— ৯ —
চা টা শেষ হওয়ার আগেই মায়ের গলা পেলাম, ‘তোর জলখাবারটা কি ঘরে দেব?’
আমি কিছু বলার আগেই আরেকটা গলা বলে উঠল, ‘কেন জেঠি! রবিদাও আমাদের সঙ্গেই টেবিলে এসে খাক না! গল্প করতে করতে খাওয়া যাবে!’
এবার জবাব দিলাম, ‘আমি আসছি টেবিলে।‘
অনেকগুলো লুচি একটা বিরাট থালায় নিয়ে যেতে যেতে বুকুন আমার ঘরে উঁকি দিয়ে বলে গেল, ‘তাড়াতাড়ি আয় রবি দা। ঠান্ডা হয়ে যাবে।‘
টেবিলে গিয়ে বসতেই মা আলুভাজার একটা বড় বাটি নিয়ে চলে এল।
আমার আর মায়ের পাতে গোটা চারেক, আর নিজের পাতে দুটো লুচি নিয়ে আলুভাজা বেড়ে দিল বুকুন।
‘তুই দুটো নিলি কেন? আরও নে!’ মা বলল।
‘আমাকে তো আবার বাড়ি গিয়েও সবার সঙ্গে খেতে হবে! এটা তো বাড়তি হয়ে গেল!’ মুখে হাল্কা হাসি নিয়ে বলল বুকুন।
আমি তখন সবে দুনম্বর লুচির শেষ অংশটা কিছুটা আলুভাজা মুখে ঠেসেছি, তখনই বুকুন বলল, ‘জেঠি, চলো না আজ দুপুরের শোতে সিনেমা দেখে আসি একটা! টাউনের নতুন হলটাতে একটা ভাল সিনেমা এসেছে। মা, তুমি আর আমি যাই চলো। অ্যাই রবিদা, তিনটে টিকিট কেটে নিয়ে আসিস তো।‘
যাহ, আমি বাদ লিস্ট থেকে, মনে মনে ভাবলাম। মুখে বললাম, ‘কী সিনেমা রে?’
‘ব্যোমকেশ’ জবাব দিল বুকুন।
‘না বাবা দুপুরে আমি একটু না গড়িয়ে নিলে আজকাল পারি না রে! তোর মার তো চোখের অবস্থা ভাল না, সিনেমা দেখতে যাবে?’ মা বলল লুচি খেতে খেতে।
‘কতদিন হলে গিয়ে সিনেমা দেখা হয় না,’ মনে একটু আশা নিয়ে বললাম, যদি মা-কাকিমাদের দলে আমাকেও নিয়ে নেয় বুকুন।
‘চলো না বাবা একটা দিন তো! রাতে বেশী ঘুমিয়ে নিও না হয়। রবিদা, টিকিটের টাকা আমি দেব কিন্তু। ছোটবেলায় মা-জেঠিদের কাছ থেকে এটা ওটা বলে টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে কত্ত সিনেমা দেখতে গেছি.. আজ আমি দেখাবো। ভাল দেখে সাইডের তিনটে সিট নিস রবিদা।‘
আমি যে বললাম কতদিন হলে গিয়ে সিনেমা দেখি না – সেই কথাটা বোধহয় কানেই তুলল না বুকুন। তিনটে টিকিট কাটতে বলল।
‘না রে মা। আমি আর যাব না। তুই আর তোর মা যদি যায় তো যাক, রবিকে নিয়ে যা বরং,’ বলল মা।
‘ধুর চলো না বাবা! ভাবলাম তোমাদের দুজনকে নিয়ে যাব, তুমি যদি না যাও, তাহলে বাদ দাও!’ কথাগুলো বলে নিজের থালাটা নিয়ে উঠতে উঠতে বলল বুকুন। দুটো তো মাত্র লুচি নিয়েছিল, কথা বলতে বলতেই শেষ ওদুটো।
‘জেঠি, আমি যাই বুঝলে। বাড়িতে গিয়ে আবার লুচি ভাজতে হবে। তোমার জামাই আর ছেলেটা না খেয়ে আছে এতক্ষণ। অনেক দেরী হয়ে গেল গো।‘
‘হ্যাঁ হ্যাঁ তুই এগো! জামাই আর নাতিটা তো না খেয়ে আছে!’
বুকুন রান্নাঘরে থালা নামাতে গেল বোধহয়।
আমি মা কে বললাম, ‘আচ্ছা তুমি কী বলো তো? ও বলছে তোমাদের নিয়ে সিনেমা দেখতে যাবে, তুমি বলছ রবিকে নিয়ে যা! ওকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব! কী বলছ ভেবে বলবে তো! কী যে ঝামেলায় ফেল না!’
আমি দরজার দিকে পেছন ফিরে বসেছিলাম, তাই খেয়াল করি নি কখন বুকুন এসে পেছনে দাঁড়িয়েছে। মায়ের চোখের দিকে তাকিয়ে পেছনে ঘুরে দেখি বুকুন দাঁড়িয়ে আছে দরজা ধরে। ওর মাথাটা সামান্য নামানো, নিজের দাঁত দিয়ে ওর নীচের ঠোঁটটা সামান্য কামড়ে ধরা।
‘আসি জেঠি’, বলে বেরিয়ে গেল বুকুন।
‘আয় মা’।
বুকুন বেরিয়ে গেল, আমার দিকে আর না তাকিয়েই।
বাকি লুচি আর আলুভাজাগুলো মা ছেলেতে বিশেষ কথা না বলেই খেয়ে নিলাম।
‘আরেক কাপ চা খাবি নাকি?’ জিগ্যেস করল মা।
‘নাহ। আমি একটু বেরচ্ছি। দুপুরে ফিরব।‘
‘বেশী দেরী করিস না যেন,’ যেমনটা সবসময়ে বলে এসেছে মা।
সাইকেলটা নিয়ে আবার রাস্তায় বেরলাম। বহুদিন পরে সাইকেল চালানো হচ্ছে সকাল বিকেল। কলকাতায় থাকলে দিনের কোনও না কোনও সময়ে আধঘন্টা ট্রেডমিলটায় চড়তেই হয়। প্রথম প্রথম পিয়ালীর কড়া নজর থাকত, এখন অভ্যেস হয়ে গেছে।
পিয়ালীর কোন বন্ধু নাকি বলেছিল তোর বরের বেশ ছোট্ট একটা ভুঁড়ি উঁকি দিচ্ছে কিন্তু। বেশ লাগছে। আর তার নিজের বরের নাকি চল্লিশ পেরনোর আগেই বড়সড় ভুঁড়ি হয়ে গেছে। রাতে ওপরে চড়লে ওজনটা নিতে নাকি বেশ কষ্ট হয় পিয়ালীর সেই বন্ধুর!
সেই শুনেই পরের রবিবার দুপুরে আমাদের রুটিন রতিক্রিয়াটা করতে না দিয়ে আমাকে জোর করে নিয়ে গিয়ে একটা ট্রেডমিল কিনে এনেছিল। রাতে পুষিয়ে দেবে, সেটাও বলেছিল কানে কানে, গলা জড়িয়ে ধরে।
রবিবার দুপুরের রতিক্রিয়াটা আমাদের রুটিন হয়ে গেছে বেশ কয়েক বছর ধরে। সপ্তাহের অন্য দিনগুলোতে সকালে ওঠা, ছেলেকে স্কুলের জন্য তৈরী করা – এসব করতে হয় বলে রাত জাগতে পারবে না – বলেই দিয়েছে পিয়ালী। তাই শনিবার রাত আর রবিবার দুপুর – এই দুটোই সময় আমাদের।
সাপ্তাহিক রুটিন ভেঙ্গে সেই রবিবার রাতে বিছানায় সঙ্গ পাওয়ার জন্য সন্ধ্যেবেলা আমাকে আধঘন্টা ধরে ট্রেডমিলে দৌড়তে হয়েছিল। রাতে যখন আমি পিয়ালীর ওপরে চড়ছি, তখন সে গলা জড়িয়ে ধরে বলেছিল, ‘এর থেকে বেশী ভুঁড়ি বাড়লে কিন্তু করতে দেব না।‘
বলে গলাটা ধরে নিজের দিকে টেনে নিয়েছিল পিয়ালী।
সেদিন প্রায় আধঘন্টা পড়ে যখন দুজনেই ক্লান্ত হয়ে কাৎ হয়ে পাশাপাশি শুয়ে রয়েছি – তখনই পিয়ালীকে হাসতে হাসতে বলেছিলাম, ‘তুমিও তো ট্রেডমিল করলে পার। তাহলে আমার ওপরেও চাপটা কমে!’
একটু আগেই টের পেয়েছিলাম, আমার বউয়ের ওজনটাও খুব কম বাড়ে নি!
‘কীঈঈ? আমি মোটা হয়ে যাচ্ছি! যাও তাহলে আর করতে হবে না, স্লিম দেখে কাউকে খুঁজে নাও গিয়ে’ কপট রাগ দেখিয়েছিল আমার বউ।
তবে পড়ে জেনেছিলাম ও নিজেও নিয়মিত ট্রেডমিল করে নিজেকে ফিট রাখার জন্য।
সাইকেল চালাতে চালাতে কখন যে টাউনের দিকে যাওয়ার বড় রাস্তায় চলে এসেছি খেয়ালই করি নি।
ছোটবেলায় এই রাস্তা দিয়েই বুকুন আর আমি পাশাপাশি কত সাইকেল চালিয়ে এদিক ওদিক যেতাম!
তখন রোগা হওয়ার জন্য আমাদের এই গ্রাম গঞ্জে কেন, শহরেও বোধহয় কারও ট্রেডমিল ছিল না! লোকে তখন অত হেলথ কনশাসও ছিল না।
বুকুন অবশ্য কোথাও থেকে জেনেছিল যে রোজ সাইকেল চালালে শরীর ফিট থাকে। কথাটা আমাকে একবার বলেছিল – কলেজের ছুটিতে বাড়িতে এসে দুজনে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে – তখন।
তাই ও সব জায়গায় সাইকেলে চেপেই যেত।
সাইকেল চালাতে চালাতে হঠাৎই মনে পড়ল কথাটা।
সাত পাঁচ ভাবতে ভাবতে টাউনের নতুন সিনেমা হল মুভি ম্যাজিকের কাছে এসে পড়েছি, খেয়ালই করি নি। আগে গ্রাম-মফস্বলে সিনেমা হলের নাম হত শ্যামলী, চিত্রা, আরাধনা – এসব। এখন কলকাতার ছোঁয়া লেগেছে – হলের নাম মুভি ম্যাজিক!
বুকুন তখন বলছিল সিনেমা দেখতে যাওয়ার কথা। মনে মনে ভাবলাম, কিনে নেব তিনটে টিকিট! একবার ভাবলাম ওকে না জিগ্যেস করে টিকিট কাটলে আবার রাগারাগি না করে। তারপরে ভাবলাম, নাহ কিনেই ফেলি। কী আর হবে!
হলটা নতুন। ঝাঁ চকচকে। এদিক ওদিক তাকিয়ে সাইকেল স্ট্যান্ড খুঁজে পেলাম। সাইকেলটা রেখে লক লাগিয়ে খুঁজতে লাগলাম কাউন্টারটা কোন দিকে।
রোগাপটকা একটা লোক প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পোষাক পরে হাতে লাঠি নিয়ে বিড়ি খাচ্ছিল।
হাসি পেল লোকটাকে দেখে! এর যা চেহারা, কাকে কি সিকিউরিটি দেবে কে জানে!
ওকেই জিগ্যেস করলাম, ‘দাদা টিকিট কাউন্টারটা কোন দিকে?’
বিড়ির ধোঁয়ায় বোধহয় কাশি এসে গিয়েছিল। তার মধ্যেই বলল ‘সামনে ডানদিকে আমাদের বক্স অফিস’।
আবারও হাসি পেল। টিকিট কাউন্টার বলেছি বলে ওর বোধহয় প্রেস্টিজে লেগেছে! কলকাতার মাল্টিপ্লেক্সে যদি বক্স অফিস থাকে, তাহলে আমাদের টাউনের হলে কেন টিকিট কাউন্টার থাকবে!
‘ধন্যবাদ’ বলে ওই রোগা গার্ডের দেখিয়ে দেওয়া দিকে এগোলাম।
কাউন্টার, থুড়ি, বক্স অফিসের সামনে বেশী ভিড় নেই। আগেকার হলের মতো লোহার গ্রিল দেওয়া খুপরি ঘর না, কাঁচ লাগানো কাউন্টার। মাঝখানে কথা বলার জন্য গোল গর্ত, নীচে টাকা দেওয়া আর টিকিট নেওয়ার চৌখুপি।
বাইরে বোর্ড লাগানো আছে কোন ছবি কটার সময়ে। আগের মতো একই ছবি নুন, ম্যাটিনি, ইভনিং আর নাইটে চলে না। সেই বারোটা, তিনটে, ছটার শো টাইমিংও পাল্টে গেছে। বুকুন বলেছিল ‘ব্যোমকেশ’ দেখবে। সেটার শো টাইম দেখলাম ৩-৪৫।
কাউন্টারের ভেতরে যে এ সি চলছে, সেটা টের পেলাম গোল গর্তের সামনে মুখটা রাখতেই। ভেতরে টাই পড়া এক যুবক। আগে বুকিং ক্লার্করা হতো হাড়জিড়জিড়ে বুড়ো। সবসময়ে মুখে বিড়ি।
তিনটে পয়তাল্লিশের ব্যোমকেশের তিনটে টিকিট বলতেই এখনকার স্মার্ট বুকিং ক্লার্ক তার সামনে পেতে রাখা সিটিং প্ল্যান দেখিয়ে বলল, ‘স্যার লাল দাগ দেওয়া সিটগুলো বুকড। বাকিগুলোর মধ্যে কোনটা নেবেন?’
আমি অতশত না ভেবে বললাম ভাল দেখে তিনটে দিন ব্যালকনিতে। কোনও একটা সাইড থেকে দেবেন। কত তিনটে?’
সে কম্পিউটারে কীসব টাইপ করে আমাকে বলল ‘দেড়শো টাকা স্যার।‘
দুটো একশো টাকার নোট দিয়ে কম্পিউটার প্রিন্ট আউট নিয়ে দেখে নিলাম সিনেমার নাম, সময় সব ঠিকঠাক আছে কী না। আগেকার মতো পাতলা ঘুড়ির কাগজে ছাপা টিকিট না এটা!
এই টিকিট নিয়েই একবার কী ঝামেলা আমাদের বাড়িতে!
তখনও মা আমার আর বুকুনের সম্পর্কটা জানত না। ছোট থেকেই ও যেমন আমাদের বাড়িতে যেত আসত, তার বাইরে মা আর কিছু ভাবে নি।
কিন্তু হায়ার সেকেন্ডারির পরে একদিন আমার জামার পকেটে কীভাবে যেন টিকিটের কাউন্টারপার্ট থেকে গিয়েছিল। আগের দিন ম্যাটিনি শোতে বুকুনকে নিয়ে সিনেমায় গিয়েছিলাম। ব্যালকনিতে একটা সাইডে দুটো সীটে দুজনে বেশ ঘন হয়ে বসে সিনেমাটা দেখেছিলাম। আমাদের দুজনেরই হাত মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তখনই বুকুন কুটুস করে চিমটি কাটছিল। ফিস ফিস করে বলছিল, ‘কী হচ্ছে রবিদা। হলে অন্য লোক আছে তো!’
হল থেকে বেরিয়ে আমরা যখন বিলের মাঠে বসেছিলাম খুব কাছাকাছি, তখন দুষ্টুমি করে বুকুন জানতে চেয়েছিল, ‘রবিদা, সিনেমার গল্পটা কী বলত!’
‘ধুর সিনেমার দিকে মন ছিল নাকি আমার,’ হেসে বলেছিলাম আমি।
‘সে আর মনে থাকবে কী করে, যা অসভ্যতা শুরু করেছিলি!’
সেই বিকেল থেকে প্রায় সন্ধ্যে পর্যন্ত বুকুনের সঙ্গে কাটানোর আমেজটা রাতে আর পরের দিন সকালেও ছিল। ফুরফুরে মেজাজেই আড্ডা দিতে গিয়েছিলাম। দুপুরে বাড়ি ফিরে দেখি মায়ের মুখটা থমথমে।
‘বেশী লায়েক হয়ে গেছ, তাই না? সবে তো হায়ার সেকেন্ডারি দিয়েছ!’
অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে। কেসটা কী মেপে নেওয়ার চেষ্টা করছিলাম।
‘কী ব্যাপার মা?’
‘জানো না কী ব্যাপার! সিনেমা দেখতে গিয়েছিলে? আমাকে না বলে?’
তখনও বাড়িতে লুকিয়েই সিনেমা দেখতে হত আমাদের।
বুঝলাম মা হয়তো কারও কাছ থেকে শুনেছে – কেউ হয়তো আমাকে দেখে ফেলেছে হলে ঢোকা বা বেরনোর সময়ে।
আমার প্রথমে মাথায় এল সঙ্গে বুকুন ছিল, এটা কেউ মায়ের কানে লাগিয়ে দেয় নি তো!
তাহলে তো সর্বনাশ!
আমি মায়ের কথার জবাবে একটু আমতা আমতা করে বলেছিলাম, ‘ওই বন্ধুরা বলল, তাই গিয়েছিলাম। তোমাকে কে বলল।‘
বোঝার চেষ্টা করছিলাম বুকুন সঙ্গে থাকার ব্যাপারটা মায়ের কানে পৌঁছেছে কী না!
‘বন্ধু-রা? টিকিট তো ছিল দুটো!’
ইশশশ, সবসময়ে সিনেমার টিকিট রাস্তায় ফেলে দিই, কাল আর খেয়ালই ছিল না। মা নিশ্চই কাচতে দেওয়ার সময়ে খুঁজে পেয়েছে।
তবে ভাগ্যিস মা আর কিছু জানতে চায় নি যে কে ছিল সঙ্গে।
এভাবেই একবার পকেটে বিড়ির কুচো তামাক পেয়ে সাংঘাতিক রাগ করেছিল মা। প্রায় মারতে বাকি রেখেছিল।
সেদিন বিকেলে বিলের মাঠে বসে যখন বুকুনকে বলছিলাম সিনেমার টিকিট মায়ের হাতে পড়ে যাওয়ার ঘটনা, ও হাতের তালুতে কপালটা নামিয়ে দিয়ে বলেছিল, ‘ইশশশশ। একটু খেয়াল করবি তো! তুই কী রে! ভাব তো একবার জেঠিমা আর কিছু জানতে চাইলে কী হত!’
ওর কোলে শুয়ে পড়েছিলাম আমি তখন। আমার বুকের ওপরে ওর হাতদুটো রাখা ছিল। সেদুটোতে আলতো করে আঙুল বোলাতে বোলাতে বলেছিলাম, ‘কাল সিনেমা হল থেকেই আমার যা অবস্থা হয়েছিল, তারপর এখানে এসে.. খেয়ালই ছিল না যে পকেটে টিকিটের পার্টটা রয়ে গেছে।‘
‘শয়তান কোথাকার। তুই কাল যা করছিলি হলে বসে! ইশ!’
‘ইশের কী আছে! আমরা তো ছিলাম লাস্ট রোয়ের কোনে!’
‘তুই ইচ্ছে করেই ওই সীট নিয়েছিলি না? অসভ্যতা করবি বলে!’
আমি জবাব না দিয়ে বুকুনের একটা হাত তুলে নিয়ে আমার ঠোঁটের ওপরে রেখে ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ও অন্য হাতটা দিয়ে আমার মাথার চুলে বিলি কেটে দিচ্ছিল।
‘তুই আমার যা অবস্থা করেছিলি না রে, সারারাত ঘুমোতে পারি নি। দুষ্টু কোথাকার।‘
‘কেন কেন? ঘুমোস নি কেন?’
‘বুঝিস না? বদমাশ!’
‘বল না বল না.. কী হয়েছিল .. ঘুমোস নি কেন?’
নিজের মুখটা ওর কোলে শুয়ে থাকা আমার মুখের খুব কাছে নিয়ে এসে বলেছিল ‘তোর হাতের ছোঁয়াগুলের মনে পড়ছিল, আর কেঁপে কেঁপে উঠছিলাম আমি ভেতরে ভেতরে! বুঝেছ হাঁদারাম!’
তারপরে আমার ঠোঁটের ওপরে থাকা ওর হাতটা সরিয়ে নিয়ে গিয়ে সেই জায়গায় নিজের ঠোঁটা চেপে ধরেছিল বুকুন – অনেকক্ষণ ধরে।
—
— ১০ —
টিকিট কেটে সাইকেলটা নিয়ে একটু হেঁটে এসে একটা সিগারেট ধরিয়ে ভাবছিলাম বুকুনকে ফোন করে জানাব সিনেমা দেখার কথাটা।
তখনই বুক পকেটে রাখা মোবাইলটা কুর কুর করে বেজে উঠল। স্ক্রীণে সেই সেভ না করা, কিন্তু ভীষণ চেনা নম্বরটা।
কল রিসিভ বাটনটা টিপেই কানে দিয়ে বললাম, ‘বল’।
‘কোথায় তুই এখন?’ প্রশ্ন এল ওপার থেকে।
‘তোকেই ফোন করতে যাচ্ছিলাম এক্ষুণি। টাউনে এসেছি, নতুন যে হলটা হয়েছে মুভি ম্যাজিক বলে, সেখানে। ৩.৪৫ এ ব্যোমকেশের শো। তিনটে টিকিট কেটেছি। তুই মা আর কাকিমা আসবি,’ এক নিশ্বাসে কথাগুলো বলে ফেললাম।
‘তোকে তো টিকিট কাটতে বলি নি রবিদা! আমি যাব না,’ কথাটা শেষ করেই ফোনটা কেটে দিল।
মনে মনে ভাবলাম, যাহ শালা। এখনও সেই ছোটবেলার মতো মান-অভিমান করে মেয়েটা!
তক্ষুনি আবারও কলব্যাক করা ঠিক হবে না। একটু সময় দিয়ে দেখি। এই ভেবে সাইকেলে চেপে বসলাম।
বাড়ি যাব। আড্ডা দেওয়ার মুড নেই এখন। আরেকবার স্নান করে খেয়ে দেয়ে ঘুম দেব একটা। গেলই না হয় কিছু টাকা জলে, কী আর করা যাবে!
তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে মা ব্যস্ত হয়ে জিগ্যেস করল, ‘কী রে, আড্ডা দিবি বলে বেরলি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে! শরীর খারাপ না কি?’
আমি বললাম, ‘না গো। গরম পড়েছে। টাউনে গিয়েছিলাম তো। তাই আর রোদে ঘুরতে ভাল লাগছে না। যাই হোক সিনেমার টিকিট কেটে এনেছি। তুমি আর না না করো না। কাকিমা আর বুকুনকে নিয়ে দেখে এস সিনেমাটা। ভাল লাগবে।‘
‘বললাম যে আমি যাব না সিনেমা দেখতে! কেন কাটতে গেলি!’
‘অত কথা আর বলতে ভাল লাগছে না। তুমি যাবে, ব্যস।‘
নিজের ঘরে চলে গেলাম। পোষাক পাল্টে পাখাটা চালিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে একটা সিগারেট ধরালাম। হাতে মোবাইলটা নিয়ে হোয়াটস্অ্যাপটা চেক করতে গিয়ে দেখলাম বুকুন ম্যাসেজ পাঠিয়েছে।
‘এত্তগুলো টাকা বেকার খরচ করলি। আমি যাব না সিনেমা দেখতে। মাকে রাজী করিয়েছি। ছেলে তো ব্যোমকেশের কথা শুনেই লাফাচ্ছে। ওরা দুজন যাক। সঙ্গে তুই বা জেঠিমা যাস।‘
লম্বা মেসেজের ছোট্ট উত্তর দিলাম, আমারও যে একটু অভিমান হয়েছে, সেটা বোঝানোর জন্য।
‘মাকে বলেছি যেতে। বাকি দুটো টিকিটের কী হবে, তুই ঠিক কর।‘
ও অনলাইন নেই। তাই তক্ষুনি মেসেজটা দেখতে পেল না।
আমি সিগারেটটা শেষ করে একটু চোখ বুজলাম।
মিনিট দশেক পরেই হবে বোধহয়, মোবাইলটা বাজল।
বুকুন ফোন করেছে আবার। মুডটা অফ ছিল। তাই ধরলাম না ওর ফোন।
মোবাইলটা বেজে বেজে বন্ধ হয়ে যাওয়ার একটু পরে হোয়াটস্অ্যাপ খুলে দেখি ও মেসেজ করেছে ‘ওকে’ বলে।
মানে আমার মা, ওর মা আর ওর ছেলে সিনেমা দেখতে যাবে। মাকে বলতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে।
‘আমরা দুই বুড়ি পারব যেতে? সঙ্গে আবার একটা বাচ্চা!’
‘চেনা রিকশা ঠিক করে দেব। ও-ই আবার নিয়ে আসবে। ঘুরে এস তোমরা।‘
খাওয়া দাওয়া সেরে নিয়ে বুকুনকে ফোন করলাম।
‘বল’
‘মা যাবে। জেঠিমা আর তোর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস তিনটে নাগাদ। চেনা একটা রিকশা ঠিক করে দেব। সে-ই আবার ফিরিয়ে আনবে। দেরী করিস না।‘
‘পারবে মা আর জেঠিমা দুজনে? সঙ্গে আবার ছেলেটাও থাকবে!’
‘মনে হয় না অসুবিধা হবে। মা কে বুঝিয়ে দেব। আর এই সব হলের স্টাফরাও সাহায্য করে, অন্তত কলকাতায় তো করেই।‘
‘ঠিক আছে, তিনটে নাগাদ পৌঁছে যাব তোদের বাড়িতে। আচ্ছা, আমার বর কি তোকে আর ফোন করেছিল সন্ধ্যেবেলার ব্যাপারে?’
‘না তো!’
‘ও আচ্ছা।‘
‘কিছু বলেছে তোকে?’
‘সে তো খাওয়া দাওয়া করে বেরল বোধহয় কোথাও মদ খেতেই গেল।‘
‘ও। দুপুরেই মদ খেতে বেরিয়েছে?’
‘হুম। এই তো করে ছুটির দিনে!’
‘যাক। তুই কাকিমা আর ছেলেকে নিয়ে চলে আসিস।‘
‘হুম।‘
ফোন রেখে দিল বুকুন।
কয়েক ঘন্টা আগের রাগ-অভিমান টের পেলাম না ওর গলায়।
মা সময়মতোই তৈরী হয়ে গিয়েছিল। আমি পাড়ার মোড়ে গিয়ে একটা চেনা রিকশা ডেকে আনলাম। তাকে বলে বুঝিয়ে দিলাম যে কটার সময়ে ফেরত আনতে হবে। কোন জায়গায় দাঁড়াবে – সব। মাকেও সেসব বোঝাচ্ছিলাম, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল।
‘ওই বোধহয় এসে গেল ওরা,’ মা বলল।
দরজা খুলে দেখি ঠিকই, বুকুন মা আর ছেলেকে নিয়ে এসেছে।
কাকিমাকে দেখে আমার মা বলল, ‘কী যে সব করে এরা! এই বয়সে নিজেরা কি আর সিনেমা দেখতে যেতে পারি আমরা!’
বুকুনের ছেলেটা বেশ স্মার্ট।
‘তোমরা ভয় পাচ্ছ কেন বল তো দিদা! আমি জানি মাল্টিপ্লেক্সে কী করে যেতে হয়। কলকাতায় তো কত দেখি আমরা।‘
‘বাবা, খুব পাকা হয়ে গেছ তো তুমি দাদু। আমাদের তাহলে গাইড করো।‘
মা, কাকিমা আর বুকুনের ছেলেকে নিয়ে রিক্সাটা বেরিয়ে গেল।
বুকুন আমার দিকে সামান্য মাথাটা তুলে বলল, ‘রাগ করেছিস রবিদা?’
‘কেন? রাগ করার মতো কিছু করেছিস নাকি তুই?’
‘ওই যে বললাম সিনেমা দেখতে যাব না আমি!’
কথাটার জবাব না দিয়ে আমি জিগ্যেস করলাম, ‘তুই কি বাড়ি চলে যাবি? কেউ তো নেই। ভেতরে আয় গল্প করা যাবে।‘
বলে আমি ঘরে ঢুকলাম।
ও আমার পেছন পেছন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল।
নিজের ঘরে ঢুকে বললাম, ‘বোস’।
ও জবাব দিল, ‘চা খাবি? করব?’
বলে দরজার দিকে ঘুরতে যাচ্ছিল।
আমি ওর একটা হাত ধরে ফেললাম, ‘চা করতে হবে না এখন, পরে করিস।‘
‘হাতটা ছাড় রবিদা। যখন ধরার কথা ছিল, তখন আসিস নি। এখন হাত ধরতে হবে না।‘
বুকুন কথাগুলো বলল বটে, কিন্তু আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার কোনও চেষ্টাই করল না ও।
এক পা কাছে এগিয়ে গিয়ে গলাটা নামিয়ে আমি বললাম, ‘গোটা ব্যাপারটা তো আমি জানতামই না! তুই তো কিছুই জানাস নি যে তোর বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করেই চুপ করে গিয়েছিলি তুই। তারপর মার কাছে জানতে পেরেছিলাম। ততদিনে তো অন্যের বউ!’
ওর হাতের তালুতে ধীরে ধীরে আঙুল বোলাচ্ছিলাম আমি।
এটা ছোটবেলায় প্রেম করার সময়ে ওকে উত্তেজিত করে তুলত মনে আছে।
ও একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। বুকুনের চোখ দুটো বন্ধ, নীচের ঠোঁটটা দাঁত দিয়ে হাল্কা চেপে রাখা।
এবার বুকুনের অন্য হাতের কব্জিটা হাল্কা করে ধরে নিজের দিকে সামান্য টানলাম।
একটা লম্বা নিশ্বাস নিল ও।
চোখদুটো বন্ধ করে রেখেই প্রায় শোনা যাচ্ছে না, এমন গলায় বলল, ‘তোকে এত্তবছর পরেও খুব মিস করি রে রবিদা।‘
এই কথাটা শোনার আগে পর্যন্তও আমার একটা সংশয় ছিল যে আর এগনো ঠিক হবে কী না!
কিন্তু সেটা কেটে গেল ওর মিস করার কথায়। নিজের দিকে এক ঝটকায় টেনে নিলাম বুকুনকে।
একটা লম্বা নিশ্বাস নিয়ে নিলাম দুজনেই, কারণ পরের বেশ কিছুটা সময় যে দুজনের কেউই দম নিতে পারব না, এটা দুজনেই জানি আমাদের বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্স থেকে।
—
– ১১ –
আমরা দুজনেই দুজনের চোখের দিকে পাতা না ফেলে তাকিয়ে রইলাম কয়েক মুহুর্ত। তারপর বুকুনই ওর মুখটা আমার মুখের দিকে এগিয়ে দিল ঠোঁটটা অল্প একটু ফাঁক করে দিয়ে। আমার মুখটা সামান্যই এগতে হল। ওর জিভের স্বাদ সেই যে ছোটবেলায় সরস্বতী পুজোর দিন পেয়েছিলাম হঠাৎ করে বিলের মাঠে, তারপরে আরও অনেকবার পেয়েছি।
প্রায় কুড়ি বছর পরে স্বাদটা একটুও বদলায় নি।
এর মধ্যে আমি অন্য দুজনের জিভের স্বাদ গ্রহণ করেছি অবশ্য – একজন তো আমার বউ পিয়ালী, তবে তারও আগে দিল্লিতে সহপাঠিনী গুরপ্রীতের।
বুকুনের বিয়ে হয়ে যাওয়ার পরের মাসগুলোতে যে যখন আমি একরকম বিধ্বস্ত চেহারা নিয়ে এম বি এ ক্লাসে যেতাম, সেই সময়েই আমার দিকে নিজে থেকেই কিছুটা এগিয়ে এসেছিল গুরপ্রীত।
বুকুনের কথা, ওর হঠাৎ চলে যাওয়া, সব কিছুই গুরপ্রীতকে খুলে বলে মন কিছুটা হাল্কা করার চেষ্টা করেছিলাম। ধীরে ধীরে আমার অনেক গোপন কথাই জেনে গিয়েছিল গুরপ্রীত, আমিও ওর কথা জেনেছিলাম।
তারপর একদিন আমাকে নোটস শেয়ার করার জন্য ও নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। জানতাম না সেদিন ওর বাড়িতে আর কেউ ছিল না।
নোটস শেয়ার করেছিলাম ঠিকই, কিন্তু আরও কিছু শেয়ার করার প্ল্যান আগে থেকে করে রেখেছিল গুরপ্রীত। ও জানত যে বাড়ি ফাঁকা থাকবে, সেই সুযোগেই আমাকে নিয়ে গিয়েছিল সেদিন।
সেদিনই প্রথম গুরপ্রীতের জিভের স্বাদ পেয়েছিলাম আমি, তারপর গোটা শরীরেরও।
সেদিনই আমি কুমারত্ব হারিয়েছিলাম, যেটা হারানো চেষ্টা করেছিলাম একবার কলেজ ছুটির সময়ে বাড়িতে, নিজের ঘরে, বুকুনের কাছে।
সে আর হল কই!
গুরপ্রীতের সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে শরীরিই হয়ে গিয়েছিল। ও সেটাই চাইছিল হয়তো। তবে উজার করে শরীরি ভালবাসার শিক্ষা দিয়ে গিয়েছিল আমাকে ওই বছর দেড়েকে।
পাশ করার পরেই কানাডায় ওর কাকা জেঠাদের কাছে চলে গিয়েছিল গুরপ্রীত। আর যোগাযোগ হয় নি।
তারপরে ফুলশয্যার রাতে আমার গ্রামের বাড়ির এই ঘরেই আমি তৃতীয় নারীর স্বাদ পেয়েছিলাম।
গুরপ্রীতের শেখানো আদবকায়দা ব্যবহার করেছিলাম পিয়ালীর ওপরে। ওর আগে কোনও এক্সপিরিয়েন্স ছিল না, তাই আমার গুরু মারা বিদ্যে, অর্থাৎ গুরপ্রীতের শেখানো ভালবাসার কায়দা কানুন দেখে কুপোকাৎ হয়ে গিয়েছিল পিয়ালী।
ও হয়তো ভেবেছিল আমি গ্রামের ছেলে, এসব ব্যাপারে আমি আর কী জানব!
তারপর থেকে বিছানায় আমিই রাজা!
এতগুলো বছর পরে বুকুনের জিভের স্বাদ নিতে গিয়ে হঠাৎই পুরণো কথাগুলো মনে পড়ল।
এদিকে বুকুন আমার হাত থেকে নিজের হাতদুটো ছাড়িয়ে নিয়ে আমার মাথার পেছন দিকটা চেপে ধরেছিল চুলগুলো মুঠো করে। আমার হাত ওকে যেন কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য ওর পিঠে, শিরদাঁড়ায় ঘুরছিল। কখনও কোমরের কাছে চেপে ধরছিলাম, কখনও আর একটু নীচে মাংসল অংশটায়। ওর গলা দিয়ে ‘মম.. মম’ করে একটা গোঙানির আওয়াজ বেরচ্ছিল। আমাকে আরও আঁকড়ে ধরছিল আমার প্রথম প্রেম বুকুন।
দুজনে কতক্ষণ যে ওইভাবে ছিলাম, তা জানি না, কিন্তু ওইসব সাতপাঁচ ভাবতে ভাবতেই ব্যালান্স হারিয়ে ধপাস করে আমি বিছানায় পড়লাম, বুকুন আমার ওপরে।
তখনই আমাদের মুখের মাঝে একটুখানি ফাঁক হল – এতক্ষণ পরে।
আমার ওপরে শুয়ে, চুলগুলো মুঠি করে ধরে ঠোঁটের কোনে একটু হাসি এনে ফিস ফিস করে বুকুন বলল, ‘এত ভাল চুমু খেতে শিখলি কার কাছে রে?’
কথার জবাব না দিয়ে ওর মাথাটা আমার দিকে টেনে আনলাম আমি। তারপর ও-ই দায়িত্ব নিয়ে নিল সবকিছুর।
আমাদের দুজনের বুক একে অন্যকে পিষছে, বুকুনের কোমর আমার কোমরকে। ওকে শান্ত করার চেষ্টা করলাম একটু পিঠে, কোমরে হাত বুলিয়ে দিয়ে, কখনও বা আরও একটু নীচে। কিন্তু তাতে ও শান্ত তো হলই না, উল্টে আরও পাগলামি শুরু করে দিল।
একটা সময়ে আমাদের দুজনের গা থেকেই একে একে জামাকাপড়গুলো গা-ছাড়া হতে শুরু করল।
পেটিকোটের ফিতেটা যখন আমি অভ্যস্ত হাতে খুলে দিলাম একটানেই, তখন বুকুন হাসতে হাসতে বল, ‘মনে আছে বিলের মাঠে একবার আমার সালোয়ারে ফিতে খুলতে গিয়ে জট পাকিয়ে কী কান্ড করেছিলি!’
‘তারপরে এতবছর প্র্যাক্টিস করেছি না!’ আমিও হেসে জবাব দিলাম।
তার পরের মিনিট পাঁচেকের মধ্যেই আমরা আদম আর ইভের পোষাকে!
বেশ কিছুটা সময় নিয়ে আমরা দুজনে দুজনের নিরাভরণ শরীরদুটো পরখ করলাম। দেখা শেষ হয়ে গেলে স্বাদ নিতে শুরু করলাম শরীরের নানা জায়গার।
কখনও আমি ওপরে, কখনও বুকুন, কখনও ৬৯।
অষ্টমীর সেই বিকেলে বুকুন যেন পাগল হয়ে গিয়েছিল। আমিও যে হই নি, তা নয়। কিন্তু যতই সময় গড়াচ্ছিল, ততই বুকুনের পাগলামিটা বাড়ছিল।
আমার মনে হচ্ছিল যে ওর ওই পাগলের মতো আদর করায় একটু বাধ না সাধলে এবারও হয়তো আমরা আসল বাধাটা পেরতে পারব না – যে বাধাট প্রায় ২২ বছর আগে এই ঘরেই একবার পেরনোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। যদিও সেদিন আমারই দোষ ছিল – বাইরেই নিসৃত হয়েছিলাম।
এবার তাই আর সেটা যাতে না হয়, তারজন্য আমার কোমরের কাছে বসে মুখ ভরিয়ে নিয়ে বসে থাকা বুকুনের কাঁধদুটো ধরে টেনে আনলাম।
‘সোনা এবার আয়। শুয়ে পড়। আর পারছি না। আবার সেই দিনের মতো বাইরেই বেরিয়ে যাবে।‘
ও সাড়া দিল মুহুর্তে।
পা দুটো এমনভাবে ভাঁজ করে ছাদের দিকে তুলে দিয়েছিল, যেন V চিহ্ন দেখাচ্ছে – জয় করতে পেরেছে অবশেষে – ‘এত্ত বছর’ পরে!
আমি প্রবেশ করার পরে ওর বুকের দুপাশে জেগে থাকা দুই পাহাড়ের শিখরে, কখনও দুই পাহাড়ের মাঝের উপত্যকায় মুখ ডুবিয়ে দিচ্ছিলাম, কখনও আবার গাঢ় খয়েরী পর্বতশিখরে আমার দুটো আঙুল চেপে দিচ্ছিলাম।
কোমর দোলানোতে কোনও ছন্দপতন তো হয়ই নি, উল্টে মাঝে মাঝে ছন্দ পাল্টাচ্ছিল। কখনও খুব দ্রুত লয়ে, কখনও আলাপের ভঙ্গিতে – ধীরে ধীরে।
বুকুন এরই মাঝে একবার ভীষণভাবে আমার হাতের বাজুদুটো খামচে ধরেছিল। ওর কোমরটা বিছানা থেকে একটু উঠে গিয়েছিল। ওর শরীরটা বেঁকেচুড়ে গিয়েছিল, চোখ প্রায় বন্ধ! মুখ দিয়ে একটা অস্বাভাবিক গোঙানির আওয়াজ।
এ আওয়াজ আর ভঙ্গি আমার চেনা, রমনের সময়ে ঠিক কখন শয্যাসঙ্গিনীর এ অবস্থা হয়, আমার যেমন জানা, বুকুনেরও নিশ্চই জানা আছে!
তখন আমার কোমর দোলানোর ছন্দ আর এক্সপ্রেস বা মেল ট্রেন নয়, একেবারে মালগাড়ির ধীর গতিতে চলছিল।
বুকুন কিছুটা স্বাভাবিক হয়ে আবারও যখন আমার সঙ্গে তাল মেলাচ্ছিল, তার বেশ খানিকক্ষণ পরে যখন মনে হয়েছিল যে সময় ঘনিয়ে আসছে।
প্রোটেকশন ছিল না কোনও – স্বাভাবিকভাবেই। কেউই তো এটা আগে থেকে ভাবি নি! নাহলে আজ টাউনে গেলাম, কন্ডোমের একটা প্যাকেট কিনে আনতেই পারতাম!
শেষ যখন ঘনিয়ে আসছে, তখন ওর চোখের দিকে ইশারায় জানতে চেয়েছিলাম কী করব, কোনও প্রোটেকশান নেই যে!
ও চোখের ইশারাতেই জানিয়েছিল, ভয় নেই, ভেতরে ফেলতেই পারি।
ওর কথাই রেখেছিলাম সেদিন।
একটু পরে প্রায় বেদম হয়ে যখন আমরা দুজনেই হাপাতে হাপাতে বিছানায় চিৎপাত, তখন ও-ই বলেছিল যে নিয়মিত পিল খায় ও। তাই ভয়ের কিছু নেই।
‘উফ… এত্তগুলো বছর পরে, শেষমেশ হল বল রবি দা!’
আমি ওর দিকে তাকিয়ে হেসে জড়িয়ে ধরেছিলাম।
‘আমার এই প্রথম অর্গ্যাজম হল। কখনও আগে হয় নি এরকম!’ আমাকে অবাক করে দিয়ে বলল বুকুন।
‘মানে?’ ওর দিকে কাৎ হয়ে শুয়ে জিগ্যেস করেছিলাম।
‘বলব তোকে একদিন। আজ থাক।‘
আরও কিছুক্ষণ পরে জামাকাপড় পরে পরিষ্কার হতে গিয়েছিলাম বাথরুমে। বুকুন ফ্রেশ হয়ে এসে চা করে এনেছিল আমাদের দুজনের জন্য।
ঘড়ি দেখছিলাম আমরা – ওদের সিনেমা প্রায় শেষ হতে চলল।
চা খেয়ে বুকুন চলে গিয়েছিল সেদিন।
যাওয়ার আগে গালে আলতো একটা চুমু।
– ১১ –
বুকুন চলে যাওয়ার পরে ঘরে এসে একটা সিগারেট ধরিয়েছিলাম।
কিছুক্ষণ পরে মা ফিরল। বুকুনের মা আর ওর ছেলে ওই রিকশাতেই বাড়ি চলে গেল।
মা বলল, ‘উফ কী দারুণ হল রে!’
‘আর সিনেমাটা?’
‘বইটাও দারুণ, তবে এরকম হল আমি জীবনেও দেখি নি। বসতেই গা ডুবে গেল চেয়ারে। বুকুনের ছেলে আবার আমাদের শেখালো চেয়ারটা কীভাবে হেলানো যায়। টাউনে আগে যেসব সিনেমা দেখেছি – সব কাঠের চেয়ার।’
‘দেখলে তো? আমি জোর করে পাঠালাম বলে এরকম একটা এক্সপেরিয়েন্স হল!’
‘সত্যি রে! চা খাবি তো?’
মা একটু পরে চা করে এনে দিল।
চা খেয়ে আমি বললাম ‘একটু আড্ডা দিতে বেরচ্ছি। দেরী হতে পারে, চিন্তা করো না।’
‘বেশী দেরী করিস না।’
‘তুমি খেয়ে নিও।’
এক বন্ধুকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আরেকজনের বাড়িতে আড্ডায় বসা হল। আরও কয়েকজন জুটল। চা, সিঙাড়া, চানাচুর আর আড্ডা – শেষ হতে হতে বেশ রাত হয়ে গেল।
বাড়ি ফিরে তাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম।
মনে হল বউ-ছেলের সঙ্গে পুজোর মধ্যে সেভাবে কথাই হয় নি। মজাতেই আছে নিশ্চই, তবু ফোন করাটা আমার কর্তব্য।
পিয়ালীর মোবাইলে ফোন করলাম – তিন চার বার – বেজে গেল, কেউ ধরল না।
তারপর বাড়ির ল্যান্ড কয়েকবার রিং হওয়ার পরে ঘুম জড়ানো গলায় ফোনটা ধরল ছেলে।
‘কেমন আছিস রে? বাবাকে ভুলেই গেলি?’
‘খুব ঘুরছি দুদিন ধরে। টায়ার্ড.. তুমি ভাল আছ? ঠাম্মা?’
‘ভাল আছি.. এলি না তো এখানে.. অন্যরকম পুজোর মজা হত!’
‘হুম..রাখি?’
‘তোর মাকে দে..’
‘মা নেই তো! পার্টি করতে গেছে বন্ধুদের সঙ্গে’
‘তুই একা আছিস নাকি!! এত রাতেও ফেরে নি? কোথায় গেছে রে?’
‘মঞ্জুমাসি আছে বাড়িতে.. কোথায় গেছে মা জানি না। কলেজের বন্ধুদের সঙ্গে গেল..’
মঞ্জু আমাদের বাড়ির কাজের মাসি। তার কাছে ছেলেকে রেখে দিয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত কোথায় পার্টি করতে গেছে পিয়ালী? ফোনও তো ধরছে না!
চিন্তায় পড়ে গেলাম আমি!
ছেলেকে বললাম, ‘আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়.. ভয় পাস না।‘
আবার একটা সিগারেট ধরালাম.. আমার চিন্তা হচ্ছিল – এত রাত অবধি একা একা পার্টি করতে তো কখনও দেখি নি পিয়ালীকে – তাও আবার কলেজের বন্ধুদের সঙ্গে!! কোন বন্ধু, কোথায় গেছে, কিছুই বুঝতে পারছিলাম না.. হঠাৎই একটা অচেনা নম্বর থেকে ফোন এল।
কানে দিয়ে হ্যালো বলতে ওপার থেকে তারস্বরে গান আর হুল্লোড়ের আওয়াজ। তার মধ্যেই একটা পুরুষ কন্ঠ বলার চেষ্টা করছিল যে সে পিয়ালীর বন্ধু! পিয়ালী তাদের সঙ্গেই একটা পার্টিতে আছে, আমার ফোন ধরতে পারে নি, তাই পিয়ালীই বলেছে আমাকে ফোন করে জানাতে যে সে ঠিক আছে।
পুরুষ কন্ঠটা কার, চিনতে পারলাম না।
তবে শেষে সে বলল, পিয়ালী যে ঠিক আছে, সেটা বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাচ্ছে একটু পরে।
অপেক্ষা করতে থাকলাম আমি বউ যে ঠিকঠাক আছে, সেই প্রমান আসার।
আবারও একটা সিগারেট।
টিং টিং করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল। এই নম্বরটাও অচেনা।
একটা ভিডিয়ো এসেছে।
খুললাম সেটা – দেখতে দেখতে কখন যে আমার দুই আঙ্গুলের মাঝখান থেকে সিগারেটটা পড়ে গেছে, খেয়ালই করি নি।
প্রচন্ড জোরে গান-বাজনার আওয়াজ আর কিছুটা আধো অন্ধকার ঘরে উদ্দাম নাচানাচি করছে কিছু মহিলা-পুরুষ।
ওই মহিলাদের মধ্যেই একজনকে চিনতে পারলাম – আমার বউ!
সে ছোটবেলায় নাচ শিখেছে জানতাম বিয়ের সময়েই। কিন্তু এখনও যে এরকম শরীর দুলিয়ে নাচতে পারে, সেটা জানতাম না।
ভিডিয়োতেই দেখতে পেলাম তিনচারটে পুরুষ বন্ধুর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে উদ্দাম নৃত্য চলছে। মধ্যমনি আমার বউ।
তার যে বুক থেকে আঁচল খসে গেছে, সেটা তার খেয়ালই নেই, কিন্তু আমার নজর এড়ালো না।
নাচের মধ্যেই দেখলাম দুদিক থেকে দুজন পুরুষ – তারা কারা চিনতে পারলাম না – পিয়ালীর শরীরের নানা জায়গায় হাত বোলাচ্ছে। আমার বউও একজনের কাঁধে হাত দিয়ে কোমর দোলাচ্ছে, আরেকজনের বুকের খুব কাছাকাছি আমার বউয়ের আঁচল খসে যাওয়া উদ্ধত বুক।
এ যদি আমার বউ না হত, তাহলে হয়তো দৃশ্যটা বেশ উপভোগই করতাম। কিন্তু ছেলেকে বাড়িতে একা রেখে দিয়ে পিয়ালী এ কাদের সঙ্গে কোথায় গেছে এসব করতে!!!
ভিডিয়োটা দেখা শেষ হওয়ার আগেই একটা টেক্সট মেসেজ এলো – কী বস, তোমার বউ ঠিকঠাক আছে কী না দেখলে তো? আমরা বারাসাতের দিকে এক বন্ধুর বাগানবাড়িতে এসেছি – সকালের মধ্যে তোমার বউকে বাড়ি দিয়ে আসার দায়িত্ব আমার। আমি তমাল – পিয়ালীর সঙ্গে কলেজে পড়তাম।
সকাল হতে অনেক দেরী! ততক্ষণ আমাকে না ঘুমিয়েই কাটাতে হবে বুঝলাম!
কিন্তু একের পর এক সিগারেট খেতে খেতে যে কখন চোখটা লেগে এসেছিল, খেয়ালই করি নি।
মোবাইলের আওয়াজে তন্দ্রাটা কাটল।
বুকুনের ফোন।
মোবাইলেই দেখলাম রাত প্রায় দুটো। পিয়ালীর খোঁজ করতে গিয়ে আর বুকুনকে ফোন করা হয় নি রাতে। কিন্তু তা বলে এত রাতে ফোন করছে কেন?
গলাটা নামিয়ে বললাম, ‘বল, কী হল? এত রাতে?’
‘ও এখনও ফেরে নি রবিদা!’
‘কে?’
‘বর’
‘মানে? কোথায় গেছে? ফোন করিস নি?’
‘করেছিলাম, ধরছে না। কোথায় গেছে জানি না। সন্ধ্যেবেলায় টাউনের কোন বন্ধুর বাড়িতে যাবে বলে বেরিয়েছে – মদ খাওয়ার আসর নিশ্চই। রাত করেই ফেরে, কিন্তু কখনও এত রাত হয় নি, আর ফোনও সবসময়ে ধরে। কী করব আমি এখন রবিদা?’
‘কার বাড়ি গেছে জানিস? কোন পাড়ায়?’
‘নতুন পাড়ায় একজন আছে জানি, শিবেন বলে। বাড়িও চিনি। কিন্তু তার কাছেই গেছে না অন্য কোথাও জানি না তো!’ বুকুনের গলাটা ভেজা ভেজা লাগল।
‘কারও ফোন নম্বর নেই?’
‘না রে’
মনে মনে ভাবলাম কী অবস্থা – একদিকে আমার বউ তার কলেজের বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করছে এদিকে বুকুনের বর কোথায় মাল খেতে গিয়ে এখনও বাড়ি ফেরে নি!!
কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বললাম, ‘আমি সাইকেল নিয়ে বেরচ্ছি। তোকেও যেতে হবে! আমি তো ওই শিবেনের বাড়ি চিনি না!’
‘এত রাতে বেরবো তোর সঙ্গে?’
‘কী করবি আর? না হলে অপেক্ষা কর সকাল অবধি। আমাকেও সকাল অবধি ওয়েট করতে হবে – বউ পার্টি করতে গেছে তার কলেজের বন্ধুদের সঙ্গে – ছেলে বাড়িতে কাজের মাসির কাছে একা!’
‘অ্যাঁ !!! সে কি!!’
তারপরেই বুকুন বলল, ‘তুই আয় সাইকেল নিয়ে। আমি মাকে ঘুম থেকে তুলে বলি ব্যাপারটা।‘
‘হুম।‘
আমি মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে টোকা দিলাম কয়েকবার।
ঘুম জড়ানো গলায় মা বলল, ‘কে রে? রবি?
‘মা শোনো আমি একটু বেরচ্ছি। বুকুনের বর এই রাত দুটোর সময়েও বাড়ি ফেরে নি। ও ফোন করেছিল। সে ফোনও ধরছে না। আমি একটু বেরিয়ে দেখি।‘
‘দাঁড়া বাবা। আসছি।‘
ঘরের লাইট জ্বালিয়ে বাইরে বেরলো মা।
‘কী ব্যাপার রে! রাত আড়াইটে বাজতে চলল, এখনও বাড়ি ফেরে নি!’
আমি আর বললাম না যে তার পুত্রবধূও বাড়ি ফেরে নি এখনও – সারা রাত ফিরবেও না।
‘কোথায় খোঁজ করতে যাবি এখন তুই?’
মাকে আর বললাম না যে টাউনে হারা উদ্দেশ্যে খুঁজতে বেরতে হবে পুরণো প্রেমিকার স্বামীকে।
‘তুমি চিন্তা কর না। আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি। তুমি ঘুমোও গিয়ে।‘
‘টর্চ নিয়ে যাস একটা।‘
‘তোমার দরকার হলে ফোন কর। মোবাইল সঙ্গে আছে।‘
একহাতে টর্চ অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে দরজা খুলে বেরিয়ে তালা দিয়ে দিলাম।
পুজোর নবমী আজ। হাল্কা কুয়াশা আছে। শীতের আমেজ রয়েছে, তবে ঠান্ডা লাগছে না।
বুকুনের বাড়ির কাছাকাছি গিয়ে ওকে ফোন করলাম একটা। দরজায় নক করা ঠিক হবে না।
রিং হতেই ও ফোন ধরে বলল, ‘এসে গেছিস? বেরচ্ছি।‘
ওর মা দরজা খুলল।
আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম কাকিমার ঘুম লাগা চোখে উদ্বেগ।
গলা নামিয়ে বলল, ‘দেখ রবি রাত আড়াইটে বাজল, তার বাড়ি ফেরার নাম নেই। মেয়েটাকে এখন বেরতে হচ্ছে। তুই দুদিনের জন্য এসে ঝামেলায় পড়লি। ওইসব ছাইপাশ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকলে কাল সকালে যদি কেউ দেখে ফেলে বেইজ্জতের একশেষ হব আমরা! সবই কপাল!!‘
‘ঝামেলার কী আছে কাকিমা। এটা তো কর্তব্য!’
আমার বউকে বাড়ি ফিরিয়ে আনার কর্তব্যও তো করবে তার কলেজের কোন বন্ধু তমাল!!
বুকুন বেরিয়ে এল ভেতর থেকে।
কাকিমা বলল, ‘বেশী দেরী করিস না তোরা। এদিক ওদিক দেখে চলে আয়।
‘তুমি দরজা দিয়ে দাও। রবিদা আছে তো। চিন্তা কর না।‘
কাকিমা দরজাতেই দাঁড়িয়ে রইলেন।
সাইকেলটা হাঁটিয়েই নিয়ে যাচ্ছিলাম আমি। বুকুন সাইকেলের অন্য দিকে।
ওদের বাড়ির মোড়টা ঘোরার পরে বললাম, ‘বস সাইকেলে।‘
একবার তাকাল আমার দিকে, তারপর কথা না বলে সাইকেলের সামনের রডে উঠে বসল।
বুকুন এভাবেই যখন ছোটবেলায় সাইকেলের রডে বসত, তখন কতকিছুই না ভাবতাম মনে মনে।
ওকে কী বলব আমার বউয়ের ব্যাপারটা?
নাহ থাক! এমনিতেই বেচারা চিন্তায় রয়েছে, তার ওপরে ওকে আবার এসব বলে চিন্তা বাড়ানোটা ঠিক হবে না।
জিগ্যেস করলাম, ‘ওই শিবেন ছাড়া আর কারও বাড়ি চিনিস – যেখানে তোর বর গিয়ে থাকতে পারে?’
‘আরেকটা বাড়ি চিনি, কিন্তু তার নাম ভুলে গেছি। একবার আসার পথে বাড়িটা দেখিয়ে বলেছিল তার বন্ধুর বাড়ি।‘
‘কোন দিকে সেটা?’
‘দূর আছে তাদের বাড়ি। হাইওয়ের দিকে যেতে হবে টাউন পেরিয়ে।‘
‘ও আচ্ছা। চল দেখা যাক।‘
বুকুনের বগলের তলা দিয়ে গিয়ে আমার দুটো হাত সাইকেলের হ্যান্ডেলটা শক্ত করে ধরে রয়েছে। প্যাডেল করতে গিয়ে ওর কোমরে আমার থাইয়ের ছোঁয়া লাগছে। ওর চুলের গন্ধ লাগছে নাকে। ওর চুলের গন্ধটা নেওয়ার জন্য মাথাটা একটু ঝুঁকিয়েছিলাম। ও বোধহয় টের পেয়েছিল আমার নিশ্বাস। মাথাটা একটু আমার দিকে ঘুরিয়ে হাতে একটা আলতো করে চিমটি কেটে বলল, ‘দুপুরে তোর আশ মেটে নি রবিদা?’
‘এত বছরের না পাওয়া – অত অল্পে কি আশ মেটে?’
এবার আর শুধু চুলের গন্ধ নেওয়ার জন্য না, মুখটাই নামিয়ে দিলাম ওর চুলের মধ্যে, তারপরে কানের লতিতে।
‘এরকম দুষ্টুমি করতে গিয়ে আবার কিন্তু ফেলে দিবি তুই আমাকে সাইকেল থেকে! মনে আছে সাইকেল চালানো শেখাতে গিয়ে ফেলে দিয়েছিলি!’
‘মমম মনে থাকবে না?’
—
– ১২ –
গ্রামের রাস্তা থেকে আমরা ততক্ষণে টাউনের রাস্তা ধরে নিয়েছি। কোথাও কোনও কাকপক্ষী নেই – মানুষ তো দূরের কথা।
অথচ এটাই যদি কলকাতা শহর হতো, তাহলে পুজোর সময়ে এত রাতেও রাস্তায় গাড়ির জ্যাম লেগে থাকত, শয়ে শয়ে লোকের সামনে এভাবে পুরণো প্রেমিকাকে সাইকেলের রডে বসিয়ে তার বরের খোঁজ করতে যাওয়ার আগে দুবার ভাবতে হত।
আবার এটাই যদি কলকাতা হত, আর আমি শহরে থাকতাম পুজোর সময়ে, তাহলে পিয়ালীও হয়তো তার কলেজের বন্ধুদের সঙ্গে বারাসাতের কোনও বাগানবাড়িতে সারারাতের পার্টিতে গিয়ে মদ খেয়ে উত্তাল নাচ করত না!
কিছুক্ষণ আর বিশেষ কোনও কথা হল না আমার আর বুকুনের।
সামনে একটা গলি দেখিয়ে বুকুন বলল, ‘ওই গলিটায় চল রবিদা। এবার আমাকে সাইকেল থেকে নামিয়ে দে রে।‘
‘শিবেনের বাড়ি এই গলিতে?’ জানতে চাইলাম আমি।
‘হুম’ বলে ছোট্ট জবাব দিল বুকুন।
গলির ভেতরটা বেশ অন্ধকার। টর্চ জ্বালালাম আমি।
কয়েকটা বাড়ি পেরিয়ে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বুকুন বলল, ‘এই বাড়ি।‘
আমি সাইকেলটা স্ট্যান্ড করিয়ে ওকে নিয়ে সামনের ছোট্ট গ্রিলের গেট খুলে ভেতরে ঢুকলাম। সদর দরজায় টর্চ মেরে দেখলাম কোথায় বেল রয়েছে।
চারদিক নিস্তব্ধ, তাই বেলটা বেশ জোরে বেজে উঠল।
কিন্তু ভেতর থেকে কোনও সাড়াশব্দ পেলাম না। আবারও একবার বেল দিতে যাব, ভেতরের কোনও ঘরে একটা আলো জ্বলে উঠল – দেখতে পেলাম জানলা দিয়ে।
আরও মিনিট খানেক পরে এক মহিলার গলা পেলাম, ঘুমে জড়ানো।
‘কে?’
জবাব দিল বুকুন, ‘দিদি, আমি শিবেনদার বন্ধু অর্ণবের স্ত্রী বুকুন।‘
কয়েক মুহুর্তে দরজাটা একটু ফাঁক হল। সদরের বাইরে কোলাপসিবল গেট লাগানো রয়েছে।
উঁকি দিল একটা মুখ।
‘আরে দিদি, আপনি, এত রাত্তিরে? কী হয়েছে?’ জিগ্যেস করলেন ওই মহিলা।
‘সরি এত রাতে ডিসটার্ব করলাম। অর্ণব এখনও বাড়ি ফেরে নি, মোবাইলও ধরছে না। ওর এখানকার আর কোনও বন্ধুর বাড়ি তো চিনি না, তাই আমার পাড়ার দাদাকে নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। শিবেনদা কি বাড়িতে?’ জানতে চাইল বুকুন।
মহিলা আমার দিকে একবার তাকিয়ে বললেন, ‘আসুন আসুন ভেতরে।‘
চাবি দিয়ে কোলাপসিবল গেটটা খুলতে খুলতে বললেন শিবেনের বউ।
‘না না ভেতরে আর আসব না। শিবেনদা কি আছে বাড়িতে? অর্ণব কোথায় যে গেছে, সেটাও কিছু তো বলে যায় নি।‘
শিবেনের বউ বললেন, ‘শিবেন বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। কোথায় গিয়েছিল সেটা তো জানি না। প্রচুর মদ খেয়ে এসে মরার মতো ঘুমোচ্ছে। আপনারা ভেতরে আসুন। ওদের কয়েকজন বন্ধুর নম্বর আছে আমার কাছে। ফোন করে দেখছি অর্ণবদা কোথায় আছে কেউ বলতে পারে কী না।‘
আমরা দুজনের উনার পেছন পেছন গিয়ে বসার ঘরে ঢুকলাম। শিবেনের বউ ভেতরের ঘরে গিয়ে একটু জোর গলাতেই বরকে ডাকছে শুনতে পেলাম।
বেশ কিছুক্ষণ পরে নেশা জড়ানো একটা গলার আওয়াজ পেলাম ভেতরের ঘর থেকে।
নিশ্চই শিবেনেরই গলা, কিন্তু কী বলছে সে বাইরের ঘরে বসে বুঝতে পারলাম না।
তবে আরও কিছুক্ষণ পরে প্রথমে শিবেনের স্ত্রী বেরিয়ে এল, পেছনে টলোমলো পায়ে একটা পেটমোটা লোক – হাফপ্যান্ট পড়ে।
জড়ানো গলায় শিবেন যা বলল তার অর্থ হল বুকুনের বর আর শিবেন এক সঙ্গেই ছিল। কিন্তু অর্ণবের নেশাটা একটু বেশী-ই হয়ে গেছে, তাই ওরা যার বাড়িতে বসে মদ খাচ্ছিল, সেই আশুতোষের বাড়িতেই শুয়ে পড়েছে। বাড়িটা টাউনের অনেকটা বাইরে – হাইওয়ের দিকে। শিবেনের সঙ্গে আরেক বন্ধু ছিল, সে-ই বাইকে করে নামিয়ে দিয়ে গেছে ওকে, নাহলে ও-ও বাড়ি ফেরার মতো অবস্থায় ছিল না।
বুকুনের মুখটা কালো হয়ে গেছে, ও মাথা নীচু করে শুনে গেল সবটা। তারপরে শিবেনের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ‘সরি দিদি আপনাদের এত রাতে অসুবিধা করলাম এভাবে। আসি আমরা। নমস্কার।‘
‘আরে না না, অসুবিধার কী আছে। কর্তা বাড়ি না ফিরলে, কোনও খোঁজ না পেলে চিন্তা তো হবেই। তারপর আপনারা এখানে থাকেন না!’ বলতে বলতে আমাদের পেছন পেছন শিবেনের বউও এগিয়ে এসেছিল দরজার দিকে।
প্রায় যখন দরজার বাইরে চলে এসেছি, তখন শিবেন পেছন থেকে জড়ানো গলায় বলে উঠল, ‘আসলে আশুর বউ আর শালী ছিল তো আজ – যা নাচছিল ওরা দুই বোন মাল খেয়ে, সেই দেখে আমাদেরও সকলেরই একটু বেশী চড়ে গিয়েছিল। আশুর শালীর সঙ্গে নাচতে নাচতেই ওর গায়ে পড়ে গিয়ে অর্ণব সেই যে বিছানা নিল, তারপরে আর তোলাই গেল না। ওর সঙ্গেই বোধহয় শুয়ে আছে.. হেহেহেহে।‘
আমি, বুকুন আর শিবেনের বউ স্তব্ধ, আমাদের পা নড়ছে না।
শিবেনের বউ মাথাটা নামিয়ে নিয়েছে। বোধহয় ভাবতে পারে নি অর্ণবের কীর্তিটা এভাবে তার বউয়ের সামনে ফাঁস করে দেবে নিজের বর।
কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা সামাল দিতে স্বামীর দিকে ঘুরে বলল, ‘অনেক বকবক করেছ – যাও ঘুমোও গিয়ে। নেশার ঘোরে কোথায় কী বলছ সেটা খেয়াল রাখতে পার না!!‘
তারপর আমাদের দিকে তাকাল শিবেনের স্ত্রী – আবারও মাথাটা নামিয়ে নিল।
ধীর গলায় বলল, ‘না করলাম মুখ খুলতে, শুনল না।‘
বুকুন আমার জামাটা ধরে সামান্য টান দিল, ‘চল রবিদা। আসি দিদি।‘
বাইরে বেরিয়ে এসে সাইকেলের স্ট্যান্ডটা তুলে ধীরে ধীরে প্রায় অন্ধকার গলি দিয়ে এগিয়ে চললাম আমি আর বুকুন।
বড়রাস্তা থেকে সামান্য আলো আসছিল।
—
১৩
সাইকেল একদিকে, অন্যদিকে বুকুন।
বড়রাস্তায় ওঠার আগেই আমার হাতের বাজুটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল বুকুন।
ওকে কাঁদতে দিলাম বেশকিছুক্ষণ।
তারপরে ধীরে ধীরে বললাম, ‘বাড়ি চল।‘
কাঁদতে কাঁদতেই ও বলল, ‘কোন মুখে বাড়ি যাব রবিদা? সে কার সঙ্গে শুয়ে আছে মদ খেয়ে – সেটা শুনতে হল ওর বন্ধুর কাছ থেকে – তার বউয়ের সামনে!’
সাইকেলটা আমার কোমরের কাছে হেলিয়ে রেখে অন্য হাতটা আস্তে আস্তে বুকুনের পিঠে রাখলাম।
‘এখন তো বাড়ি চল। অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এভাবে কাঁদিস না। রাত প্রায় তিনটে বাজে!’
আরও মিনিট দশেক সেভাবেই দাঁড়িয়ে থাকতে আর কাঁদতে দিলাম বুকুনকে।
তারপর আবারও বললাম, ‘শোন, যে বলেছে, আর যার সামনে বলেছে – তাদের কাউকেই তুই চিনিস না। তাও আবার একজন মদের ঘোরে বলেছে ব্যাপারটা। সকালে উঠে হয়তো মনেই থাকবে না। অপমানিত হওয়ার ব্যাপারটা মাথা থেকে মুছে ফেল।‘
‘আর তুই? তুইও তো জানলি তোর বুকুন কী সুন্দর আছে! কী দারুণ সংসার করছে তোর বুকুন!’
‘আমার কাছে আবার তোর অপমান! চল সোনা বাড়ি চল। ভোর হতে চলল।‘
এবার পিঠে আর ঘাড়ে একটু চাপ দিলাম।
বুকুনের শরীর যে আমার গায়ে লেপ্টে রয়েছে, সেটা এতক্ষণে নজর করলাম। আমার হাত জড়িয়ে ধরে কাঁদার সময়ে তার বুকটা আমার হাতের বাজুতে চেপে গিয়েছিল। সোনা শব্দটা শুনে বুকুন একঝলক মুখ তুলে তাকাল।
‘রবিদা, আমাকে আবার ফিরিয়ে নে তোর কাছে।‘
কথাকটা বলেই মফস্বল শহরের বড়রাস্তার হাল্কা আলোতেই আমাকে জড়িয়ে ধরল বুকুন।
আমার জামার বুকের কাছটা ওর কান্নার জলে একটু একটু করে ভিজতে লাগল।
ওর পিঠে, ঘাড়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছিলাম আমি।
আমাদের দুজনেরই চোখ বন্ধ ছিল।
ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, ‘তুই কোথাও তো যাস নি বুকুন। আমার কাছেই তো ছিলি এতগুলো বছর! এমন একটা দিনও যায় নি যেদিন তোর কথা মনে পড়েনি। ফিরে আসার কথা বলছিস কেন?’
বুকুন আমাকে দুহাত দিয়ে আরও জোরে চেপে ধরল।
ওইভাবেই বেশ কিছুক্ষণ কেটে গিয়েছিল। আমাদের দুজনের চটক ভাঙ্গল কাছাকাছি কোথাও একটা কুকুর ডেকে ওঠার শব্দে।
বুকুনের বাঁধন একটু আলগা হল। বললাম, ‘কাকিমা চিন্তা করছে খুব। চল।‘
বুকুন আমার কাছ থেকে সামান্যই সরে দাঁড়াল, যাতে আমি একটু ঘুরে সাইকেলটায় উঠতে পারি।
সামনের রডে বসল বুকুন।
প্যাডেল করতে থাকলাম আমি।
হ্যান্ডেল ধরে থাকা আমার হাতদুটোর ওপরে সাইকেলে উঠেই নিজের হাতদুটো রেখেছিল বুকুন। ওর শরীর আমার খুব কাছে এখন।
প্যাডেল করতে করতেই ওর মাথার চুলে নাক ডুবিয়ে ছোট্ট একটা চুমু খেলাম আমি।
ও গা এলিয়ে দিল আমার দিকে। ওর চোখ থেকে হু হু করে জলের ধারা যে নেমে আসছে, সেটা অন্ধকার রাস্তায় সাইকেল চালাতে চালাতেই টের পেলাম।
হঠাৎই আকাশ থেকেও দু এক ফোঁটা জল পড়ল।
আর তারপরেই দশমীর ভোরে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হল।
—
১৪
তড়িঘড়ি বুকুন আর আমার সাইকেল নিয়ে দৌড়ে একটা বড় অশ্বথ গাছের নীচে গিয়ে দাঁড়ালাম বৃষ্টির হাত থেকে বাঁচতে।
অন্ধকার চারদিক, তারমধ্যে বৃষ্টি বেড়েই চলেছে। বড় গাছটা ভাগ্যিস ছিল, নাহলে দুজনকেই কাক ভেজা হয়ে যেতে হত এতক্ষণে।
তবুও বৃষ্টির ছাঁট গায়ে লাগছে।
সাইকেলটাও ভিজছে।
‘একটু সরে আয়, অসময়ের বৃষ্টিতে ভিজলে জ্বরটর হয়ে যাবে,’ বলল বুকুন।
এমন নয় যে আমরা দুজন অনেক দূরে দাঁড়িয়েছিলাম।
ওর আহ্বানে আরও কিছুটা সরে দাঁড়ালাম ওর দিকে – একেবারেই গায়ে গায়ে।
বৃষ্টি শুরু হতেই বুকুন শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিয়েছিল। এতক্ষনে আঁচলটা বেশ ভিজে গেছে – তবুও সেটাই গায়ে জড়িয়ে রেখেছে বুকুন।
আমার আর বুকুনের হাতের বাজু, পা, কোমড় এ ওকে ছুঁয়ে রয়েছে – বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে।
আমি পকেট থেকে সিগারেট বার করে লাইটারটা হাওয়া থেকে আড়াল করে সিগারেট ধরানোর চেষ্টা করছিলাম।
ঠিক তখনই বুকুন আমার হাতের বাজুটা জড়িয়ে ধরল আর আমার কাঁধে মাথাটা হেলিয়ে দিল।
সিগারেটে একটা টান দিয়ে বুকুনের কাঁধে হাত রাখলাম আমি।
ওর বুক ততক্ষণে আমার শরীর স্পর্শ করছে।
ফিস ফিস করে বলল, ‘আজ যা শুনলাম, তারপর কীভাবে ওর সাথে থাকব রবিদা?’
ওর কাঁধ, কানের লতিতে আলতো করে আঙুল ছুঁইয়ে দিতে দিতে বললাম, ‘সে সব পরে ভাবা যাবে। এখন কাল সকালে ঠিক ঠাক বাড়ি তো ফিরুক অর্ণব। আর এখানে থাকার সময়ে ও নিয়ে একটা কথাও বলবি না। কাকিমাকেও বারণ করে দিবে যেন এই বিষয়টা না তোলে। অর্ণবের অ্যাটিচিউড কেমন থাকে সেটা লক্ষ্য কর আগে। অত ভাবিস না।‘
বুকুন ততক্ষনে আমার কাঁধে, হাতের বাজুতে নাক, মুখ ঘষতে শুরু করেছে।
আমার আঙুলগুলোও ওর কান, কাঁধ ছুঁয়ে নামছে ধীরে ধীরে নীচের দিকে।
এবার একটা হাতের বদলে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরল বুকুন আমাকে।
আমি দু পা পিছিয়ে গিয়ে বড় অশ্বথ গাছের গুঁড়িটাতে ঠেস দিলাম। বুকুন দুহাতে আমার পিঠ খামচে ধরে বুকে, গলায়, কানে নাক, মুখ ঘষতে শুরু করল। আমার সিগারেট না ধরা হাতটা ওর আঁচল ঢাকা পিঠে ঘুরছিল – কখন ওর ঘাড়ে, কখনও ওর শিরদাঁড়ায় – একবার ধীরে ধীরে ওর শাড়ির আঁচল আর ব্লাউজে ঢাকা ব্রায়ের স্ট্র্যাপটা ছুঁয়ে কোমড় অবধি নামছে, তারপর আবারও ধীরে ধীরে ওপরে উঠছে।
সিগারেটটা ফেলে দিলাম – একটা হাত আটকিয়ে ছিল, এখন সেটাও ফ্রি হয়ে গেল।
বুকুনের একটা হাত আমার পিঠ থেকে সরে এসে আমার পাঞ্জাবি জামা আর গেঞ্জির নীচ দিয়ে ঢুকে গিয়ে বুকের কাছে খামচে ধরছে, আর আমার গলায় কখনও জিভ দিয়ে চেটে দিচ্ছে, কখনও হাল্কা কামড় বসাচ্ছে।
আমাদের দুজনের তলপেট একে অপরকে চাপ দিচ্ছে – কখনও আবার ডানদিক বাঁদিক করে আদর করছে ওরা একে অপরকে।
আমার পাজামার ভেতরে ক্রমশ জেগে উঠছে একটা ময়াল সাপ – খুঁজে বেড়াচ্ছে জঙ্গলের রাস্তা।
—
বুকুন [২]

লেখা শেষ। ভাবনা থাকুক।



পাঠকের ভাবনা (০)