যে তুই এই কেলেঙ্কারির সাথে কোনও ভাবে যুক্ত হলেও হতে পারিস। সন্দেহ করাটা ওর একটা রোগের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে।”
বললাম “জানি সেটা। আজ ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও আমার ওপর প্রচুর খেরে বসে আছে।” শেষ কথা গুলো গলা নিচু করে মাটির দিকে মুখ নামিয়ে বললাম। ও বলল “ একটা সত্যি কথা বলবি?” আমি ওর দিকে করুণ মুখ নিয়ে তাকাতে বাধ্য হলাম। বলল “তুই জীবনে কতবার প্রেমে পরে ছিস?” আমি আশ্চর্য হয়ে বললাম “এই প্রশ্নের মানে? কবার প্রেমে পরে ছি মানে? প্রেম কতবার হয়?” ও আমার কাঁধে হাত রেখে বলল “উফফ মাইন্ড করছিস কেন? তোদের মতন গুড বয় গুলোকে নিয়ে এই এক সমস্যা। তোরা এত ভালো যে সব কিছুতেই তোদের খারাপ লেগে যায়।” একটু থেমে বলল “শোন, কাল তোর মেসেজগুলো দেখে আমার মনে হয়েছে যে তুই দোলনের এখনকার অসহায় অবস্থার কথা চিন্তা করে ওকে একটু কমফোর্ট দেওয়ার জন্য ওকে হ্যাঁ বলে দিয়েছিস। “
আমি বললাম “হতে পারে।” আমার মুখ মাটির দিকে। সত্যিই ওর সওয়াল জবাবের সামনে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। ও আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল “ তুই কি ওকে সত্যি ভালোবাসিস?” বললাম “জানি না। তবে আজ ও আমার সাথে বিনা কারণে যেমন ব্যবহার করেছে এই সামান্য ব্যাপার নিয়ে তাতে…” আমার গলাটা আপনা থেকেই বুজে গেল। আমি অন্য দিকে মুখ ফিরিয়ে রইলাম। হাতের আঙুলগুলো দিয়ে সস্নেহে আমার চুলে বিলি কাটতে কাটতে বলল “ পাগল কোথাকার। এই অল্পেতে এত ভেঙ্গে পড়ার কি আছে? আমি দোলনকে বাধা দি নি। তোকেও এই সম্পর্কে ঢুকতে কোনও রকম বাধা দি নি। কিন্তু আমি জানতাম যে এই ব্যাপারটা টিকবে না। আর এতে সব থেকে বেশী কার ক্ষতি হবে জানিস? “
একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল “ তোর। তুই সরল একটা ছেলে। গ্রাম থেকে এসেছিস। তবে তুই হেভি হ্যান্ডু আছিস। অ্যান্ড মানতেই হবে যে ইউ হ্যাভ অ্যাঁ গ্রেট বড (বড হল বডির সংক্ষিপ্ত ভার্সান)। আর তার থেকেও বড় কথা যেটা আমরা দুজনেই মেনে নিয়েছি সেটা হল এই যে তুই আমাদের থেকে আলাদা। তোর ভ্যালুস আলাদা। আমরা খারাপ আর তুই ভালো। কেন একবার সেদিন বললি না যে রাকা তোকে আমার খুব ভালো লাগে?” আমি অন্য দিকে মুখ করে বসেই আছি। রাকা আমার চুলে বিলি করতে করতে আবার সেই একই প্রশ্ন করল “ তুই কি দোলনকে সত্যিই ভালোবেসে ফেলেছিস? না কি… ওর এই অসহায় ব্যাপারটা তোকে প্রম্পট করেছে ওর প্রস্তাবে হ্যাঁ বলে দিতে? আফটার তুই খুব সফট মাইন্ডেড ছেলে।” বললাম “প্রথমবার কেউ আমাকে এরকম ভাবে কিছু একটা বলেছে। তার পরের দিনই তার লাইফে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি কেমন যেন মাথা ঠিক রাখতে পারিনি। মনে হচ্ছিল যে দোলনকে সুখি করতে পারলে আমার ভালো লাগবে…কারণ ও আমাকে ভালোবাসে।”
ও চুপ। বললাম “ হতে পারে সেই জন্যেই।” ও বলল “তুই কিন্তু আমার আগের প্রশ্নের কোনও জবাব দিলি না!” বললাম “কোন প্রশ্ন?” ও বলল “তুই সত্যিই দোলনকে ভালো যে বাসিস না সেটা বুঝে গেছি। কিন্তু তুই এর আগে কোনও দিন প্রেমে পরে ছিস?” এইবার অনেকক্ষণ পর ওর দিকে ফিরে কাতর চোখ নিয়ে বললাম “না। কেন?” ও হেসে বলল “সোনা, এটাই তোদের সমস্যা। তোরা জীবনে প্রেমে পড়িসনি। তবে চোখের সামনে অনেককে দেখেছিস প্রেম করতে, বিয়ে করতে। তোদের ভেতরে ভেতরে একটা চাহিদা থাকে যে কেউ থাকুক যে তোর সাথে কথা বলুক, তোকে ভালোবাসুক, তোকে আদর করুক। ঠিক কি না?” আমি চুপ। আবার আমার চোখ মাটির দিকে। বলে চলল “ সেই সময় ধরে নে যে হঠাত করে কেউ এসে তোকে বলল যে তোকে তার খুব মনে ধরেছে। এইবার? এইবার… তখন তোর মনের এত দিন ধরে চাপা ভালোবাসার সবটা বাইরে বেরিয়ে আসতে চাইবে পাগল হয়ে। কেন না এত দিন ধরে তুই যেটা ভেতরে ভেতরে চাইছিলিস সেটা পেয়ে গেছিস।”
আবার বলা শুরু করল ও “ যেহেতু তুই কারোর সাথে প্রেম করছিস না, তাই তুই নিজের মুখে সেই মেয়েটাকে না বলতে পারবি না, অন্তত তার মুখের ওপর। আর তোর মতন ছেলেরা ইউসুয়ালি লাজুক হয়ে থাকে। অবশ্য কারোর সাথে প্রেম থাকলে তখন সেটা আলাদা ব্যাপার। যাই হোক। তুই হ্যাঁ বলে দিবি কোনও কিছু না ভেবে। তারপর হঠাত বুঝতে পারবি যে ভুল করে ফেলেছিস। মস্ত বড় ভুল করে ফেলেছিস। তখন আর বেরিয়ে আসার রাস্তা নেই। রাস্তা নেই বলা ভুল। কিন্তু তোদের মতন ছেলেরা ততদিনে নিজেদের অস্তিত্ব ত্যাগ করে ফেলেছিস। প্রেমে হাবুডুবু খাচ্ছিস বা হাবুডুবু খাওয়ার নাটক করে চলেছিস। এইভাবে ভালোবেসে, বেঁচে থেকে কি লাভ বলতে পারিস?” আমি বললাম “তুই কতবার প্রেমে পরে ছিস এইবার বলবি?” ও বলল “মিথ্যে বলে কি লাভ। স্কুল থেকে টোটাল দুই জন। বিশালের ব্যাপারটা ধরলে তিন। তবে সেগুলোকে প্রেম বললে ভালোবাসা ব্যাপারটাকে খেলো করা হবে। সেগুলো ছিল লাভ অ্যাট ফার্স্ট সাইট। এখন আমার বিশ্বাস লাভ কোনও দিনও ফার্স্ট সাইটে হতেই পারে না। আগে ভালো করে জেনে বুঝে তবেই ভালোবাসা আসে। লাভ অ্যাট ফার্স্ট সাইট অনেকের ক্ষেত্রে টিকেও যায়, কিন্তু আমার চোখে সেটা শুধু মাত্র ইনফ্যাচুয়েশন ছাড়া আর কিচুই নয়। কিছু না জেনে আগুপিছু না ভেবে হঠাত করে কাউকে দেখে প্রেমে হাবুডুবু খেতে শুরু করাটা বাচ্চাদের জন্য ঠিক আছে। বাট, আমরা ঠিক বাচ্চা নই। আমাদের একটু বুঝে শুনে ফিউচার চিন্তা করে প্রেম করা উচিৎ। তাছাড়া, প্রেমে ব্রেকআপ হলে যাই হোক না কেন অনেক দিন ধরে বেশ পেইন ফিল করতে হয়। “
বললাম “আমার সাথে তোর কোনও ফিউচার আছে বলে মনে করছিস?” ও একটু ভেবে নিয়ে বলল “আছে।” বললাম “কি ভাবে?” ও বলল “ আমি আসলে ভবিষ্যতের কথা ভেবেই … আমরা আর কয়েক বছর পর দুজনেই ইঞ্জিনিয়ার হয়ে যাব। দুজনেই চাকরি করব। বললে খারাপ শোনাবে কিন্তু এটা সত্যি কথা যে আমাদের বাবারাও আমাদের জন্য অনেক অনেক টাকা রেখে দিয়ে যাবে। (একটু হে হে করে হাসল ও) তারপর আর কি চাই? চাকরি করব। বাড়ি আসব। দুজন একটু ঝগড়া করব। তারপর রাগ ভাঙাবো, তারপর গুড সেক্স অ্যান্ড রোম্যান্স, অ্যান্ড ফাইনালি দুজন দুজনের সাথে জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ব। বিয়ের কয়েক বছর পরে একটা কি দুটো বাচ্চা নেব। তাদের সাথে খেলব, মজা করব। লাইফ ইস সিম্পল। নিজেরা ফুর্তি করব, বাচ্চাদের সাথে ফুর্তি করব, অফিসে কাজ করব, আর বাড়িতে এসে বাপেদের টাকা ওড়াব। অবশ্য সব সময় নয়, যখন ওড়ানোর দরকার পড়বে তখন ওড়াব। হেহে।” আমি হেসে বললাম “তুইও লাইফটাকে এত সিম্পল ভাবে ভাবতে পারিস?” ও বলল “লাইফে এত জটিলতা দেখেছি বলেই লাইফটাকে সিম্পল ভাবে দেখতে ভালো লাগে। তবে ক্লাসে তোর যা রেসপন্স দেখেছি সেটা থেকে আমার, মানে আমাদের অনেকেরই মনে হয় যে তুই বোধহয় টপ করবি। অনেক বড় চাকরি পাবি। তোর লাইফ এত সিম্পল বলে তুই পড়াশুনায় আমাদের থেকে অনেক বেশী ফোকাস করতে পারিস। তুই অনেক বড় হবি, আর আমার তাতে গর্বের সীমা থাকবে না। এর থেকে বেশী আর কিছু শুনতে চাস আমার ফিউচার প্ল্যানের ব্যাপারে?“
আমি বললাম “একটা কথা বলবি এইবারে?” ও বলল “বল। তোর সাথে কথা বলার জন্যই তো এত সেজে গুঁজে এসেছি।” বললাম “ তাহলে তুই কেন সেদিন আমাকে বললি না যে তুইও আমাকে লাইক করিস? আমি তোকে লাইক করি সেটা হয়ত কোনও দিনও বলতে পারতাম না। হয়ত আজকের আগে বুঝতেও পারতাম না যে তোকে আমি লাইক করি। তোকে দেখে ভালো লাগত। কিন্তু ভালো তো মাধুরীকেও লাগে। তাই বলে সেটাকে ঠিক প্রেম বলা যায় না, তাই না? তাই বলছি যে হয়ত কোনও দিন বুঝতেও পারতাম না যে আমার আসল পছন্দ কেমন! কিন্তু তুই তো সব কিছু বুঝতিস। তাহলে? কেন বললি না?” ও বলল “ সোনা আমি তোর আর দোলনের মধ্যে আসতে চাইনি কখনও। অবশ্য একটা দোষ আমারও আছে। আমি যে তোকে ভালোবাসি সেটা সেদিন নৌকায় উঠে বুঝতে পেরেছি। যেই মুহূর্তে দোলন তোকে খোলাখুলি প্রপোজ করল, সাথে সাথে বুঝতে পারলাম যে আমার ভেতরটা কেমন জানি ভেঙ্গে গেল। অথচ তার কিছুক্ষণ আগে অব্দি আমি বিশালকে পাইনি বলে দুঃখ করে চলেছি। যেই ও তোকে বলল যে ও তোকে পছন্দ করে, সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে ও তোকে তোর যেই যেই জিনিসের জন্য পছন্দ করে, তোর সেই সেই জিনিস আমারও ভীষণ পছন্দ। কিন্তু মুখ ফুটে বলতে পারিনি, বা সত্যি বলতে গেলে বলতে হয় যে কোনও দিনও বুঝতে পারিনি। কারণ হয়ত আমি অন্ধ ছিলাম।”
জিজ্ঞেস করলাম “ তাহলে?” ও বলল “তাহলে টা তো তুই বলবি। আমি না। তবে তারও আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার।“ বললাম “কি?” বলল “একবার ফাইনালি কনফার্ম কর, তুই কি দোলনকে ভালোবাসিস?” বললাম “না। ওর অসহায় অবস্থা দেখে ফস করে ওকে হ্যাঁ বলে দিয়েছিলাম। তবে এখন দুই দিনেই মনে হচ্ছে যে সেটা ঠিক হয়নি। দোলনকে আমি সেই ভাবে কোনও দিনও নিজের কাছে চাইনি।“ এক নিশ্বাসে কথাগুলো বলে দিয়ে থামলাম। এইবার ওর দিকে ফিরে বললাম “ফেঁসে গেছি বলে মনে হচ্ছে।” ও মিষ্টি করে হেসে বলল “এইবার আরেকটা কথা সত্যি করে বল আমি যেমন সেদিন দোলন তোকে প্রপোজ করার সাথে সাথে বুঝতে পেরেছিলাম যে কি হারিয়ে ফেলেছি, তোর কি তেমন কোনও বোধ কাজ করছে আমার ব্যাপারে?”
আমি চুপ। ও বলল “এটা আমাদের দুজনের কাছে দুজনের আগে ক্লিয়ার হওয়া দরকার। আমি চাই না যে দোলন আর তুই যে হঠকারিতা করে ভুল করে ফেলেছিস সেটা আমরাও রিপিট করি। তাই এটা খুব জরুরি প্রশ্ন।” আমি বললাম “এইটুকু বলতে পারি যে সেদিন রাতের আগে আমি দোলনের দিকে সেইভাবে কোনও দিন তাকিয়েই দেখিনি। যদি কারোর কথা আমার মাথায় মাঝে মধ্যে হলেও আসত তবে সেটা হল তোর কথা। এর থেকে বেশী কিছু বলা ঠিক হবে না। আর তোকে যে আমার ম্যাচিওরড মনে হয় সেটা তো আগেই বলেছি। রেস্পেকট করি তোকে।” ও মৃদু হেসে বলল “ থ্যাংকস। এইটাই জানতে চাইছিলাম। এইবার তাহলে ফিউচারে কি করণীয় সেটা নিয়ে ভাবা যাক।” আমি ওর প্ল্যানের জন্য অপেক্ষা করছি। রাকা আমার মাথার ওপর থেকে হাত সরিয়ে আমার একটা হাত চেপে ধরে কি যেন ভেবে চলেছে। কিছুক্ষণ পর আমার সাথে আরেকটু ঘন হয়ে বসে ও ফিস ফিস করে বলল “ আমিও ক্লিয়ার করে বলছি যে আমি তোকে পছন্দ করি। তুইও আমাকে পছন্দ করিস। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে ওই দোলনকে নিয়ে। বেচারিও তোকে পছন্দ করে। আর এখন দোলনের যা মনের অবস্থা এখন যদি ও জানতে পারে যে তুই ওকে পছন্দ করিস না আর ব্রেক আপ করতে চাস তাহলে…আরও ভেঙে পড়বে। আর আমার সাথে তোর কিছু একটা শুরু হয়েছে জানতে পারলে তো কথাই নেই। এই রকম অবস্থায় ওকে এইসব জানতে দেওয়াটা ঠিক হবে না। আরেকটু সামলে নিক নিজেকে। তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে বলতে হবে সব কিছু। “
আমি সায় দিয়ে বললাম “এটা তুই ঠিক বলেছিস।” ও বলল “আরেকটা ব্যাপার কি জানিস, আমাদের ব্যাপারটা জানাজানি হলে দোলন আর আমাদের সাথে কোনও সম্পর্ক রাখবে না। সেটা আমি চাই না। দোলন আমার অনেক দিনের বন্ধু। দুম করে এই সম্পর্কটা কেটে যাক সেটাও আমি চাইছি না। সুতরাং কয়েকদিন একটু রেখে ঢেকে চলতে হবে।” বললাম “একদিন না একদিন তো জানাতেই হবে।” বলল “ সেটা জানাতে হবে। তবে দেখতে হবে যে কিভাবে জানালে সব থেকে কম ড্যামেজ হয়।” বললাম “তাহলে এতদিন তুই আমাকে ওর সামনে মুখোশ পরে অভিনয় করে যেতে বলছিস?” ও বলল “সোনা তুমি তো অলরেডি নিজের অজান্তেই ভালোবাসার মুখোশটা পরেই ফেলেছ। আমি শুধু বলছি, আরও কয়েকদিন পর যখন দোলন একদম থিতু হয়ে সামলে নেবে তখন ঠিক সময় দেখে মুখোশটা ছিঁড়ে ফেলিস। তার আগে যেমন চলছে চলুক।” আমি বললাম “ও হ্যাঁ ভালো কথা। আমি যে তোর সাথে দেখা করতে এসেছি সেটা দোলনকে বলে দিয়েছি।” ও আমার দিকে তাকিয়ে বলল “হোয়াট? তুই কি পাগল?” আমি বললাম “ কেন এতে পাগলামিটা দেখছিস কোথায়?” বলল “ ও তোকে সন্দেহ করে দেখেও …” আমি বললাম “ আমি কি জানতাম যে আজ এখানে এসে আমাদের মধ্যে এত কথা হবে? তুই আমাকে পছন্দ করিস সেটাও কি আমি আগে ভাবে জানতাম? আমার মনে হয়েছিল যে তুই আমার আর দোলনের ব্যাপার নিয়ে কথা বলার জন্য এখানে ডেকেছিস। ইনফ্যাক্ট ওকে আমি সেটাই বলেছি।” রাকা বলল “ তোদের ব্যাপারে কথা বলার জন্য তোকে আমি লেকের ধারে ডাকব? এখানে কারা আসে জানিস? এখানে আমাদের বয়সী ছেলে মেয়েরা শুধু প্রেম করতে আসে।”
বাধা দিয়ে বললাম “আমি কি জানতাম যে তুই এইভাবে লেকের ধারে গাছের নিচে বসে আমার সাথে কথা বলতে চাস? আমি ভেবেছিলাম ওই লেকের বাইরের যে কফি শপটা আছে সেখানে বসে আমরা গল্প করব বা অন্য কোথাও। ওকেও আমি সেটাই বলেছি।” ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল “যাক বাঁচালি। কারণ লেক শুনলেই লোকজন অন্য রকম ধরে নেয়। কফি শপটা খারাপ দিসনি। “ বললাম “ কিছুই দিইনি। যেটা তখন ভেবেছিলাম সেটাই বলেছিলাম। এটা আলাদা কথা যে এখন সিচুয়েশন বদলে গেছে। “ ও বলল “দোলন শুনে কি বলল?” দোলন যা বলেছে সেটা ওকে বলে দিলাম অকপটে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল “ এইবার বুঝে নে যে কে ম্যাচিওরড আর কে ইমম্যাচিওরড! তবে মেয়েটা আমার ভালো বন্ধু। সেটা ভেঙে গেলে কষ্ট লাগবে।” বললাম “আমারও। যাই হোক আপাতত প্ল্যান মাফিক লুকিয়ে প্রেম করা ছাড়া গতি নেই। আর কয়েকদিন অন্তত দোলনকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে।” মোবাইলে দেখলাম ৫ টা বেজে ৩৫ মিনিট। খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কথা হয়ে গেল। আকাশ কালো হয়ে এসেছে। আকাশে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। বললাম “আরেকটা বাজে ব্যাপার হয়েছে।” ও বলল “আবার কি?” ওকে আমি শিখাদি দোলনকে কি বলেছে সে সব খুলে বললাম।
ও বলল “শিখার ব্যাপারটা দোলন আমাকেও বলেছে। তবে ও যে শিখার কথা এত সিরিয়সলি নিয়েছে সেটা জানতাম না। শিখা একটা স্কাউন্ড্রেল। আর দোলনের কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে। ওরকম একটা রেন্ডির কথা শুনে ও তোর ওপর সন্দেহ করছে? এই জন্যই তোকে বলেছিলাম যে ওর সন্দেহ রোগ আছে।” আমি করুণ মুখ নিয়ে বললাম “ দোলন আমাকে ভীষণ কড়া ভাবে অনেক কথা শুনিয়েছে আজ। শিখাদির সাথে কথা বলার পর ওর এই ধারণা আরও দৃঢ় হয়েছে যে আমি কোনও না কোনও ভাবে এই ব্যাপারের সাথে যুক্ত। কিন্তু আমি কি করব বল? আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছে… অথচ“ আবার আমার গলা বুজে গেল। আমি অন্য দিকে তাকাতে বাধ্য হলাম। ও আবার আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল “ তোর বাবাকে ফোন করে সব কথা জানা। “ বললাম “বাবা এই সব শুনলে মরে যাবে। আমাদের ফ্যামিলিতে কারোর নামে কোনও কেচ্ছা বা কোনও এফ আই আর পর্যন্ত হয়নি। বাবাকে বলার আগে আমাকে সুইসাইড…” চেঁচিয়ে উঠল ও। “এই কি যা তা বলে চলেছিস সংকেত!”
ও জোর করে আমাকে ওর দিকে ফিরিয়ে আমার মুখটাকে ওর বুকের ওপর চেপে ধরল। অসহায় ভাবে আমিও জড়িয়ে ধরলাম ওকে। গুঙিয়ে বললাম “ভীষণ হেল্পলেস ফিল করছি।” রাকাও আমাকে জড়িয়ে ধরেছে সান্তনা দেওয়ার জন্য। একটা হাত দিয়ে আস্তে আস্তে আমার চুলে বিলি কাটতে কাটতে বলল “ তুই আর কখনও আমার সামনে এইসব সুইসাইড করার কথা বলবি না। ঠিক আছে তেমন যদি কিছু হয় তো আমি আমার বাবাকে বলব তোকে সাহায্য করতে। তবে একটা মেয়ে তোকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছে বলে তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। আর এখন নিজের মনটাকে হালকা করে ফেল সংকেত। আমি তোকে সাপোর্ট করার জন্য সব সময় তোর পাশে পাশে থাকব। চিন্তা করিস না।” কথাটা বলে ও আমার মুখটাকে ওর বুকের ওপর আরও জোরে চেপে ধরল। মেয়েদের বুকের গরমে যে কি শান্তি পাওয়া যায় সেটা কারোর অজানা নয়। কতক্ষণ যে ওর বুকে নিজের মাথাটা চেপে ধরে ছটফট করেছি নিজেই জানি না।
ও ক্রমাগত নানান কথা বলে আমাকে শান্ত করার চেষ্টা চালিয়ে গেছে। বেশ খানিকক্ষণ সময় লাগল আমার নিজেকে সামলে নিতে। শান্ত হওয়ার পরও আরও কিছুক্ষণ ওর বুকের ওপর মুখ গুঁজে পরে রইলাম অসার হয়ে। ওর শরীরের ওপর থেকে আমার আলিঙ্গনের চাপ অবশ্য ধীরে ধীরে কমে এলো। বাম হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে থাকলেও ডান হাতটা ধীরে ধীরে ওর পিঠের ওপর থেকে সরিয়ে নিয়ে ওর কোলের ওপর ফেলে রাখলাম। মেঘের জন্য চারপাশটা ইতিমধ্যে বেশ অন্ধকার হয়ে এসেছে। একটা হালকা অথচ বেশ দামি অভিজাত পারফিউমের গন্ধ আসছে নাকে। অদ্ভুত মন মাতানো নেশা ধরানো একটা গন্ধ। ইচ্ছে করছে আরও কিছুক্ষণ ওর বুকের ওপর পরে থাকি এই ভাবে মুখ গুঁজে। আমি নিজেকে সামলে নিয়েছি বুঝেও ও কিন্তু আমাকে ওর শরীরের থেকে আলাদা হতে দিল না। একই রকম জোড়ের সাথে নিজের বুকের ওপর এখনও আমাকে চেপে ধরে রেখেছে। একটা হাত এখনও ধীরে ধীরে আমার চুলের ওপর বিলি কেটে চলেছে সস্নেহে।
এই ঘনিষ্ঠতার জন্য কিনা জানি না, আমার ডান হাতটা কখন যে ওর কোলের ওপর থেকে সরে গিয়ে ওর শরীরের বাম ধার ঘেঁসে ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে সেটা ঠিক ঠাহর করতে পারিনি। হাতটা যখন ওর শরীরের ধার দিয়ে ঘেঁসে ওর বাম স্তনের একদম নিচে গিয়ে পৌঁছেছে তখনও বুঝতে পারিনি। সম্বিত ফিরে পেলাম যখন অনুভব করলাম যে নিজের অজান্তেই ডান হাতের মুঠোয় একটা নরম গোল ছোট মাংসল জিনিসকে চেপে ধরেছি। ছিছি এ আমি কি করে ফেলেছি। প্রথম দিনেই ওর অন্যমনস্কতার সুযোগ নিয়ে ওর স্তনের ওপর এভাবে হাত দিয়ে ফেললাম। স্তনের ওপর আমার হাতের চাপ অনুভব করার সাথে সাথে ওর যে হাতটা মাথার ওপর দিয়ে এতক্ষন বিলি কেটে চলেছিল সেটার গতি যেন সাডেন ব্রেক কষে থেমে গেল। হুঁশ ফিরে পেতেই ওর বুকের ওপর থেকে লজ্জিত ভাবে হাতটা সরিয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। মাথার ওপর থেকে ওর বাম হাতটা নেমে এলো ওর বুকের কাছে। আমার লজ্জিত হাতটাকে নিজের হাতের মধ্যে নিয়ে আবার স্থাপন করে দিল ওর স্তনের ওপর। ফিসফিস করে আমাকে বলল “ইটস ওকে। আমি কিছু মনে করিনি।”
আবার হাতটা ফিরে গেলো আমার মাথার কাছে। অন্য হাতটা একই রকম ভাবে আমাকে সাপের মতন পেঁচিয়ে ধরে রেখেছে। নির্লজ্জের মতন আমার হাতের আঙুলগুলো পাতলা কাপরে র ওপর দিয়ে চেপে ধরল ওর গরম ব্রা হীন স্তনটাকে। এখন বুঝতে পারলাম ওর স্তন দুটোর এত লাফালাফির কারণ। ড্রেসের নিচে তাদের একদম খোলা ছেড়ে রাখা হয়েছে। এরকম ঢিলে ড্রেসের নিচে ব্রা না পরে আসার কারণ কি সেটা আমার অজানা, তবে হতে পারে যে এটাই ফ্যাশন। আমি জানে যে অনেক মেয়েই ড্রেসের নিচে আজকাল সব সময় ব্রা ব্যবহার করে না। যাকগে এই সব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। খুব ছোট ওর স্তনটা, আর কি গরম। ব্রা না থাকায় পুরো স্তনটার আসল নরম মাংসল অনুভূতিটা অনুভব করতে পারছি হাতের চেটোতে। পাতলা কাপড় ফুঁড়ে ওর ফোলা গরম বোঁটাটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে।
ও কিন্তু একই রকম নিরুদ্বেগ। একই রকম ভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। বুড়ো আঙুল আর ফোর ফিঙ্গার দিয়ে কাপরে র ওপর দিয়ে ওর ফোলা বোঁটাটাকে চেপে ধরতেই একটা চাপা চাপা আআহ মতন শব্দ বেরিয়ে এলো ওর মুখ থেকে। ওর নিঃশ্বাসের গতি অবশ্য বেশ ঘন হয়ে উঠেছে এই শেষ কয়েক মুহূর্তে। বুকের ওঠানামার গতিও বেশ বেড়ে গেছে। স্তনের বোঁটাটার ওপর থেকে আঙুল সরিয়ে আবার ওর গোটা স্তনটাকে আমার শক্ত হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। কাপরে র ওপর দিয়েই বেশ কয়েকবার জোড়ে জোড়ে পিষে দিলাম ছোট মাংসল পিণ্ডটাকে। কচলানোর জোড় আর গতি বেড়ে চলল সময়ের সাথে সাথে। আর সেই সাথে বেড়ে চলল ওর বুকের ওঠানামার গতি। ভীষণ চাপা উহহহহহ মতন শব্দ বার বার বেরিয়ে আসছে ওর ফাঁক হয়ে থাকা ঠোঁটের ভেতর থেকে। পরের বার বোঁটাটাকে চেপে ধরার সময় বুঝতে পারলাম যে জিনিসটা আরও ফুলে উঠেছে। বোঁটাটার ওপর দিয়ে আস্তে আস্তে কয়েকবার আঙুল বুলিয়ে একটা ছোট চিমটি কাটতেই ও যেন আরামে একেবারে বেঁকে গেল। ব্যথা পেয়েছে কিনা কে জানে। আমার গায়ের জোর তো নেহাত কম নয়। কিন্তু প্রথম মুলাকাতেই বেশী ব্যথা দেওয়া ঠিক হবে না। সুতরাং বোঁটাটাকে আমার আঙুলের কবল থেকে মুক্তি দিয়ে আবার নির্মম ভাবে পিষতে শুরু করলাম ওর গোটা নরম স্তনটাকে।
সত্যিই একটা ছোট ক্যাম্বিশ বল। পুরো স্তনটাই অনায়াসে শিধিয়ে ঢুকে গেছে আমার হাতের মুঠোর মধ্যে। সারা দিন ধরে যা স্ট্রেস গেছে সবটা এখন রিলিস করছি রাকার ছোট ক্যাম্বিশ বলটাকে কচলে কচলে। ইচ্ছে ছিল আরও অনেকক্ষণ ধরে ওর স্তনটাকে নিয়ে খেলি, কিন্তু কপাল খারাপ। ইতিমধ্যে ওর গলার নিচের নগ্ন চামড়ার ওপর বেশ কয়েকটা চুমু খেয়ে ওকে আরও গরম করে তুলেছি। কিন্তু খেলা আর এগোল না। বৃষ্টির ফোঁটা মাথার ওপর পড়তেই দুজন দুজনকে ছেড়ে সোজা হয়ে বসলাম। অনেকক্ষণ ধরেই বেশ কণকণে ঠাণ্ডা হাওয়া দিচ্ছিল। কিন্তু তাও দুজনে সমান তালে ঘেমে নেয়ে একসা হয়ে গেছি। জানতাম বৃষ্টি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা কে বুঝতে পারবে। ওর শ্বাস প্রশ্বাসের সাথে সাথে ওর ব্রা হীন স্তন দুটো নির্লজ্জের মতন লাফিয়ে চলেছে ওর পাতলা ড্রেসের নিচে। চুলে কোনও ক্লিপ না লাগিয়ে পিঠের ওপর মেলে রেখে দিয়েছিল ও। হাওয়ায় দেখলাম মাথার সামনের দিকের চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। মুখের ওপর যে সামান্য মেকআপের চিহ্ন ছিল সেগুলো ঘামে ধুয়ে অনেকক্ষণ আগেই উঠে গেছে।
ওর মুখে সব সময় যে দেমাকের ছায়াটা দেখতে পাওয়া যায় সেটা আর এখন নেই। তাই এই অগোছালো চুলে ওর নিষ্পাপ মুখটাকে যেন আরও অনেক মিষ্টি দেখাচ্ছে। ওর জামাটা বুকের ওপর থেকে বেশ কিছুটা নেমে গিয়ে ওর স্তন বিভাজিকা সমেত দুটো স্তনের অর্ধেকের বেশী উন্মুক্ত করে রেখেছে। স্তন বিভাজিকা আর স্তনের চামড়ার ওপর জমে থাকা ঘামের আস্তরণ এই অন্ধকারেও চক চক করছে। একটা আলতো করে চুমু খেলাম ওর নরম স্তন বিভাজিকার ওপর। আলতো করে জিভ বুলিয়ে মুছে নিলাম ওর স্তনের চামড়ার ওপর জমে থাকা ঘামের আস্তরণ। ও বাধা দিল না। ওর চোখ বন্ধ। ওর বুকের ওপর থেকে মুখ সরিয়ে নেওয়ার পর আবার চোখ খুলল। বুকের কাছটা ঠিক করে নিল। চুলটাকে আরেকটু ঠিক করে উঠে পড়ল। সেই সাথে আমিও উঠে পড়লাম।
এতক্ষন আমরা দুজনেই ছিলাম নিরব। অবশেষে নিরবতা ভেঙে বললাম “ভাব গতিক সুবিধের মনে হচ্ছে না। এই বেলায় বেরিয়ে পড়তে পারলে…” ও আমাকে মাঝ পথে থামিয়ে দিয়ে বলল “তুই টেনশন করিস না। আমি তোকে যেখানে বলবি ড্রপ করে দেব। কিন্তু আজ তোকে এত সহজে ছাড়ছি না।” বললাম “মানে?” ও আমার কথার উত্তর না দিয়ে লেকের ধারের চারপাশটা একবার ভালো করে দেখে নিচ্ছে। আমার ইতিমধ্যে দেখা হয়ে গেছে যে চারপাশে কেউ নেই। বৃষ্টির ভয়ে অনেক আগেই হয়ত লোকজন এখান থেকে কেটে পরে ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। ও আমার হাতটা ধরে বলল “আয় আমার সাথে। “ এর সাথে তর্ক করার কোনও মানে নেই। ওর ভালোবাসার পারদ এখন আকাশ ছোঁয়া। সেই সাথে যোগ হয়েছে কামনার নেশা। কিন্তু ওর সাথে তাড়াতাড়ি হাঁটতে গিয়ে এই প্রথম নিজেকে পুরুষ হওয়ার জন্য দোষারোপ না করে পারলাম না। শক্ত বাঁড়াটা জাঙ্গিয়ার ভেতরে এমন ভাবে ঘষছে যে বেশ ব্যথা লাগছে। মন চাইছে বাঁড়াটা যেন একটু নরম হয়ে যায়। তাহলে দৌড়াতে সুবিধা হবে। কিন্তু বাবাজীবন এত সহজে ঠাণ্ডা হবে না।
মুখোশ – The Mask [১২]

লেখা শেষ। ভাবনা থাকুক।



পাঠকের ভাবনা (০)