পনেরো
সুমন শাস্বতীকে সাথে নিয়ে বড় রাস্তার মোড়ে এসে একটা ট্যাক্সি ধরার চেষ্টা করছিল। আকাশে ঘন কালো মেঘ। গুড় গুড় করে বিকট শব্দ শুরু করেছে। এক্ষুনি ট্যাক্সি না পেলে, দুজনকেই ভিজতে হবে।
শাস্বতী বলল, কি শুরু হল বলতো। যখন বেরোলাম পরিষ্কার আকাশ, আর এখন অঝোরে নামবে মনে হচ্ছে। ছাতা তো আনা হয় নি। কি হবে তাহলে? যদি এখনই নেমে যায়?
সুমন বলল, আকাশ তো এমনই। কখনো রোদ, কখনো বৃষ্টি। ঠিক আমাদের জীবনের মতন। নামলে ভিজবো। গাছতলা তো আছেই। কেন তুমি আগে কখনো ভেজো নি বৃষ্টিতে?
শাস্বতা বলল, বারে? আমার শাড়ীটা তাহলে নষ্ট হবে না। নতুন জামাকাপড় গুলো রয়েছে। প্যাকেট দুটোও তো তাহলে ভিজে যাবে বৃষ্টিতে।
ঠিক তখনই নামলো বৃষ্টি। পলকে শাস্বতীর শাড়ীটা দিল ভিজিয়ে। সুমনও ভিজছে। হাসতে শুরু করেছে শাস্বতীর করুন অবস্থা দেখে।
হাত ধরে দুজনে ছুটে গিয়ে একটা গাছতলায় দাঁড়ালো। বৃষ্টির জল এখানেও পড়ছে। শাস্বতী বলল, গেল আজ, সব গেল।
বাড়ী থেকে বেরুবার সময় ছাতাটা না নিয়ে এসে ও যে চরম ভুল করেছে, তা বেশ বুঝতে পারছিল শাস্বতী।
সুমন দেখল বৃষ্টিভেজা অবস্থায় শাস্বতীকে কি সুন্দর লাগছে। ঠিক যেন মোহময়ী। মেয়েরা বৃষ্টিতে ভিজলে যেন আরো আকর্ষনীয় লাগে। শরীরের প্রতিটি কণা দিয়ে গড়িয়ে পড়ছে মধুর রস। ভিজে যাওয়া সিল্কের শাড়ী লেপ্টে যাচ্ছে শাস্বতীর শরীর জড়িয়ে। ভেজা শাড়ীর উপর দিয়ে ফুটে উঠছে ওর কোমল শরীরের বিভিন্ন অংশের রেখাগুলি।
সুমন গোগ্রাসে ওকে গিলছিল। শাস্বতী বলল, আমি ভিজছি, আর তুমি দেখছ?
কে এমন দৃষ্টি সুখের উল্লাস থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে? সুমনের মনে পড়ে যাচ্ছিল সেদিনের সেই বৃষ্টিভেজা রাত। সুন্দরীকে ঠিক এমনই ভিজিয়েছিল ও জোর করে। তারপরের মূহূর্তটা এখনো স্মৃতিতে স্পষ্ট। কামোদ্দীপনের হাওয়া তখন দুজনেরই শরীরে বইছে। সুমন মজেছে সুন্দরীর কামরসে। ওকে তখন শরীরের মধ্যে মিশিয়ে ফেলতে সুমন প্রস্তুত।
শাস্বতী একটু এগিয়ে এল সুমনের দিকে। গাছের তলাতেও বৃষ্টির ছাঁট থেকে রেহাই নেই। দমকা হাওয়ার সাথে সাথে বৃষ্টি। একবার সামনের দিক দিয়ে বৃষ্টির ছাঁট আসে তো পরের বার পেছন দিয়ে। কখনও আবার বাঁয়ে তো কখনও ডানে। বৃষ্টিতে শাস্বতীর শাড়ী ভিজে একেবারে চপচপ।
সুমন বলল, তোমাকে একটা চুমু খাবো?
শাস্বতী বলল, কি এখন? এটা চুমু খাবার সময়?
সুমন বলল, আমি জীবনে চুমু অনেক খেয়েছি। কিন্তু বৃষ্টিতে চুমু খাবার কথা ভাবলেই আমার সুন্দরীর কথা মনে পড়ে। আমি তো তোমাকে সুন্দরীর জায়গায়ই ভাবি শাস্বতী। তুমিই তো আমার জীবনের আর এক সুন্দরী।
শাস্বতী সঙ্গে সঙ্গে ঠোঁটটা বাড়িয়ে দিল। সুমন চুমু খেল। ঠোঁটটা চুষতে লাগল। বৃষ্টিতে চুমু খেলেও শরীরে উষ্ণতার আবেশ আসে। শাস্বতী বলল, ভীষন ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু এখন? তুমি যে শরীরে উত্তাপ এনে দিলে সুমন।
দুজনে ট্যাক্সি ধরে বাড়ী ফিরলো একটু পরে। অনেক কষ্টে ট্যাক্সিটা পাওয়া গেছে। বৃষ্টিটা তখন একটু ধরেছে। শাস্বতী বলল, তোমাকে নিজের ঘরে আজ যেতে হবে না। তুমি এখন আমার ঘরে থাকবে।
সুমন বলল, কেন?
শাস্বতী বলল, বারে? কাল যে আমি তোমার ঘরে ছিলাম?
সুমন সিঁড়িতেই আবার শাস্বতীর ঠোঁটটা কামড়ে ধরল। ঠোঁটের ওপর ঠোঁট চেপে বসেছে। একটা অদ্ভূত সুখ অনুভূতি। শরীরে শিহরণ তোলা প্রগাঢ় ভালোবাসা। অনেকদিন পরে কোন নারীর শরীরকে আদর। কিন্তু এ আদর কোন স্বার্থের জন্য নয়। অনেকদিন পরে ভালোবাসাকে ফিরে পেয়ে সুমন আনন্দে বিহ্বল। সিঁড়িতে হাত বুলিয়ে বিলি কাটতে লাগল শাস্বতীর অঙ্গে। মাঝে মাঝে ভেজা বুকের ব্লাউজে হাত বুলিয়ে আলতো টুসকি। আবার কখনো শাস্বতীর সিক্ত গালে ঠোঁট বুলিয়ে পরমা সুখ। সর্বত্রাসী সুখের মতন। প্রাক মৈথুন শৃঙ্গারকে রোমাঞ্চিত করতে সুমনের মত যেন কেউ পারবে না। জিভ দিয়ে শাস্বতীর ভিজে গালটাকে লেহন, আদরে ছড়াছড়ি, যেন রক্তগোলাপের বুকে ফুটে ওঠা এক আলপনা।
এমনভাবে শাস্বতী অস্থির করে তুলছে, যেন অসীম কায়দা জানে সুমন।
শাস্বতী বলল, দেখেছো তো? সিঁড়িতেই শুরু করলে আবার আমাকে চুমু খেতে?
সুমন বলল, কাল যখন আমাকে সিঁড়িতে জাপটে ধরেছিলে? তখন কেমন?
ওকে একটু ধাক্কা দিয়ে শাস্বতী বলল, দাঁড়াও। আগে ঘরে যাই। তারপরে আমি যখন ভিজে শাড়ীটা খুলে তোমার সামনে নগ্ন হব, দেখব, তুমি কেমন জিভের ছোঁয়া দাও।
সুমন বলল, বেশ আমি তাহলে কালকের মত করব না। একটু রোমান্টিকতা মিশিয়ে। ভালোবাসার ছোঁয়া একটু অন্যরকম হতে হবে। তোমার যাতে ফিলিংস হয়।
ঘরে ঢুকে শাস্বতী বলল, তুমি যে শাড়ীটা আমায় কিনে দিলে, সেটাও গেল। আর এই শাড়ীটা তো পুরোই নষ্ট।
সুমন হেসে বলল, এক চিলতে রোদ্দুরে কি আর প্রেম হয়? বৃষ্টিতেই তো প্রেমের খেলাটা জমে। সেই গানটা শোনো নি? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তুমি কত মিষ্টি।
শাস্বতী বলল, দূর এরকম কোন গান নেই। তুমি মিথ্যে বলছ।
সুমন আরো হাসতে লাগল। বলল,সত্যি এরকম কোন গান নেই। তবে গান শুনতে আমি খুব ভালবাসি, বিশেষ করে পুরোনো বাংলা গান। হারিয়ে যাওয়া বাংলা গান। যখন একা থাকি। ভালো লাগে না তখন শুনি।
শাস্বতী বলল, এবার তো তুমি আর একা নও। এখন থেকে মন ভালো করার জন্য আর গান শুনতে হবে না। তুমি এমনি এমনি শুনবে।
সুমন শাস্বতীকে আবার জড়িয়ে নিয়ে বলল, তাই? আর মন খারাপ হবে না বলছ? তুমি আমাকে ভালবাসবে, তাহলে আমার জীবনে আর কষ্ট নেই।
শাস্বতীও একটু আবেগে ভেসে গেল। বলল, সত্যি বলছি ভালোবাসব। সুন্দরীর মত তোমাকে ছেড়ে যাব না।
বুকের মধ্যে চুমু খেতে খেতে সুমন শাস্বতীর ভিজে শাড়ীটা নিজেই খুলতে লাগল। শাস্বতী শায়া ব্লাউজ পরা অবস্থায় সুমনকে দেহটা সমর্পন করল।
কে বলে পৃথিবীতে প্রেম ট্রেম বলে কিছু নেই? প্রেমের মুখোস পরে গৌরীর মত মেয়েরা যারা শুধু শরীরটাই কামনা করে, এক আদি অন্ধকারের তীব্রতম শরীর তিয়াস। শাস্বতী কিন্তু ওদের মত আর নেই। কালকে যেভাবে সুমনের কাছে ও এসেছিল, এক খিদে বাসনা নিয়ে, আজ ওর শরীরটাকে মেলে ধরার মধ্যে ভালোবাসাটাও উজাড় করে রয়েছে। সুমনকে শরীর দিয়ে ও নিজেও ভালবাসতে চায়, সেই সাথে ভালবাসা পেতে চায় প্রবল ভাবে।
বুকে মুখ রেখে যেন মধুর সন্ধান করছিল সুমন। শাস্বতী এবার একটু হাসতে শুরু করল। সুমনের হাতটা ওর বগলের তলায় খেলা করছে। সুড়সুড়ি লাগছে। খিলখিলিয়ে হাসি। তবুও হাসিটাকে চেপে রাখার চেষ্টা করল শাস্বতী। সুমন, মুখটাকে শাস্বতীর বুকের খাঁজে রেখেই বলল, শোন শাস্বতী, মিলনের প্রহরকে যদি আরো দীর্ঘ করতে হয়, তাহলে মনের কোন অনুভুতি প্রকাশ করা চলবে না। হাসি আর উল্লাস সব কিছু চেপে রাখতে হবে। তবেই তো বিস্ফোরণ ঘটবে।
এবার বোধহয় একটু একটু করে সেই ভয়ঙ্কর মূহূর্তটা এগিয়ে আসছে। চোখ বন্ধ করল শাস্বতী। সুমন ততক্ষণে শাস্বতীর শায়াটা টেনে নিচে নামিয়ে দিয়েছে। নিচু হয়ে মাটিতে হাঁটু মুড়ে বসে শাস্বতীর যোনীদেশে আঙুল চালিয়ে দিয়েছে সুমন। ছিদ্রের মধ্যে আঙুলটা ঢোকাতেই শিরশির করে উঠল শাস্বতী।
-কি করছ সুমন?
এটাই তো খেলা। আঙুল দিয়ে চেরাকে চিরে রতিবৈচিত্রর খেলা। সুমন জানে ওর লিঙ্গকে গ্রহন করার আগে, শাস্বতীর জরায়ুর মুখটাকে যত খুলে দিতে পারবে ততই সঙ্গম উপভোগ্য হবে। প্রাক মৈথুনের প্রয়োগ ও অনেক নারীকেই করেছে। আঙুলের জাদুতে যত শিহরিত হবে শাস্বতী, তত দীর্ঘ হবে মিলন, বড়ই মধুর।
আঙুলটা ভেতরে দুবার চালান করে সুমন বলল, তোমার লাগছে?
শাস্বতী চোখটা বন্ধ করে বলল, না করো। এবার আরাম লাগছে।
কখনো ভেতরে, কখনো বাইরে। শরীরের রক্তকণিকাগুলো আনন্দে লাফাচ্ছে। আঙুলের খেলা যতক্ষণ চলতে লাগল, শাস্বতী ঐ একইভাবে দাঁড়িয়ে রইল। সুমন একটার বদলে এবার দুটো আঙুল ঢোকানোর চেষ্টা করতে লাগল। দেখল, প্রবিষ্ট আঙুল ক্রমশ কামরসে ভিজতে শুরু করেছে।
গভীর গোপণ অভ্যন্তরে মন কাড়া সুখ অনুভূতি। চরচর করে আঙুল এতটা গভীরে চলে গেছে শাস্বতীর মনে হচ্ছে, ভেতরে যেন ওয়েভ হচ্ছে। সুমন কতটা দক্ষ। আঙুলেও মাত করে দিতে পারে যে কোন নারীকে।
শাস্বতী শেষ মেষ বলল, এই কি করছ বলতো? এভাবে কতক্ষণ করবে?
সুমন প্রবিষ্ট আঙুল দুটো বার করে এবার ওখানে মুখটা নিয়ে গেল।
শাস্বতী বলল, কি করবে তুমি?
সুমন বলল, ঐ যে তখন বলছিলে জিভের ছোঁয়া দিতে।
চোখ দুটো বুজে শাস্বতী অনুভব করল, সুমনের জিভ এবার যোনির অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। ক্রমশ ওঠা নামা শুরু করেছে জিভটা। শাস্বতী ওদিকে না তাকিয়েও বুঝতে পারছে ভালবাসার মেঘমালায় এভাবে কোনদিন ভাসেনি আগে। লজ্জ্বা ভরা গহ্বরে সুমনের জিভ ছুঁয়ে যাচ্ছে। নিভৃত গহ্বরে জিভের সাথে এবার আঙুলও। কখনও আঙুল কখনও জিভ। কখনও দুটোই একসাথে। ভালো লাগছে রতিরঙ্গ বিলাস। সুমনের মত এত ভালো কামকলার জাদু দেখাতে আর তো কেউ পারবে না।
শাস্বতী বুঝতে পারছিল ওর ভেতর থেকে রসক্ষরণ শুরু হয়েছে। সুখ সাগরে নিমজ্জ্বিত হওয়ার মতন ওর আবেগটা ক্রমশ ঘনীভূত হতে লাগল। নীরব আত্মনিবেদনের ভঙ্গীমা দিয়ে ও আঁকড়ে ধরল সুমনের মাথাটাকে।
জিভের পরশে সিক্ত নাভীদেশ। ভালোবাসার চোষনের ধারাবাহিক আক্রমনে বিধ্বস্ত হচ্ছে শাস্বতী। তাও মনে হচ্ছে নিজেকে আরো সঁপে দিতে পারলেই ভালো হয় সুমনের কাছে। জিভ ছুঁয়ে ভালোবাসার খেলাটা যেন আরো দীর্ঘতর হোক, এটাই চাইছিল শাস্বতী। উন্মাদের মত সুমনের চুল আঁকড়ে ধরে তবু বলল, জিভ দিয়ে আমার তলা চেটে আমাকে পাগল করছ। এবার আমি ক্ষেপলে তখন আমাকে সামলাবে কে?
সুমন শাস্বতীর দেহটাকে এবার দু’হাতে তুলে নিল। বলল, কেন? আমি তো আছি। আমি সামাল দেবো। ভরসা হচ্ছে না? এবার এসো বিছানায়।
বিছানায় সুমনকে জড়িয়ে এবার উন্মাদের মত চুমু খেতে শুরু করল শাস্বতী। আবেগ, ভালোবাসা যেন ফুলঝুরি হয়ে ঝরে পড়ছে। সুমন আবার নিয়ে গেল যোনীদ্বারে মুখটা। জিভের পরশ আর আঠালো তরল মিলে মিশে একাকার। শাস্বতী বুঝতে পারছিল বাঁধভাঙা শ্রোতের মতন কামরসগুলো এবার উৎসারিত হচ্ছে, হঠাৎই ডিনামাইটের মতন বিস্ফোরণ ঘটেছে নিম্নাঙ্গের গভীরে। বন্যার জলের মতন তেড়ে বেরোচ্ছে শ্রোত। নিশ্চিন্তে সুধা পান করছে সুমন। যেন তৃষ্নাগুলো জমিয়ে রেখেছিল এতদিন। আজ তার পিপাসা মেটাচ্ছে।
শাস্বতীর দেহটা পুলকে পুলকে আন্দোলিত হচ্ছে। ও যেভাবে ছটফট করতে লাগল, তখন ওকে সামাল দেবার আর উপায় নেই। অগত্যা সুমন যোনী থেকে মুখ তুলে এবার শাস্বতীর ঠোঁট আঁকড়ে ধরল ঠোঁট দিয়ে।
-কি হয়েছে?
-সব খেয়ে নিলে, আবার বলছ কি হয়েছে?
সুমন ঠোঁটটা তুলে বলল, কেন তোমার ভালো লাগে নি?
শাস্বতী চোখে মুখে আবেগ নিয়ে সুমনকে দেখছে। লেহনের অনুভূতিতে শিরশির করছে সারা শরীর। কিভাবে সুমন চুষেছে, শুধু ওই জানে।
-সব পারো তুমি তাই না?
-পারতে তো হয়। নইলে কি আর পুরুষ সঙ্গী হওয়া যায়? নারীকে আনন্দ দিতে হলে জানতে হবে তার শরীরি রহস্য। ওপর থেকে নিচ। নিচ থেকে ওপর। শরীরের অপার রহস্য। আমি নারীর শরীরকে ভালো করে চিনে গেছি শাস্বতী।
ওর দুটো গলা জড়িয়ে শাস্বতী বলল, কিন্তু আমি এখন আর পারছি না সুমন। এবার-
সুমনকে ভেতরে ঢোকার জন্য আহ্বান করছে শাস্বতী। সুমন বুঝতেই পারছিল, আশ্চর্য আনন্দে আত্মহারা শাস্বতী এখন সোহাগটা ওর লিঙ্গ দিয়ে পেতে চায়। প্যান্টটা খুলে একপাশে ছুঁড়ে দিয়ে ও এবার লিঙ্গটা স্থাপন করতে লাগল শাস্বতীর যোনীর অভ্যন্তরে। সিক্ত যোনী নিমেশে গ্রাস করে নিল সুমনের দীর্ঘাকৃতি লিঙ্গকে। শুরু হল ওঠা নামা। আঘাত হানতে হানতে লিঙ্গ এতটাই গভীরে চলে গেল, শাস্বতী অনুভব করল, পৃথিবীর সব সুখ গুলো একত্রে জড়ো হয়েও এই সুখকে হার মানাতে পারবে না। সুমনের অসাধারণ যৌন ক্ষমতার এমনই গুন।
ঠোঁটে ঠোঁট মিলে যাচ্ছে, জিভে জিভ। টাকরা উৎপন্ন হচ্ছে। সেই সাথে মধুর সঙ্গমের অনুভূতি। এক একটা স্ট্রোকে সুমন গেঁথে ফেলছে শাস্বতীকে। শরীরকে ভাসাতে ভাসাতে কোথায় যে হারিয়ে যাচ্ছে শাস্বতী, ও নিজেও জানে না।
শাস্বতী পা দু’টো সুমনের কোমরের ওপর তুলে দিয়ে বলল, আমাকে কোনদিন ছেড়ে যেও না সুমন। তাহলে আমি বাঁচতে পারব না।
সুমন বলল, আমাকেই তো তুমি নতুন করে স্বপ্ন দেখালে শাস্বতী। আর তুমি বলছ বাঁচতে পারবে না। তোমাকে ছাড়া আমিও যে-
বলতে বলতে চরম রতির মূহূর্ত এসে গেল। নির্গত হল এবার উষ্ণ শ্রোত। বীর্যধারা গড়িয়ে পড়ছে। কাল আর আজ, এই নিয়ে দু’দুবার শাস্বতীকে ভাসালো সুমন।
ষোল
-কি ব্যাপার কি সুমন, তোমার মোবাইল সুইচ অফ?
আচমকা ডলির ফোন। সুমন ভাবতেও পারেনি, মোবাইলটা অন করার সাথে সাথেই ডলির ফোনটা আসবে। শাস্বতী গা ধোবে বলে বাথরুমে ঢুকেছে। সঙ্গমটা শেষ হয়েছে একটু আগেই। শাস্বতী বলল, গা টা কেমন চ্যাট চ্যাট করছে, ঘরে ঢুকেই তুমি তো আর অপেক্ষা করতে পারলে না। যাই এবার একটু গা ধুয়ে আসি।
সুমন বলল, তুমি যাও। তারপরে না হয় আমিও যাব।
খাটে বসে মোবাইলটা অন করেছে সবে। ঠিক তখনই ডলির ফোন। ফোন করেছে অন্য একটা নম্বর থেকে যাতে সুমন বুঝতে না পারে।
-কি ব্যাপার তোমার? আমি তোমাকে ফোনে চেষ্টা করে করে হয়রান। ফোনটাও অফ করে রেখেছ, নাকি কারুর সাথে-
সুমন এবার একটু রেগে গেল। বলল, তোমাকে তো তখন বললাম, আমার শরীর ভালো নেই। ফোনটা অফ করে রেখেছিলাম তো ওই জন্যই। সবাই বিরক্ত করে। ডিস্টার্ব এড়াতেই তো বন্ধ রেখেছি।
-সবাই বলতে কে কে? আমি ছাড়া আর কে আছে তোমার পেয়ারের রানী?
-কেউ নেই ডলি, কেউ নেই। আমার কোন পেয়ারের রানী নেই।
-আচ্ছা, খুব যে দেখি মিথ্যে কথা বলো আজকাল। এগুলো বুঝি তোমার ন্যাকামো? আর কি-
সুমন জানে, ডলির স্বভাব কি রকম। তবুও ধৈর্য ধরে বলল, এখন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আমার তো কিছু করার নেই। বাট আমি সত্যি বলছি।
ডলি এবার একটু সুর নরম করে বলতে লাগল, এই বলো না কে ছিল? নতুন কেউ? তোমার তো রোজই একটা করে নতুন ক্লায়েন্ট জুটছে।
সুমন আবার ক্ষেপে গেল। বলল, আঃ। সত্যি বলছি তো। কেউ নেই।
ডলি এবার বেশ সিরিয়াস, সুমনকে বলল, সুমন আমার মাথার দিব্যি খেয়ে তুমি মিথ্যা কথা বলতে পারবে? যদি মিথ্যে বলো, আমি কিন্তু ছাড়বো না তোমাকে।
সুমন দেখল, আচ্ছা বিপদে পরা গেছে। ফোন করে মাথা খাচ্ছে মেয়েটা। ডলি যে জেদী ও জানে, তবুও বলল, তুমি এত স্ট্রিক্ট হয়ে যাও কেন ডলি। আমি কি তোমার কোন ক্ষতি করেছি?
ডলি এবার আরো একটু সিরিয়াস হয়ে বলল, তোমার জীবনের ওপর আমার একটা অধিকার জন্মে গেছে।
-ওয়াট?
-আমাকে বাদ দিয়ে তুমি লাইফে কিছু করতে পারো না।
-মানে?
-মানেটা খুব পরিষ্কার। সুমনের লাইফে এখন থেকে শুধু ডলি আর ডলি। নো অদার বেবী ডারলিং।
কি বলে কি মেয়েটা? দুদিন শুয়েই মাথা কিনে নিল নাকি? সুমনের লাইফে ডলির হস্তক্ষেপ? সবাই সুমনকে নিয়ে ছেলে খেলা করতে চায়। আমি দেহ বেচি, তারমানে আমার কোন স্বাধীন জীবন নেই? আমাকে যে কেউ চালাবে, আর আমি তেমনি চলবো? সুমন তবু বলল, আমাকে নিয়ে কেন টানাটানি করছ ডলি? কি চাই তোমার?
-কি চাই মানে? তুমি জানো, আমার হাজব্যান্ডকে আমি না করে দিয়েছি। কার জন্য? যে লোকটা রোজ আমাকে ফোন করছে, পায়ে ধরে সাধাসাধি করছে। আবার আমাকে বউ হিসেবে দেখবে বলছে, একটাই কথা ডলি তোমাকে আবার ফিরে পেতে চাই। সেখানে আমি বলছি, না, আমি শুধু সুমনকেই চাই। আর তুমি বলছ কি চাই তোমার? সুমন তুমি এত অবুঝ?
-আর ইউ ম্যাড ডলি? কি যা তা বকছ? আমি একজন প্রফেশনাল। মেয়েদের খুশি করি। তাদের গলায় মালা পরাই না, যে কেউ আমার গলাতেও ঘন্টি বাঁধতে পারে না। তুমিও চেষ্টা কোর না ডলি। এগুলো বিফলে যাবে।
-আমি তোমাকে বলেছিলাম না সুমন, তুমি আমাকে ছাড়া আর কাউকে খুশী করবে না। কেউ তোমাকে কামনা করবে, মনে প্রানে চাইবে। পাশে নিয়ে শুতে চাইবে। ডলি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবে না। আমাকে বাদ দিয়ে তুমি যদি অন্য মেয়েকে নিয়ে তোমার বেশ্যাগিরি করো, তাহলে কিন্তু আমি সুইসাইড করব।
সুমনের কপাল ঘামছিল। উত্তেজিত হয়ে বলল, এগুলো সব অবুঝের মত কথা বলছ ডলি। সবাই জানে আমি মেয়েমানুষের কেপ্ট। কেউ এক রাত শুলো, কি দুরাত শুলো, কি টানা এক মাস। ব্যাস ঐ পর্যন্তই। এ পর্যন্ত টাকা দিয়ে সারাজীবনের মত যারাই আমাকে কিনতে চেয়েছে। আমি কাউকে হ্যাঁ বলিনি। সুতরাং তোমাকেও বলব না। সুমনকে সারাজীবনের মতো পাওয়ার আশা ছেড়ে দাও। সুমন আজ থেকে এ পেশাই ছেড়ে দেবে। কেউ থাকবে না সুমনের পাশে। কাউকে খুশি নয়। সে ডলিও নয়, অন্য কেউও নয়। আজ থেকে সুমনের এক অন্যজীবন। সুমন কাউকে ভালবেসে ফেলেছে, তার সাথেই ঘর বাঁধতে চায় সে।
-ভালবেসেছ? কাকে শুনি? কোন রূপসী? প্রেমে পড়েছ? শরীরি প্রেম? ও ভালোবাসা কতদিন টিকবে? সব জানা আছে আমার। নাও। বেশি রোমান্টিকতা দেখিও না তো। গা জ্বলে যায়। দুদিনের ভালোবাসা, পকেটে টাকা না থাকলে সব কর্পুরের মত উবে যাবে। মেয়েরা সব টাকা চায়। বুঝলে? বুঝলে? আমার মতন দ্বিতীয় একটা ডলি পাবে তুমি? বৌকে খাওয়াবে কি করে? বেশ্যাবৃত্তি করে? তোমার বউ দেখবে, তুমি তাকেও ভালোবাসছ? আবার অন্য মেয়ের ক্ষিধেও পূরণ করছ। যেন রক্ষিত এক পুরুষের জোর করে কাউকে ভালোবাসা। ও ভালোবাসা দুদিনও টিকবে না। মিছি মিছি মেয়েটার জীবন নষ্ট। তোমারও হাড় ভাঙা যৌন খাটুনি, আর তাকে ধরে রাখার কষ্ট।
সুমন ফোনেতেই চেঁচিয়ে বলল, তোমার কিন্তু বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ডলি। সহ্যের একটা লিমিট আছে। সব কিছু মেনে নেওয়া যায় না। ইউ আর গোয়িং টু মাচ।
ডলি বলল, যাব নাকি মেয়েটাকে দেখতে? দেখে আসি ডলির সতীন কে? মেয়েটা তোমাকে যখন ফাঁসিয়েছে, নিশ্চই কিছু একটা ক্রেডিট আছেই। সকাল থেকেই তোমার শরীরের ব্যামো। হঠাৎই জ্বর জ্বর। সব মন গড়া কথা। মেয়েটা তোমাকে আমার থেকে এত দূরে সরিয়ে দিল। দেখতে তো একবার হবেই। নইলে আমারও যে জেদ পূর্ণ হবে না। আই মাস্ট সি হার।
শ্রীমতি ডলি ভয়ঙ্করী। এই ভয়ঙ্করী মহিলার হাত থেকে বাঁচবার জন্য এখন কি করা যায়? সুমন ওটাই চিন্তা করছিল। ডলি ওদিকে ফোনে সুমনের মাথা খারাপ করছে। সুরটা এবার নরম করে ফেলেছে। আসি না গো। একবার দেখি মেয়েটাকে। তোমার হবু বউ হবে। সুমনের বউ বলে কথা। তোমার বউকে আশীর্ব্বাদ করে আসব।
কামনার ভূখ যেন এইভাবেই মেয়েদের জ্ঞানহারা করে ফেলতে পারে। বিভৎস কামনায় জ্বলছে। গৌরীর মত এই মেয়েগুলো।
সুমনের আবার গৌরীর কথা মনে পড়ে যাচ্ছিল। ওর জন্য জীবনটা নষ্ট। সুমন ভাবলো এবারো কি তাহলে আবার নষ্ট করে দেবে না কি এই মেয়েটা। মুখ দিয়ে গালাগালি বেরিয়ে এল, খানকি মাগী।
ডলি যেন কিছু না বোঝার ভান করেই বলল, কি কিছু বলছ? আসব তাহলে?
সুমন বলল, তুমি কি পাগল হয়েছ? আমার মাথা খারাপ? আমি প্রেম করব? ও তো এমনি বলছিলাম। আমি মেয়েদের সাথে শুধু শুই, টাকার জন্য। তোমার ব্যাপারটা এক্সেপসনাল। ডলিকে যেভাবে আমি দেখি, সেভাবে আমি কাউকেই দেখি না। মেয়েরা মন দিতে চায়, আমিও দিই। মন দেওয়া নেওয়ার খেলা করি। ওটা আসল নয়। মেকী ভালোবাসা করতে হয়। বোঝো না? নইলে যে পেট চলবে না। ওরকমই একটা জুটেছে কপালে। দুদিন একটু ঘুরবো ফিরবো। তারপরে খেল খতম। পয়সাও হজম।
ডলি বলল, কে মেয়েটা?
সুমন বলল, ও তুমি চিনবে না। আছে একজন। তোমারই মতন। তবে তুমি যতটা সুন্দরী। ও ততটা নয়।
ডলি বলল, তুমি তাহলে ওই মেয়েটার সাথেই রয়েছ। ওসব শরীর খারাপের ঢং করছিলে।
সুমন বলল, না না শরীর সত্যি খারাপ। আমি যে মেয়েটার কথা বলছি,ওর সাথে আমার এক সপ্তাহ আগে দেখা হয়েছিল। তারপর আর হয় নি।
ডলি বলল, তুমি তাহলে কাল আসছ তো?
-ইয়েশ ডারলিং। কালকের বিকেলের পর থেকে সুমন শুধু তোমার। মাঝখানে এই কয়েক ঘন্টা তোমার কাছে সময় চাইছি।
ডলি বলল, ঠিক আছে তাহলে রাখলাম। তুমি কিন্তু কথা দিলে আমাকে।
সুমন বলল, হ্যাঁ কথা দিলাম।
ফোনটা রাখার পর সুমন বলল,উফ হাঁফ ছেড়ে বাঁচা গেল। ব্যাটা যেন ঘাড়ে চেপে বসে আছে।
বাথরুম থেকে বেরিয়েছে শাস্বতী। একেবারে সুমনের সামনে। যেন সব শুনেছে, সেভাবেই বলল, কে ফোন করেছিল? ডলি?
সুমন একটু আমতা আমতা করে বলল, কে? কই না তো? কে ডলি?
শাস্বতী বলল, কেন লুকোচ্ছো? আমি সব শুনেছি, বাথরুম থেকে।
সুমন বলল,কি শুনেছ?
-ওই যে মেয়েটা ফোন করে কিসব বলছিল।
-আরে দূর। তুমি কি ভেবেছ? আমি সেই আগের সুমন আছি নাকি? গ্রাম্য সুমন, একদিন গৌরীর কব্জায় পরেছিল। আবার নতুন কেউ এসে বুঝি আমাকে কব্জা করবে?
-মেয়েটা তোমার পিছু ছাড়ছে না বুঝতেই পারছি।
সুমন বলল, ওরকম মেয়ে অনেক আছে। শুধু ডলি একা নাকি? সবাইকে ত্যাগ করলাম। আর তুমি পরে আছো ডলিকে নিয়ে?
শাস্বতী পাশে বসার পর সুমন ওর পিঠটাকে জড়িয়ে ওকে কাছে টেনে নিল। শাস্বতীকে বলল, জানো তো আমার কি ভয় হয়?
শাস্বতী বলল কি?
তুমিও যদি সুন্দরীর মতন।
শাস্বতী সঙ্গে সঙ্গে সুমনের মুখে হাতটা দিয়ে চাপা দিল। বলল, ছিঃ ওকথা বলতে আছে? সুন্দরী আর আমি কি এক হলাম? সুন্দরী তো কিছুই জানতো না। আমি তো সব জেনে শুনেই-
সুমন বলল, আমি খুব খারাপ না শাস্বতী? তুমি সব জেনে শুনেই এই খারাপ ছেলেটাকে ভালবেসে ফেললে।
শাস্বতী বলল, আমি তো খারাপটা দেখি কম। শুধু ভালটাই দেখি বেশি। কিন্তু আজ যেন খারাপের মধ্যেও ভালোটাকে খুঁজে বার করার চেষ্টা করলাম।
সুমন বলল, আমি খারাপ। আর আমার মধ্যে ভালোটা কি দেখলে তুমি?
শাস্বতী বলল, তুমি কি?
সুমন বলল, আমি সুমন।
-সুমনের কি পরিচয়?
-আমি হলাম দোসর। মেয়েদের সখা। যে নারীদের খুশি করে।
শাস্বতী বলল, না তা ঠিক নয়।
-তবে?
-তুমি হলে প্রেমিক। সত্যিকারের প্রেমিক। যে কাউকে উজাড় করে ভালবাসতে পারে।
সুমন বলল, তাহলে আমার ভালোবাসাটা নাও। আমাকে ফিরিয়ে দিও না।
শাস্বতী সুমনের গলাটা জড়িয়ে ঠোঁটে একটা আলতো করে চুমু খেয়ে বলল, নিলাম তো? ফেরালাম কই? তুমি তো আমাকেও বুঝতে কত দেরী করে দিলে। ভেবেছিলে আমিও বোধহয় ওই গৌরীর মতন- না, এখন তো আবার গৌরী নেই। এখন তার বদলে ডলি। বলতে বলতে ও নিজেই হেসে ফেললো।
শাস্বতী অনেক স্বাভাবিক ভাবেই নিয়েছে ব্যাপারটা। সুমন একটু টেনশন মুক্ত হল। ঠিক করল, কাল সকালে উঠেই মোবাইলের নম্বরটা আগে চেঞ্জ করবে। ডলি, মলি, পলি এদের হাত থেকে বাঁচতে হলে একটাই উপায়। নতুন সিম। নতুন নম্বর। যে নম্বরটা শুধু শাস্বতীর কাছে থাকবে। আর কোন ক্লায়েন্ট জানবে না।
শাস্বতী বলল, ডলি তোমাকে খুব বিরক্ত করছে, না? সহজে ছাড়বে না।
সুমন বলল, বিরক্ত একটু করছে, কিন্তু আমি ভাবছি, মোবাইলের নম্বরটা চেঞ্জ করে নেব। তাহলে ও আর সহজে আমাকে পাবে না। মুক্তি পাওয়ার এটাই তো সহজ উপায়। দেখছ না আমার পেশাটাকে মনে করিয়ে দিয়ে ওটা কেমন বেজে ওঠে মাঝে মাঝে।
শাস্বতী বলল, তুমি তোমার মার সাথে ফোনে কথা বলো?
সুমন বলল, মায়ের সাথে কখনই কথা হয় না। তবে বোন আমাকে ফোন করে মাঝে মাঝে। আমার খবর নেয়। বুথ থেকে পয়সা দিয়ে ফোন করে। ওর কাছে আমার মোবাইল নম্বর আছে।
-মাকে তোমার দেখতে ইচ্ছে করে না সুমন?
-দেখতে তো ইচ্ছে করে শাস্বতী। কতদিন দেখিনি মাকে। মাকে আমার মনে পড়ে। কিন্তু আমি শতচেষ্টা করেও যেতে পারি না মায়ের কাছে। বুকটা বেদনায় ভরে ওঠে। কষ্টটা সইতে হয়। কি করব? মেয়েদের নাগাল থেকে মুক্তি পেলে তবেতো কিছুটা সময় দিতে পারব মায়ের কাছে? মা, বোনকে খালি জিজ্ঞাসা করে, সুমনকে বল, ও কবে আসবে? কবে আসবে? আমি যে কতদিন দেখিনা ওকে। বোন ফোন করে শুধু কান্নাকাটি করে। আমি বলি, কাঁদছিস কেন তুই? মাকে আর তোকে কদিন পরেই আমি গ্রাম থেকে নিয়ে আসব, দেখিস। তোর দাদা, দু’হাত ভরে শুধু টাকা রোজগার করতে চাইছে তোর আর মায়ের জন্য। তুই এমন কাঁদতে শুরু করলে আমি কি করে ঠিক থাকি বল? চিন্তা করিস না। আমি তোদের ঠিক নিয়ে আসব।
আমি ছাড়া ওদেরকে দেখার কেউ নেই শাস্বতী। তোমাকে বলেছিলাম না। মা বোন, আমি ছাড়া কত অসহায়। যেদিন আমি ওদের এখানে আনতে পারব, সেদিনই আমার শান্তি। মা আসবে, আর সেদিন আমি তোমাকে নিয়ে যাব, মায়ের কাছে। বলব, ‘এই দেখো মা, কাকে এনেছি। তোমার হবু বউ শাস্বতী।’ একটু দুষ্টু, কিন্তু মিষ্টি, তোমার ছেলের বউ শাস্বতী।
শাস্বতী সুমনকে বুকে জড়িয়ে বলল, কালই মাকে আর বোনকে ডাকো। আমি ওদের এখানে থাকার ব্যবস্থা করছি।
সুমন বলল, সত্যি বলছ?
শাস্বতী বলল, সত্যিই তো বলছি। আমি তোমার জন্য সব করতে রাজী আছি সুমন। এই শাস্বতী কোনকিছুতেই পিছপা হবে না।
সুমন বলল, কিন্তু?
-কোন কিন্তু নয়।
-কিন্তু এখানে ওদের থাকার ব্যবস্থা কি করে হবে? এই ঘুপচি ঘরে? এঁদো গলিতে আমি মা, বোনকে কি করে রাখব?
শাস্বতী বলল, সে ব্যবস্থা তো আমি করেই রেখেছি। আমার এই ঘরটা আছে কি করতে? এখানেও দুটো ঘর। তোমার মা বোন স্বচ্ছন্দে এখানে থাকতে পারবে।
সুমন অবাক হয়ে যাচ্ছিল শাস্বতীর উদারতা দেখে। মুখে শুধু বলল, তুমি?
শাস্বতী বলল, হ্যাঁ আমি। আমার ঘরেই রাখব ওনাদের দুজনকে। তোমাকে এই নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না।
সুমন তখনও হাঁ করে তাকিয়ে আছে শাস্বতীর দিকে। শাস্বতী বলল, হাঁ করে দেখছ কি? নাও বোনকে ফোনটা করো- বলে মোবাইলটা বিছানা থেকে তুলে দিল সুমনের হাতে।
সুমন আবার শাস্বতীকে বলল, তুমি পারলে আরো একবার চিন্তা করে নাও। একেবারে কালই?
শাস্বতী বলল, হ্যাঁ কালই। শুভ কাজের আবার দেরী কিসের গো? একদিন না একদিন তো ওনাদের আসতেই হত। সেটা কালকেই হোক, তোমার মা বোনও খুশি হবে।
-কিন্তু?
-আবার কি হল? কিসের কিন্তু?
-বোনের কাছে তো ফোন নেই। আমাকে তাহলে দীপেনের এসটিডি বুথে ফোন করতে হবে। দীপেন গিয়ে খবর দেবে, তারপর বোন এসে আবার আমাকে ফোন করবে। তাছাড়া মা যে শয্যাশায়ী, বোন একা একা মাকে কি করে ওখান থেকে নিয়ে আসবে? ও তো ঘাবড়ে যাবে। ভয়ে কিছুতেই আসতে পারবে না। রাস্তাঘাট চেনে না। ট্রেন ধরার ব্যাপারটা তো আছেই। ও অতসব বোঝেই না। তাছাড়া হূটোপাটি করে আসতে গেলে যদি কিছু বিপদ হয়?
শাস্বতী বুঝতে পারছিল, সুমন বাড়ীর পরিস্থিতিটা জানে। ও যেটা বলছে, ঠিকই বলছে। সুমনের বোনের পক্ষে মাকে কিছুতেই আনা সম্ভব নয়। ওর সঙ্গে সঙ্গে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সুমনকে বলল, তুমি আগে তোমার বোনকে ফোন করো। তারপর আমি ব্যবস্থা করছি।
সুমন বলল, কিভাবে?
শাস্বতী বলল, কালই আমি গাড়ী পাঠিয়ে দেব ওখানে।
সুমন বলল, গাড়ী?
শাস্বতী বলল, হ্যাঁ গাড়ী।
আমি অফিস থেকে গাড়ী চেয়ে নেব। স্নেহা ম্যাডাম না বলবেন না। গাড়ীর ড্রাইভার অশোক খুব ভাল লোক। তুমি যদি ঠিকানা দিয়ে দাও, ও ঠিক চলে যাবে। তাছাড়া ভেবে দেখলাম, মাকে তো গাড়ী ছাড়া নিয়ে আসা সম্ভব নয়। অতদূর থেকে ট্রেনে করে মা বোন কি করে আসবে? তার থেকে গাড়ী গিয়ে ওনাদের ওখান থেকে নিয়ে আসবে, সেটাই কি ভাল নয়?
সুমন বলল, তা ঠিক। কিন্তু অতদূরে সেই গ্রামে, তোমার ঐ অশোক কি পারবে?
শাস্বতী বলল, ঠিক পারবে। অশোক গাড়ী নিয়ে যেখানে খুশি যেতে পারে। আমি বললে ও না করতে পারে না। শুধু স্নেহা ম্যাডামকে রাজী করে নেওয়াটা দরকার।
সুমন অবাক চোখে কিছুক্ষণ চেয়ে রইল শাস্বতীর দিকে। যেভাবে ও জোর দিয়ে বলছে, ফোনটা তাহলে এক্ষুনি করতে হয় কেয়াকে, ওর ছোট বোন।
শাস্বতী আবার বলল, দেরী কোরো না। ও রাজী হলেই আমি স্নেহা ম্যাডামকে ফোন করব।
সুমন শাস্বতীর কথা মত ঐ এসটিডি বুথে লাইন মেলাতে লাগল। ফোনটা করতে করতে শুধু ভাবছিল, সব যেন কত তাড়াতাড়িই ঠিক হয়ে গেল। মা আর বোনকে নিয়ে সুমনের দেখা স্বপ্ন। বাবা ওর জীবনকে যেভাবে গড়তে চেয়েছিলেন, সুমন সেভাবে গড়তে পারেনি। কোথায় যেন একটা কালসিটে দাগ লেগে গেল। বাঁচার তাগিদে শেষ মেষ এক ভাড়াটে পুরুষের জীবন। যেখানে ভালোবাসার কোন মানে নেই। শুধু কামনাবাসনায় দগ্ধ মহিলাগুলোর পাপী মনকে তৃপ্ত করা। কাঁটার মধ্যে হঠাৎই ফুটল গোলাপ ফুল। জীবনকে এক নতুন দিশা দেখাতে চাইছে। এ ফুলে শুধু ঘ্রাণ নয়। জীবনে চলার পথেও প্রেরণা, উদ্দীপনা জাগায়। শাস্বতীই ওর সেই প্রেরণা। যেন সদ্য ফোটা একটা মিষ্টি গোলাপ ফুল।
দুবার চেষ্টা করতেই ও পেয়ে গেল দীপেন কে। শাস্বতী তখন সুমনের সামনেই বসে আছে। সুমন বলল, ‘দীপেন, আমি কলকাতা থেকে সুমনদা বলছি। একটা কাজ করে দেবে ভাই। আমার বোন কেয়াকে একটু ডেকে দেবে? যদি ওকে একটু খবর দাও। ভাই হয়ে যদি এই উপকারটুকু করে দাও, খুব ভাল হবে। আমার কেয়াকে খুব দরকার। কাল কলকাতা থেকে গাড়ী পাঠাচ্ছি। মাকে আর কেয়াকে কলকাতায় নিয়ে আসব। তুমি বলে দিলেই কেয়া ছুটে আসবে। ও তখন আমাকে ফোন করবে।’
দীপেন বলল, এখুনি খবর দিচ্ছি সুমনদা। কেয়া এলেই আপনাকে, আমার এখান থেকে ফোন করবে। আমি এখুনি ওকে গিয়ে সব বলছি।
ফোনের লাইনটা ছেড়ে দিয়ে সুমন বলল, বলেতো দিলাম। কেয়া খবর পেলেই ছুটে আসবে। দাদাকে ও এত ভালবাসে, যদি দীপেন ঠিকঠাক সব বুঝিয়ে বলতে পারে, কেয়া খুশিতে পাগল হয়ে যাবে, মাকেও বলবে, মাও শুনে খুশি হবে।
সুমনের মুখে খুশির হাসি দেখে শাস্বতী ওকে আরো আস্বস্ত করল। বলল, আমি আছি তো? সব ঠিক হয়ে যাবে।
উচ্ছ্বাস আর আনন্দটাকে মানুষ যখন চেপে রাখতে পারে না, তখন দুচোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে আসে। ওটাকে আনন্দাশ্রু বলে। দুহাতে চোখের পাতাদুটোকে একবার মুছে নিয়ে সুমন বলল, আমি বিশ্বাস করতে পারছি না।
শাস্বতী বলল, কি?
-তুমি আমার জন্য এতটা করছ? এও কি সম্ভব?
-কেন? একথা কেন বলছ?
-বলছি কেন, আমার ভেতরটা একেবারে ফেটে যাচ্ছে শাস্বতী। ভাবছি, কি অতুলনীয়া তুমি। আমার বেঁচে থাকার মানেটা যেন পরিষ্কার করে দিলে আজ থেকে। এও এক জীবন, যেখানে টান আছে, শুধু স্বার্থটা নেই।
শাস্বতী সুমনের মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। সুমন বলল, জীবনে জানো, আমি অনেক ভুল করেছি। ভেবেছিলাম ভুলের খেসারত তো আমাকে কোনদিন দিতে হবে না। আমি যা ভুল করেছি, তার যখন কোন ক্ষমা হয় নি, আমার জীবন এভাবেই চলবে। আমার বোঝা উচিৎ ছিল পৃথিবীতে সব নারী এক নয়। নারীদের মধ্যেও ভালবাসা আছে, কোমলতা আছে। শুধু সঠিক নারীকে খুঁজে নিতে হবে। তোমায় যেমন খুঁজে পেলাম।
শাস্বতী বলল, অতো ইমোশনাল হয়ে না তো? এখন জীবন ভীষন প্র্যাকটিকাল। জীবনের যা সত্যি সেটাই ভুল, আর যা মিথ্যে সেটাই ঠিক। আমরা জীবনে বেঁচে থাকার মানেটা অনেক সময় খুঁজে পাই না। অন্ধকারে হাতরাতে হাতরাতে নিজেরাই একদিন দিশাহারা হয়ে পড়ি। তখন মনে হয় সবি ভুল। কিছুই আর সত্যি নেই এই পৃথিবীতে।
খুব পুরোনো একটা বাংলা গানের কলি মনে পড়ে যাচ্ছিল সুমনের। কথাটা ছিল এইরকম, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবি ভুল। সবি ভুল।
শাস্বতীকে বলল, আমার ভুলটা তুমি আজ ভেঙে দিলে। আমি আমার এই নোংরা পরিচয় থেকে বেরিয়ে আসতে পারলাম শুধু তোমার জন্য। আমার জীবনটাকে তুমি বাঁচালে শাস্বতী।
বলেই শাস্বতীকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সুমন। শাস্বতী বলল, তুমি খুব ছেলেমানুষ। আসলে এই পেশায় তুমি নিজেকে নিযুক্ত করলেও,সেই গ্রাম্য সরলতাটা তোমার মধ্যে এখনও রয়ে গেছে। শহরের ছেলেরা এমন হয় না। তুমি তাদের থেকে পুরো আলাদা রকম।
সুমন এবার নিজেকে একটু ঠিক করে নিল। ফোনটা বাজছে। কেয়া ফোন করেছে বুথ থেকে।সুমন আনন্দে আত্মহারা হয়ে ফোনটা ধরল। কেয়াকে বলল, কি রে কেয়া কেমন আছিস?
কেয়া বলল, দাদা তুই? আমাকে আর মাকে কলকাতায় নিয়ে যাবি? এসব কি শুনছি?
সুমন হেসে বলল, ঠিকই তো শুনেছিস। মাকে আর তোকে আনতে গাড়ী পাঠাচ্ছি কলকাতা থেকে। অশোক বলে একজন যাবে। তোকে আর মাকে নিয়ে আসবে ওখান থেকে।
কেয়া বলল, দাদা তুই আসবি না?
সুমন বলল, না আমি এখন গেলে একটু অসুবিধে আছে। আমি পরে যাব কোনদিন, জিনিষ পত্র আনতে।
কেয়া বলল, আমরা কোথায় যাব দাদা? কলকাতায়?
সুমন বলল, হ্যাঁ রে বোকা। তুই মাকে নিয়ে আমার এখানে আসবি, আমি সব ব্যবস্থা করে রেখেছি।
কেয়া বলল, মা তো শুনেই কেমন যেন করছে। বলছে, সেকিরে সুমন কলকাতায় নিয়ে যাবে আমাদের? আমি বললাম, দাঁড়াও, আগে দাদার সাথে কথা বলে আসি। তারপর তোমাকে এসে সব বলছি।
সুমন বলল, সাবধানে মাকে আনবি। যে লোকটা যাবে, খুব ভালো লোক। তোদের কে ওই নিয়ে আসবে এখানে। জামাকাপড় অল্প কিছু সাথে আনবি। বেশী কিছু আনার দরকার নেই। ঘরে তালা দিয়ে দিবি। আমি একমাস পরে গিয়ে আসবাব পত্র সব নিয়ে আসব।
কেয়া বলল, কিন্তু আমাদের বাড়ীটা? সেটা কি হবে দাদা? আমরা কি কলকাতাতেই এরপরে থাকবো?
সুমন বলল, বাড়ী না কুঁড়েঘর? কি হবে ওখানে থেকে। তোরজন্য একটা ভালো ছেলে দেখা শুরু করছি কালথেকে। এখানেই তোর বিয়ে দেবো।
কেয়া একটু লজ্জা পেয়ে বলল, যাঃ তোর শুধু খালি ইয়ার্কি। দাঁড়া আমি মাকে গিয়ে এক্ষুনি খবরটা দিই।
শাস্বতী সুমনকে এবার একটু ইশারা করল। সুমন বুঝে গেল। কেয়াকে বলল, আর হ্যাঁ। যে লোকটা যাবে। ওর কাছে ফোন থাকবে। মোবাইলে আমার সাথে তোদের কথা বলিয়ে দেবে। তাহলে তোর আর মাকে কোনো চিন্তা করতে হবে না। ও ঠিক নিয়ে আসবে।
কেয়া ফোনটা রাখার আগে সুমন বলল, এখনই বাড়ী গিয়ে সব গোছগাছ করে নে। কাল খুব সকালেই অশোক রওনা দেবে। যে লোকটা যাবে ওর নাম অশোক।
কেয়া একটু খুনসুটি মেরে বলল, দাদা, তুই কি কারুর সাথে ভাব করছিস?
সুমন হাসতে হাসতে বলল, তুই আয়। তারপরে তোকে সব বলব।
সতেরো
সুমন ফোনটা ছেড়ে বলল, কেয়াকে তো বলে দিলাম, এবার কি করবে?
শাস্বতী বলল, এবার আর কি? যা কিছু করার সব আমারই দায়িত্ব। তোমাকে বলেছি না, এই নিয়ে কোন চিন্তা করতে হবে না তোমাকে।
সুমন বলল, আমার আবার চিন্তা কি? তুমি তো সব চিন্তাই দূর করে দিয়েছ। আজ থেকে সুমন চিন্তা করাই ছেড়ে দেবে।
শাস্বতী বলল, এই তুমি ফ্রেশ হবে না? যাও এবার বাথরুমে যাও। আমি তো ফ্রেশ হয়েই এলাম। ততক্ষণে আমি স্নেহা ম্যামের সাথে কথা বলে নিচ্ছি। ওনাকে বললেই উনি রাজী হয়ে যাবেন।
সুমন বলল, স্নেহা ম্যাম তোমার বস?
শাস্বতী বলল, হ্যাঁ, উনিই তো আমায় চাকরিটা দিয়েছিলেন। এই মহিলাও অপরূপা সুন্দরী। তোমাকে দেখলে উনিও প্রেমে পড়ে যেতে পারেন হয়তো। তবে এবারে আমি আছি না? শেষমেষ তোমাকে মনে ধরলেও কিছু করতে পারবে না।
সুমন বলল, এই জানো তো খুব ভয় হয়। মেয়েরা আমাকে দেখলেই কেমন ছটফট করে ওঠে। ওদের হাত থেকে বাঁচবার জন্য আমিই বা যাই কোথায়?
শাস্বতী বলল, কেন ভয় হচ্ছে?
সুমন বলল, না ঠিক ভয় নয়। তবে উনি যদি ঠিক না থাকেন, তাহলে আমারো সমস্যা। বলা যায় না, নতুন করে বিপদ এসে জুটতে পারে কপালে।
একটু চুপ করে থেকে সুমন বলল, তোমার ম্যামের বয়স কত?
সুমন বলল, আমারই বয়সী হবে মনে হয়। আমি ওনাকে দেখে যেটুকু আন্দাজ করতে পেরেছি।
সুমন বলল, উনি থাকেন কোথায়?
শাস্বতী বলল, একচুয়াল লোকেশনটা ঠিক জানি না। তবে শুনেছি সাউথ ক্যালকাটাতে। ওনার নিজস্ব একটা বাড়ী আছে।
সুমন চুপ করে শুনছিল।
শাস্বতী বলল, তবে ওনারও একটা পাস্ট লাইফ আছে।
সুমন বলল, সেটা কী?
-উনিও ডিভোর্সী।
-ডিভোর্সী? সুমন যেন আঁতকে উঠল।
-হ্যাঁ স্বামীর সাথে থাকেন না। মনে তো হয় তাই ই। ঝগড়াঝাটি হয়েছে।
সুমন বলল, দেখলে তো? যেটার ভয় আমি করছিলাম।
শাস্বতী বলল, এ মা তাতে কি? আমারও তো ওই একই অবস্থা। তুমি সব দেখলে, বুঝলে, তাও ভয় পাচ্ছো?
কথাটা শুনেই সুমনের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে। শাস্বতীকে বলল, শাস্বতী আমি তাহলে আর যাচ্ছি না।
শাস্বতী বলল, কোথায়?
-তোমার অফিসে।
– এ মা, কেন?
-আর কোন ডিভোর্সী সুন্দরী মহিলার চোখের নজরে আমি পড়তে চাই না শাস্বতী। আমি সুমন, সুন্দরী নারীদের তুষ্ট করে করে আমি ক্লান্ত। ওরা ছিপ নিয়ে বসে থাকে বড়শীতে মাছ গাঁথার জন্য। মেয়েদের চোখের ভাষা দেখে দেখে আমি পাকাপোক্ত হয়ে গেছি। এমন নারীদের শরীর বলে একটা ব্যাপার থাকে। দিনের পর দিন চাহিদাকে অবদমিত করে ক্ষিধে কে তো আর চেপে পুষে রাখা যায় না। এরা তখন নিজের পথ বেছে নেয়। অন্য পুরুষের প্রতি আগ্রহ।
শাস্বতী বলল, এই তোমার, শুরু হল টেনশন। বলছি তো, সেরকম কিছু হবে না। আমি তো এমনি ইয়ার্কী মারছিলাম। তাছাড়া উনি এখন মেন্টালীও খুব ডিস্টার্ব। অফিসে বেশী সময় থাকেন না। যার মানসিক অবস্থাই ভালো নয়। সে আবার করবে প্রেম? হাজার হোক উনি তো আর ব্যাভিচারিনী নন।
সুমন বলল, শোন শাস্বতী, বিচিত্র সব নারী, আর বিচিত্র তাদের মন। সবাই তোমার মত নয়। মোহের আবর্তে পড়ে, এরা লাট্টুর মত পাক খেতে চায় জীবনে। রাস্তাটা সঠিক না ভুল, এরা জেনেও জানবার চেষ্টা করে না। তুমি এত কিছু শুনলে, তাও এরকম বলছ?
শাস্বতী বলল, তুমি মিছিমিছি ওনাকে সন্দেহ করছ। আমি বলছি তো, সেরকম কিছু নয়। সি ইজ ভেরী কোয়াপেরিটিভ। আমার দিকটা উনি বোঝেন। যখন শুনবে, তুমি আমার লাভার দেখবে কত খুশি হবেন।
সুমন অগত্যা মেনে নিল। বলল, ঠিক আছে। তুমি যখন বলছ, তাই নিশ্চই হবে। তোমার কথা তো আমি ফেলতে পারি না। শাস্বতী হল আমার জান, আমার বাকী জীবনে শাস্বতী আমাকে যা বলবে, আমি তাই করব।
সুমন শাস্বতীকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে খুব করে চুমু খেতে লাগল। শাস্বতী বলল, এই দাঁড়াও, স্নেহাম্যামকে ফোনটা করে নিই। গাড়ীর ব্যাপারটা বলতে হবে।
নিজের সেলফোন থেকে ওর বসকে ধরার চেষ্টা করল শাস্বতী। সুমন সবই শুনছে, সামনে থেকে। শাস্বতী ফোনটা ধরে বলল, ম্যাম, আমি শাস্বতী। আমার একটা রিকোয়েস্ট আছে। কাল একটু অশোক কে বলে, অফিসের গাড়ীটা আমাকে দিতে পারবেন? দুজনকে আনতে একটু পাঠাবো।
অপর প্রান্ত থেকে ম্যাম বললেন, কোথায়?
শাস্বতী সুমনের কাছ থেকে জেনে নিয়ে বলল, জায়গাটার নাম রায়না। একটা গ্রাম। বর্ধমান শহর থেকে কিছুটা দূরে। অশোক গাড়ীটা নিয়ে যাবে, ওখান থেকে দুজনকে নিয়ে আসবে।
ম্যাম বললেন, কাকে নিয়ে আসবে?
শাস্বতী বলল, আমার খুব আপন তারা।
স্নেহা ম্যাম বললেন, রায়নাতে তোমার কে থাকে?
শাস্বতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার হবু শাশুড়ি আর অবিবাহিতা ননদ। ওরা আসবে রায়না থেকে।
-তুমি আবার বিয়ে করছ, সেটা তো বলোনি?
-এখনও তো করিনি ম্যাম, তবে করব। ছেলেটা খুব ভালো, অনেক কষ্ট করে ওকে পেয়েছি। আপনি দেখলে খুশি হবেন।
ম্যাম বললেন, কি নাম?
-সুমন।
-সুমন? বাঃ বেশ সুন্দর নাম তো। নামটা খুব শোনা শোনা মনে হচ্ছে। যাই হোক উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার নতুন জীবন আরো সুখময় হোক।
-থ্যাঙ্ক ইউ ম্যাম। তাহলে অশোককে?
-হ্যাঁ আমি ওকে বলে দিচ্ছি। কাল সকালে ওকে তোমার বাড়ীতে চলে যেতে বলছি। আর অশোককে বলছি, মোবাইলে তোমার সাথে কথা বলে নিতে।
স্নেহা ম্যাম ফোনটা রাখতেই যাচ্ছিল, শাস্বতী বলল, ম্যাম, আর একটা কথা। আপনি কি কাল অফিসে আসছেন?
-হ্যাঁ আসব। তবে একটু দেরীতে। কেন?
-আমার সুমনের জন্য একটা রিকোয়েস্ট আছে। ওকে যদি একটা চাকরী-
-চাকরী? কার?
-আমি সুমনের জন্য বলছি। ঐ যে পোষ্টটা খালি আছে। সুমনের যদি ওখানে একটা জায়গা করে দেন।
স্নেহা ম্যাডাম বললেন, তোমার সুমন করে কি?
শাস্বতী কি বলবে, এই ভেবে একটু চুপ করে রইল। তারপর ম্যামকে বলল, ও আগে একটা ব্যবসা করত। এখন ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। তাই একটা চাকরীর খুব প্রয়োজন। আপনি যদি ওকে একটু ফেভার করেন। আপনি চাইলেই চাকরিটা হবে।
ম্যাম সঙ্গে সঙ্গে বললেন, তুমি বলছ, আমি কি না করতে পারি? কাল ছেলেটাকে নিয়ে এস। দেখব। তারপর কালকেই অ্যাপোয়েন্টমেন্ট লেটার লিখে দিয়ে দেবখন। আর আনলে ওকে একটু তাড়াতাড়ি এনো। আমি আবার অফিসে বেশীক্ষণ থাকবো না।
শাস্বতী হ্যাঁ বলে ফোনটা ছেড়ে দিল। সুমনের দিকে তাকিয়ে বলল, নাও এবার তোমার চাকরিটাও পাকা হয়ে গেল।
এরপর?
সুমন এরপরে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়েই দেখল, শাস্বতী বিছানায় শুয়ে পড়েছে। ওর দৃষ্টিটা উপরের দিকে। শুয়ে শুয়ে কি যেন ভাবছে শাস্বতী। নিজের জীবনটাকে নতুন করে কিভাবে সাজাবে, সেটাই হয়তো ভাবছে। কি ভালো স্বভাবের মেয়েটা। যেন একটা মহত্ববোধ, অপরের দূঃখে সমবেদনা জাগাবার সহিষ্ণুতা ও সহনশীলতা কাজ করছে মনে। মিথ্যে আস্বাস নেই, নেই শুধু স্বার্থ, সুমনের হৃদয়ে যেন একটা গভীর ছাপ ফেলে দিয়েছে শাস্বতী।
সুমন এগিয়ে যেতেই শাস্বতী বলল, এসো, আমার কাছে এসো।
সুমন আরো কাছে গেল। শাস্বতী বলল, আমাকে জড়িয়ে ধরো। সুমন তাই করল।
শাস্বতী বলল,পৃথিবীতে যদি সত্যি কাউকে ভালবেসে থাকি, সে শুধু তুমি। সবসময় আমার ওপরে বিশ্বাস রেখো। আমি কোনদিন ঠকাবো না তোমাকে, তুমিও না।
সুমন বলল, তোমাকে ঠকানোর কথা আমি ভাবতে পারি না শাস্বতী। আমি কাউকে কোনদিন ঠকাইনি। সুন্দরীকেও নয়। ও তো পাকে চক্রে সেদিন হয়ে গেছিল। তখন কি বুঝেছিলাম, আমার জীবনে চরম বিপর্যয় ঘনিয়ে আসবে?
শাস্বতী বলল, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে জোর গলায় বলতে পারে, ভাগ্য বিপর্যয়ের হাত থেকে সে সবসময়ই রেহাই পেতে পারে। ঈশ্বরের দান হিসেবে আমরা যতটুকু পেয়েছি,তাই দিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারি, তাহলেই তো এই ভাগ্য বিপর্যয়কে অনায়াসেই এড়িয়ে যেতে পারব, তাই না? তুমি এত দূঃখ কষ্ট করেছ, আমাকে তোমার জীবনের কাহিনী শোনালে। চোখের জল তো আমিও সামলে রাখতে পারিনি। এত দূঃখ কষ্ট কি কেউ সহ্য করতে পারে? ঐ নিষ্ঠুর পাপিনীটার প্রতি আমার ভীষন রাগ হচ্ছিল।
সুমন হেসে বলল, কে গৌরী?
শাস্বতী বলল, হ্যাঁ। আবার কে? ঐ তো তোমার জীবন নষ্ট করার মূলে।
এরপর নিজেই শাস্বতী বলল, থাক, পুরোনো ওসব কথা আর তুলে। চরম সর্বনাশ যারা করে, তাদেরকে খুব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। এখন তোমার অন্যরকম জীবন। তুমি নতুন ভাবে শুরু করো।
সুমন বলল, কালকে তাহলে আমরা কখন বেরোচ্ছি?
শাস্বতী বলল, ম্যাম তো বললেন, তাড়াতাড়ি পৌঁছোতে। কাল সকালে অশোক গাড়ী নিয়ে চলে এলেই আমরা নয় বেরিয়ে যাব। অশোককে তুমি সব বুঝিয়ে দেবে। বাড়ীর ঠিকানা দিয়ে দেবে। বলবে, ওখানে পৌঁছেই তোমাকে ফোন করতে। আর যাবার পথে অশোক আমাদের ড্রপ করে দেবে অফিসে। আমরা তার আগে তৈরী হয়ে থাকবো।
সুমন বলল, বাঃ ভালই হবে তাহলে। একদিনেই সব কাজগুলো হয়ে যাচ্ছে। এই না হলে তুমি? আমার শাস্বতী ডারলিং।
বলেই শাস্বতীর ঠোঁটদুটো টুপ করে মুখে পুরে নিয়ে ভালবাসার চুমু খেতে লাগল সুমন। দুটো ঠোঁট মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে যেন চুম্বনের তাল মেলাচ্ছে দুজনে।
আঠারো
সকালবেলা অশোক এল গাড়ী নিয়ে। ম্যাম গাড়ী পাঠিয়ে দিয়েছেন এক কথায়। সুমন ওকে ঠিকানাটা লিখে দিল। কিভাবে যেতে হবে, সেটাও বলে দিল। বলল, মা আর বোনকে নিয়ে আসবেন। আমার সব বলা আছে। শুধু গিয়ে আমাকে একটা ফোন করবেন। তাহলেই হবে। আর এই নিন আমার ফোন নাম্বার।
সুমন অশোকেরও মোবাইল নম্বরটা নিল। লোকটাকে বলল, যেতে লাগবে চারঘন্টা। আর আসতেও তাই। আমি এখন অফিসে যাচ্ছি, শাস্বতীর সঙ্গে। ফেরার পথে এখানেই মা, বোনকে আনবেন। আমি হয়তো সেই সময় বাড়ীতেই থাকব। আর শাস্বতীও তখন থাকবে।
অশোক ঘাড় নাড়ল। শাস্বতী সেজে গুজে তখন রেডী। সুমনও আকাশি রঙের একটা শার্ট পড়েছে, সাথে নেভী ব্লু রঙের প্যান্ট। শাস্বতী ওকে বলল, নতুন জীবন, নতুন চাকরী। বাঃ তোমাকে এই পোষাকে আজ দারুন লাগছে।
দুজনে গাড়ীতে চড়ে এবার বেরিয়ে পড়ল। যাবার পথেই অশোক ড্রপ করে দিল ওদের অফিসে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ তে তিনতলাতে সাজানো গোছানো বেশ সুন্দর শাস্বতীদের অফিস। কোম্পানীটা যার, তিনি থাকেন চেন্নাইতে। এখানে একটা শাখা অফিস খুলেছেন। ব্রাঞ্চ এর হেড হলেন স্নেহা ম্যাডাম। উনি এখানকার সবকিছু দেখাশোনা করেন।
শাস্বতী অফিসে ঢুকে সবার সাথে সুমনের আলাপ করিয়ে দিল। সুমন বুঝল শাস্বতীর প্রেমিক বলেই সবাই কেমন আলাদা নজরে দেখছে ওকে।
কর্মচারী রামগোপাল শাস্বতীকে বলল, ম্যাডাম তো এসে গেছেন। আপনাদের বলেছেন, বাইরে একটু অপেক্ষা করতে। উনি সময় মত ডেকে নেবেন।
শাস্বতী সুমনকে বলল, তুমি তাহলে একটু অপেক্ষা করো। আমি ম্যামকে একবার দেখাটা দিয়ে আসছি। বলি তোমাকে এখানে নিয়ে এসেছি।
সুমন হাসি মুখে শাস্বতীর কথাটা মেনে নিল। ওকে বসিয়ে রেখে শাস্বতী, ম্যামের ঘরে গেল। ভিজিটর রা যেখানে অপেক্ষা করে সুমন সেখানেই বসে অপেক্ষা করতে লাগল। বেশ কিছুক্ষণ পর শাস্বতী এলো। হাসি হাসি মুখ। সুমনকে বলল, তোমার চাকরী তো একেবারে পাকা। ম্যাম তো অ্যাপোয়েন্টমেন্ট লেটার অলরেডী রেডী করে বসে আছেন, শুধু নামটাই বসাবেন, এটাই যা অপেক্ষা। আমাকে বললেন, ওকে ভেতরে পাঠিয়ে দাও। আমি একটু একা কথা বলব।
সুমন একটু বিচলিত হল। শাস্বতী বলল, তুমি ঘাবড়াচ্ছো কেন? উনি যেন তোমাকে খেয়ে ফেলবেন?
সুমন বলল, তা ঠিক নয়, তুমি থাকবে না পাশে, আমি একা যাব?
শাস্বতী বলল, দূর বোকা। ইন্টারভিউ আবার এরকম হয় নাকি? উনি তো তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করবেন। আমাকে বলেছেন, কোনো ভয় নেই। ওকে ভেতরে পাঠিয়ে দাও। আমি দু একটা কথা শুধু বলে ওকে ছেড়ে দেবো।
সুমন চুপচাপ হয়ে রয়েছে দেখে শাস্বতী বলল,পুরোনো জীবন,পুরোন ঘটনা কিছুই বলবে না ম্যামকে।
শুধু বলবে, একটা ব্যাবসা করতাম। ব্যবসাটা নেই। চাকরীর বড় প্রয়োজন, তাই এসেছি আপনার কাছে।
শাস্বতী সুমনকে হাত ধরে নিয়ে এল ম্যাডামের ঘরের সামনে। চেম্বারের ভেজানো দরজাটা আলতো করে ঠেলা মারতেই ওটা খুলে গেল। সুমন দেখল ভেতরে এক মহিলা বসে আছেন। কিন্তু তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ঘরে যেন কোন আলো নেই, আবঝা অন্ধকারের মতন। কে যেন ঘরের বাতিটা নিভিয়ে দিয়েছে ও আসার আগেই, ম্যাডামের মুখ তাই অস্পষ্ট। উনি আবার চেয়ারটাও ঘুরিয়ে নিয়েছেন পেছন দিকে। শরীরটা বোঝা যাচ্ছে, কিন্তু ম্যাডামের মুখটাকে কিছুতেই ধরা যাচ্ছে না।
পেছনে শাস্বতীও নেই। সুমনকে ভেতরে ঢুকিয়ে ও এখন বাইরে। মহিলা বললেন, কি হল সুমন?দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি।
মহিলা সুমনকে বসতে বললেন। কিন্তু গলাটা শুনে সুমনের মনে হল, উনি একটু ভারী ভারী করে কথা বলছেন। এই কন্ঠস্বর যেন ওর অতি চেনাপরিচিত। কোথায় যেন শুনেছে। অথচ গলা ভারী করে উনি সুমনকে ফাঁকি দেবার চেষ্টা করছেন।
-তোমার চাকরীর হঠাৎ কি প্রয়োজন? একটু খোলসা করে বলবে কি?
সুমন দেখল মহিলা তখনও পেছন দিকে মুখ করে রয়েছেন। কিছুতেই সুমনের দিকে মুখটা ঘোরাচ্ছেন না। দেখে মনে হবে যেন ওকে তাচ্ছিল্য করছেন। আর শাস্বতীর মন রাখার জন্যই উনি সুমনকে ঘরে ডেকেছেন।
-না মানে শাস্বতী কিছু বলে নি আপনাকে?
-শাস্বতী কি বলবে? আমি তোমার মুখ থেকেই শুনতে চাই।
-আমি একটা ব্যাবসা করতাম। ব্যাবসাটা নষ্ট হয়ে গেছে তাই-
-সুমন, তুমি ব্যাবসা করতে? এও কি আমায় বিশ্বাস করতে হবে। ব্যাবসা না অন্যকিছু?
-কেন? একথা বলছেন কেন?
-শাস্বতীকে তুমি বোকা বানিয়েছ, না শাস্বতী তোমার ব্যাপারটা পুরো জানে?
-কিসের কি বোকা বানিয়েছি? আমি ঠিক বুঝতে পারছি না।
-তোমার হয়ে যে আমার কাছে সুপারিশ করল, এত করে সাধাসাধি করল, তাকে তুমি বোকা বানালে,এই সহজ কথাটা তুমি বুঝতে পারছ না?
একেবারে মালকিন্ ঢঙে কথা বলছেন মহিলা। কিন্তু শুরুতেই এত অবিশ্বাস কেন? তাহলে সুমনের পাস্ট লাইফ সন্মন্ধে উনি কি কিছু জানেন?
সুমন একটু গম্ভীর হয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না।
মহিলা এবার বললেন, আচ্ছা সুমন ধরো তোমার চাকরীটা পাকা। আমার জন্য তাহলে তুমি কি করতে পারবে?
সুমন বুঝলো, এই মহিলাও তার মানে ঐ ক্যাটাগরীর। যা সন্দেহ করেছিল, তাই হয়েছে। মহিলাকে বলল, আমাকে কি করতে হবে?
স্নেহা ম্যাডাম এবার বললেন, আজ তুমি এত গম্ভীর কেন? শুনেছি তুমি নাকি খুব রোমান্টিক, আদর্শ প্রেমিক। মেয়েরা তোমাকে দেখলে পাগল হয়ে যায়, তাহলে আজ কেন এত গম্ভীর? আমার কাছে এসেছ বলে?
সুমন বলল, কে বলেছে আপনাকে? শাস্বতী?
মহিলা বললেন, ধরো তাই। আমার যেমন একটু রোমান্টিক ছেলে বেশী পছন্দ। পুরুষের মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য মেয়েরা যেমন অধীর আগ্রহ নিয়ে থাকে। তোমার কাছ থেকে আমিও যদি পেতে চাই, তুমি কেমন ভাবে নেবে ব্যাপারটাকে?
এই প্রথম সুমনের চোখ মুখে যেন একটা বিরক্তির ভাব ফুটে উঠল। মনে মনে বলল,এও কি আমাকে পাল্টে যেতে দেবে না? অফিসের মালকিন হয়ে এমন কথা বলছে? মহিলার হঠাৎই শরীরে এত রসকস কেন?
স্নেহা ম্যাডাম বললেন, তোমার কাজটা আমার কাছে কিরকম হবে বলোতো? এক নারীর হারেমে, তুমি হলে আমার বন্ডেড লেবার। তোমাকে চাকরী আমি কি দেবো? তুমিই চাকরীটা গ্রহন করে ধন্য করবে আমাকে।
সুমনের চোখ মুখ এবার ভীষন লাল হয়ে উঠল। শাস্বতীর ওপর রাগ হচ্ছিল। তাহলে কি ও বিশ্বাসঘাতকতা করল। এই মহিলাটির দালাল হয়ে বিশ্বাস ঘাতকতা করেছে আমার সঙ্গে। এতবড় ছল? এতবড় প্রতারনা?
সুমন চেয়ার ছেড়ে উঠতেই যাচ্ছিল, মহিলা বললেন, আরে রাগ কেন করছ ডারলিং? আমি তো তোমার ভাল করতেই চাইছি।
-আপনি আমাকে ডেকে এনে এসব আজে বাজে কথা বলছেন?
-আজেবাজে কথা? কি বলছ তুমি সুমন? চাকরীর জন্য তুমি এসেছ, খুব ভাল কথা। কিন্তু সত্যি করে বলতো? চাকরীর কি তোমার নিতান্তই দরকার? যার কিনা এত মারাত্মক গুণ, একটি বিদ্যায় তুমি এত পারদর্শী। একেবারে টপ ক্লাস। যে কোন মেয়েকে-সে যদি ফ্রিজিড মেয়েও হয়- একরাতের মধ্যে তাকে পাগল করে দিতে পারো। দ্য বেস্ট অব্ অল। বহূরকমের খেলা জানে, যেন জন্মগত ক্ষমতা, নইলে এ বয়সে অভিজ্ঞ এবং এক্সপার্ট হওয়া চারটিখানি ব্যাপার নয়। তার দরকার চাকরী, আমি তো ঠিক কথাই বলছি। শাস্বতী ছাড়া এর আগে কজন মেয়ের সাথে শুয়েছ?
সুমন এবার চেয়ার ছেড়ে সত্যিই উঠে পড়ল। বিরক্তি নিয়ে বলল, না আমাকে এবার যেতে হবে। আমি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছি। শাস্বতী যদি আমার সন্মন্ধে আপনাকে কিছু বলে থাকে, তাহলে সেটা শাস্বতীর দোষ। আমার নয়। এমন জানলে আমি এখানে আসতাম না।
মহিলা এবার মুখটা ঘোরালেন। সুমনকে বললেন, আরে দাঁড়াও, দাঁড়াও। তোমার দুরাতের বেডপার্টনারকে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে?
সুমন অন্ধকারেই মুখটা ভালো করে দেখার চেষ্টা করতে লাগল। চেঁচিয়ে বলল, কে আপনি?
মহিলা এবার চেয়ার ছেড়ে উঠে পড়লেন, সুমনকে বললেন, ডলি কে এত তাড়াতাড়ি ভুলে গেলে মাই সুইট হার্ট? আমি যে তোমার ডলি। এতক্ষণ কথা বলেও ধরতে পারলে না?
সুমন অবাক হয়ে বলল, ডলি? তুমি?
ডলি যেদিকটায় বসেছিল, টেবিলের নিচেই ছিল সুইচটা। অন করে আলোটা জ্বেলে ঘরটাকে আলোময় করল। ভূত দেখার মতন ডলিকে দেখে সুমন বুঝল, ওর জীবনে বুঝি নতুন করে আবার অন্ধকার নেমে এলো।
-কেন তুমি আমাকে কাল মিথ্যা কথা বললে সুমন? এই ডলির কথা তোমার একবারও মনে পড়ল না? শুধু শাস্বতীকে নিয়েই দুটোদিন কাটিয়ে দিলে। আর আমাকে বললে, তোমার শরীর খারাপ, জ্বর? কিসের জন্য? জানো ঐ মেয়েটা আমার এখানে চাকরী করে। তুমি যদি আমাকে কাজের কথা তখনই বলতে, আমিই তো তোমাকে কাজ পাইয়ে দিতাম? কি দেখলে তুমি ওর মধ্যে, যা আমার মধ্যে নেই?
সুমন হকচকিয়ে গেছে। বুঝতে পারছে না ডলি কি করে স্নেহা ম্যাডাম হতে পারে? এই অফিসে ও শাস্বতীর বস। অথচ সুমন, শাস্বতী কেউ সেটা বুঝতে পারেনি?
সুমন আমতা আমতা করে বলল, কিন্তু ডলি,তুমি এখানে? আমি তো-
-ভাবতে পারো নি তাই তো? ভেবেছিলে বোকা বানাবে আমায়? আমার চোখকে ফাঁকি দেবে? মেয়েটাকে বিয়ে করে ওকে নিয়ে ঘর করবে। আমারই সামনে ওকে নিয়ে ঘুরবে। আবার এখানেই চাকরী করবে। সবই হবে আমারই দয়ায়। অথচ আমি যেটা চাইবো, সেটা তুমি আমাকে দেবে না। কেন, কেন, কেন?
হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। সুমন দেখল ডলি এবার এগিয়ে এসেছে ওর দিকে। ওর গলাটা দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে। ওর ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করছে। যেন সুমনকে এভাবে পাওয়াটা বিধাতার চমৎকার ওর কাছে। খুশী মনে সুমনকে বলছে, তুমি কিছু চিন্তা কোরো না ডারলিং। চাকরী তোমার পাকা। শাস্বতীর সঙ্গেও যা বোঝাপড়ার আমি করে নেব। তুমি শুধু আমারই ছিলে, আমারই আছো, আর আমারই থাকবে। উম্ ম্ ম্। বলেই চকাস করে একটা চুমু খেয়ে বসল সুমনের ঠোঁটে।
সুমন বলতেই যাচ্ছিল, কিন্তু তুমি কি করে স্নেহাম্যাম হলে। আমি তো এই নামটা জানতাম না। ডলিই শুনেছি।
দেখলো, ডলির ঠোঁট ওর ঠোঁটের ওপর প্রবল ভাবে চেপে বসেছে। চুক্ চুক করে বিকট ঠোঁট চোষার মতন শব্দ করে ডলি বলল, আরে এটা তো আমার ভাল নাম। স্নেহা মুখার্জ্জী। আর ডলি হল আমার ডাক নাম। তোমার কাছে আমি ডলি হিসেবেই থাকবো। স্নেহা নয়। ওঃ সুমন। কিস মি। অ্যান্ড অ্যাকসেপ্ট মাই লাভ।
তীব্র একটা ঘেন্না চেপে বসেছে। ডলি ওরফে স্নেহাকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছিল সুমন। ও কিছুতেই সুমনকে ছাড়বে না। ঠোঁটটাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, যেন কামড়ে ক্ষতবিক্ষত করে দেবে। ঠিক গৌরী যেভাবে সুমনকে বলেছিল, সেভাবেই ওকে বলল, সুমন,শাস্বতীও তোমার জীবনে থাক। আর আমাকেও তুমি রেখে দাও। ফিফটি ফিফটি। শতকরা পঞ্চাশ ভাগ তুমি ওকে সুখী করবে, আর বাকীটা আমাকে।
সুমন বলল, তুমি সরে যাও। বড্ড নোংরা তুমি।
বলেই ডলিকে একটা ধাক্কা মারল সুমন। ডলি ঠেলা খেয়ে বলল, কি? আমি নোংরা? মেয়েমানুষের কেপ্টগিরি করো, আবার আমাকে বলছ নোংরা?
সুমন দেখল ডলির চোখদুটো লাল হয়ে গেছে। রাগে যেন থরথর করে কাঁপছে। আর ঠিক তার একটু আগেই শাস্বতী না বলে ঢুকেছে ডলির চেম্বারে। ঘন চুম্বনের নির্লজ্জ্ব দৃশ্য দেখে শাস্বতী কেমন পাথরের মতন হয়ে গেছে।
মাথাটা নিচু করে শাস্বতী ঘর থেকে বেরিয়ে গেল। সুমন ছুটে শাস্বতীকে ধরার চেষ্টা করল। শাস্বতী ওর ডাকে সারা না দিয়ে চট করে ঢুকে গেল লিফ্টে। সুমন বলল, শাস্বতী যেও না। শোনো আমার কথা-
লিফ্টে শাস্বতীকে নিচে নেমে যেতে দেখে তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এল সুমন। গ্রাউন্ড ফ্লোরেও শাস্বতী আর নেই। চোখের নিমেষে উধাও হয়ে গেছে এই বিল্ডিংটা ছেড়ে। এদিক ওদিক কোথাও নেই। না রাস্তার মোড়ে, না ফুটপাতে।
একটা ট্যাক্সি নিল সুমন। হয়তো শাস্বতী বাড়ীর দিকে রওনা দিয়েছে। বৌবাজারে নিজের বাড়ীতে এসে সুমন দেখল শাস্বতীর ঘরে তালা দেওয়া। ও এখনো ফেরেনি অফিস থেকে।
যেন ছাই কাঠে বলি হওয়ার মতন দগ্ধ শরীরটা নিয়ে সুমন উঠে এল দ্বোতলায়। পকেট থেকে চাবি বার করে, নিজের ঘরের দরজাটা খুললো। ফিল্টার থেকে জল গড়িয়ে একগ্লাস জল খেলো। বিধ্বস্ত শরীরটা নিয়ে বিছানায় এলিয়ে পড়ল। মাথার মধ্যে একরাশ দুশ্চিন্তা এখন ঘুরপাক খাচ্ছে। কি ভেবেছিল শাস্বতী, আর কি হল।
জীবনটা কেন এরকম? ব্যাথা যন্ত্রনাগুলো বারবার শুধু ঘুরে ফিরে আসে। এর থেকে কি মুক্তি নেই? যা চেয়েছি আমি, তা কেন পাই না জীবনে? আর যা পাই। তা যে আমি সত্যি চাই না। এক দিশাহারার মতন জীবন কাটাতে কাটাতে ভেবেছিলাম এবার বুঝি জীবনে স্থিতিশীলতা আসবে। প্রেমের বাসাটাকে যখনই গড়তে চাই, তখনই ভেঙে তছনছ হয়ে যায়। তাসের ঘরের মতো ভেঙে যায়। কেন এই বারে বারে ঘুরে আসে জীবন? তাহলে কি আমার জীবনে প্রেম নেই। জীবনের যা দেখা স্বপ্ন সবই ভুল?
টিভির রিমোর্টটা হাতে নিয়ে টিভিটা অন করল সুমন। দেখলো পুরোনো দিনের একটা বাংলা ছায়াছবি হচ্ছে একটা চ্যানেলে। আর ওর অতি পরিচিত সেই গানটা হচ্ছে।
ভুল সবি ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সবি ভুল
এই শ্রাবনে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল।
প্রশ্ন করি নিজের কাছে কে আমি?
কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের ঐ রেখা, সে ভুল। ভুল সবি ভুল।
চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল। ভুল সবি ভুল।
সুমনের চোখ ফেটে জল আসতে লাগল। মনে হল, এভাবে বেঁচে থাকার কোন মানে হয় না। তার চেয়ে জীবনটাকে শেষ করে দিতে পারলেই ভালো।
তড়িঘড়ি ও বিছানা থেকে উঠে এবার চিন্তা করতে লাগল, কি করা যায়? মরতে হলে কিভাবে মরবে? যা করার এখনই করতে হবে। আর একটুও বেঁচে থাকতে ইচ্ছে করছে না।
হঠাৎই মায়ের মুখটা মনে পড়ে গেল, কেয়ার মুখটা মনে পড়ল। সুমনের ভেতরটা হূ হূ করে উঠল। না না, এভাবে ওদেরকে কষ্ট দিয়ে আমি মরতে পারব না। আমাকে বাঁচতেই হবে। মা বোনকে আমাকে দেখতেই হবে। দরকার হলে আমি ঐ জীবিকাতেই ফিরে যাব আবার। প্রেম যখন আমার জীবনে নেই। তখন ভালোবাসার মোহে থেকে কোন লাভ নেই। কেউ আমাকে ভালবাসতে দেবে না। সব স্বার্থপর। সব স্বার্থপর।
ঠিক সেই মূহূর্তেই সুমনের মোবাইলে ফোনটা এল। সুমন দেখল ওকে অশোক ফোন করেছে। ফোনটা ধরতেই ও আনন্দে আত্মহারা হয়ে গেল। অশোক বলল, এই নিন সুমন বাবু। আপনি মায়ের সাথে কথা বলুন।
সুমনের মা ফোনটা ধরে সুমনকে বললেন, কি রে সুমন? আমরা যাচ্ছি তাহলে। তুই আছিস তো?
সুমন ভারী গলায় বলল, হ্যাঁ মা। এসো তোমরা। আমি অপেক্ষা করছি।
মায়ের মন যেন চট করে ধরে নিতে পারে। সুমনকে বললেন, কিরে তুই ঠিক আছিস তো সুমন?
সুমন বলল, হ্যাঁ মা, আমি ঠিক আছি।
ফোনটা রেখে আবার ওর চোখে একটু জল চলে এল।
তখন সন্ধ্যে সাতটা। সুমন অপেক্ষা করছে, মা আর কেয়ার জন্য। গাড়ীটা এসে বাড়ীর সামনে দাঁড়ালো। সুমন ছুট্টে গেল নীচে। গাড়ী থেকে নামছে মা, আর কেয়া। সুমন দেখল মায়ের মন খুব খুশি খুশি। গাড়ী থেকে নেমেই সুমনকে বললেন, কি রে যে মেয়েটার সাথে ভাব করছিস, ওকে আমাকে দেখাবি না? কোথায় সে?
সুমন বলল, তুমি এসো তো ওপরে। আমি সব বলছি।
মাকে দুহাতে তুলে নিয়ে সুমন চলে এল দ্বোতলায়। কেয়াও উঠে এল পিছু পিছু। অশোক ততক্ষণে বিদায় জানিয়ে চলে গেছে। সুমনের মাকে বিছানায় শুইয়ে দিল। মা বললেন, কোথায় সে? ওকে আনবি না?
হঠাৎই সুমন দেখল, শাস্বতী দরজার চৌকাঠে দাঁড়িয়ে। মাকে বলছে, এই তো মা আমি এসেছি। আমি শাস্বতী।
অবাক হয়ে সুমন তাকিয়ে আছে, শাস্বতীর দিকে। সুমনের মাকে এগিয়ে এসে জড়িয়ে ধরল শাস্বতী। মা ওর কপালে চুমু খেলেন। তারপর কেয়াকেও জড়িয়ে ধরে আদর করল শাস্বতী। সুমনের মুখে কোন কথা নেই। অবাক চোখে তাকিয়ে আছে ছলছল করে। শাস্বতীকে বলল, শাস্বতী, তুমি চলে গেলে? কোথায়?
শাস্বতী বলল, যাই নি কোথাও। দুঘন্টা পরে অফিসে ফিরে রেজিনেশন লেটারটা দিয়ে এসেছি। ওখানে চাকরীটা করার আমার আর ইচ্ছা নেই।
সমাপ্ত

লেখা শেষ। ভাবনা থাকুক।
C

CHOTIKING

লেখক হওয়ার আগে একজন ভালো পাঠক হয়ে উঠুন। কারণ, পড়তে ভালো না বাসলে, লেখার প্রতি সত্যিকারের ভালোবাসা কখনোই জন্মায় না। 📖✍️

লেখকের আরও লেখা