কেউ যেন আমার হাত ধরে টানছে ! চোখ খোলার ক্ষমতা আমার নেই ! বেশ কয়েকবার টানাটানি আর ধাক্কাধাক্কি করে সে চলে গেলো !
পেট ফেটে যাচ্ছে পেচ্ছাপের চাপে ! অনেক কষ্টে ঘুম থেকে উঠে ধীরে ধীরে কেবিনে গিয়ে টোকা দিলাম ! বাসের মালিক কেবিনের দরজা  খুলে বললো কি ব্যাপার ?
– খুব জোরে পেচ্ছাপ পেয়েছে !
ড্রাইভারকে ইশারা করতেই রাস্তার ধারে  গাড়ি দাঁড় করিয়ে দিলো ! দরজা খুলে বাসের পিছন দিকে গিয়ে ধোন বের করে ছরছর করে পেচ্ছাপ করতে শুরু করে দিলাম ! চোখগুলো খুব জ্বলছে ! মাথা প্রচণ্ড ভারী ! পেচ্ছাপ শেষ করে গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিলো ! সবাই গভীর ঘুমে মগ্ন ! আমি কেবিনে ঢুকে সিগারেট বের করে ড্রাইভারকে একটা দিয়ে সিগারেট জ্বালালাম ! সিগারেট শেষ করে এসে আবার শুয়ে পড়লাম ! ভোর পাঁচটা নাগাদ গাড়ি বোম্বের হোটেলের সামনে দাঁড়িয়ে গেলো !
হোটেল আগে থেকেই বুক করা ছিল ! একই রকম সিস্টেম ! তবে এখানে রুমের সংখ্যা কম কিন্তু প্রতিরূমে বেডের  সংখ্যা বেশি ! এখানে প্রতি রুমে ৬ টি করে বেড এবং দুটি করে টয়লেট  ! আমাদের রুমে আমি ঘোষদা  লাহিড়ীদা জাভেদ সাহেব আর অর্জুন ! মেয়েরা মোটামুটি সবাই একই ভাবে রইলো ! এবার কিন্তু মঞ্জু কোনো ঝামেলা করলো না ! আমি রুমে ঢুকেই বাথরুমে চলে গেলাম ! পেট খালি করে রুমে আসতেই লাহিড়ীদা বললেন ” চলো সবাই চা খেয়ে আসি !” কমলদা, ঘোষদা আর আমি এক পায়ে রাজি ! জাভেদ সাহেব শুধু বললেন একটু ঘুমাবেন ! অর্জুনও  আমাদের সাথে চা খেতে চললো ! বাইরে সবে ভোর হচ্ছে ! আমাদের হোটেলের সামনেই বোম্বে ভিটির ২১ নম্বর গেট ! সেই গেটের সামনেই একটা টি স্টল ! বেশ ভিড় আছে সেখানে ! এই ভোরেও কোনো চায়ের দোকানে ভিড় একমাত্র কোনো বোরো জংশন স্টেশনেই হতে পারে ! আমরা সবাই চা খেলাম ! বেশ ভালই লাগলো ! চা খেয়ে সবাই সিগারেট ধরালাম ! সিগারেট ধরাতেই দুটো পুলিশ কথা থেকে যে মাটি ফুঁড়ে উদয় হলো ! এসেই আমার হাত ধরে ফেললো  ! হয়তো ওরা  বোরো বলেই ওদের হাত ধরতে সাহস পায়নি !
– কি ব্যাপার হটাৎ আমাকে ধরছেন কেন ? (মাঝে কিউঁ পাকার রাহে হো ?)
– ইয়ে  স্টেশন এরিয়া হয় ! ইহা সিগরেট পিনা মানা  হয় !
লাহিড়ীদা এগিয়ে এসে একটা পুলিশের হাতে কিছু গুঁজে দিলো ! সঙ্গে সঙ্গে সেই পুলিশ অন্য পুলিশকে ইশারা করলো ! ওর ইশারা পেতেই ও আমার হাত ছেড়ে চলে গেলো ! খুব রাগ হচ্ছিলো ! কিন্তু কিছুই করার নেই ! বিদেশ বিভুঁই ! কিছুই করতে পারবো না ! তাই চুপচাপ হজম করে নিলাম ! লাহিড়ীদা হেসে বললেন “সুনন্দ তোর বাবাও কিন্তু পুলিশ !”
মনের রাগ মনেতেই পুষে নিয়ে সবাই হোটেলে ফিরে এলাম ! হোটেলের বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম ! এটা  তো আর রেলের জায়গা নয় ! সিগারেট ধরিয়ে দুতিনটে  টান দিতেই দেখি মঞ্জু হোটেলের বাইরে দাঁড়িয়ে আমাকে একদৃষ্টিতে দেখে যাচ্ছে ! হাতের সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে আমি মঞ্জুর কাছে এগিয়ে গেলাম !
– তুমি ঘুমাওনি?
মঞ্জু আমার কথার উত্তর দিলোনা ! মুখ ঘুরিয়ে নিলো ! বুঝলাম মঞ্জু রাগ করে আছে ! আমি বিশেষ কোনো গুরুত্ব দিলাম না ! আমি ভিতরের দিকে এগুতে চাইলাম ! আমার হাতে হ্যাঁচকা টান পড়লো ! মঞ্জু আমার হাত ধরে টান দিয়েছে ! পুলিশের উপর রাগ তার উপর মঞ্জুর উপর রাগ ! কিন্তু মঞ্জুর মুখের দিকে তাকিয়ে সমস্ত রাগ কন্ট্রোল করতে বাধ্য হলাম ! মঞ্জুর দুচোখে জলের ধারা !  খুব ব্যাথা পেলাম ! আমি তো কোনোদিন আমার মঞ্জুর চোখে জল দেখতে চাইনি ! তাহলে আজ কি করে মঞ্জুর চোখের জল দেখছি আমি !? নিজেই নিজেকে ধিক্কার দিলাম ! ওর হাত ধরে টেনে নিলাম বুকের কাছে ! কিন্তু বুকের মধ্যে টানতে পারলাম না ! কারণ সকালের আলো ফুটে গেছে  ! সামনেই একটা ট্যাক্সি দেখতে পেয়ে হাত তুলে দাঁড় করলাম ! ট্যাক্সি কে হাত দেখাতেই মঞ্জু আমার হাত ছেড়ে দিলো ! ট্যাক্সি ড্রাইভার কে জিজ্ঞাসা করলাম কাছে পিঠে কোনো সমুদ্রের বীচ  আছে কিনা ! জানতে পারলাম নারীমান  পয়েন্ট ! ইশারায় মঞ্জুকে ট্যাক্সিতে উঠতে বললাম ! কোনোকথা না বলে মঞ্জু উঠে পড়লো ! আমিও মঞ্জুর পাশে বসে পড়লাম ! ৫ মিনিটের মধ্যেই নারীমান  পয়েন্ট এ পৌঁছে গেলাম ! ট্যাক্সিওয়ালা ১৫ টাকা চাইলো ! দিয়ে দিলাম ! এখানে কোনো বীচ  নেই ! সমুদ্রের ধারে  দুফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ! প্রচুর লোক ! কেউ মর্নিং ৩ওয়াক করছে আবার কেউ পাঁচিলের উপরে বসে সমুদ্রের শোভা  দেখছে !
আমি একটা ফাঁকা জায়গা দেখে মঞ্জু কে নিয়ে সমুদ্রের দিকে মুখ করে বসে পড়লাম ! মঞ্জুর দু চোখ উদাসী ! সমুদ্রের দিকে তাকিয়ে ! ওই চোখদুটোই  আমার কাছে সমুদ্র মনে হচ্ছিলো ! ওই দুই চোখে সমুদ্রের অথৈ গভীরতা ! স্থির কিন্তু খুব চঞ্চল ! এই সমুদ্রে হয়তো ওতো  গভীরতা নেই যতটা আমি মঞ্জুর চোখে দেখতে পাচ্ছি ! বুঝতে পারলাম মঞ্জু এক বিরাট দুশ্চিন্তায় আছে বা জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সেখান থেকে কি করে আমাকে ফেরাবে তার চিন্তা !
আমি মঞ্জুকে জড়িয়ে ধরলাম ! ওর কপালে একটা চুমু দিয়ে বললাম !”জীবনটা ততটা মসৃন নয় যতটা তুমি ভাব ! জীবনে যৌবনের খেলাটাই সব নয় মঞ্জু ! আমাদের একটা ভবিষৎ আছে ! আমাদের দুজনকে অনেকদূর যেতে হবে ! নিজেদের প্রতিষ্টা করতে হবে  ! তবেই আমরা এক হতে পারবো ! আমাদের রিলেশনটা যে কি সেটা তুমি ভালো করেই জানো ! তাই আমাদের সামনে এক কঠিন বাস্তব কঠিন লড়াই অপেখ্যা করে আছে ! সেই লড়াইয়ে আমাকে জিততে হবে মঞ্জু ! তবেই আমরা এক হতে পারবো !
– তুমি কেন তৃপ্তিদিকে সব বলেছো?
– কেন বলবোনা ? উনি একজন গুরুজন ! আমাদের দুজনেরই শুভন্যাধ্যায়ী  ! আমাদের কত ভালোবাসেন সেটা তুমি জানো  ! আমি তোমাকে বোঝতে গেলে তুমি বুঝবে না  ! কিন্তু তোমাকে তো বোঝাতে হবে ? আর তৃপ্তিদিই  সেইজন যিনি তোমাকে বোঝাতে পারেন ! তুমি বুঝতেও পারবেনা যখন আমি তৃপ্তিদিকে সব বলেছিলাম ! উনি কতটা ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়ে ছিলেন ! আমাকে তাড়িয়ে দিয়েছিলেন ! কারণ উনি সত্যিই আমাদের স্নেহ করেন !
– ওনার আর কি ? তোমাকে দিয়ে মজা লুটে নিজের পেট বাঁধিয়ে বেশ সুখে আছে ! আমার বেলাতেই সব রেস্ট্রিকশন ?
– মঞ্জু উ  উ। … চেঁচিয়ে উঠে আমি মঞ্জুকে ঠেলে সরিয়ে দিলাম ! তোমার মুখে একটুও আটকালো না এইরকম কথা বলতে? আমি তোমাকে উদারমনা ভেবেছিলাম কিন্তু খুব ভুল ভেবে ছিলাম  ! তুমি না একজন নারী ? নারী যদি নারীর মন না বুঝতে পারে সে কি করে একজন পুরুষকে ভালোবাসবে ?তুমি কোনোদিনই একজন নারী হয়ে উঠতে পারবে না ! কারণ নারীসুলভ মমতা তোমার মধ্যে নেই !
এক ঝটকায় আমি উঠে দাঁড়ালাম ! বললাম এটাই হয়তো আমাদের শেষ কথা বলা ! যতদিন না আমি প্রতিষ্ঠিত হতে পারছি সেইদিন পর্যন্ত তোমার সাথে কথা বলবো না ! ততদিনে নিজেকে নারী হিসাবে প্রমান করো ! আমি তোমার জন্য অপেখ্যা করবো !
মঞ্জুর চোখে সমুদ্রের ঢেউ ! দু চোখ দিয়ে বয়ে যাচ্ছে সমুদ্রের নোনাজল ! ওই জলে সমুদ্রের কিছু জল বাড়বে কি না সেটা আমি জানিনা ! কিন্তু মঞ্জুর ভিতরের কালিমা হয়তো কিছুটা কমবে ! মঞ্জুকে কাঁদতে দিয়ে একটু দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালাম ! আমার মনেতেও বয়ে চলেছে একটা বিরাট ঝড়  ! সত্যিই কি আমরা ভালোবেসেছি ? হয়তো আমি বাসি কিন্তু মঞ্জু ? যদি মঞ্জু আমাকে ভালোবাসতো তাহলে কি আজ পর্যন্ত আমার জীবনে যত ঘটনা ঘটেছে সেগুলো কি ঘটতে পারতো ? কি করে তৃপ্তিদির বিষয়ে এইরকম নোংরা কথা বলতে পারলো মঞ্জু  ! তারমানে কি ওর সব সৌন্দর্য সবটাই কি বাইরের? ওর মনে কি কোনো সৌন্দর্য নেই? নেই কোনো মমতা, ভালোবাসা নারীত্বের সম্মান ?
আহলে কি আমি যৌবনের সর্বনাশা ডাকে সারা দিয়ে সেটাকেই ভালোবাসা বলে ভেবেছি ? চোখ দুটো খুব জ্বালা করতে লাগলো ! নিজেকে সামলাতে পারলাম না ! নিজের মনের অজান্তেই চোখের ভিতর থেকে ফল্গু বইতে শুরু করে দিলো !
প্রচন্ড রাগে অপমানে আমার বুকে কেমন যেন একটা যন্ত্রনা হতে শুরু করে দিলো ! কান্নাটা বেরুতে চাইলেও বেরুতে পারছে না ! গলায় দলা  পাকিয়ে আটকে আছে ! আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ! বসে পড়লাম পাথরের উপর ! নিজের দুই হাঁটুতে মাথা গুঁজে হাউ হাউ করে কেঁদে ফেললাম ! কতক্ষন ঐভাবে বসে ছিলাম জানিনা ! মাথায় কারুর স্পর্শ পেয়ে মুখ তুলে তাকালাম ! মুখ তুলে দেখি তৃপ্তিদি আর অঞ্জলিদি আমার মাথায় হাত বোলাচ্ছে
–  তোমরা এখানে ? কি করে জানলে আমরা এখানে ?
– আমরাও চা খেতে যাচ্ছিলাম ! কিন্তু তোদের ট্যাক্সিতে উঠতে দেখে আমরা তোদের ফলো  করি ! সব শুনেছি ! কিন্তু আমি মঞ্জুকে দোষ  দিতে পারিনারে সুনন্দ ! তৃপ্তিদি আমাকে বললেন !
অঞ্জলিদি ধীরে ধীরে মঞ্জুর পাশে গিয়ে বসে ওকে সান্ত্বনা দিতে লাগলো !
আমার মনের ঝড় কিছুতেই শান্ত হচ্ছে না ! তৃপ্তিদিকে জড়িয়ে আবার কেঁদে ফেললাম ! ” আমি খুব ভুল করেছি তৃপ্তিদি ! জানিনা কি ভাবে এই ভুলকে শোধরাবো   “
– ওরে পাগলা ! তোদের এই বয়সটাই তো ভুলের বয়স ! এই সময়েই দরকার সঠিক পথ পদর্শকের ! সেটা বাবাও হতে পারে মাও  হতে পারে আবার আমার মতো কোনো দিদি। ….
– আমায় ক্ষমা করে দিও দিদি !
– এক শর্তে ক্ষমা করতে পারি ! যদি তুই নিজেকে শূদ্রে নিয়ে নিজেকে প্রতিষ্টা করার প্রমিস করিস তবেই ! তুই প্রতিষ্টিত হলেই মঞ্জু একটা নতুন জীবন পাবে ! কথা দে যে তুই নিজেকে প্রতিষ্টিত করবি সুনন্দ !
– কথা দিলাম দিদি !
একটু ম্লান হাসি হেসে তৃপ্তিদি বললেন ” যা এবারে অভিমানিনীর মান ভাঙা ! “
আমাকে মান  ভাঙাতে হলোনা ! জানিনা অঞ্জলিদি কি বলেছিলো মঞ্জুকে! মঞ্জু নিজেই এগিয়ে এসে তৃপ্তিদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো !  “দিদি আমাকে ক্ষমা করে দাও ! আমি খুব বাজে মেয়ে ! প্লিজ আমাকে ক্ষমা করে দাও !
– ধুর পাগলী ! কেউ বাজে হয়না ! বাজে শুধ সময় হয় ! এই সময়টা তোদের মতো ছেলেমেয়ে সবার জন্যই খুব বাজে সময় ! তোরা যাতে বিপথে না যাস তাই তো আমরা আছি ! শুধু এটাই মনে রাখিস এই পৃথিবী খুব কঠিন ! এখানে বাঁচতে গেলে প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় !
মঞ্জু আমার দিকে তাকিয়ে বললো ” প্লিজ আমাকে ক্ষমা করে দাও !”
– একটাই শর্তে। ….. এরপর আমরা শুধু আমাদের বিয়ের সময় মিলিত হবো ! তার আগে নয় ! যদি তুমি কথা দিতে পারো তাহলেই। …..
– তাই হবে ! আমি আর ভুল করবো না !
– না চল চল এবার একটু চা খাওয়া যাক ! অঞ্জলিদি বলে উঠলো !
অঞ্জলিদির বলার ধরণে সবাই হেসে উঠলাম !
বেশ কিছু চা ওয়ালা ফ্লাস্কে চা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছিল ! তাদের একজনের কাছ থেকে চা কিনে সবাই খেলাম !
– চলো এবার যাওয়া যাক !
হ্যা চল ! তবে এইটুকু রাস্তা হেঁটে যাওয়াই ভালো ! তৃপ্তি দি বললো !
– তুমি কি এই অবস্থায় হাঁটতে পারবে ?
– ওরে পাগলা ! এখনই তো একটু বেশি করে হাঁটার দরকার !
সবাই গল্প করতে করতে হাঁটতে শুরু করে দিলাম ! মঞ্জুর মুড্ এখন খুব ফ্রেশ ! কলকলিয়ে কথা বলে চলেছে ! হোটেলের সামনে বেশ ভিড় ! সবাই মোটামুটি দুশ্চিন্তা নিয়ে হোটেলের গেটে দাঁড়িয়ে ! আমাদের দেখেই লাহিড়ীদা বলে উঠলেন “ওইতো  ওরা  !”
কমলদা একরকম ছুঁটে  এসে তৃপ্তিদিকে বকতে শুরু করে দিলো ! “এটা  কোন ধরণের ব্যবহার ? না বলে হুট্ করে সবাই গায়েব হয়ে যাও ?”
– আমি কি একা  গেছি নাকি ?আমাদের সাথে সুনন্দ ছিল ! তোমরা সবাই ঘুমাবে তো আমরা কি করবো?
কমলদা আর কথা বাড়ালোনা ! কারণ তৃপ্তিদি এমন ভাবে ঝাঁজিয়ে বলেছে সেখানে কমলদা মতো সিংহও ইঁদুর হয়ে গেছে !
সেদিন খুব মজা করলাম ! প্রথমে সকালেই বেরিয়ে গেলাম ! গেট ওয়ে অফ ইন্ডিয়া তে ! সেখান থেকে লঞ্চ করে সমুদ্রের বুকে ভেসে পড়লাম ! অনেক ছোট বড়  জাহাজ ভেসে চলেছে সমুদ্রের বুকে ! লাহিড়ীদা আর বিজয় জয়সাওয়াল নিজেদের ব্যাগ থেকে ক্যামেরা বের করে ফটো তুলতে লাগলো ! প্রায় ১ ঘন্টার সুমদ্র সফরে পৌঁছলাম এলিফ্যান্টা  কেভ ! মাঝ সমুদ্রে একটা দ্বীপ ! তাতে পুরানো ভাস্কর্যের মন্দির ! বিরাট বোরো দ্বীপটা ! প্রায় ১০০০ টা  সিঁড়ি পেরিয়ে উঠে এলাম মন্দির চত্বরে ! বিরাট পুরানো মন্দির সমস্তটাই কালো পাথরে বানানো ! গাইডের কাছে শুনলাম যে এটি একটি প্রাচীন শিব মন্দির ! পুরানের  সময়কার ! এই মন্দির টি নাকি রাবনের নিজের হাতে বানানো ! যদিও আমরা মন্দিরে কোনো শিব মূর্তি বা অন্য কোনো মূর্তির দেখা পেলাম না ! কারণ জিজ্ঞাসা করলে জানতে পারলাম যে ইংরেজরা এই মন্দিরের সব সম্পদ লুঠ করে মূর্তিগুলোও নিয়ে চলে গেছে ! এলিফ্যান্টা  কেভ এই অনেক রেস্টুরেন্ট ও বার রয়েছে ! যে যার মতো ঘুরছে ! কিন্তু কমলদা আর লাহিড়ীদার নজর বার বার সেই বারগুলোর দিকে চলে যাচ্ছে ! বুঝলাম এখন ওদের মাল খাবার ইচ্ছা হয়েছে ! এখনো প্রচুর সময় রয়েছে হাতে ! সাড়ে চারটের সময় আমাদের লঞ্চ আসবে আমাদের নিতে ! ততক্ষন সম্পূর্ণ দ্বীপটা  ঘোরার  জন্য যথেষ্ট  ! তৃপ্তিদিকে একটু ক্লান্ত লাগছে ! একে  তো এক হাজার সিঁড়ি ছোড়ে ওঠা তার উপর পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখা ! একটা পাথরের উপর তৃপ্তিদি বসে পড়লেন ! আমি তাড়াতাড়ি পাশের দোকান থেকে একটা জলের বোতল কিনে তৃপ্তিদির হাতে ধরিয়ে দিলাম ! খুব তেষ্টা পেয়েছিলো তৃপ্তিদির ! জলের বোতল খুলে চুমুক দিতে না দিতেই কথা থেকে একটা বাঁদর ছুটে এসে তৃপ্তিদির মুখ থেকে জলের বোতলটা ছিনিয়ে নিয়ে তড়াক  করে একটা গাছের উপরে বসে পিছনের পা দিয়ে জলের বোতলটাকে উঁচু করে ধরে ঠিক মানুষের মতোই জল খেতে লাগলো ! লাহিড়ীদা ফটাফট ছবি তুলে নিলেন ! সমস্ত লোকেরা এই দৃশ্য দেখে হাসতে  শুরু করে দিলো ! তৃপ্তিদি বললেন “আহা রে  খুব জল তেষ্টা পেয়েছিলো  ! তাই কেড়ে নিয়ে কেমন সব জলটাই শেষ করে দিলো ! হয়ত খিদেও পেয়েছে বেচারার !”
আর বেচারা ! এবার অঞ্জলিদির ভ্যানিটি ব্যাগ গাছের উপর ! সেটা অন্য একটি বাঁদরের  কর্ম ! অঞ্জলিদি হৈ হৈ  করে উঠলো ! ভালো করে তাকিয়ে দেখি প্রায় ১০০ /১৫০ বাঁদর ঘুরে বেড়াচ্ছে ! অঞ্জলিদি ব্যাগ নেবার আশায় গাছের দিকে তাকিয়ে লাফাচ্ছে !
যে দোকান থেকে জল নিয়েছিলাম সেই লোকটি বললেন পাউরুটি নিয়ে ওর দিকে ছুঁড়তে ! যেমন বলা তেমনি কাজ ! একটা পাউরুটির পিস্ ছুঁড়তেই ব্যাগ ছেড়ে সে রুটির পিস্ ধরার জন্য লাফালো ! অঞ্জলিদি ব্যাগ ফেরত পেয়ে খুব খুশি ! তিনিও গাছের উপরে বসে পাউরুটি খেতে খেতে মুখ ভ্যাংচাতে লাগলো ! ধীরে ধীরে সব বাঁদর  গুলো আমাদের ঘিরে দাঁড়ালো ! দোকানদার বললেন “ভয় পাবেন না ! সবাইকে দুটো করে পাউরুটির পিস্ দিন ! সবাই খেয়ে চলে যাবে !”
ওনার কথা মতো সমস্ত বাঁদরগুলোকে পাউরুটি দিতে শুরু করলাম ! কেউ তো আবার আমার হাত থেকে পাউরুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেলো ! তিন প্যাকেট পাউরুটি শেষ করা পর দেখলাম আসে পাশে আর কেউই নেই !
সবাই মিলে একটা বার কাম  রেস্টুরেন্টে বসে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য ! লাহিড়ীদা, কমলদা,ঘোষদা, মাহেন্দ্রা সিং, জয়সোয়াল সাহেব অর্জুন, কৈলাশ আর আমি বিয়ার খেতে শুরু করলাম ! বাকি সবাই নিজের পছন্দ মতো খাবারের অর্ডার করে দিলো ! বিয়ার এর সাথেই চললো এখানকার বাঁদরের গল্প ! বিয়ারের সাথে আমরা কিছু ফিশফ্রাই নিয়েছিলাম ! পেট  তাতেই ভোরে গেলো ! খাওয়া দাওয়া সেরে আমরা লঞ্চঘাটে উপস্থিত হলাম তখন সাড়ে তিনটে বাজে ! একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ! আমাদের ডাকতে লাগলো ! লাহিড়ীদা বললেন যে আমরা অন্য লঞ্চে এসেছি ! তাতেই ফিরে যাবো ! লোকটি বললো সেটা আস্তে অনেক দেরি আছে ! এতেই চলে আসুন ! কোনো পয়সা লাগবে না ! আপনারা যে টিকিট কেটেছেন তাতেই হবে !
সবাই হৈ  হৈ  করে লঞ্চে উঠে পড়লাম ! আবার সমুদ্রের যাত্রা ! হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে ! সুমুদ্রের মাঝে বৃষ্টি দেখার সৌভাগ্য আমাদের প্রথম হলো !
গেট ওয়ে অফ ইন্ডিয়াতে এসে আমরা হোটেলের দিকে ফিরে চললাম !
হোটেলে ফিরে সবাই বেশ ক্লান্ত ছিল তাই গা এলিয়ে দিলো ! ঘুমিয়ে পড়েছিলাম ! কমলদা ডাকলেন ! এই সুনন্দ ওঠ ! সন্ধ্যে হয়ে গেছে ! চোখ খুলে দেখি সত্যিই সন্ধ্যে হয়ে গেছে ! হোটেলের বেয়ারা চা দিয়ে গেছে ! নিশ্চই কেউ অর্ডার করে ছিল ! চা খেয়ে নিলাম ! লাহিড়ীদাকে জিজ্ঞাসা করলাম রাতের খাবারের প্রোগ্রাম কি ?
উনি বললেন আমাদের হোটেলের পাশেই সিভিল রেস্টুরেন্ট আছে সেখানেই খাওয়া হবে !
কমলদা বললেন আমাদের রাতের জোগাড়?
মাহেন্দ্রা সিং বললেন “আমাদের হোটেলের পিছনেই একটা বার আছে ! সেখানেই সব পাওয়া যাবে !”
– কিন্তু বারে মাল খাওয়া তো এক্সপেন্সিভ পরবে ? লাহিড়ীদা বললেন !
– না না ! শেষ বারে  আমি যখন এসেছিলাম তখন ওদের ওখানেই খেয়েছিলাম ! শুধু মদ আর খাবা ওদের থেকেই কিনে খেতে হবে !
– তাহলে তো ভালোই হলো ! এখানে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই !
– একটা ঝামেলা আছে ! এখানে মদ খাবার জন্য লাইসেন্স করতে হয় ! সেটা এখুনি করিয়ে নেওয়া ভালো !
– এই সন্ধ্যেবেলায় কোথায় লাইসেন্স করবেন ?
– এখানে মোদের দোকানে ২৫ টাকা দিলে সঙ্গে সঙ্গে লাইসেন্স বানিয়ে দেয়  ! বিনা লাইসেন্সে  মদ খেয়ে ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা হতে পারে  !
একটা নতুন নিয়ম শুনলাম এবং জানলাম ! সবাই মিলে কাছের মোদের দোকানে গিয়ে লাইসেন্স বানিয়ে নিলাম ! একটি কাগজ যাতে লেখা আছে সবাই প্রাপ্তবয়স্ক এবং মদ খাবার পারমিশনসরকার দিয়েছে ! এটাই লাইসেন্স !
সন্ধ্যে বেলায় নিজাদ সাহেবের উপর দায়িত্ব দেওয়া হলো যে সমস্ত মেয়েদের ঠিক সময়ে নিয়ে গিয়ে সিভিল রেস্টুরেন্ট থেকে যেন ডিনার করিয়ে আনেন ! নিজাদ সাহেব সম্মতি জানালেন ! ওনার আবার সব জায়গায় খাবার খাওয়ার সমস্যা আছে ! কিন্তু এই রেস্টুরেন্টে নেই কারণ এখানকার মালিক একজন মুসলমান ! আর আমাদের কোথাও খেতে কোনো অসুবিধা নেই !
বাড়ে গিয়ে দেখি বেশ ভালোই ভিড় আছে ! আমাদের টীম কে দেখে বারের মালিক আমাদের নিয়ে প্রথম তোলে নিয়ে এলেন ! সেখানে এসি  হল আর একটা বিরাট টেবিল পাতা ! আমাদের ভালোই লাগলো !
একটা এক লিটারের শিভাস রিগালের অর্ডার দেওয়া হলো ! সাথে রাবা বাগদা ! (মিডিয়াম চিংড়ি বেসন মাখিয়ে ভাজা !) গ্রীন স্যালাড ! বেশ ভালোই জমলো আমাদের আসর !  অনেক গল্প গুজবের মধ্যেই আমাদের আগামীকালের প্রোগ্রাম ঠিক করা হয়ে গেলো ! কাল আমরা বোম্বের  সমস্ত দর্শনীয় জায়গা ঘুরবো ! আমাদের হোটেল থেকেই বোম্বে দর্শণের ব্যবস্থা আছে ! ওরা  ব্যবস্থা করে দেবে ! পরশু দুপুর দুটোয় আমাদের ট্রেন ভিটি থেকে ! তাই আমাদের কোনো অসুবিধা নেই !  কিন্তু ট্রেনের রসদ এখন থেকেই তুলতে হবে ! না হলে তিনদিনের রাস্তা খুব খারাপ ভাবে কাটবে ! কথা হলো কাল বিকাল বেলাতেই সমস্ত ব্যবস্থা  করে নিতে হবে ! দুপুরের লাঞ্চ সিভিল রেস্টুরেন্ট থেকে করে সবাই আমরা স্টেশনে চলে যাবো ! গল্প করতে করতেই আমাদের বোতল শেষ হয়ে গেলো ! লাহিড়ীদা বিল মিটিয়ে দিলে আমরা সবাই বেরিয়ে এসে সিভিল রেস্টুরেন্টে খেতে ঢুকলাম ! জীবনে প্রথম বাটার চিকেন খেলাম এখানে ! (বাটার চিকেন অনেক খেয়েছি ! এইরকম বাটার চিকেন কোনোদিন খাইনি !) বোনলেস চিকেন কে এতো সুন্দর বাটার দিয়ে বানানো হয়েছে যে বলার কথা নয় ! সবার পেট ভরলেও মন ভরলো না ! ঠিক করা হলো পরশু রাতের খাবার হিসাবে আমরা বাটার চিকেন আর রুটি এখন থেকেই প্যাক করিয়ে নেবো ! অদ্ভুত তৃপ্তিতে আমাদের সবাইকার  মন ভরে  গেলো ! সবাই হোটেলে ফিরে এলাম ! তৃপ্তিদির ঘর থেকে আমার ডাক এলো ! আমি তৃপ্তিদির ঘরে গেলাম !
– এই সুনন্দ আমাদের জন্য কি একটা আলাদা রুমের ব্যবস্থা করতে পারবি ?
– কেন কি হলো ?
– এইসময় অনেক প্রব্লেম হয় ! তোর কমলদা অনেক কিছুই সামলে নেয় ! কিন্তু এখানে সবাই ছোট ! কেউ কিছুই বোঝেনা ! তাই বলছিলাম।……
– ঠিক আছে দেখছি !  রুম  থেকে বেরিয়ে এসে আমি কমলদাকে  ডেকে নিয়ে হোটেলের রিসেপশনে গেলাম !
-আমাদের একটা সেপারেট রুম চাই !
– সে রকম রুম  তো আমাদের কাছে এখন খালি নেই !
আমি তাদের তৃপ্তিদির অবস্থা বুঝিয়ে বললাম !  ভদ্রলোক বেশ কিছুক্ষন চিন্তা করে বললেন “ঠিক আছে ! একটা রুমের ব্যবস্থা করছি ! সেটা কিন্তু ৪ বেডের  ! আপনাদের একটু বেশি পয়সা দিতে হবে !
– কোই বাত নেহি ! আপ ইন্তেজাম করিয়ে ! কমলদা বললো ! কিছুক্ষনের মধ্যেই রুমের ব্যবস্থা হয়ে গেলো ! শুধু তৃপ্তিদি বললো ঝর্ণা আমাদের সাথেই থাকবে !
সেই মতোই ব্যবস্থা হলো !
হটাৎ রাত  তখন দেড়টা ! আমাদের দরজায়  টোকা ! অনেক কষ্টে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি কমলদা বিভ্রান্ত  চেহেরা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ! কমলদার চোখমুখের অবস্থা দেখে আমি ঘাবড়ে গেলাম !
– কি হয়েছে কমলদা ? বেশ উৎকণ্ঠার সাথেই আমি প্রশ্ন করলাম !
– তৃপ্তি। …..
– কি হয়েছে তৃপ্তিদির ?
– চোখ খুলছে না ! কান্নায় ভেঙে পড়লো কমলদা !
তাড়াতাড়ি আমরা সবাই কমলদাদের  রুমে গিয়ে দেখি নিথর তৃপ্তিদির দেহ বিছানায় পরে আছে আর ঝর্ণা তৃপ্তিদির বুকে পাম্প করে যাচ্ছে ! খুব অসহায় মনে হলো নিজেদের ! কিন্তু ঝর্ণার উদ্যম দেখে আমায় আমার সম্বিৎ ফিরে পেলাম ! যদি ঝর্ণা এখনো তৃপ্তিদিকে বাঁচানোর চেষ্টা করতে পারে তাহলে আমি কেন পারবো না?
তাড়াতাড়ি রিসেপশনে এসে ওদের ঘুম থেকে তুলে সমস্ত ঘটনা বললাম !  ওরা বললো  রাস্তার অপোজিটেই বিএমসির হাসপাতাল ! ওখানে গিয়ে দেখতে !
কোনো কিছুই আমার মাথায় ঢুকছিল না ! আমি কোমলদাদের ঘরে ঢুকে অর্জুন কৈলাশ আর কমলদাকে  বললাম বেডের  কোন ধরে সামনের হাসপাতালে নিয়ে যেতে ! বেড টাকে স্ট্রেচারের মতো ব্যবহার করে আমরা হোটেলের বাইরে বেরিয়ে এলাম ! হোটেলের কর্মীরাও আমাদের সাথে হাসপাতালে চলতে শুরু করলো ! হোটেলের ম্যানেজার ছুঁটে  হসপিটালে পৌঁছে ডাক্তারদের  সমস্ত বলে দিয়েছিলো ! তাই হসপিটালের গেটে পৌঁছতেই ওরা  তৃপ্তিদিকে এমার্জেন্সি তে ঢুকিয়ে নিলো !
আমাদের সবার অবস্থা খুব খারাপ ! কমলদা কান্নায় ভেঙে পড়েছে ! মঞ্জু আর ঝর্ণা সমানে কেঁদে চলেছে ! আমার সারা শরীর কাঁপছে ! পুরো হোটেল হাসপাতালে ! হোটেলের সমস্ত কর্মীরা আমাদের সাথে  !
এমার্জেন্সি থেকে নার্স বেরিয়ে এলো ! হাতে একটা চিরকুট “এখুনি এই ইনজেকশন চাই !”
হোটেলের ম্যানেজার বললেন আমাকে দিন আমি নিয়ে আসছি ! বলেই ছোঁ মেরে নার্সের হাত থেকে স্লিপ টা  নিয়ে দৌড় দিলো ! শুধুই প্রহর গুনে যাচ্ছি  আর ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি ! “হে ভগবান ! আমাদের তৃপ্তিদিকে বাঁচিয়ে দাও ! পনেরো মিনিটের মাথায় হাঁপাতে হাঁপাতে ম্যানেজার ফিরে এলো হাতে একটা ইনজেকশনের প্যাকেট নিয়ে ! এমার্জেন্সির দরজায় টোকা দিতেই নার্স ঝাঁজিয়ে বলে উঠলো “এতো দেরি হলো কেনো ?” ওর হাত থেকে ইনজেকশনটা একপ্রকার ছিনিয়ে নিয়ে তিনি ভিতরে চলে গেলেন !
প্রতীক্ষার প্রহর ! কিছুতেই কাটতে চায়না ! মঞ্জু ঝর্ণা অঞ্জলিদি সবাই কাঁদতে শুরু করে দিয়েছে ! লাহিড়ীদা সবাইকে ধমক দিলেন ! কি হচ্ছে টা  কি ? এখনো দিদিমনি মরে  নি ! ভগবানের কাছে প্রার্থনা করো !
জাভেদ সাহেব আর নিজাম সাহেব হাসপাতালের চত্বরে নিজেদের গামছা বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন !
জীবনে কোনোদিন এইরকম পরিস্থিতিতে পড়িনি ! বিহ্বল হয়ে গেছি ! কমলদাকে  আর আমাকে টেনে লাহিড়ীদা বাইরে নিয়ে এলেন ! ঘোষদা আমাদের সাথেই ছিলেন !
বাইরে এসে এই প্রথম লাহিড়ীদা সবাইকে সিগারেট অফার করলেন !
-চিন্তা কোরোনা  ! সব ঠিক হয়ে যাবে ! লাহিড়ীদার গলার গম্ভীরতায় বিশ্বাস না করলেও বিশ্বাস করতে মন চাইলো !
একঘন্টার উপর হয়ে গেছে কিন্তু ভিতর থেকে কোনো খবর পাচ্ছিনা ! সবার উৎকণ্ঠার সীমা পেরিয়ে যাচ্ছে !
তাহলে কি আমরা আমাদের প্রিয় দিদিকে হারাতে চলেছি ! কম বেশি সবাই কেঁদে চলেছি ! মঞ্জু গুমরে গুমরে কাঁদছে ! ওকে কিছুতেই থামানো  যাচ্ছে না !
আজ এই হসপিটালে বুঝতেই পারছিনা কে বিহারি, কে বাঙালি আর কেই বা মারাঠি ! এখানে আমরা সবাই মানুষ  ! হোটেলের প্রতিটি স্টাফের মুখে দুশ্চিন্তার ছাপ !
অর্জুন আমার কাছে এসে বললো ” চিন্তা করোনা সুনন্দ ! সব ঠিক হয়ে যাবে !”
আর চিন্তা ! মাথায় লক্ষ্য লক্ষ্য ভ্রমর গুনগুনিয়ে আমার মাথার বোঁটা বাজিয়ে দিচ্ছে !
সহ্য করতে পারছিনা !
হটাৎ এমার্জেন্সির দরজা খুলে নার্স আওয়াজ দিলেন ! ” বি পজেটিভ ব্লাড চাই !”
সবাই এগিয়ে এলো আমার টা  নিন ! আমার টা  নিন ! যেহেতু আমরা সবাই ড্রিংক করেছিলাম তাই। ……..
রাত আড়াইটের  সময় তৃপ্তিদি আমাদের ছেড়ে চলে গেলেন ! সবাই কান্নায় ভেঙে পড়লাম ! সকালে আমরা তৃপ্তিদিকে শেষ বিদায় জানালাম ! বুঝলাম জীবন মানে শুধুই বাঁচা নয় ! মরাও  একটা নতুন জীবন ! কিন্তু যে প্রাণ তৃপ্তিদির শরীরে বাসা বেঁধেছিলো তার দোষ  কি সেটাই বুঝতে পারলাম না !
মঞ্জু আর ঝর্ণা কে থামানো যাচ্ছিলো না ! কমলদা একেবারে চুপ ! পৃথিবীটাই যেন শেষ হয়ে গেছে ! চির হতাশ আমি ! আমার দিদিকে হারিয়ে আমি বিহবল ! একমাত্র লাহিড়ীদা আর ঘোষদা সব কিছু  সামাল দিয়ে চলেছে ! আমার কাঁধে হাত রেখে লাহিড়ীদা বললেন তুই যদি ভেঙে পড়িস তাহলে কমলকে কে সামলাবে ? ওঠ উঠে কমলকে শক্ত হতে বল ! এখনো অনেক কাজ বাকি !
আমি কমলদাকে  নিয়ে হাসপাতালের বাইরে নিয়ে এলাম ! একটা সিগারেট এগিয়ে দিলাম ! সিগারেট ধরিয়ে দুটো টান মেরে কমলদা হাউ হাউ করে কেঁদে উঠলো ! “আমার তৃপ্তি আমাকে ছেড়ে চলে গেলরে  সুনন্দ ! এবার আমি কি নিয়ে বাঁচবো !….”
– শান্ত হোয়ে যাও  কমল  ! সবাই চিরদিন থাকেনা ! লাহিড়ীদা স্বান্তনার স্বরে বললেন ! এখনো অনেক কাজ বাকি ! তোমাকে নিজেই নিজেকে সামলাতে হবে ! দেখো ছোটো  ছোটো  মেয়েগুলো কি রকম কান্নায় ভেঙে পড়েছে !
লাহিড়ীদার হাত দুটোকে জড়িয়ে আবার কান্নায় ভেঙে পড়লো কমলদা ! ” ওরই  তো  ইচ্ছায় ও মা হতে চলেছিল ! সেই বাচ্চাই ওকে আমার থেকে কেড়ে নিলো লাহিড়ীদা ! আমি তো কোনো দোষ  করিনি ! বাবা হতে চাওয়া কি অন্যায় ?”
– ভুলটা আমাদের কমল  ! তৃপ্তির এই অবস্থায় ওকে নিয়ে আসা আমাদের উচিত হয়নি ! এতো জার্নি এতো ধকল ওই ফুলের শিশুটা পেটের  মধ্যেও সইতে  পারলোনা ! লাহিড়ীদা গম্ভীর গলাতে বলে উঠলেন ! হোটেলের ম্যানেজার এসে কমলদাকে  বললো “স্যার চলুন আপনাকে হসপিটালের অফিসে  ডাকছে ! অনেক ফর্মালিটিজ বাকি আছে সেগুলো শেষ করতে হবে !
আমরা সবাই অফিসে  গেলাম ! বেশ কিছু পেপারে সই করতে হলো !
-এবার আপনারা বডি  নিয়ে যেতে পারেন ! এই পেপারটা স্মশানে দিয়ে দেবেন আর এই পেপারটা আপনাদের মিউনিসিপাল বা পঞ্চায়েতে দিয়ে দেবেন তাহলে ওনার ডেথ সার্টিফিকেটে পেয়ে যাবেন ! পেপার নিয়ে আমরা অফিসের বাইরে বেরিয়ে এলাম ! এখন সকাল ছটা বাজে ! আমাদের দুপুর দুটোর ট্রেন ! হাসপাতালের বাইরেই আমরা একটা ছোট মিটিং সেরে নিলাম ! ঘোষদা আমাদের টিমের মোটামুটি সবাইকে নিয়ে ট্রেন ধরবেন ! মাহেন্দ্রা সিং এর টীম পাটনা পর্যন্ত আমাদের টিমের সাথে যাবেন ! ওদের সবাইকে পাটনায় নামিয়ে দিয়ে মাহেন্দ্রা সিং আমাদের টিমের সাথে কলকাতা যাবেন ঘোষদা আর মহেন্দ্র সিং সমস্ত মেয়েদের তাদের বাড়ি পৌঁছে দিয়ে সেখান থেকে রাতের ট্রেনে পাটনায় ফিরে আসবেন ! আমি, লাহিড়ীদা আর কমলদা সমস্ত কাজ কর্ম মিটিয়ে কোনো ফ্লাইট   নিয়ে কলকাতা ফিরে যাবো ! সমস্ত কথা হবার পর লাহিড়ীদা বললেন “এখানে একজন বাঙালি ব্রাম্ভন খুঁজতে হবে !আর ক্রিয়াকর্মের সমস্ত আয়োজন করতে হবে !”
হোটেলের ম্যানেজার কে সব বলা হলো ! আমাদের এক ঘন্টা সময় দিন আমি সমস্ত ব্যবস্থা করছি !
আমাদের হোটেলের পাশেই ছিল নিউ ক্যালকাটা হোটেল ! যার মালিক এবং ম্যানেজার বোম্বের  বাঙালি ! আমাদের ম্যানেজার আমাকে সেখানে নিয়ে গেলো ! আমি তাদের সমস্ত কথা খুলে বললাম !
তারা বললো ব্রাম্ভন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা তারা করে দেবে ! তবে ১২টার আগে সম্ভব নয় ! কারণ এখানে ব্রাম্ভন থেকে সবাই চাকুরীজিবি তাদেরকে এখন থেকে খবর দিয়ে তবেই আনতে হবে ! আমি ওদের সম্মতি দিলাম ! বললাম ১২ টার  সময় কি আমাকে আসতে  হবে না কি ওনারা স্মশানে পৌঁছে যাবেন ?
– না না আপনারা এখানে চলে আসবেন ! ওনাদেরকে নিয়ে যাবেন ! স্মশান যাত্রায় ওরা  আপনাদের সাথেই থাকবেন ! ওনারা বাঁশের মাচা  থেকে শুরু করে কাছা  সব নিয়ে আসবেন  ! আপনারা শুধু দাম দিয়ে দেবেন !
– ঠিক আছে ! আমি সাড়ে এগোরাটায়  চলে আসবো  !  বলে আমি হোটেল থেকে বেরিয়ে এলাম ! হোটেলের বাইরেই একটা এসটিডি পিসিও ! ওখান থেকে একটা ফোন করলাম আমার বাড়িতে ! ফোন মা তুললেন ! আমি মাকে সমস্ত কথা খুলে বললাম ! তৃপ্তিদির মৃত্যুর খবর শুনে মা কেঁদে ফেললেন ! কাঁদতে কাঁদতে বাবার হাতে ফোনটা দিয়ে দিলেন ! বাবা সব শুনে শুধু বললেন “তোদের চিন্তা নেই ! আমি নিজে হাওড়া স্টেশনে থাকবো ওনাদের নেবার জন্য ! তোরা সব কাজ মিটিয়ে ফিরে আয়  !”
বাড়ির ফোন রেখে মঞ্জুর বাড়িতে ফোন করলাম ! পিসেমশাই ফোন তুলেছিলেন ! ওনাকেও সব বললাম ! উনি সব শুনে বললেন ঠিক আছে আমি তৃপ্তি ম্যাডামের স্কুলে খবর দিয়ে দিচ্ছি ! আর আমিও স্টেশনে থাকবো মঞ্জুদের নিতে ! আমাদের কোনো যোগাযোগের নাম্বার আছে কিনা জিজ্ঞাসা করতে বললাম ” সাড়ে এগোরাটায়  এই পিসিও তে ফোন করলে আমাকে পাওয়া যাবে বলে আমি পিসিওর নাম্বার নিয়ে পিশেমশাইকে দিয়ে দিলাম ! পিসেমশাই আমাদের ঠিকানা জানতে চাইলে আমি নিউ ক্যালকাটা হোটেলের ঠিকানা দিয়ে দিলাম ! বলে দিলাম ওখানে আমার খোঁজ করলেই আমাদের পেয়ে যাবে !
হসপিটালে ফিরে আমি কমলদা আর লাহিড়ীদাকে নিয়ে সামনের একটা রেস্টুরেন্টে গিয়ে কমলদাকে  জোর করে দুটো পাওভাজি খাইয়ে দিলাম নিজেরাও খেয়ে নিলাম ! আমি জানি এরপর কখন যে আমাদের কপালে কি জুটবে তার ঠিকানা নেই ! সবাইকে ঘোষদা হোটেলে নিয়ে চলে গেছে ! কথা হয়েছে ১২টার  সময় সবাই হাসপাতালে চলে আসবে ! তৃপ্তিদির শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে ! লাহিড়ীদা বললেন মঞ্জুকে অনেক কষ্টে ঝর্ণা আর অঞ্জলিদি নিয়ে গেছে !
আমি বললাম তোমরা এখানে দেখো ! আমি চট  করে হোটেলে ঘুরে আসি ! কারণ সকাল থেকে হয়তো কারুর খাওয়া হয়নি ! সবাইকে কিছু খাইয়ে আসি !
হোটেলে ফিরে এলাম ! সমস্ত হোটেল নিস্তব্ধ ! একটা রুমে সমস্ত মেয়েরা রয়েছে ! মঞ্জুকে আর চৈতালিকে স্বান্তনা দিয়ে যাচ্ছে ! অন্য রুমে ঘোষদা নিথর বসে আছে ! আমি জাভেদ সাহেবকে জিজ্ঞাসা করলাম কেউ কিছু খেয়েছে কি না ? উত্তরে জাভেদ সাহেব বললেন স্বীকার খিদে মরে  গেছে !
– সেটা বললে তো হবে না ! এখন আপনাদেরই হাল ধরতে হবে ! আসুন আমার সঙ্গে !
জাভেদ সাহেব কে সঙ্গে নিয়ে সবার জন্য পাওভাজি প্যাক  করিয়ে নিলাম ! ওনাকে বললাম সবাইকে খাওয়াতে ! দরকার পড়লে জোর করে খাওয়াতে ! হোটেলের গেটে আমি জাভেদ সাহেব কে ছেড়ে দিয়ে আবার হাসপাতালের দিকে রওনা দিলাম !
এক অদ্ভুত শক্তি আমার শরীরে কাজ করে চলেছিল ! নিজেকে ক্লান্ত হতে দিলে চলবে না ! হাসপাতালের বাইরে একটা বেঁচে লাহিড়ীদা আর কমলদা বসে আছেন ! আমি গিয়ে পাশে বসতেই কমলদা বললেন ” সুনন্দ ! তৃপ্তির সমস্ত কাজ তোকেই করতে হবে  ! “
শুনে আমি তো থ  হয়ে গেলাম ! কি বলছো কমলদা ? তুমি থাকতে আমি কেন করবো?
– হয়তো তোর সাথে রক্তের কোনো সম্পর্ক ছিলোনা ! কিন্তু তৃপ্তি তোকে নিজের ভাই হিসাবে দেখতো ! তোকে ছেলের ভালোবাসায় ভালোবাসতো ! একদিন কথায়  কথায়  আমাকে বলেছিলো যদি আমাদের বাচ্ছা না হয় তাহলে আমার মৃত্যুর পর যেন আমার সমস্ত কাজ সুনন্দ করে !
– এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ! কেঁদে ফেললাম ! সত্যিই তো তৃপ্তিদি আমাকে নিজের ভাইয়ের চোখে দেখতেন ! আমাকে কত ভালোবাসতেন ! কত স্নেহ ছিল আমার জন্য ওনার বুকে ! তিনেক কষ্টে নিজেকে সামলালাম  ! ঘড়ির দিকে তাকিয়ে বললাম “তৃপ্তিদিকে তোমরা বাইরে নিয়ে এসো  ! আমি আসছি !”
নিউ ক্যালকাটা হোটেলে পৌঁছতেই পিসিওর মালিক আমাকে বললেন আপনার একটা ফোন এসেছিলো ! ওনারা নাম্বার দিয়েছেন ! একটু কথা বলে নিন ! আমি ওদের দেওয়া নাম্বারে ফোন করলাম ! ওটা তৃপ্তিদির স্কুলের নাম্বার ছিল ! অপর  প্রান্ত থেকে ফোন তুলতেই আমি আমার পরিচয় দিলাম ! সেখান থেকে একজন লেডি বললেন যে হেডমিস্ট্রেস আর তৃপ্তিদির দাদা দুজনেই এখন ফ্লাইটে  ! ১২টার  মধ্যেই হাসপাতালে পৌঁছে যাবেন ! মনে মনে হিসাব করে দেখলাম আর এক ঘন্টার মধ্যেই ওঁরা হাসপাতালে পৌঁছে যাবেন ! হোটেলের রিসেপশনে পৌঁছে দেখলাম সেখানে ৩জন লোক বসে আছেন ! হোটেলের মালিক পরিচয় করিয়ে দিলেন  একজন মানস চক্রবর্তী ব্রাম্ভন ! অন্য জন সুশীল তালুকদার সমাজসেবী এবং অপর জন জীবন দাস ! ওনারা বাংলা সমাজ সেবা সংস্থার প্রতিনিধি ! ওনারা বললেন যে একঘন্টা মধ্যেই বাঁশের মাচা আর বাকি যাবতীয় জিনিস হাসপাতালে চলে আসবে ! সেখান  থেকেই সোজা আমরা স্মশানে চলে যাবো !
মোটামুটি একঘন্টার মধ্যেই সব কিছু চলে এলো ! ফুলের বিছানায় তৃপ্তিদিকে শোয়ানো হলো ! মুখে এক অকৃতিম হাসি নিয়ে তৃপ্তি শুয়ে আছে আর যেন আমাকে বলছে “কেমন জব্দ করলাম তোকে বল ?” আমার চোখদুটো ফেটে যেতে চাইছে ! নিজেকে সামলাতে পারছিনা !
একটু দূরে সরে এসে একটা সিগারেট খেলাম ! চোখের এবং মনের জ্বালা কমাবার চেষ্টা করার বৃথা চেষ্টা ! ততক্ষনে তৃপ্তিদির স্কুলের হেডমিস্ট্রেস এবং তৃপ্তিদির দাদা এসে পৌঁছেছেন ! লাহিড়ীদা ওনাদের সাথে কথা বলছেন ! কমলদা চুপচাপ বসে আছেন ! ..
আমরা সাতজন মিলে  বললাম “বলো  হরি ! হরিবোল !” মাচার একটায় লাহিড়ীদা একটায় তৃপ্তিদির দাদা একটায় আমি আর একটায় দাসবাবু !
১৫ মিনিটের রাস্তায় বলো  হরি হরিবোলের সাথে আমরা শ্মশানে পৌঁছে গেলাম ! ” তৃপ্তিদির ইচ্ছা মতোই আমি তৃপ্তিদির মুখাগ্নি করলাম ! দাউ দাউ করে জ্বলে উঠলো তৃপ্তিদির চিতা ! একসাথে আমার আর কমলদার কান্না সেই আগুনের লেলিহান শিখার সাথে আকাশে মিলিয়ে যেতে থাকলো !
সমস্ত কাজকর্ম মিটিয়ে তিনদিন পরে আমরা প্লেনে কলকাতা ফিরলাম ! কমলদার পরনে সাদা ধুতি ! সারা মুখে খোঁচা খোঁচা দাঁড়ি ! চোখদুটো উদাস ! এয়ারপোর্ট থেকে ভাড়ার গাড়িতে সবাই চলে এলাম কমলদার বাড়ি ! পুরো বাড়িটা যেন খাঁ  খাঁ  করে আমাদের গিলতে চাইছে ! আমার চোখ কিছুতেই মানছেনা ! জলের ধারা অবিরাম ঝরে যাচ্ছে ! বাড়ির সামনে এসে কমলদা ধপ করে মাটিতে বসে পড়লো ! ” কি করে আমি তৃপ্তিকে ছাড়া এই বাড়িতে ঢুকবো ?” বলেই হাউ হাউ করে কেঁদে উঠলো ! তৃপ্তিদির দাদা আর লাহিড়ীদা অনেক বুঝিয়ে সুঝিয়ে কমলদাকে  বাড়ির ভিতরে নিয়ে গেলেন ! আমার পা কিছুতেই ওই বাড়ির ভিতর ঢুকতে চাইছিলনা ! না আর ঢুকিনি ! লাহিড়ীদাকে বলে আমি একটা রিক্সা  নিয়ে সোজা পিসির বাড়ির দিকে রওনা দিলাম !
পিসির বাড়িতেও সেই একই রকম অবস্থা ! মঞ্জু কেঁদে কেঁদে মুখচোখ সব ফুলিয়ে রেখেছে ! আমাকে দেখে মঞ্জু আর থাকতে পারলো না ! আমার বুকে ঝাঁপিয়ে পরে কাঁদতে শুরু করে দিল ! সাথে আমিও বাচ্চা  ছেলের মতো কাঁদতে থাকলাম ! পিসেমশাই আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদেরকে শান্ত করার বৃথা চেষ্টা করতে থাকলেন !
কোথা  দিয়ে যে দিনটা চলে গেলো সেটা বুঝতে পারলাম না ! বিকালবেলা বাবা এসে আমাকে নিয়ে বাড়ি ফিরে এলেন ! দিন পাঁচেক খুব খারাপ অবস্থায় কাটিয়েছি ! কিছুই ভালো লাগছে না ! কোনো বন্ধুদের সাথে দেখা করিনি ! খেলতেও যাইনি  ! দিন পনেরোর মধ্যেই আমার রেজাল্ট বেরুবে ! সেটাও ভুলে গেছি ! সারাদিন নিজের ঘরে ঢুকে বসে থাকি ! শুধু মাত্র ঝর্ণা মাঝে মাঝে এসে আমাকে বিরক্ত করে আমাকে হাসতে চেষ্টা করে ! যদিও ওর ও বুকেতে তৃপ্তিদিকে হারানোর গভীর যন্ত্রনা আছে ! কোনো কিছুতেই আমার সার নেই ! বাড়িতে বলে দিয়েছিলাম যে যতদিন না তৃপ্তিদির কাজ হচ্ছে ততদিন আমি শুধুই আতপচাল সেদ্ধ আর ঘি দিয়ে খাবো ! কেন জানিনা আমার মা সেটা মেনে নিয়েছিলেন ! প্রতিদিন আমাকে সেই ভাবেই খেতে দিতেন !
সন্ধ্যে বেলায় বাবা বললেন তোকে কাল কমলদের  বাড়ি যেতে হবে সকালে !
– না আমি যাবোনা ! গিয়ে কি হবে ?
– যে কাজটা তুই শুরু করছিলিস সেটাকে শেষ করতে তোকেই যেতে হবে !
এই কদিনে বাবা আমার খুব কাছে চলে এসেছেন ! নানা ছুতোয় আমার সাথে কথা বলেন আমাকে উৎসাহ দেন ! আর এই কদিনে আমাকে অনেক বড়ো  আর পরিণত করে দিয়েছে ! এখন আমি সমস্ত কথা বেশ মেপে মেপে বলতে শিখে গেছি ! একটা মৃত্যু যে কত কিছু বদলে দিতে পারে সেটা এখন বুঝতে পারছি ! জীবন মানেই যে শুধু উপভোগ করা নয় সেটা আমাকে তৃপ্তিদি মোর গিয়ে শিখিয়ে দিয়ে গেলো !
পরেরদিন সকাল বেলাতেই আমি কমলদার বাড়ি যাবার জন্য তৈরী হতেই বাবা আমার হাতে একটা নতুন ধুতি,একটা নতুন গেঞ্জি, জাঙ্গিয়া আর একটা নতুন পৈতে দিয়ে দিলেন ! বললেন “স্নান করে আগে এই ধুতি পরে নিও ! তারপর কাজ মিটে   গেলে স্নান করার সময় পুরানো পৈতে পা দিয়ে গলিয়ে নামিয়ে দিয়ে নতুন পৈতে পরে নিও আর নতুন গেঞ্জি জাঙ্গিয়া পরে জামা কাপড় পরে নিও ! আর গঙ্গার ঘটে যখন স্নান করবে তখন যে ধুতি তুমি পরে থাকবে সেটা ওখানেই ছেড়ে এসো !”  বাবার কথা মন দিয়ে শুনে সব নিয়ে বেরিয়ে পড়লাম ! দরজার দিকে তাকিয়ে দেখি মা আর ঝর্ণা দাঁড়িয়ে আছে দুজনের চোখেই জল !
যখন কমলদার বাড়ি পৌঁছলাম তখন প্রায় ১১টা  বাজে ! আমাকে দেখেই লাহিড়ীদা বলে উঠলেন ! ওই তো সুনন্দ এসে গেছে ! ঠাকুর মশাই আপনার কাজ শুরু করে দিন ! ঠাকুর মশাইয়ের নির্দেশ অনুযায়ী আমি কমলদা দুজনেই স্নান সেরে ধুতি পরে নিলাম ! প্রায় ২ ঘন্টার উপর মন্ত্রোচ্চারণের পর এবং সমস্ত বিধি পূর্ন  করার পর পুরোহিতমশাই বললেন “যান এবার গঙ্গার ঘাটে এই পিন্ড দান করে সমস্ত বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করুন ! আমার দিকে তাকিয়ে বললেন “তোমার কাছে নতুন পৈতে আছে তো বাবা ?” পিসেমশাই বললেন “হা আছে ! কিন্তু নাপিত কোথায় ? গঙ্গায় গিয়ে যে চুল দাড়ি কামাবে সেই যদি না থাকে তাহলে কি করে কি হবে ?”
ঘোষদা বললেন ও আগেই গঙ্গায় চলে গেছে ! আমরা গেলেই ও নিজের কাজ শুরু করে দেবে !
লাহিড়ীদার গাড়িতে বসে সবাই গঙ্গার ঘটে পৌঁছলাম ! নাপিত আগেই ঘাটে  অপেখ্যা করছিলো ! সে আগে আমার নোখ  কেটে আমাকে বললো “যাও  স্নান করে এসো  ! পৈতে গঙ্গায় বিসর্জন দেবে পিন্ড বিসর্জনের পর আর ধুতিটা সাইডে খুলে রাখবে ! কিছু না বলে আমি ঘাটের দিকে এগিয়ে গেলাম ! নাপিত মহাশয় কমলদাকে  ন্যাড়া করতে শুরু করে দিলেন ! আমার সাথে পিসেমশাই আমার নতুন কাপড় নিয়ে পিছনে পিছনে চললেন ! পুরোহিত মশাই কি কি মন্ত্র তখন বলছিলেন সেগুলো কিছুই মাথায় ঢুকছিলনা ! পিন্ড দান করে স্নান সেরে নিজের পৈতে বিসর্জন দিয়ে একটা গামছা পরে ধুতিটাকে ঘাটের পাশে ছেড়ে দিলাম ! নতুন পৈতে ধারণ করলাম ! গঙ্গার প্রবাহিত জলের ধারার সাথে আমার চোখের জল যে কোথায় বয়ে গেলো বুঝতে পারলাম না ! হটাৎ কেন জানিনা নিজেকে খুব হালকা মনে হতে লাগলো ! যে পাষান ভার আমার বুকে এই কদিন চেপে ছিল সেটা আর নেই ! এখন আমার বুকটা খুব হালকা লাগছে ! কিন্তু চোখ কিছুতেই হালকা হতে চাইছেনা  ! সমস্ত কান্না চেপে কাপড় পরে আমি গঙ্গার ধরেই দাঁড়িয়ে রইলাম ! কমলদাও  একই রকম ভাবে পিন্ডদান করে স্নান করে কাপড় বদলে উঠে এলেন ! আমার পাশে এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন ” আমার যে আর কেউ রইলোনা রে সুনন্দ ! কি ভাবে বাঁচবো আমি !”
গুরুগম্ভীর গলাতে লাহিড়ীদা বলে উঠলেন ““ জম্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে? ”!
সত্যিই তো কে কবে অমর  হয়েছে ?
সমস্ত কাজ মিটিয়ে আমি পিসির বাড়ি চলে এলাম ! মঞ্জু সবাইকার সামনেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো ! গম্ভীর গলায় বললাম ” যে যাবার সে গেছে ! এখন কেঁদে কোনো লাভ নেই ! ছাড় আমাকে আর নিজেকে শক্ত কর ! এখনো অনেক ঝড় আসা বাকি ! এখনই যদি কেঁদে সব চোখের জল বের করে দিস  তখন তো আর কাঁদতে পারবি না !” মঞ্জু ধীরে ধীরে আমাকে ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলো ! আমি পিসি আর পিশেমশাইকে প্রণাম করে বললাম “এবার আমি যাই ! ” দুজনের কেউই কোনো কথা বললেন না ! আমি মঞ্জুর ঘরে ঢুকে মঞ্জুর কপালে একটা ছোটো  চুমু দিয়ে বললাম ” আমি যাচ্ছি !পরীক্ষার রেজাল্ট বেরুলে আমাকে ফোন কোরো  !” মঞ্জু কোনো কথা না বলে শুধু একটু ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো !
দেখতে দেখতে ১৫ দিন কথা দিয়ে বেরিয়ে গেলো বুঝতে পারলাম না ! কিছুটা বিষণ্ণতা কিছুটা লেখাপড়া করা কারণ আমাকে জয়েন্ট এ বসতে হবে। . একদিন সকাল বেলায় টিভি খুলে দেখি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ! ( আমি যখনকার কথা বলছি তখন অনলাইন বলে কিছুই ছিলোনা !প্রতিটি বইয়ের দোকানে গেজেট পাওয়া যেতো আর নিজের নাম্বার বলে রেজাল্ট জানতে পারা যেতো ! ) আমি তাড়াতাড়ি জামা প্যান্ট পরে তৈরী হয়ে নিলাম ! মঞ্জুর নাম্বার আমার কাছে আছেই তাই। …..
বেরুতে যাবো ঠিক তখনি ফোনের ঘন্টি। … বাবা ফোন তুললেন ” হাল্লো হ্যা ! আচ্ছা ! খুব ভালো খবর ! কোন ডিভিশন ? সেকেন্ড ? বা ! কত পেয়েছে ? ” বুঝলাম পিসির বাড়ি থেকে ফোন এসেছে ! তাই আমি আর বেরুলাম না ! আরো কিছুক্ষন কথা বলে বাবা বেশ আনন্দের সাথেই আমাকে খবর দিলেন ! “মঞ্জুর রেজাল্ট বেরিয়ে গেছে ! সেকেন্ড ডিভিশনে পাস্ করেছে ! তোকে এখুনি পিসির বাড়ি যেতে বলেছে !”
মনটা বেশ উৎফুল্ল হয়ে গেলো ! তড়াক  করে দু পাক লাফিয়ে ঘুরে নিলাম ! মাকে জড়িয়ে ধরলাম ! পাশে ঝর্ণা ছিল ! ওর গাল দুটো ধরে আদর করে দিলাম ! বাবাকে জড়িয়ে ধরলাম ! ” উফফ ! এতদিন পর কোনো ভালো খবর পেলাম !” আমি এখুনি পিসির বাড়ি যাবো !”
– কিছু খেয়ে যা ! মা বললেন !
– যা দেবার তাড়াতাড়ি দাও ! আজ আমি মঞ্জুকে একটা বিরাট ট্রিট  দেব !
বলার সাথে সাথেই ঝর্ণা আমার সামনে লুচির প্লেট ধরিয়ে দিলো ! কোনো কথা না বলে আমি গোগ্রাসে সব খেয়ে নিলাম ! মা গম্ভীর হয়ে বললেন মঞ্জুকে নিয়ে আগে তৃপ্তিদির বাড়িতে গিয়ে ওনার ছবিকে প্রণাম করিস !”
একটা ঠান্ডা বাতাস আমার সারা শরীরে ছড়িয়ে গেলো ! একটু শিউরে উঠলাম ! মনেই ছিলোনা তৃপ্তিদির কথা ! শুধু ঘাড় নাড়িয়ে বাইক বের করে স্টার্ট দিলাম ! ঘাড়  ঘুরিয়ে দেখি ঝর্ণার ভাষা ভাষা চোখ হয়তো কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না ! সামনের বছর ঝর্ণাও মাধ্যমিক দেবে ! তখন কি হবে কে জানে ! যদিও ঝর্ণা খুব ভালো ছাত্রী !
বাইকে স্টার্ট দিয়ে হাওয়ায় উড়তে উড়তে আমি পিসির বাড়ি পৌঁছে গেলাম ! বাইকের আওয়াজ পেয়ে মঞ্জুই দরজা খুলে দিলো ! আমি মঞ্জু কে উড়িয়ে ধরে সজোরে একটা চুমু খেলাম ! ঘর ঢুকে পিসিকে প্রণাম করলাম ! পিসি আমার মুখে একটা রসগোল্লা ঢুকিয়ে দিয়ে বললো “এটা  মঞ্জুর পাশের তোর টা যেদিন আসবে সেদিন পেট পুরে রসগোল্লা খাওয়াবো ! “
আমি মঞ্জু কে বললাম “তৈরী হয়ে নে  ! তৃপ্তিদির বাড়ি যাবো ! “
মঞ্জুর মুখ আবার গম্ভীর হয়ে গেলো ! চোখের কোণে জলের ঝিলিক ! আমি মঞ্জু কে বললাম ” দেখ যে গেছে তাকে তো ফিরিয়ে আনা  যাবে না ! যে আছে তাকে তো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে ! “
ঘরে ঢুকে মঞ্জু তৈরী হয়ে এলো ! বাইকের পিছনে বসে পড়লো ! তৃপ্তিদির বাড়ি গিয়ে দেখি বেশ কিছু মজুর লেগে রয়েছে ! সমস্ত বাড়িটাকেই একরকম ভাঙা হচ্ছে বলা যায় ! কমলদা গম্ভীর হয়ে সমস্ত তদারকি করছেন ! আমাদের দেখে একটা বিষন্ন হাসি দিয়ে বললেন “আয়  ! মঞ্জুর পাশের খবর পেয়েছি ! “
– কিন্তু বাড়ি কেন ভাঙছো ?
– তৃপ্তির ইচ্ছা ছিল মা হবার ! আমারও  তো ইচ্ছা ছিল বাবা হবার ! আমাদের সেই সাধ পূরণ হলোনা ! তাই এই বাড়িটাকে একটা অনাথ আশ্রম করবো ! কত ছোট ছোট বাচ্ছার কলতানে এই বাড়ি ভোরে থাকবে ! তৃপ্তিও মা হবে আর আমিও বাবা হবো !
আমাদের মুখ থেকে কোনো কথাকে বেরুলোনা ! চুপচাপ কিছুক্ষন বসে থেকে আমরা বেরিয়ে এলাম ! তৃপ্তিদিকে কথা দিয়েছিলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছি ততদিন আমি মঞ্জুকে টাচ করবো না ! মঞ্জুকে বাড়িতে ছেড়ে দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরে এলাম ! সন্ধ্যে বেলায় লাহিড়ীদা ফোন করে অভিযোগ করলেন ” আমি কমলদার বাড়ি গিয়েও ওনার সাথে কেন দেখা করিনি ! আমি বললাম কমলদাকে  দেখার পর মুড্ খুব অফ হয়ে গেছিলো তাই আর দেখা করা হয়নি ! তখন লাহিড়ীদা বললেন কমলবাবুর  সাথে ওনার অনাথ আশ্রম গোড়ার কাজে আমিও আছি ! শুনে খুব ভালো লাগলো !
দিন চারেক পরে আমাদের রেজাল্ট বেরুলো ! এতো ভালোও রেজাল্ট যেটা আমার আশাতীত ছিল ! সবাই খুশি ! একবার পিসি, পিসেমশাই, মঞ্জু সবাই আমাদের বাড়িতে এলেন খুব হৈ হুল্লোড় হলো ! কিন্তু আমার কোথায় যেন একটা তাল কেটে গেছে তাই আমি মন খুলে সেই আনন্দে যোগ দিতে পারলাম না !
ধীরে ধীরে জয়েন্টের রেসাল্ট বেরুলো ! সেখানেও আমি ভালো ফল   করলাম ! আমি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে গেলাম হায়দরাবাদে ! ততদিনে মঞ্জু কলেজে ভর্তি হয়ে গেছে !  বাবা আর আমি একবার হায়দরাবাদে গিয়ে সমস্ত ব্যবস্থা করে এলাম ! জুন এর ১৫ থেকে আমাদের কলেজ শুরু হবে ! তার মানে আমাকে ১২ জুন গিয়ে কলেজে রিপোর্ট করতে হবে ! সেই মতোই টিকিট কাটা হয়ে গেলো ! বাবা, মা, পিসি সবাই খুব উৎকণ্ঠায় ! জীবনে প্রথম ৩ বছরের জন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও পড়তে যাবো ! সবাইকে বোঝালাম ! যাবার আগের দিন আমাদের বাড়িতে লাহিড়ীদা, ঘোষ দা, কমলদা সবাই এলেন ! কমলদার শরীরে সেই জৌলুস আর নেই ! কোথায় যেন প্রদীপ নিভে গেছে ! মুখেতে একটা ম্লান হাসি ! সবাই আমাকে উপদেশ দিলেন ! রাতের বেলায় মঞ্জুকে জড়িয়ে ধরে একটু আদর করে বললাম “যাচ্ছি তোমার আর আমার ভবিষ্যৎ বানাতে ! ” অপেখ্যা কোরো  ! আমি তোমার কাছেই  ফিরে আসবো  ! ( ঠিক তখনি একটা পুরানো গান খুব মনে পরে গেলো “আমি তোমার কাছেই ফিরে আসবো  ! তোমায় আবার ভালোবাসবো ! তুমি কি ডাকবে মোরে  ! চেনা সে নামটি ধরে ! )
পরেরদিন সবাই আমাকে বিদায় জানাতে হাওড়া স্টেশনে হাজির ! ঝর্ণা কেঁদে যাচ্ছে ! আমি ঝর্ণার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম “আজ থেকে তোকে আর কেউ ডিস্টার্ব করবে না ! ভালো থাকিস ! বাবা মায়ের যত্ন নিস্ ! ” ঝর্ণা এই প্রথম আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলো ! কাঁদতে কাঁদতে মঞ্জুও এসে আমাকে জড়িয়ে ধরলো ! ঝর্ণা আর মঞ্জুকে জড়িয়ে ধরে আমিও কেঁদে ফেললাম !
– এই পাগল গুলোকে নিয়ে আর পারা  যাবে না ! সব সময় এদের চোখের কল খোলা ! শুধুই কেঁদে যায় ! আমাকে দেখে শেখ ! আমি এখন আর কাঁদিনা ! কমলদা বললেন কিন্তু নিজের চোখের জল নিজেই রুখতে পারলেন না !
গাড়ির সময় হয়ে গেছিলো ! বাবা আমাকে তারা দিলেন ” উঠে পর ! সিগন্যাল হয়ে গেছে ! গাড়ি ছেড়ে দেবে ! আমি ওদের ছেড়ে গাড়িতে উঠতে যাবো কিন্তু ঝর্ণা আমাকে ছাড়তে চাইছে না ! বাবা ঝর্ণা কে একটা ধমক দিলেন ” এই ঝর্ণা ! কি হচ্ছে ? ও কি একেবারে বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে নাকি ? ও তো পড়তে যাচ্ছে ! ছাড় ওকে !
বাবার ধমক খেয়ে কাঁদতে কাঁদতেই ঝর্ণা আমাকে ছেড়ে দিলো ! সবার মুখের দিকে তাকিয়ে দেখলাম মা,পিসি, মঞ্জু ঝর্ণা ! সবার চোখেই জল ! গাড়ি ছেড়েদিলো ! কাঁদতে কাঁদতে সবার দিকে হাত নাড়াতে থাকলাম ! কখন যে সবাই চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেলো বুঝতে পারলাম না ! ট্রেন ভালোই স্পিড নিয়েছে !
দরজা বন্ধ করে নিজের সীটে এসে বসলাম ! কিছুক্ষনের মধ্যেই টিটি  এসে হাজির ! আমার টিকিট দেখে বললেন ” ও তুমিই সুনন্দ ! লাহিড়ীদা তোমার কথা আমাকে বলে দিয়েছেন ! আমিও হায়দরাবাদে থাকি ! কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ! ” ভালো ছেলের মতো আমি ঘাড় নাড়লাম ! উনি বললেন সমস্ত টিকিট চেক করে আমি আসছি ! তখন কথা হবে ! আমি শুধু লাহিড়ীদার দূরদর্শিতার কথা ভেবে অবাক হলাম !
ঘন্টা খানেক পরে টিটি  সাহেব ফিরে এলেন ! কি হলো বসে আছো ? ডিনার  করবে না ?
– করবো ! একটু পরে খেতে ইচ্ছা নেই !
– প্রথম প্রথম একটু মন খারাপ হবেই ! পরে দেখবে সব ঠিক হয়ে যাবে ! কথায়  কথায়  জানতে পারলাম ভদ্রলোকের নাম  সুভাষ ব্যানার্জী ! ছেলে হায়দরাবাদে চাকরি করে ! মেয়েও এইবার হায়দরাবাদ আই আই টি তে ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে ! ছেলের চাকরির সুবিধার জন্যই  উনি হায়দরাবাদে সেটেল হয়েছেন ! আমাকে ওনার বাড়িতে আসতে নিমন্ত্রণ জানালেন ! এটাও বললেন যে লাহিড়ী দা ওনার সাথে কলেজে পড়তেন ! খুব ভালো বন্ধু ওরা  !
বুঝলাম লাহিড়ীদা এখানেও আমার জন্য ভেবে রেখেছেন !
গল্প করতে করতেই রাতের খাবার খেয়ে নিলাম ! আমার সিট ছিল আপার  ! সেখানে উঠে শুয়ে পড়লাম !
দুটোদিন রাস্তার শোভা  আর নানা রকম লোকের যাওয়া আসা দেখতে দেখতেই কেটে গেলো ! সন্ধ্যেবেলায় যখন হায়দরাবাদ পৌঁছলাম তখন সুভাষ বাবু এগিয়ে এলেন ! ” এই সন্ধ্যে বেলায় তো তোমাকে হোস্টেলে ঢুকতে দেবে না ! তার থেকে বরণ  তুমি আমার বাড়িতে চলো !   ! রাতে আমার ওখানেই থেকে যেও ! কাল সকাল বেলায় কলেজে গিয়ে রিপোর্ট করো !
ঝড়ের গতিতে সময় বয়ে চললো ! প্রথম প্রথম একটু মন খারাপ হলেও ধীরে ধীরে কলেজের নতুন জীবনের সাথে জড়িয়ে গেলাম ! অনেক নতুন নতুন বন্ধু হলো ! আমাদের ছোট বেলার বন্ধু বা স্কুলের বন্ধুদের থেকে আলাদা ! সবার চোখে মুখে নতুন জীবনের উৎফুল্ল আনন্দ ! সবাই সোনার ভবিষ্যতের পিছনে ছুঁটছে ! যদিও আমি সেইরকম ভাবে কারুর সাথে মিশতে পারতাম না তবুও তার মাঝেই আমার বন্ধুত্ব হয়ে গেলো সমীর  সাক্সেনা আর রাজু শ্রীভাস্তাভের সাথে ! কোয়েল মানে সুভাষ বাবুর মেয়েও আমাদের বেশ ভালো বন্ধু হয়ে গেলো ! আরো অনেক মেয়ে আমাকে চাইতো কিন্তু আমি তাদের পাত্তা দিতাম না ! সমীর আর রাজু আমাকে লেডি কিলার বলে খেপাতো ! কোয়েল আমাদের সাথে বন্ধুর মতো মিশলেও আমাকে একটু বেশি গুরুত্ব দিতো ! বুঝতাম সবই ! কিন্তু কিছুই বলতাম না ! কারণ আমার জীবনে মঞ্জু ছাড়া আর কাউকে জায়গা দিতে পারবো না !
প্রতি সপ্তাহে বাড়িতে ফোন করে এবং পিসির বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলে নিতাম ! বিশেষ করে মঞ্জুর সাথে কথা বলতে একটু বেশি সময় নিতাম ! মঞ্জু আমাকে ওর কলেজের সমস্ত ঘটনা বলতো আর অকারণে হাসিতে ফেটে পড়তো !
এই ভাবেই ৫ মাস কেটে গেলো !  অক্টোবরে দূর্গা পুজো নভেম্বরে দিওয়ালি ! দিন ২০ মতো কলেজ ছুটি থাকবে ! আমিও সুযোগ বুঝে ফেরার টিকিট করবো বলে চিন্তা করলাম ! বিকালে আমি সমীর  রাজু আর কোয়েল কলেজের মাঠে বসে আড্ডা মারছি ! কথায়  কথায়  আমি বললাম যে দুর্গাপুজোতে আমি কলকাতা যাবো ! সমীর  আর রাজু এক সাথে লাফিয়ে উঠলো ! আমরাও যাবো তোর সাথে ! কলকাতার দুর্গাপুজোর নাম অনেক শুনেছি কিন্তু কোনোদিন দেখা হয়নি ! কোয়েল বললো আমিও যাবো ! আমি একটু চিন্তিত হলাম ! যতই হোক সমীর পাঞ্জাবের এক বিরাট বড়োলোক পরিবারের ছেলে আর রাজু দিল্লির এক নাম করা ব্যবসাদারের ছেলে ! ওরা  কি আমাদের বাড়িতে মানিয়ে নিতে পারবে !
– কি ভাবছিস ? কোয়েল বলে উঠলো  !
– না কিছু না ! তোরা কি আমাদের বাড়িতে মানিয়ে নিতে পারবি ? আমরা মধ্যবিত্ত পরিবার হয়তো। …
খেঁকিয়ে উঠলো সমীর ! ” মধ্যবিত্ত মারবি না ! কলেজের হোস্টেলে কি আমরা ফাইভ ষ্টার হোটেলে থাকি নাকি ? নিয়ে যেতে চাইছিস না সেটা বল !
বুঝলাম ওরা  মনে দুঃখ পেয়েছে ! ” ধুর বোকাচোদা ! আমি তো তোদের সাথে ইয়ার্কি মারছিলাম ! দাঁড়া কাল টিকিট করতে দেবো  !! কিন্তু কোয়েল কে কি ভাবে নিয়ে যাবো সেটাই ভাবছি !
কোয়েল রাগে ফুঁসে উঠলো  ! তাড়াতাড়ি ওকে বোঝালাম “দ্যাখ তোর বাবা মা কি আমাদের তিনজন ছেলের সাথে তোকে ছাড়বে ? সেই জন্যই  বললাম ! “
– সেটা আমার ভাবনা ! তোদের দেখতে হবে না ! আমাকে কাল তোদের টিকিটের পয়সা দিয়ে দিবি  ! বাবা টিকিট করে দেবে ! ‘
সেই সন্ধ্যায় আরও  কিছুক্ষন আড্ডা দিয়ে কোয়েল বাড়ি চলে গেলো আর আমরা আমাদের হোস্টেলে ফিরে এলাম ! কিছুক্ষন পরেই হোস্টেলের এটেন্ডেন্ট আমার দরজায় করা নাড়িয়ে বললেন সুনন্দর ফোন। .
তাড়াতাড়ি গিয়ে ফোন তুলে দেখি মঞ্জুর গলা !
– কি গো কি করছো ? কলেজে কোনো বান্ধবী পেয়ে কি আমাকে ভুলে গেলে নাকি?
বুঝলাম মঞ্জু বাড়ি থেকে ফোন করছে না ! আর করলেও বাড়িতে পিসি বা পিসেমশাই কেউ নেই ! তাই তুমি তুমি করে কথা বলছে !
মঞ্জু নিজেই বললো যে ও চৈতালিদের  বাড়িতে ! রাতে ওখানে থাকবে ! আজ চৈতালির বার্থডে ! তাই নেমন্তন্ন ! অনেকক্ষন ওর সাথে সুখ দুঃখের কথা বললাম ! যত  মান  অভিমান সব ফোনেতেই মঞ্জু সেরে নিলো ! ওকে বললাম না যে আমি বাড়ি আসছি পুজোতে!
ফোন ছেড়ে দিয়ে রুমে ফিরে গিয়ে শুয়ে পড়লাম ! এক ঘুমে সকাল ! সকালবেলায় উঠেই আমি কলেজের গ্রাউন্ডে ছুঁটতে চলে গেলাম ! এটা  আমার অভ্যাস ! এখনো ছাড়তে পারিনি ! রাজু আর সমীর দুজনেই আমার সাথী ! ঘন্টা খানেক ঘাম ঝরিয়ে রুমে ফিরে কলেজের জন্য তৈরী হয়ে বেরুতেই কোয়েলের সাথে দেখা ! চোখে মুখে খুশি যেন ঝরে পড়ছে ! ছুটে আমার কাছে এসে আমার হাতে টিকিট ধরিয়ে দিলো ! বিস্ময়ে হতবাক ! কাল বিকাল বেলায় কথা হলো ! এখনো কিছুই ফাইনাল করিনি তার আগেই টিকিট ! টিকিটের টাকাও দেওয়া হয়নি ! টিকিট দেখলাম পাঁচ জনের ! আমরা তো চারজন ! এই পঞ্চম জন টি কে ? উৎসুক হয়ে কোয়েলের দিকে তাকালাম ! কোয়েল বললো ” পঞ্চমী ! আমার ছোট বেলার বন্ধু ! সাউথ ইন্ডিয়ান মেয়ে ! আমরা একসাথে ছোট থেকে স্কুলে পড়েছি ! কাল সন্ধ্যে বেলায় যখন আমায় বাবার সাথে কথা বলছিলাম তখন ও এসে পরে ! সব কিছু শুনে ওও  জেড করে আমাদের সাথে যাবে ! কলকাতা নাকি ওর স্বপ্নের শহর ! এই সুযোগ আবার যে কবে আসবে। .. তাই ! বাবা সকালবেলাতেই গিয়ে নিজের হাতে টিকিট করে এনেছেন ! ফেরার টিকিট করতে পারেননি কারণ আমাদের ফেরার দিনক্ষণ কিছুই জানা নেই ! ওনার কে এক বন্ধু আছেন কলকাতায় ! ওনাকে ফোন করে দেবেন আমাদের ফেরার টিকিট হয়ে যাবে  ! দূর থেকে সমীর আর রাজুকে আসতে  দেখে ওদেরকে হাতের ইশারায় ডাকলাম ! ওরা  কাছে এলে ওদের হাতে টিকিটটা ধরিয়ে দিলাম ! সমীর টিকিটটা ভালোকরে দেখে হুরররররে বলে লাফিয়ে উঠে কোয়েলকে জড়িয়ে ধরলো ! এক ধাক্কায় কোয়েল সমীরকে ছাড়িয়ে দিয়ে বললো ” যা না শালা হরপ্রীতের কাছে গিয়ে জরাগে ! আমাকে কেন জড়াচ্ছিস  ?”
সমীর হেসে ফেললো ” আরে হরপ্রীত আমাকে লাইক করে ! উই  আর জাস্ট ফ্রেন্ড ! “
-রেহেনা  দে ! তুম  দোনোকো ম্যায়নে কই বার ক্যান্টিন কে পিছে চুমা চাঁটি করতে হুয়ে দেখা ! মেরা  মুহ মত্ খুলবা  !
কোয়েলের এ হেনো আক্রমণে সমীর একটু বিপর্যস্ত হয়ে পড়লো ! কাঁচুমাচু মুখ করে বললো ” দিলিতো  আমার সব রাজ্ খুলে ! ” এইবার রাজু আর সুনন্দ আমার জীবন হারাম করে দেবে !
– কেন রাজুও তো সুজাতাকে নিয়ে প্রতি শনিবারে ঘুরতে যায় ! আমি কি জানিনা ভেবেছিস ?
এবার রাজুর অপ্রস্তুত হবার পালা ম্যা  ম্যা  করতে করতে বললো ” কেন তুই ফালতু কথা বলছিস ! আমরা এমনিই ঘুরতে যাই !
– এমনিই ঘুরতে যাই ! দাঁত খিঁচিয়ে কোয়েল রাজুকে বললো ! “লাক্সমান গেস্টহাউসের সব ডিটেলস আমার কাছে আছে !
– এ বহেন ! মুঝে  মাফ কর  দে ! সরে  বাজার মে মেরে রাজ মত্ খোল !বলেই কোয়েলের পা ধরতে গেলো ! কোয়েল তড়াক  করে লাফিয়ে দু পা পিছিয়ে গিয়ে হাসতে  শুরু করে দিলো !
আমি বললাম ব্যাপারটা কি রে কোয়েল ?
– শালা দুজনেই ডুবে ডুবে জল খাবে আর ভাববে যেন শিবের বাবাও টের পাবে না ! সমীর আর হরপ্রীত রাজু আর সুজাতা।.ডুবে ডুবে লাইন চালিয়ে যাচ্ছে ! কিন্তু ওরা  জানেনা হরপ্রীত আর সুজাতা দুজনেই আমার বান্ধবী ! সব কথা আমাদের মধ্যে আলোচনা হয় ! আর লাক্সমান গেস্ট হাউস আমাদের বাড়ির পাশেই ! আমি অনেকবার রাজু আর সুজাতাকে ঢুকতে আর বেরুতে দেখেছি !
রাজু কান ধরে ওঠবস করতে শুরু করে দিলো ! আর সমীর কোয়েলকে তারা করলো ! বেশ হাসি খুশিতেই সন্ধ্যেটা কাটলো ! আমাদের কলকাতা যাবার টিকিট ১১ অক্টবর সকাল সাতটায় ! হটাৎ সমীর বললো ” সুনন্দ যেদিন থেকে হোস্টেলে এসেছি সেদিন থেকে মাল খেতে পাইনি ! আজ একটু ব্যবস্থা হবে কি ?”
আমি জানি আমাদের হোস্টেল খুব স্ট্রিক্ট  ! আমি ওদের বললাম আমরা দশ  তারিখে বেরিয়েগিয়ে লাক্সমান গেস্ট হাউসেই থাকবো সারা সন্ধ্যে মাল খেয়ে এনজয় করবো ! আর সকাল হতেই স্টেশনে গিয়ে ট্রেন ধরে নেবো ! ট্রেনের জন্যও কিছু মাল স্টকে  রেখে দেব ! রাজু আর সমীর হুরররে বলে লাফিয়ে উঠলো ! কোয়েল বললো ” তোরা একা  একা  মাল খাবি আর আমরা কি আঙ্গুল চুঁষব ?
– তাহলে বলুন দেবী আপনাদের জন্য আমরা কি করতে পারি ?হাসির ছলে বললাম !
– আমাদের জন্য ভদকা নিয়ে নিবি ! সবাই ট্রেনে আনন্দ করবো !
– পুলিশ ধরলে কি হবে? আমি বললাম !
– নো চিন্তা ! ডু  ফুর্তি ! আমার বাবা কি জন্য আছে  !
আর মাত্র ৪ দিন আছে ! আমরা সেইভাবেই সমস্ত গোছগাছ করে নিতে শুরু করে দিলাম !
১০ তারিখ আমাদের প্ল্যান অনুযায়ী আমরা তিনজন লাক্সমান হোটেলে পৌঁছে গেলাম ! হোটেলের মাইক একটা আমাদের বয়সী ছেলে আমাদের ওয়েলকাম করলো ! আমার আইডি দেখে পরিষ্কার বাংলায় বললো “কলকাতার কোথায় থাকেন ?”
আমি অবাক হয়ে গেলাম এই বিদেশ বিভুঁয়ে এতো পরিষ্কার বাংলা। ..
আমাকে আশস্ত  করে রাহুল বললো ” আমার নাম রাহুল আগারওয়াল ! আমাদের সাতপুরুষ বাংলায় ! বাবা এখানে চাকরি করতে এসেছিলেন পরে চাকরি ছেড়ে দিয়ে এই বিন্ডিংটা কিনে হোটেল তৈরী করেন ! আমি বেশিদূর লেখাপড়া করতে পারিনি ! কোনোরকমে গ্রাজুয়েট হয়েছি ! বাবা এখানে নিয়ে এসে নিজে কলকাতায় গিয়ে রয়েছেন ! “
ভালো লাগলো ! একজন মাড়োয়ারিকে শুদ্ধ বাংলা বলতে দেখে ! আমাদের সমস্ত ব্যবস্থা রাহুল করে দিলো ! কথা দিলো যে সকাল পাঁচটায় আমাদের তুলে দেবে ! হোটেল থেকে স্টেশন মাত্র ৫ মিনিটের হাঁটা পথ  ! কোনো অসুবিধা হবে না !
আমরা তিনজন সেই রাতে খুব এনজয় করলাম ! জীবনে প্রথম চিকেন সিক্সটিফাইভ  খেলাম রাহুলের সৌজন্যে ! কখন যে মালের নেশায় ঘুমিয়ে পড়েছিলাম কারুর খেয়াল ছিলোনা ! হটাত দরজায় জোরে জোরে ধাক্কায় ঘুম ভেঙে গেলো ! মাথা পুরো ভারী হয়ে আছে ! অনেক কষ্টে মাথা তুলে দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে ! ” পাঁচটা বাজে ! উঠে পড়ুন ! না হলে ট্রেন পাবেন না !” সমীর আর রাজুকে জোর করে তুলে সবাই তৈরী হয়ে সবাই স্টেশনের দিকে পা চালালাম !
মিনিট পাঁচেকের মধ্যেই স্টেশনের বাইরে পৌঁছে গেলাম ! মাথা পুরো ভারী হয়ে আছে ! তিনজনে স্টেশনের বাইরে চা খেলাম ! কিছুক্ষনের মধ্যেই কোয়েলদের দেখতে পেলাম ! কোয়েল, কোয়েলের বাবা মানে সুভাষ ব্যানার্জী সাথে অন্য দুটি মেয়ে যাদেরকে আমি চিনিনা ! রাজু আর সমীর আমার পিছনে লুকাতে চেষ্টা করলো !
ব্যাপারটা কি নিজেই বুঝতে পারছিলামনা ! এই মেয়েদুটি কারা ? আর রাজু আর সমীর আমার পিছনেই বা কেন লুকাচ্ছে ?
একটু ভালো করে দেখতেই বুঝতে পারলাম ওই দুটি মেয়ের একটি হরপ্রীত আর একটি সুজাতা ! এতক্ষনে সমীর আর রাজুর আমার পিছনে লোকানোর কারণ ধরতে পারলাম ! কোয়েলরা এগিয়ে এসে আমাদের হাই  করলো ! আমরাও হাই  করলাম ! সুভাষ বাবু বললেন এরাও তোমাদের সাথে যাবে ! এরা  আমার মেয়ের বান্ধবী !
কোয়েল তো বলেছিলো যে পঞ্চমী বলে কেউ যাবে ! এখানে তো পঞ্চমী বলে কাউকে দেখতে পাচ্ছিনা !
– কি রে কি রকম সারপ্রাইজ দিলাম বলতো ! রাজু আর সমীরের দিকে চোখ টিপে কোয়েল ইশারা  করলো ! এ হচ্ছে হরপ্রীত ! আর এ হচ্ছে পঞ্চমী  মানে সুজাতা ! সুজাতার ডাক নাম পঞ্চমী !
সুভাষ বাবু বললেন এখন থেকেই তোমাদের ব্রেকফাস্ট কিনে নাও ! রাস্তায় ট্রেনের প্যান্ট্রি  থেকে দুপুরের আর রাতের খাবার কিনে নিও !
আমাদের চারজনের সিট্ একটা কূপের মধ্যেই ! শুধু হরপ্রীতের একদম শেষের দিকে ! সুভাষ বাবু ট্রেনে উঠে সবাইকে আমাদের সীটে বসিয়ে দিলেন ! বললেন হরপ্রীতের সিট্ যাতে তোমাদের সাথে হয় সে ব্যবস্থা করে আসি !
হরপ্রীত সুজাতা আর কোয়েল সমীর আর রাজুর পিছিনে পরে গেলো ! আমাদের সামনের সীটে এক ভদ্দরলোক এলে তাকে আমি রিকোয়েস্ট করলাম যদি উনি হরপ্রীতের সীটে নিজেকে এডজাস্ট করে নিতে পারেন ! ভদ্রলোক বললেন কোনো ব্যাপার নয় ! উনি হরপ্রীতের সিটে চলে গেলেন ! কিছুক্ষন পরেই সুভাষ বাবু একজন টিটিকে সঙ্গে নিয়ে এসে আমাদের দেখিয়ে দিলেন এবং হরপ্রীতের সিটের ব্যাপারে বললেন ! আমি বললাম আমরা সিট চেঞ্জ করে নিয়েছি ! হরপ্রীতের সিটে এক ভদ্রলোক কে পাঠিয়ে দিয়েছি !
– তাহলে তো প্রব্লেম সল্ভ হয়ে গেলো ! সুভাষ বাবু বললেন ! টিটি  সাহেবের সাথে আগে নিজের মেয়ের পরিচয় করলেন তারপর আমাদের সবার সাথে ওনার মেয়ের বন্ধু হিসাবে পরিচয় করিয়ে দিয়ে বললেন যেন আমাদের প্রতি উনি খেয়াল রাখেন ! বিশেষ করে আমাদের খাওয়াদাওয়ার যেন কোনো প্রব্লেম না হয় ! টিটি  সাহেব সুভাষ বাবুকে আশ্বস্ত  করলে সুভাষ বাবু আমাদের সবাইকে সাবধানে যাবার সতর্কবাণী শুনিয়ে চলে গেলেন !
ট্রেন ছাড়তেই আমাদের হৈ  হুল্লোড় শুরু হয়ে গেলো ! তিনটে মেয়েই পুরো কম্পার্টমেন্টকে মাতিয়ে রাখলো ! সাথে রাজু আর সমীর তো আছেই ! সাধারণত আমি চুপচাপ ছিলাম ! আমার মাথায় একটাই চিন্তা মঞ্জুকে কি করে বোঝাবো কোয়েল শুধুই আমার বন্ধু !  যাই হোক ! আমাদের আনন্দের মাঝেই কখন যে আমাদের সফরের তিনদিন পেরিয়ে গেলো আমরা বুঝতেই পারলাম না ! ওদেরকে নিয়ে সোজা আমাদের বাড়ির উদেশ্যে রওনা দিলাম ! স্টেশন থেকেই পিসির বাড়িতে  ফোন করে দিয়েছিলাম  মঞ্জুকে আমাদের বাড়ি পাঠিয়ে দেবার জন্য !
হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে বর্ধমান লোকালে চেপে গেলাম ! ওদের বোঝালাম যে হাওড়া হলো কলকাতার একটি বড়ো  স্টেশন ! এখানে দুটো বড়ো  স্টেশন আছে ! একটা শিয়ালদহ আর অন্যটি হাওড়া ! এখন থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার ! ওরা  সবাই অবাক হয়ে হাওড়া স্টেশনের ভিড় দেখছিলো ! লক্ষ লক্ষ লোক কেমন ছুঁটে  বেড়াচ্ছে ! এতো লোক ওরা  আগে কোথাও এইভাবে ছুঁটতে দেখেনি ! ট্রেনে বসে ওরা  আরও  অবাক ! কারণ লোকাল ট্রেনে যাত্রীর থেকে হকার বেশি ! আমি ওদের কে বাংলার বেকার সমস্যার কথা বোঝালাম ! বললাম এই হকারি করেই কত লক্ষ লক্ষ লোকের সংসার চলে এখানে ! এটাও একটা প্রধান জীবিকা এখানে !

লেখা শেষ। ভাবনা থাকুক।
C

CHOTIKING

লেখক হওয়ার আগে একজন ভালো পাঠক হয়ে উঠুন। কারণ, পড়তে ভালো না বাসলে, লেখার প্রতি সত্যিকারের ভালোবাসা কখনোই জন্মায় না। 📖✍️

লেখকের আরও লেখা